Author: adminb

  • কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে 

    কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়ে অলিতে গলিতে ছুটে চলছে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ২৯৯নং আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মোখতার আহমদ পক্ষে ভোট চেয়ে  অলিতে গলিতে ছুটে চলছে কাপ্তাই জামায়াতে ইসলামী। বিগত দুই মাস যাবত কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী তাদের মনোনীত প্রার্থীর পক্ষে কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে এবং দূর্গম এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে। উক্ত দলের নেতা কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় তাদের প্রার্থী পরিচয় এবং ছবি ও দাঁড়ি পাল্লা দেখিয়ে ভোট চাইছেন।

    কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ হারুনুর রশীদ জানান, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণ, ন্যায় বিচার নিশ্চিতে জাতীয় সংসদে ভূমিকা রাখতে দাঁড়ি পাল্লায় ভোট চায়।তিনি আরও জানান পাহাড়ি -বাঙালি জনগোষ্ঠী মধ্যে সম্প্রতি রক্ষা, সামাজিক নিরাপত্তা মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়াসহ এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার,যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়ার কথা জানান।

    কাপ্তাই লকগেট এলাকায় প্রচারণা শেষে তিনি দলের প্রার্থীর পক্ষে মতামত ব্যক্ত করেন।এসময় কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবি এম সিরাজুল ইসলাম, মাওলানা আমির হোসাইন, জামাত নেতা শফিকুল ইসলামসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    কাউখালীতে শিক্ষার্থীদের মাঝে ভূমির আদ্যোপান্ত ছড়িয়ে দিলেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “আমার ভূমি আমার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে জমি-জমা বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কাউখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে, ১৯শে নভেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকার সময় কাঠালিয়া পি.জি.এস বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ব্যতিক্রমি ও যুগোপযোগী এ কর্মশালার আয়োজন করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    উপজেলার সকল জনসাধারণের কাছে ভূমি বিষয়ক সেবা ঘরে ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে, উপজেলা সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে এ ধরনের কর্মশালার আয়োজন করে শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন মহল থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন বলে জানা যায়।

    বিদ্যালয়ের বিভিন্ন শাখার প্রায় ৬০(ষাট) জন শিক্ষার্থীদের মাঝে ২ ঘন্টা ব্যাপী এ প্রশিক্ষনে ভূমির নামজারির সরকারি খরচ,রেকর্ড সংশোধন, পর্চা সংগ্রহ ও সংশোধন সহ ভূমি সংক্রান্ত নানা জটিল সমস্যা সমাধানের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ। এ সময় তিনি বলেন, ভূমির মালিকদের উন্নত নাগরিক সেবা প্রদানে আমি ও আমার কাউখালী উপজেলা ভূমি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।

    প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ পরীক্ষাও অনুষ্ঠিত হয় এবং মেধা যাচাইয়ে ৫(পাঁচ) জন সর্ব্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন, সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন-অর-রশিদ,সহকারী প্রধান শিক্ষক নীতি বিকাশ মিস্ত্রি, সহকারী অধ্যাপক মোঃ আতিকুজ্জামান, সন্তোষ কুমার এদবর,মোঃ মাইনুল,সহকারী শিক্ষক আব্দুর রহমান ,মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

  • শিক্ষিকা মেহেরুন্নেসা চির নিদ্রায় শায়িত

    শিক্ষিকা মেহেরুন্নেসা চির নিদ্রায় শায়িত

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালী উপজেলার দাসেরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা মনি (৪৭)আর আমাদের মাঝে নেই।
    মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে স্বামী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বুধবার সকাল দশটায় উপজেলার দাসেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে দাসেরকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
  • নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নৌবিহার স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বক্তব্য  বলেন,  তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ  পরিবর্তন করতে হলে আগে নিজেকে  বদলাতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

    বিষয় ভিত্তিক  উপর বক্তব্য রাখেন  কাপ্তাই  নৌবাহিনী স্কুল এন্ড কলেজ  শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও  সাইফুল ইসলাম সাইফ।

    এর আগে জুলাই গণঅভ্যুত্থান এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে সপ্তাহ ব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

    কাপ্তাইয়ে সপ্তাহ ব্যাপী যুব উন্নয়নের মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সপ্তাহ ব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু  হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল ৩টায় শিল্প এলাকা মসজিদ ভিত্তিক শিশুগণ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

    স্থানীয় চাহিদা ভিত্তিক অপ্রাতিষ্ঠানিক /ভ্রাম্যমাণ মাশরুম চাষ  প্রশিক্ষণে এলাকার শিক্ষিত বেকার যুবক/যুবতীরা  অংশ গ্রহণ করেন।

    উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মো.খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মোঃ কবির হোসেন।  প্রধান অতিথি বলেন,সারা দেশব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তর এলাকার শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের বিভিন্ন বিষয়ের ওপর হাতে কলমে  প্রশিক্ষণ দিচ্ছে। তাই বেকার বসে না থেকে  যুব উন্নয়ন হতে প্রশিক্ষণ গ্রহণ শেষে নিজে উদ্যোক্তা ও স্বাবলম্বী হওয়ার জন্য আহবান জানান।

    এসময় আরও বক্তব্য রাখেন কাপ্তাই  যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক মোজাম্মেল হোসেন,প্রশিক্ষণার্থে মনি আক্তার আক্তার,ফারিন, হৃদয়, সৌরভ ও আকাশ প্রমুখ। এসময় ৩০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে।

  • হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

    হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    গণহত্যায় শেখ হাসিনার ফাঁসির দণ্ড হওয়ায় কাপ্তাই ইউনিয়ন বিএনপি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

    সোমবার সন্ধ্যায় কাপ্তাই ৪নং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আনন্দ মিছিলটি  নতুন বাজার,আপষ্ট্রিম জেটিঘাটসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে নতুন বাজারে শেষ হয়।পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউসুফ।

    এতে  প্রধান ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।

    এসময়  রাঙামাটি জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  একরাম হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মোঃ হারুন, আব্দুল আলিম কালাম,   তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, সেচ্ছেসেবক দলের আহবায়ক জাকির হোসেন, কৃষকদলের সাধারণ সম্পাদক ইকবাল হাসান মাসুদ, যুবদল আহবায়ক সৈয়দ জাহেদুল ইসলাম, উপজেলা শ্রমিক দল সম্পাদক ফয়েজ আহমদ, কাপ্তাই ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ও ইউনিয়ন যুবদল নেতা রুবেল প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

  • কাপ্তাই টু আসামবস্তি সড়কে বুনো হাতির আক্রমণে নিহত দুই পরিবারের পাশে বন বিভাগ 

    কাপ্তাই টু আসামবস্তি সড়কে বুনো হাতির আক্রমণে নিহত দুই পরিবারের পাশে বন বিভাগ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই -আসামবস্তি সড়কে সন্ধ্যায় বুনো হাতির আক্রমণে উপজাতিয় দুই বৃদ্ধ নারীর মৃত্যু এলাকায় শোকের মাতাম।

    সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় নিহত দুই বৃদ্ধ নারীর বাড়িতে সৎকারে ব্যবস্থাসহ পাড়ায় চলছে স্বজনের শোকের মাতাম।

    রবিবার রাঙামাটি হতে একটি সিএনজি যোগে নিহত ঝর্ণা চাকমা (৬০)স্বামী মিলন কান্তি কারবারি,চেয়ারম্যান পাড়া  জীবতলী রাঙামাটি সদর ও নিহত সুবিতা চাকমা (৭০)স্বামী শংগ্নাত চাকমা,মগবান ইউনিয়ন নিজ গ্রামে একটি অনুষ্ঠানে আসার পথে বুনো হাতির আক্রমণে নিহত হয়। পাশাপাশি হাতির আক্রমণে সিএনজি চালকসহ আরও ৪জন আহত হয়। পর পর পৃথক দুটি ঘটনায় বুনো হাতির আক্রমণ বন বিভাগ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও ইআরটি সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়িসহ হতাহতের উদ্বার করে চিকিৎসার জন্য সদর রাঙামাটি প্রেরণ করে। হাতির আক্রমণে নিহত দুই পরিবারকে শান্তনা ও ঘটনাস্থল পরিদর্শন করে পার্বত্য চট্টগ্রাম  দক্ষিণ রাঙ্গামাটি  বিভাগীয় বন কর্মকর্তা এস, এম সাজ্জাদ হোসেন, সহকারী বন সংরক্ষক মুহাম্মদ জামাল হোসেন তালুকদার ও কাপ্তাই রেঞ্জ কর্মকর্তাসহ বন বিভাগের লোকজন।

    বিভাগীয় কর্মকর্তা এস,এম সাজ্জাদ হোসেন নিহত দুই পরিবারের বাসায় গিয়ে স্বজনদের শান্তনা দেন। এবং দুঃখ প্রকাশ করে  তিনি জানান,বন্যপ্রাণী ধারা হতাহতের এতে কার কোন হাত নেই। তবে বন জঙ্গলে চলাচলে সকলকে সাবধান হতে হবে।তিনি নিহত দুই পরিবারকে সৎকার করার জন্য আর্থিক সহযোগিতা করে।এবং বন্যপ্রাণী ধারা নিহত পরিবারকে   সরকারি আইন অনুযায়ী ৩লক্ষ টাকা এবং আহতদের নিয়ম অনুযায়ী টাকা সকল প্রক্রিয়া শেষে প্রদান করার কথা জানান।

  • কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  তানভীর গ্রেফতার

    কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  তানভীর গ্রেফতার

    কাপ্তাই প্রতিনিধি। 

    সন্ত্রাস বিরোধী আইনে রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগ  সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ ছিদ্দিকী গ্রেপ্তার।

    সোমবার (১৭ নভেম্বর)  দিবাগত রাত দেড়টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন  কেপিএম আবাসিক  জাপানি বাংলা তাঁর বাসা হতে কাপ্তাই থানা পুলিশ গ্রেপ্তার করে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান  উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ  ছিদ্দিকীকে সোমবার দিবাগত রাত দেড় টায়  তাঁর বাসা হতে  সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারের পর  রাঙামাটি জেল হাজতে  প্রেরণ করা হয় বলে ওসি জানান।

  • শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণে এগিয়ে আসছে শিক্ষার্থীরা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA) এর উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয় করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – সকাল ১১ ঘটিকায় জাজিরা উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে নুসা কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে এই ব্রিগেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহালম।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা এবং
    ( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
    উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন,
    স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও নুসার কর্মকর্তারা।
    নুসার প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানান, “জেন্ডার–বান্ধব স্যানিটেশন শুধু একটি স্বাস্থ্যবিষয় নয়, এটি নারী ও কিশোরীদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি সামাজিক পদক্ষেপ।”

    শিক্ষার্থী ব্রিগেডের সদস্যরা বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য প্রচার, এবং ছেলে–মেয়েদের জন্য নিরাপদ ও সমান স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া সবচেয়ে কার্যকর উপায়। নুসার এই উদ্যোগ জাজিরাসহ সমগ্র শরীয়তপুর জেলায় জেন্ডার–সমতা ও স্বাস্থ্য–নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।

  • কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা জন্য সহায়তা প্রদান 

    কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন অসহায় পরিবারের মাঝে চিকিৎসা জন্য সহায়তা প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় দরিদ্রদের চিকিৎসা সহায়তায় প্রদান করছে।

    রোববার (১৬ নভেম্বর) সকাল ১১টায় ১০আর ই ব্যাটালিয়ন সেনাপ্রধানের নির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

    অর্থ সহায়তা প্রদান করে ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।

    তিনি জানান ভবিষ্যৎ উক্ত ইউনিটের পক্ষ হতে শান্তি ও সম্প্রতি উন্নয়নে এ ধরনের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।