Author: adminb

  • কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

    কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল  মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তথ্য অফিস সহায়ক মো. মহিন উদ্দীনের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

    এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, কালরাত্রি পাকিস্তানের হানাদার বাহিনী নির্বিচারে ঘুমন্ত অবস্থায় হত্যা করে। পাশাপাশি অনেক বীরাঙ্গনাকে  হত্যা করে।দেশে যুদ্ধ চলাকালীন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের আশ্রয় প্রস্রয় দিয়েছে বলে জানান। এছাড়া মুক্তিযুদ্ধের সময় আমার ৮ মাসের  গর্ভবতী মাকে নির্বিচারে হত্যা করেছে বলে তিনি স্মৃতি চারণ করেন। তিনি মাদরাসা শিক্ষার্থীদের মুক্তিযোদ্বাদের বিষয়ে জানার জন্য পড়া লেখা করার জন্য আহবান করেন।

    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন এবং  কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম। পরে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্বা বিষয়ে কুইজ পতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং বিজয়ী শিক্ষার্থীদের তথ্য অফিসের পক্ষ হতে পুরস্কার বিতরণ করা হয়।

  • চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর

    চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার  কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর । আর এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে মোট ১৬৫৮৭১.৮৬ লক্ষ টাকা।

    সোমবার  সড়ক ও জনপদ অধিদপ্তরের রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান,  ইতিমধ্যে সেতুর চুড়ান্ত নকশা  প্রণয়ন করে প্রকল্প প্রস্তাব(ডিপিপি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রেরণ করা হয়েছে।

    বিগত ৯ মার্চ ২০২৬ তারিখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের সভাপতিত্বে প্রকল্প যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়।

    সভায় কর্ণফুলী নদীর উপর চন্দ্রঘোনা ফেরী ঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মাণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এই সেতুটি নির্মিত হলে এটিই হবে বাংলাদেশে প্রথম ক্যাবল স্টেইট সেতু । তিনি আরোও জানান,  এই প্রকল্পের আওতায় কর্ণফুলি নদীর উপর   ৫৩২মিটার  ক্যাবল স্টেইড সেতু নির্মাণ করা হবে। এছাড়া ৪৫৫ মিটার  ভায়াডাক্ট ও ৫১১ মিটার এলিভেটেড সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় মূল সেতু ও ভায়াডাক্ট নির্মাণ ব্যয় ধরা হয়েছে  ৮৬৮৫০.১৬ লক্ষ টাকা এবং এলিভেটেড সংযোগ সড়ক নির্মাণসহ অন্যান্য ব্যয় ধরা হয়েছে  ২৪২০০.২০ লক্ষ টাকা। এই প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় অনুমোদন হলে নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান। সেতুটির নির্মাণকাল ধরা হয়েছে ১ জুলাই ২০২৬ হতে ৩০ জুন ২০৩১ পর্যন্ত।

    সড়ক ও জনপদ অধিদপ্তর রাঙ্গামাটির উপ সহকারী  প্রকৌশলী কীর্তি নিশান চাকমা জানান,  এই   প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো  রাঙামাটি-  ঘাগড়া বাংগালহালিয়া-বান্দরবান আঞ্চলিক মহাসড়ক (আর-১৬১) এর ২১তম কিঃমিঃ এ কর্ণফুলী নদীর উপর দৃষ্টিনন্দন চন্দ্রঘোনা সেতু নির্মাণের মাধ্যমে প্রতিস্থাপন করে রাঙামাটি ও বান্দরবান জেলার মধ্যকার সড়ক নেটওয়ার্কটি বাধাহীন, উন্নত, নিরাপদ, আরামদায়ক এবং সময় ও ব্যসাশ্রয়ী সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা এবং  প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত রাঙামাটি ও বান্দরবান জেলার পর্যটনশিল্পের বিকাশকে ত্বরান্বিত করা।  যানবাহন ও মালামাল পরিবহনের জন্য নিরাপদ, টেকসই এবং নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।এক নজরে সকলের জন্য ব্যবসা-বাণিজ্যসহ যাতায়াতসহ সকল সুবিধা সম্ভাবনা হয়ে উঠবে।

    কাপ্তাই উপজেলা পরিষদ  সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান , এই অঞ্চলের জনগণের দীর্ঘ দিনের একটি স্বপ্ন এই নৌ রুটে সেতু নির্মাণ। এই   প্রকল্পটি বাস্তবায়িত হলে  এলাকার জনসাধারণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব।

  • কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয়  কমিশনার 

    কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয়  কমিশনার 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান কার্যালয় পরিদর্শন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান।

    সোমবার  তিনি প্রথমে   কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে পরে  ১০০নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্য্যালয় পরিদর্শন করেন।

    এসময়  তিনি ভুমি বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে হেডম্যান, কারবারি এবং  স্থানীয়দের সাথে কথা বলেন। নাম জারিতে কি সমস্যা, স্থানীয় ভুমি কর আদায়ে কি সমস্যা, জমি ক্রয় বিক্রয়ে কি সমস্যা এটা নিয়েও কথা বলেন। এছাড়া তিনি   মৌজার হেডম্যানদের কার্যালয়, অবকাঠামো, হেডম্যান -কারবারিদের দক্ষতা উন্নয়নে জোরালো পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।পরিদর্শনকালে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন,

    উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং

    ওয়াগ্গা মৌজার  হেডম্যান অরুন তালুকদার,  উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান,উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি  অজিত কারবারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

    জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

    শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিনিধি ।

    শরীয়তপুরের জাজিরায় জাজিরা উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (৩০ মার্চ)- সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম, এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ ওমর ফারুক, জাজিরা থানা তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, মুলনা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা বিশ্ব বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা খবির উদ্দিন রমিজি, সরকারি মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার, সাধারণ সম্পাদক মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম,মানবাধিকার কর্মী এবং বি এম এস এফ এর সহ-সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহাজাদী সুলতানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মোক্তার হোসেন ফকির , সহ সভাপতি আরজে রতন আলী মোড়ল সাধারণ সম্পাদক হ্নদয় মোল্লা, জাজিরা উপজেলা প্রেস ক্লাব এর সভাপতি মোঃ পলাশ খান সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

    সভায় জ্বালানি সংকট, অঞ্চল ভেদে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং,শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটেদের আনাগোনা, রাস্তায় কুকরের উপদ্রব সহ উপজেলা বিভিন্ন সমস্যার সমাধানকল্পে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করেন।

  • আখাউড়ায় ট্রাক চাপায় নিহত, ট্রাক সহ ঘাতক ড্রাইভার আটক

    আখাউড়ায় ট্রাক চাপায় নিহত, ট্রাক সহ ঘাতক ড্রাইভার আটক

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে লন্ড্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় প্রতিবেদন পর্যন্ত তার লাশ আখাউড়া থানায় রয়েছে। ঘাতক ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।

    নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রী দোকান রয়েছে।

    পরিবারিক সূত্র জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস।

    এরপর একিটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পরে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
    নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান।

    এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, এবং সুবল দাস কে হত্যার ঘটনায় ঘাতক ড্রাইভার মোঃ কাউছার মিয়া(৩২) কে আটক করেছে পুলিশ। এসময় ঢাকা মেট্রো ট ১৮-৩৮০১ নম্বরের ট্রাক টি কেও জব্দ করা হয়েছে। আটক কাউছার মিয়া আশুগঞ্জ উপজেলার ছরছারতলা এলাকার মৃত মজনু মিয়ার পুত্র।

  • কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

    কাউখালীতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালী উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    রবিবার (২৯ মার্চ) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় ।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এবং বিদ্যালয়ের জমিদাতা সদস্য এস.এম. আহসান কবির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম ।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কাউখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ রিয়াদ মাহমুদ সিকদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিজেইউএস প্রধান কার্যালয়ের (ভোলা) জুনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল হাই , সিনিয়র অফিসার মিজানুর রহমান রকি , কাউখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর টিটু চন্দ্র দে সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঞ্জুয়ারা খানম, লিটন কৃষ্ণ কর, অসীম দাস, স্বপন বিশ্বাস, রাজলক্ষ্মী কুন্ডু, নাসরিন আক্তার, ভারতী সাহা, ফারহানা , রোজিনা খানম , নুরজাহান আক্তারী ও তন্বী সাহা ।
    সরকারের আর্থিক সহযোগিতায় এবং উদ্যোক্তা সংগঠন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এর বাস্তবায়নে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের সপ্তাহজুড়ে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হবে। উদ্বোধনের দিন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। কাউখালী উপজেলায় ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৫ সহস্রাধিক শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় দুপুরের খাবার পাবে ।
    বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশে দারিদ্র্যপীড়িত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন স্কুল ফিডিং কর্মসূচি যা ২০২৫ সালের নভেম্বর থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত চলবে । ফলে বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো, শিশুদের পুষ্টি চাহিদা পূরণ, শারীরিক ও মানসিক বিকাশ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে । এই কর্মসূচির উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষুধা মেটানো নয়, বরং একটি সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সহ বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
    উল্লেখ্য, দেশের দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকার ১৬৫টি উপজেলার প্রায় ১৯ হাজার ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫ লাখ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে । বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর কারিগরি সহায়তায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে ।
    সপ্তাহে ৫ দিন ভিন্ন ভিন্ন পুষ্টিকর খাবার
    ফোর্টিফায়েড বিস্কুট, কলা বা মৌসুমি ফল, বনরুটি, সিদ্ধ ডিম , ইউএইচটি (UHT) দুধ দেওয়া হয় । এর মধ্যে রবিবার ডিম-রুটি, সোমবার দুধ-রুটি, মঙ্গলবার বিস্কুট ও কলা এবং বুধবার ও বৃহস্পতিবার রুটি-ডিম প্রদান করা হবে।

  • শাহজাদপুরে সোহেল হত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ

    শাহজাদপুরে সোহেল হত্যা: দোষীদের শাস্তির দাবিতে বিএনপির মানববন্ধন, এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার, শাহজাদপুর।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে সোহেল রানা (২৬) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা এস এম সাইফ মোস্তাফিজের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ ফেসবুক স্ট্যাটাসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

    শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজার চৌরাস্তা থেকে উপজেলা পরিষদমুখী প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সুরক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান মিন্টু ও জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম আলী, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, নিহত সোহেল রানার মা রুবি খাতুন ও তার মামা আব্দুল আলিম বাঘা প্রমুখ। কর্মসূচিটি সঞ্চালনা করেন যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ।

    বক্তারা বলেন, সোহেল হত্যাকাণ্ড কোনো রাজনৈতিক ঘটনা নয়। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

    তারা আরও অভিযোগ করেন, এনসিপি নেতা এস এম সাইফ মোস্তাফিজ এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম এ মুহিতকে জড়িয়ে গত ২৩ মার্চ তার ফেসবুক পেজে মিথ্যা ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

    বিএনপি নেতারা দাবি করেন, উক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে সাইফ মোস্তাফিজের এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। তারা উল্লেখ করেন, হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম তার ঘনিষ্ঠজন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করেছে।

    মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাইফ মোস্তাফিজ তার বক্তব্যের জন্য শাহজাদপুরবাসীর কাছে ক্ষমা না চাইলে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে এবং প্রতিহত করা হবে।

    এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদলসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫

    ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধি ।

    ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

    আর সি মজুমদার আর্টস অডিটোরিয়াম-এ, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ঐতিহ্যবাহী প্রাঙ্গণে অবস্থিত। দেশের খ্যাতিমান সাহিত্যিক, গবেষক, কবি, প্রাবন্ধিকসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মহাসাহিত্যিক মিলনমেলায়।

    শনিবার (২৮ মার্চ) বিকেলে আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
    উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন ডাক্তার মোহাম্মদ আবু তাহের।

    অনুষ্ঠানের শুরুতেই ডাক বাংলা সাহিত্য একাডেমি-এর পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য প্রদান করা হয়। বক্তারা একাডেমির গত পাঁচ বছরের পথচলা, সাহিত্যচর্চা বিস্তার এবং তরুণ লেখকদের বিকাশে এর অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
    ডাক বাংলা সাহিত্য একাডেমির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড.জাহাঙ্গীর আলম রুস্তম,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক শাহজাহান শাজু, ডাঃ হাফিজুর রহমান লিটু,অধ্যক্ষ গাউছ- উর রহমান, সৈয়দ তৌফিক কামাল,জাহিদ হোসেন ম্যোলা,মাসুম আহমদ রানা,এসএম গোলাম সরোয়ার।
    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ রেজাউল করিম।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা সাহিত্য আজ বিশ্ব দরবারে নতুন করে গুরুত্ব পাচ্ছে এবং এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

    বিশেষ অতিথিরা সাহিত্য ও সংস্কৃতির পারস্পরিক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সাহিত্যকে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
    সম্মেলনের বিভিন্ন পর্বে দেশ-বিদেশের সাহিত্যিকরা গবেষণাপত্র উপস্থাপন করেন এবং সমসাময়িক সাহিত্য প্রবণতা, অনুবাদ সাহিত্য, ডিজিটাল যুগে লেখালেখির পরিবর্তনসহ নানা বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, গল্পপাঠ ও সাহিত্যভিত্তিক সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
    অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গুণী সাহিত্যিকদের সম্মাননা প্রদান। সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং নবীন-প্রবীণদের মধ্যে এক আন্তরিক সেতুবন্ধন গড়ে ওঠে।
    দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে বাংলা সাহিত্যকে বিশ্বমুখী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
    সমগ্র অনুষ্ঠানটি ছিল সাহিত্য প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা, যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি নতুন করে আগ্রহ ও অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে।

  • কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ 

    কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই নতুন বাজারে অবস্থিত পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড অনুমোদিত ডিলার মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশন-এ জ্বালানি তেল সরবরাহে অনিয়ম ও সাধারণ গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে।

    শনিবার (২৬ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহু মোটরসাইকেল ও গাড়ির চালক ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল সংগ্রহ করতে পারেননি বলে অভিযোগ উঠেছে । এ সময় পাম্প কর্তৃপক্ষ গ্রাহকদের জানায় যে, বিকেল ৫টার আগে তেল সরবরাহ করা হবে না।

    ভুক্তভোগী চালক ও গ্রাহকদের অভিযোগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের তেল সরবরাহে বৈষম্যমূলক আচরণ করছে। নির্দিষ্ট কিছু ব্যক্তিকে অগ্রাধিকার দিয়ে তেল সরবরাহ করা হচ্ছে, যার ফলে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে বলে তারা দাবি করেন।

    এ পরিস্থিতিতে সাধারণ চালক, বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটক  ও স্থানীয় বাসিন্দাদের  পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে বলেও জানা গেছে।

    ভুক্তভোগীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। তাই বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

    স্থানীয়দের মতে, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি জোরদার করা প্রয়োজন।

  • জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজ ফসলের সমারোহ। মৌসুমি চাষিরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। কাপ্তাই হ্রদের পানি একটু একটু কমছে,আর সেই শুকিয়া যাওয়া হ্রদের কুল ঘেঁষে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।

    প্রতি বছরের ন্যায় এবারও বিশাল কাপ্তাই হ্রদ জুড়ে চাষ করতে দেখা যায় কৃষকদের। হ্রদের পাশে  বসবাসরত লোকজন দীর্ঘ এক বছর যাবত অপেক্ষার প্রহর গুনে কখন কাপ্তাই হ্রদের পানি কমবে।আর শুকিয়ে যাওয়া বা জেগে ওঠা হ্রদে ফসল ফলাবে।

    কাপ্তাই হ্রদে ঘুরে দেখা যায়, একটু পানি কমছে আর সেই শুকিয়ে যাওয়া ছোট, ছোট জায়গায় কৃষকরা হরেকরকম ফসল ফলছে। বিভিন্ন ধরনের ধান,তরমুজ, লাউ,কুমড়া,টমেটো, বড়কটি,ঢেড়শ, লালশাক, পালংশাক, কলমিশাকের  ফসল ফলাচ্ছে।

    বিলাইছড়ি কৃষক সুজন তনচংগা জানান,  এবার কাপ্তাই হ্রদের  পানি একটু ধীরগতিতে কমেছে। যার ফলে বিভিন্ন ফসলের চাষ করতে দেরি হয়েছে। এবং কেংড়াছড়ি কৃষক আলমগীর জানান,আমরা হ্রদের পানি একটু একটু শুকানোর পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন, সালমা বেগম জানান এই চাষের ওপর  নির্ভর করে আমাদের একটি বছরের সংসার খরচ। কৃষক সাইনু মারমা,থুইপ্রু মং জানান,এবার আমরা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছি।তবে বিভিন্ন ফসল বিক্রয় করে বেশ অর্থ উপার্জন হয়েছে। এই অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ,ঋণ পরিশোধ,বৈশাখী উৎসব পালন করার কথা জানান। বিলাইছড়ি ও কেংড়াছড়ি কৃষক জানান,এবার ধানের ফসল ভালো হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন ও সালমা জানান,ইতি মধ্যে বিভিন্ন সবজি  বিক্রয় করে বেশ কিছু টাকা আয় করা হয়েছে। সেই টাকা দিয়ে হাঁস,মুরগী ও ছাগল ক্রয় করছে বলে জানান। চাষিরা এবার ফসল ফলিয়ে  তাদের মুখে বেশ হাঁসি দেখা যায়।