Author: adminb

  • কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি 

    কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি’র বিরুদ্ধে অপপ্রচার থানায় জিডি 

    কাপ্তই প্রতিনিধি ।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে  মানহানিকর ভিডিও,তে  ও ক্যাপশনে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও তার ছোট ভাই ইউনিয়ন বিএনপির সম্পাদকের নামে আপত্তিকর লেখা উল্লেখ করায় কাপ্তাই থানায় জিডি করা হয়েছে।

    কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কাপ্তাই  থানায় বিষয়টি নিয়ে একটি  সাধারণ ডায়েরি করেন।

    কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক লোকমান আহমেদ জানান, ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ও আমার ছোট ভাই’ কামাল এর  নাম উল্লেখ করে জিয়ার সৈনিক নাম দিয়ে একটি আপত্তিকর কথা লেখা  শেয়ার করে,যা মানহানি ও আপত্তিকর। তিনি আরও জানান সম্প্রতি এর  আগেও উক্ত আইডি দিয়ে বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে  অপপ্রচার করা হয়েছে।এগুলো কোন কিছুতেই আমি ও আমার ছোট ভাই জড়িত নয়।

  • নিউইয়র্কে সাপ্তাহিক বাঙালীর বিশেষ সম্পাদকীয় একজন অরিজিনাল ও সাহসী নেতা

    নিউইয়র্কে সাপ্তাহিক বাঙালীর বিশেষ সম্পাদকীয় একজন অরিজিনাল ও সাহসী নেতা

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান,
    বাপসনিউজ।

    এক তরুণের উত্থান, এক জাতির আশার প্রতীক জোহরান মামদানি — এক নাম, এক সাহসের প্রতীক। তার মুখের হাসি যেমন মোহনীয়, তেমনি তার কথার গভীরতায় মিশে আছে সত্য, মেধা ও দৃঢ়তা। তিনি জানেন, জনগণের সেবক হতে হলে কথার স্পষ্টতা ও কর্মের সততা অপরিহার্য। মঙ্গলবার রাতের নির্বাচনী বিজয় এবং বিজয়োত্তর বক্তৃতায় তা আরও একবার প্রমাণিত হলো।

    ২০০৮ সালে বারাক ওবামার ঐতিহাসিক জয়ের পর শিকাগোতে দেওয়া বক্তৃতা যেমন আশার আলো ছড়িয়েছিল, তেমনি জোহরান মামদানির বক্তৃতায় ফুটে উঠেছে এক বিশাল শক্তি—অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি।

    সংকটের আমেরিকায় নতুন নেতৃত্বের আবির্ভাব:

    আজকের আমেরিকা ভুগছে বহুমাত্রিক সংকটে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা ব্যবস্থায় অনিশ্চয়তা, আর্থিক খাতে অরাজকতা—সব মিলিয়ে জনজীবন অতিষ্ট। এমন সময়ে ডেমোক্রেটিক প্রার্থী মাইকি শেরিলের প্রচারণায় বারাক ওবামার মন্তব্য ছিল বাস্তবতার প্রতিধ্বনি—

    “একজন মানুষ আইনের ঊর্ধ্বে চলে গেছেন, অথচ তাঁর দলের কেউই কথা বলছে না, এমনকি সুপ্রিম কোর্টও নয়।”

    এই বাস্তব প্রেক্ষাপটে জোহরান মামদানির আবির্ভাব যেন এক আলোর শিখা। তিনি ন্যায়, সত্য ও মানবতার পক্ষে কথা বলেন নির্ভয়ে।

    ধর্ম-বর্ণের ঊর্ধ্বে একজন মানুষ:

    ইমিগ্রান্ট কমিউনিটি ও কূটরাজনীতির ফাঁদে তাঁকে “মুসলমান” ও “সমাজতন্ত্রী” আখ্যায়িত করে ক্ষুদ্র করার চেষ্টা হয়েছে। কিন্তু জোহরান কখনোই এসব বিভাজনের ফাঁদে পড়েননি।
    তিনি বলেছেন—

    “আমি সবার নেতা হতে চাই—ধর্ম, বর্ণ বা শ্রেণি নির্বিশেষে।”

    এটাই তাঁকে আলাদা করেছে। তিনি সকলের ভাগ্য পরিবর্তনের কথা বলেন, কারও প্রতি বৈষম্য নয়।

    ‘সোশালিস্ট’ মানে মানবিক রাজনীতি:

    অনেকে তাঁকে সমাজতন্ত্রী বলে সমালোচনা করেন, কিন্তু তাঁরা বোঝেন না—বার্নি স্যান্ডার্সের ‘প্রগ্রেসিভ সোশালিস্ট’ ধারণা চীন বা সোভিয়েতের কমিউনিজম নয়।
    এটি ইউরোপীয় ধাঁচের ‘সোশাল ডেমোক্রেসি’, যেখানে লক্ষ্য একটাই — দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়ন।
    আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ যেমন কর্পোরেট সহায়তা ছাড়াই গ্রাসরুট সমর্থনে সফল হয়েছেন, জোহরান মামদানিও সেই ধারার উত্তরসূরি।

    সংস্কৃতিবান ও মানবিক পরিবার

    জোহরান মামদানি জন্মেছেন এক সংস্কৃতিমনস্ক পরিবারে। তাঁর মা অস্কার-মনোনীত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার (“সালাম বোম্বে”), আর বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
    তিনি হার্ভার্ডে শিক্ষালাভ করেছেন, বিবাহ করেছেন একজন শিল্পীকে। শৈশব থেকেই তিনি শিখেছেন দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে।
    এসেম্বলি সদস্য হওয়ার আগেই তিনি স্বল্প আয়ের মানুষদের বাড়ি ফোরক্লোজার থেকে রক্ষা করার কাজে যুক্ত ছিলেন।

    এক তরুণের সাহস, এক প্রজন্মের অনুপ্রেরণা

    নিউইয়র্কের মেয়র নির্বাচনের এই লড়াই সীমাবদ্ধ থাকেনি শহরের সীমানায়।
    এর প্রতিধ্বনি পৌঁছে গেছে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা ও ইউরোপ পর্যন্ত।
    বিশ্ব দেখেছে এক ইমিগ্রান্ট তরুণের সাহস, এক নতুন প্রজন্মের নেতৃত্বের উত্থান।

    ভবিষ্যতের বার্তা:

    জোহরান মামদানি হয়তো আজ একা, কিন্তু তিনি যে ন্যায়ের শপথ নিয়েছেন, তা একদিন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়বে।
    নতুন প্রজন্ম তার মধ্যেই খুঁজে পাবে ন্যায়, সাহস ও মানবতার অনুপ্রেরণা।

    রবীন্দ্রনাথের ভাষায় —
    “ওরে ভীরু, তোর হাতে নাই ভূবনের ভার।”

  • জাজিরায় বিএনপি নেতা মাহবুবুল আলম টিটুকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

    জাজিরায় বিএনপি নেতা মাহবুবুল আলম টিটুকে নিয়ে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

    শরীয়তপুর প্রতিনিধি।

    শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম টিটুকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার ১১ নভেম্বর বিকেলে জাজিরা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুবুল আলম টিটু অভিযোগ করেন, সাংবাদিক ইলিয়াস হোসেন নামে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

    তিনি জানান, ২০২১ সালে “নবীন নিউজ” নামে খোলা একটি পেইজের নাম ২০২৫ সালের জানুয়ারিতে পরিবর্তন করে “ইলিয়াস হোসেন” রাখা হয়, যা প্রকৃত সাংবাদিক ইলিয়াস হোসেনের নয়।

    বিএনপি নেতা টিটু বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসব অপপ্রচার আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে করা হচ্ছে।”

    তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কাছে ভুয়া আইডির পেছনে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, মাহবুবুল আলম টিটুর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।

  • কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন 

    কাপ্তাই সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে সাতদিন ব্যাপী ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়নের আয়োজনে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।

    তারণ্যে উৎসব উদযাপন ২০২৫, ভ্রাম্যমাণ পোষাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

    পরে এক আলোচনা সভা কোর্স সমন্বয়কারী ও কাপ্তাই যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা  মো.খায়রুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

    এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন।

    প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন,সরকারের দেয়া সকল সুবিধা গ্রহণ করুন এবং স্বাবলম্বী হন। এবং কেউ যেন বেকার না থেকে সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে সমাজ তথা দেশ উন্নয়নে কাজ করে।

    এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুব উন্নয়ন সহকারী পরিচালক ঊষা মগ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল হক,কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন ও বর্তমান সভাপতি কবির হোসেন।

    কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান,ইতিমধ্যে রাইখালী একটি বায়োগ্যাস চালুর জন্য একজন যুবককে দুই লক্ষ টাকা ঋণ  প্রদান করা হয়েছে। সাতদিন ব্যাপী প্রশিক্ষণে ৩০জন মহিলা প্রশিক্ষণে  অংশগ্রহণ করেন।

  • কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন এডহক কমিটির পরিচিতি সভা 

    কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন এডহক কমিটির পরিচিতি সভা 

    কাপ্তাই  প্রতিনিধি: 

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির কাপ্তাই উপজেলা কমান্ড নতুন  এডহক কমিটির পরিচিত সভা করা হয়েছে।

    মঙ্গলবার  ( ১১ নভেম্বর) দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরীতে সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা  মুক্তিযোদ্বা কমান্ড নতুন এডহক কমিটির আহবায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

    এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময়  আন্তরিক থাকেন। এবং সরকার কর্তৃক  সকল সুযোগ সুবিধা পাপ্য অনুযায়ী দেওয়া হবে বলে জানান।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা ইউনিট এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান,  কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ কায় কিসলু(ওসি),  কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং রাজস্থলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক  সাদ আলী,  নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আবিউর রহমান, কাপ্তাই উপজেলা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন  এর মেয়ে শাহিদা আক্তার সাজু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর  সভাপতি রণজিৎ বাড়ৈ কাঞ্চন।

    এসময় নব নির্বাচিত এডহক  কমিটির সদস্য, বীর  মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আমেরিকার বিভিন্ন শহরে মেয়র হয়েছেন যেসব মুসলমান

    আমেরিকার বিভিন্ন শহরে মেয়র হয়েছেন যেসব মুসলমান

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    নিউইয়র্ক, নভেম্বর ২০২৫ —
    যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক মুসলিম মেয়র নির্বাচিত হওয়া আমেরিকার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে। বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই ধারাটি প্রমাণ করছে— মুসলিম আমেরিকানরা এখন দেশের মূলধারার নেতৃত্বে দৃঢ়ভাবে অবস্থান করছে।

    প্রথম মুসলিম মেয়র: চার্লস বিলাল,

    ১৯৯১ সালে চার্লস বিলাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাউন্টজ শহরের মেয়র নির্বাচিত হন।
    তিনি ছিলেন আমেরিকার ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম মেয়র, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত।

    মিশিগানের দৃষ্টান্ত: ডিয়ারবর্ন ও হ্যামট্রাম্যাক,

    মুসলিম অধ্যুষিত শহর ডিয়ারবর্ন ও হ্যামট্রাম্যাক-এ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক মুসলিম নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

    আব্দুল্লাহ হামুদ, ডিয়ারবর্নের বর্তমান মেয়র।
    তিনি ২০২২ সালে শহরটির ইতিহাসে প্রথম আরব-আমেরিকান ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন।
    লেবানিজ শিয়া মুসলিম পরিবারে জন্ম নেওয়া হামুদের বাবা ছিলেন ট্রাকচালক, মা ছোট ব্যবসার উদ্যোক্তা।

    আমের গালিব, হ্যামট্রাম্যাকের মেয়র, ২০২১ সালে নির্বাচিত হন।
    ইয়েমেনে জন্ম নেওয়া গালিব ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং পড়ালেখার পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ কারখানায় কাজ করতেন।
    তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র।

    প্রথম মুসলিম নারী মেয়র: সাদাফ জাফর,

    ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউজার্সির মন্টগোমারি টাউনশিপের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সাদাফ জাফর।
    তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী মেয়র।
    পাকিস্তানি মা ও ইয়েমেনি-বংশোদ্ভূত ভারতীয় পিতার কন্যা জাফর শিকাগোতে জন্মগ্রহণ করেন।

    টিনেক শহরের মুসলিম নেতৃত্ব,

    মোহাম্মদ হামিদউদ্দিন, নিউজার্সির টিনেক শহরের সাবেক মেয়র।
    তিনি ২০১০ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন।
    হায়দরাবাদ থেকে আগত এক ভারতীয় মুসলিম পরিবারে ব্রংক্সে জন্ম নেওয়া হামিদউদ্দিন ১৯৮১ সালে টিনেকে বসবাস শুরু করেন।

    নিউইয়র্ক সিটির ঐতিহাসিক নির্বাচন: জোহরান মামদানি,

    সর্বশেষ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে ২০২৫ সালের ৪ নভেম্বর।
    এই নির্বাচনে জোহরান মামদানি নির্বাচিত হন নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে — যা শহরটির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

    প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান জোহরান ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন।
    তিনি এখন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং এক শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র।
    তার এই বিজয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান প্রভাবের এক শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

    সংখ্যা ও প্রবণতা,

    যুক্তরাষ্ট্র সরকার ধর্মীয় তথ্য সংরক্ষণ না করায় মোট মুসলিম মেয়রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না।
    তবে কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (CAIR) ও জেইটিপিএসি (Jetpac)–এর পরিসংখ্যান অনুযায়ী,
    ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩৫ জন নির্বাচিত মুসলিম কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন,
    যাদের মধ্যে ১২ জন মেয়র, কাউন্সিল চেয়ার বা প্রেসিডেন্ট পদে রয়েছেন।

    ভবিষ্যতের দিগন্ত,

    প্রতিটি নির্বাচনী বছরে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
    এই প্রবণতা প্রমাণ করে, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত মুসলিম আমেরিকানদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব
    দেশটির বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে।

  • বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    আগামী বুধবার, ১২ নভেম্বর, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেশালাইজড হাইস্কুল অ্যাডমিশন টেস্ট (SHSAT) বা ভর্তি পরীক্ষা।
    এ পরীক্ষায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

    নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন (DOE)-এর তথ্য অনুযায়ী, এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া ২১ অক্টোবর সম্পন্ন হয়েছে।

    পরীক্ষার সময় সূচি:

    অষ্টম শ্রেণির পাবলিক স্কুল শিক্ষার্থীরা: বুধবার, ১২ নভেম্বর ।

    চার্টার স্কুল ও হোমস্কুল শিক্ষার্থীরা: শনিবার ও রবিবার, ১৫ ও ১৬ নভেম্বর।

    নবম শ্রেণির শিক্ষার্থীরা: শনিবার বা রবিবার, ২২ ও ২৩ নভেম্বর।

    পরীক্ষা সংক্রান্ত তথ্য ও প্রস্তুতি:

    নিউইয়র্ক সিটি DOE-এর সরকারি ওয়েবসাইটে (<PRIVATE_URL>) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন ও প্রক্রিয়ায় কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে।
    রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের স্কুলের গাইডেন্স কাউন্সেলররা পরীক্ষার বিস্তারিত তথ্য সরাসরি অবহিত করেছেন।

    এছাড়া, বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারসমূহ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্পেশালাইজড হাইস্কুল টেস্ট প্রস্তুতি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।

    বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারগুলোর পরামর্শ:

    বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান গুলো অভিভাবকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে —

    হাতে থাকা শেষ কয়েকটি দিন পুরোপুরি প্রস্তুতিতে ব্যয় করতে হবে।

    শিক্ষার্থীরা যেন বাড়িতে মনোযোগসহকারে পড়াশোনা করতে পারে, সে বিষয়ে অভিভাবকদের সহায়তা প্রয়োজন।

    পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা জরুরি।

    সন্তানদের ওপর অতিরিক্ত চাপ বা বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশি অভিভাবক মহলে পরীক্ষাটি নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ বছরও বাংলাদেশি শিক্ষার্থীরা স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করবে এবং কমিউনিটির সুনাম আরও বৃদ্ধি করবে।

  • আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত

    আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    নিউইয়র্ক, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) — যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক সংগঠন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত হয়েছে।  নতুন কমিটির সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ
    নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বার্গার কিং-এ দুপুর ২টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ।

    সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা হলেন—

    সিনিয়র সহ-সভাপতি: কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন,

    সহ-সভাপতি: মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল IBNNews24.com সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুললাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায়

    যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন।

    সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ পাপপু চৌধুরী,

    অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

    সভায় আরও কয়েকজন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন—
    কলামিস্ট এম.এ. সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, কলামিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, এবং এবিএম ওসমান গনি প্রমুখ।

    সভায় বাংলাদেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে সাংবাদিক, লেখক ও কলামিস্টদের ওপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।

    সভা শেষে দুপুরের খাবারের পর আনুষ্ঠানিক ভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ফারজানা শারমিন:

    বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকজমকপূর্নভাবে আলোচনা সভা , স্মরণিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর পল্টনে খানা বাসমতি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি (সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া (সম্পাদক, দৈনিক বঙ্গজননী)।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক যুবরাজ যুবরাজ খান খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ)।

    প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    বিশেষ অতিথি মোঃ দেলোয়ার হোসেন শিকারী (সাবেক চেয়ারম্যান, ইদিলপুর ইউপি, শরীয়তপুর ও উপদেষ্টা, বিটিএসএফ), মোঃ শামছুল আলম (চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্ট, বিটিএসএফ), মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাপ পরিষদ ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), হাজী মোসলেম হোসেন সরদার (স্বত্বাধিকারী, সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার (সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ও উপদেষ্টা, বিটিএসএক), মোঃ নাসিরুল ইসলাম নাসির (সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ), মোঃ জহিরুল ইসলাম আকন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), মোঃ হারিসুর রহমান (ভাইস চেয়ারম্যান, বিটিএসএফ)।

    বিশেষ বক্তা ছিলেন, শরীফ মোঃ আব্দুল কাদের (সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ফজলুল হক মনি (স্বত্বাধিকারী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও উপদেষ্টা, বিটিএসএফ), বি এম মোস্তাফিজ মোস্তফা (স্বত্বাধিকারী, ভেদরগঞ্জ মা প্লাজা ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), কে.এম কামরুজ্জামান মিলন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ)।

    শুভেচ্ছা বক্তা ছিলেন, এম,এ, গফুর মোল্লা (সিঃ ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ছানাউল্লাহ (অতিরিক্ত মহাসচিব, বিটিএসএফ), হামিদুল ইসলাম (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আতিকুর রহমান (যুগা মহাসচিব, বিটিএসএফ), মোঃ কুতুব উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ ফয়েজ আহমেদ (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শাহজালাল ভূঁইয়া সজিব (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আফজাল হোসেন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শওকত হোসেন মুকুল (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), স্বর্ণা আক্তার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), ইঞ্জিনিয়ার এনামুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ) সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজী সাকিব জামাল, যুগ্ম মহাসচিব এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফারজানা শারমিন ,সাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দা রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হোসেন কাজী, আপ্যায়ন ও কর্মসূচী সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুন নাহার জেনী, গণযোগাযোগ সম্পাদক নুর আলম মুন্না, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব আলী, সাংস্কৃতিক সম্পাদক রূপক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ, সমাজ কল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সদস্য সাঈদ গাফফার, সদস্য সোহেল সরদার প্রমূখ।

    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এ্যাড. মোঃ মনির হোসেন খান (উপদেষ্টা, বিটিএসএফ), ইসমাইল হোসেন স্বপন-ইতালী (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ জসীম উদ্দিন নিরব (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোহাম্মদ আহসান উল্যাহ-সৌদি (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ কবির হোসেন সরকার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ হেলাল উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), এস এম জহিরুল ইসলাম রাজু-বাহরাইন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), আব্দুল মোমিন-লন্ডন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), শরীফুল হোসাইন (কুমিল্লা বিভাগীয় সভাপতি, বিটিএসএফ) সহ বিটিএসএফ-এর সকল স্তরের নেতৃবৃন্দ।

  • ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিযে যাত্রা শুরু করলো চার তারকা মানের গোল্ডেন প্যালেস হোটেল, রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হল।

    সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান।

    পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদের সঞ্চলনায় ও এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্ছু,একরামুল হক ভূইয়া,ম্যানেজিং ডিরেক্টর, হারুন উর রশিদ ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
    গোলাম মর্তুজা টিপু , এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল ,ডিরেক্টর, আলতাফ হোসেন প্রমূখ।

    এসময় হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।

    হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩ টি শিতাতপ নিয়ন্ত্রিত অধ্যাধুনিক আবাসিক কক্ষ,সুবিশার কনভেনশন হল, রেষ্টুরেন্ট, ক্যাপে প্রশস্ত লবি রয়েছে।

    উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদেও বাহরী আইটেম। এছাড়া অনন্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০% ছাড় ও আবাসিকে ৩০ % ছাড় দেয়া হচ্ছে। আপনাদের আমন্ত্রণ রইল।