Author: adminb

  • কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন এডহক কমিটির পরিচিতি সভা 

    কাপ্তাই মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড নতুন এডহক কমিটির পরিচিতি সভা 

    কাপ্তাই  প্রতিনিধি: 

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটির কাপ্তাই উপজেলা কমান্ড নতুন  এডহক কমিটির পরিচিত সভা করা হয়েছে।

    মঙ্গলবার  ( ১১ নভেম্বর) দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ “কিন্নরীতে সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ইস্রাফিল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা  মুক্তিযোদ্বা কমান্ড নতুন এডহক কমিটির আহবায়ক প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

    এসময় তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের আত্মত্যাগে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সরকার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সবসময়  আন্তরিক থাকেন। এবং সরকার কর্তৃক  সকল সুযোগ সুবিধা পাপ্য অনুযায়ী দেওয়া হবে বলে জানান।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা ইউনিট এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান,  কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোহাম্মদ কায় কিসলু(ওসি),  কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী এবং রাজস্থলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর আহবায়ক  সাদ আলী,  নব নির্বাচিত কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মুজিবুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: আবিউর রহমান, কাপ্তাই উপজেলা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন  এর মেয়ে শাহিদা আক্তার সাজু, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার এর  সভাপতি রণজিৎ বাড়ৈ কাঞ্চন।

    এসময় নব নির্বাচিত এডহক  কমিটির সদস্য, বীর  মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • আমেরিকার বিভিন্ন শহরে মেয়র হয়েছেন যেসব মুসলমান

    আমেরিকার বিভিন্ন শহরে মেয়র হয়েছেন যেসব মুসলমান

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    নিউইয়র্ক, নভেম্বর ২০২৫ —
    যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক মুসলিম মেয়র নির্বাচিত হওয়া আমেরিকার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা করছে। বহুত্ববাদ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই ধারাটি প্রমাণ করছে— মুসলিম আমেরিকানরা এখন দেশের মূলধারার নেতৃত্বে দৃঢ়ভাবে অবস্থান করছে।

    প্রথম মুসলিম মেয়র: চার্লস বিলাল,

    ১৯৯১ সালে চার্লস বিলাল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কাউন্টজ শহরের মেয়র নির্বাচিত হন।
    তিনি ছিলেন আমেরিকার ইতিহাসে প্রথম নির্বাচিত মুসলিম মেয়র, যা দেশের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত।

    মিশিগানের দৃষ্টান্ত: ডিয়ারবর্ন ও হ্যামট্রাম্যাক,

    মুসলিম অধ্যুষিত শহর ডিয়ারবর্ন ও হ্যামট্রাম্যাক-এ সাম্প্রতিক বছরগুলোতে একাধিক মুসলিম নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

    আব্দুল্লাহ হামুদ, ডিয়ারবর্নের বর্তমান মেয়র।
    তিনি ২০২২ সালে শহরটির ইতিহাসে প্রথম আরব-আমেরিকান ও প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন।
    লেবানিজ শিয়া মুসলিম পরিবারে জন্ম নেওয়া হামুদের বাবা ছিলেন ট্রাকচালক, মা ছোট ব্যবসার উদ্যোক্তা।

    আমের গালিব, হ্যামট্রাম্যাকের মেয়র, ২০২১ সালে নির্বাচিত হন।
    ইয়েমেনে জন্ম নেওয়া গালিব ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং পড়ালেখার পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ কারখানায় কাজ করতেন।
    তিনি শহরটির প্রথম মুসলিম মেয়র।

    প্রথম মুসলিম নারী মেয়র: সাদাফ জাফর,

    ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত নিউজার্সির মন্টগোমারি টাউনশিপের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন সাদাফ জাফর।
    তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম নারী ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নারী মেয়র।
    পাকিস্তানি মা ও ইয়েমেনি-বংশোদ্ভূত ভারতীয় পিতার কন্যা জাফর শিকাগোতে জন্মগ্রহণ করেন।

    টিনেক শহরের মুসলিম নেতৃত্ব,

    মোহাম্মদ হামিদউদ্দিন, নিউজার্সির টিনেক শহরের সাবেক মেয়র।
    তিনি ২০১০ সালে প্রথমবার এবং ২০১৬ সালে দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন।
    হায়দরাবাদ থেকে আগত এক ভারতীয় মুসলিম পরিবারে ব্রংক্সে জন্ম নেওয়া হামিদউদ্দিন ১৯৮১ সালে টিনেকে বসবাস শুরু করেন।

    নিউইয়র্ক সিটির ঐতিহাসিক নির্বাচন: জোহরান মামদানি,

    সর্বশেষ আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ঘটে ২০২৫ সালের ৪ নভেম্বর।
    এই নির্বাচনে জোহরান মামদানি নির্বাচিত হন নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে — যা শহরটির ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা।

    প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার ও ভারতীয় বংশোদ্ভূত উগান্ডান শিক্ষাবিদ মাহমুদ মামদানির সন্তান জোহরান ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন।
    তিনি এখন নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং এক শতাব্দীর মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র।
    তার এই বিজয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মুসলিম আমেরিকানদের ক্রমবর্ধমান প্রভাবের এক শক্তিশালী প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

    সংখ্যা ও প্রবণতা,

    যুক্তরাষ্ট্র সরকার ধর্মীয় তথ্য সংরক্ষণ না করায় মোট মুসলিম মেয়রের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় না।
    তবে কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (CAIR) ও জেইটিপিএসি (Jetpac)–এর পরিসংখ্যান অনুযায়ী,
    ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২৩৫ জন নির্বাচিত মুসলিম কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন,
    যাদের মধ্যে ১২ জন মেয়র, কাউন্সিল চেয়ার বা প্রেসিডেন্ট পদে রয়েছেন।

    ভবিষ্যতের দিগন্ত,

    প্রতিটি নির্বাচনী বছরে যুক্তরাষ্ট্রে মুসলিম প্রার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে।
    এই প্রবণতা প্রমাণ করে, স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত মুসলিম আমেরিকানদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব
    দেশটির বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে।

  • বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    আগামী বুধবার, ১২ নভেম্বর, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেশালাইজড হাইস্কুল অ্যাডমিশন টেস্ট (SHSAT) বা ভর্তি পরীক্ষা।
    এ পরীক্ষায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

    নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন (DOE)-এর তথ্য অনুযায়ী, এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া ২১ অক্টোবর সম্পন্ন হয়েছে।

    পরীক্ষার সময় সূচি:

    অষ্টম শ্রেণির পাবলিক স্কুল শিক্ষার্থীরা: বুধবার, ১২ নভেম্বর ।

    চার্টার স্কুল ও হোমস্কুল শিক্ষার্থীরা: শনিবার ও রবিবার, ১৫ ও ১৬ নভেম্বর।

    নবম শ্রেণির শিক্ষার্থীরা: শনিবার বা রবিবার, ২২ ও ২৩ নভেম্বর।

    পরীক্ষা সংক্রান্ত তথ্য ও প্রস্তুতি:

    নিউইয়র্ক সিটি DOE-এর সরকারি ওয়েবসাইটে (<PRIVATE_URL>) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন ও প্রক্রিয়ায় কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে।
    রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের স্কুলের গাইডেন্স কাউন্সেলররা পরীক্ষার বিস্তারিত তথ্য সরাসরি অবহিত করেছেন।

    এছাড়া, বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারসমূহ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্পেশালাইজড হাইস্কুল টেস্ট প্রস্তুতি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।

    বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারগুলোর পরামর্শ:

    বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান গুলো অভিভাবকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে —

    হাতে থাকা শেষ কয়েকটি দিন পুরোপুরি প্রস্তুতিতে ব্যয় করতে হবে।

    শিক্ষার্থীরা যেন বাড়িতে মনোযোগসহকারে পড়াশোনা করতে পারে, সে বিষয়ে অভিভাবকদের সহায়তা প্রয়োজন।

    পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা জরুরি।

    সন্তানদের ওপর অতিরিক্ত চাপ বা বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশি অভিভাবক মহলে পরীক্ষাটি নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ বছরও বাংলাদেশি শিক্ষার্থীরা স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করবে এবং কমিউনিটির সুনাম আরও বৃদ্ধি করবে।

  • আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত

    আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কমিটি গঠিত

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    নিউইয়র্ক, ৯ নভেম্বর ২০২৫ (রবিবার) — যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক সংগঠন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের জন্য গঠিত হয়েছে।  নতুন কমিটির সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ
    নিউইয়র্কের অ্যাস্টোরিয়ার বার্গার কিং-এ দুপুর ২টায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ।

    সভায় সর্ব সম্মতিক্রমে নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা হলেন—

    সিনিয়র সহ-সভাপতি: কবি ও কলামিস্ট এবিএম সালেহ উদ্দিন,

    সহ-সভাপতি: মোঃ নাসির, আলমগীর ভূঁইয়া, বিশ্বজিৎ সাহা, সুহাস বড়ুয়া, দেলওয়ার মানিক, জনপ্রিয় নিউজ পোর্টাল IBNNews24.com সম্পাদক আয়েশা আক্তার রুবি, মীর ডিনার হোসেন, একেএম ফায়জুললাহ বাদল, সরদার আল মামুন ও পংকজ রায়

    যুগ্ম সাধারণ সম্পাদক: আরিফুর রহমান আরিফ, ফিরোজ আহমেদ কল্লোল, আবু ঈসা মনজিল, সারোয়ার হোসেন খান লিটন ও নজরুল ইসলাম স্বপন।

    সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মোঃ পাপপু চৌধুরী,

    অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

    সভায় আরও কয়েকজন উপদেষ্টার নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন—
    কলামিস্ট এম.এ. সালাম, মানবাধিকার কর্মী ও কলামিস্ট শেহলী পারভীন, কলামিস্ট ড. প্রদীপ রঞ্জন কর, এবং এবিএম ওসমান গনি প্রমুখ।

    সভায় বাংলাদেশের ভেতরে ও আন্তর্জাতিক পরিসরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশে সাংবাদিক, লেখক ও কলামিস্টদের ওপর সরকারের নিয়ন্ত্রণ, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়।

    সভা শেষে দুপুরের খাবারের পর আনুষ্ঠানিক ভাবে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

  • জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ফারজানা শারমিন:

    বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকজমকপূর্নভাবে আলোচনা সভা , স্মরণিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর পল্টনে খানা বাসমতি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি (সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া (সম্পাদক, দৈনিক বঙ্গজননী)।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক যুবরাজ যুবরাজ খান খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ)।

    প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    বিশেষ অতিথি মোঃ দেলোয়ার হোসেন শিকারী (সাবেক চেয়ারম্যান, ইদিলপুর ইউপি, শরীয়তপুর ও উপদেষ্টা, বিটিএসএফ), মোঃ শামছুল আলম (চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্ট, বিটিএসএফ), মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাপ পরিষদ ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), হাজী মোসলেম হোসেন সরদার (স্বত্বাধিকারী, সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার (সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ও উপদেষ্টা, বিটিএসএক), মোঃ নাসিরুল ইসলাম নাসির (সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ), মোঃ জহিরুল ইসলাম আকন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), মোঃ হারিসুর রহমান (ভাইস চেয়ারম্যান, বিটিএসএফ)।

    বিশেষ বক্তা ছিলেন, শরীফ মোঃ আব্দুল কাদের (সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ফজলুল হক মনি (স্বত্বাধিকারী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও উপদেষ্টা, বিটিএসএফ), বি এম মোস্তাফিজ মোস্তফা (স্বত্বাধিকারী, ভেদরগঞ্জ মা প্লাজা ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), কে.এম কামরুজ্জামান মিলন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ)।

    শুভেচ্ছা বক্তা ছিলেন, এম,এ, গফুর মোল্লা (সিঃ ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ছানাউল্লাহ (অতিরিক্ত মহাসচিব, বিটিএসএফ), হামিদুল ইসলাম (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আতিকুর রহমান (যুগা মহাসচিব, বিটিএসএফ), মোঃ কুতুব উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ ফয়েজ আহমেদ (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শাহজালাল ভূঁইয়া সজিব (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আফজাল হোসেন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শওকত হোসেন মুকুল (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), স্বর্ণা আক্তার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), ইঞ্জিনিয়ার এনামুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ) সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজী সাকিব জামাল, যুগ্ম মহাসচিব এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফারজানা শারমিন ,সাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দা রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হোসেন কাজী, আপ্যায়ন ও কর্মসূচী সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুন নাহার জেনী, গণযোগাযোগ সম্পাদক নুর আলম মুন্না, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব আলী, সাংস্কৃতিক সম্পাদক রূপক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ, সমাজ কল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সদস্য সাঈদ গাফফার, সদস্য সোহেল সরদার প্রমূখ।

    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এ্যাড. মোঃ মনির হোসেন খান (উপদেষ্টা, বিটিএসএফ), ইসমাইল হোসেন স্বপন-ইতালী (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ জসীম উদ্দিন নিরব (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোহাম্মদ আহসান উল্যাহ-সৌদি (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ কবির হোসেন সরকার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ হেলাল উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), এস এম জহিরুল ইসলাম রাজু-বাহরাইন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), আব্দুল মোমিন-লন্ডন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), শরীফুল হোসাইন (কুমিল্লা বিভাগীয় সভাপতি, বিটিএসএফ) সহ বিটিএসএফ-এর সকল স্তরের নেতৃবৃন্দ।

  • ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিযে যাত্রা শুরু করলো চার তারকা মানের গোল্ডেন প্যালেস হোটেল, রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হল।

    সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান।

    পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদের সঞ্চলনায় ও এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্ছু,একরামুল হক ভূইয়া,ম্যানেজিং ডিরেক্টর, হারুন উর রশিদ ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
    গোলাম মর্তুজা টিপু , এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল ,ডিরেক্টর, আলতাফ হোসেন প্রমূখ।

    এসময় হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।

    হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩ টি শিতাতপ নিয়ন্ত্রিত অধ্যাধুনিক আবাসিক কক্ষ,সুবিশার কনভেনশন হল, রেষ্টুরেন্ট, ক্যাপে প্রশস্ত লবি রয়েছে।

    উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদেও বাহরী আইটেম। এছাড়া অনন্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০% ছাড় ও আবাসিকে ৩০ % ছাড় দেয়া হচ্ছে। আপনাদের আমন্ত্রণ রইল।

  • উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি  কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

    রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের  জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে  আটকে পরে।পরে বন বিভাগকে সংবাদ দেয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ ফুট দৈঘ্য ১৫ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়।

    পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরিক্ষণ ফাড়ি কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম,  সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজনের উপস্থিতে ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পদ সুতরাং এদের না মেরে আমরা সকলে বনের জীববৈচিত্র রক্ষা করি।

  • বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

    শেরপুর প্রতিনিধি।

    শেরপুরের বাগেরভিটা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদ্রাসার কমন রুমে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই পুরো কক্ষটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের তীব্রতায় কমন রুমের ভেতরে থাকা সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয়রা জানান, আগুন লাগার পর তারা দ্রুত পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় চারদিকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    সংবাদ লেখা পর্যন্ত আগুনের সূত্রপাত কী কারণে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    অগ্নিকাণ্ডে মাদ্রাসার গুরুত্বপূর্ণ শিক্ষাসামগ্রী, আসবাবপত্র ও নথিপত্রসহ কমন রুম সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

  • নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে নির্মিত নতুন কাঠামোয় প্রাণ ফিরে পেয়েছে

    নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে নির্মিত নতুন কাঠামোয় প্রাণ ফিরে পেয়েছে

    জসীম উদ্দীন, নেছারাবাদ থেকে।

    পিরোজপুর নেছারাবাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনপ্রতিনিধি বা সরকারি বরাদ্দ ছাড়াই বদলে যাচ্ছে এলাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র। অবহেলিত জনপদের ভাঙাচোরা সড়ক ও অকেজো সেতু এখন স্বেচ্ছাশ্রমে নির্মিত নতুন কাঠামোয় প্রাণ ফিরে পেয়েছে।

    বলদিয়া ইউনিয়নের ৩০ জন তরুণের উদ্যোগে ‘সবার আগে বলদিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। তাদের অক্লান্ত পরিশ্রম ও ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে এ পর্যন্ত ৩০টি সেতু সংস্কার করা হয়েছে। স্থানীয়দের মুখে মুখে তারা এখন পরিচিত ‘অদম্য যুবসমাজ’ নামে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের চামী ৩নং ওয়ার্ডের একতা বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এলজিইডির অধীনে প্রায় তিন কিলোমিটার সড়কে তিনটি পুল দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। ওই রাস্তা দিয়ে কোনো রোগী পরিবহন বা পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারত না। রাস্তার ওই পুলসহ পুরো রাস্তার টেন্ডার হয়েছিল একবার। সরকার পরিবর্তনের পর কাজ বন্ধ হয়ে গেলে স্থানীয়রা গাছ ও বাঁশের সাহায্যে পুল জোড়াতালি দিয়ে কোনোমতে ঝুঁকি নিয়ে চলাচল করত। শনিবার ‘সবার আগে বলদিয়া’ সংগঠনের সদস্যরা সারাদিন স্বেচ্ছাশ্রমে তিনটি পুল সংস্কার করে চলাচলের উপযোগী করেন। এতে ওই রাস্তা পুনরায় সচল হয়, হাঁসি ফোটে এলাকাবাসীর মুখে।

    স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন মিয়া বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ না পাওয়ায় এতদিন কাজ করা সম্ভব হয়নি। কিন্তু এই তরুণরা প্রমাণ করেছে, উন্নয়নের জন্য শুধু বরাদ্দ নয়, দরকার ইচ্ছা আর আগ্রহ।’

    একই ইউনিয়নের বলদিয়া বালিকা বিদ্যালয়ের পাশে ৬০ ফুট লম্বা একটি সেতুও ছিল ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থীরা মৃত্যুঝুঁকি নিয়ে পার হতো। সংগঠনের উদ্যোগে সেটি সংস্কার করা হলে এখন শিক্ষার্থীরা নিশ্চিন্তে চলাচল করছে। বিদ্যালয়ের এক ছাত্রী বলেন, ‘আগে সেতু পার হতে ভয় লাগত, এখন মনে হয় নতুন রাস্তা পেয়েছি।’

    উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সাগরকান্দা বাজার থেকে জিনুহার গ্রাম পর্যন্ত সড়কেও একই চিত্র। নাথপাড়া এলাকায় স্কুল, মসজিদ ও মন্দিরসংলগ্ন তিনটি পুল ১৫ বছর ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। সম্প্রতি সংবাদ প্রকাশের পর সংগঠনের নেতা মো. মাসুদ পারভেজ ও সাইফুল ইসলামের নেতৃত্বে সেখানে নতুন করে তিনটি সেতু নির্মিত হয়।

    সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, ‘পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন সাহেব তিনটি সেতু নির্মাণের জন্য অর্থ দিয়েছেন। আমরা সেই অর্থে পাঁচটি সেতু করেছি। এ ছাড়া আমরা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে পূর্বে ২৭টি সেতু সংস্কার করেছি।’

  • দাগনভূঞা পৌরসভায় গৃহ নির্মানের কাজে সহযোগিতায় ডা:মো: ফখরুদ্দিন মানিক

    দাগনভূঞা পৌরসভায় গৃহ নির্মানের কাজে সহযোগিতায় ডা:মো: ফখরুদ্দিন মানিক

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    দাগণভূঞা পৌরসভার, ৪নং ওয়ার্ড দক্ষীন জগৎপুর, সাহাবউদ্দিন মেম্বার বাড়িতে ঘর নির্মাণ কাজে সাহযোগিতায় প্রধান মেহমানের বক্তব্যে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ পদপ্রার্থী জননেতা ডা: মো: ফখরুদ্দিন মানিক বলেন,”মানবিক এবং সামাজিক কাজের অংশ হিসেবে আমাদের এই কাজ, জামায়াত ইসলামি একটি মানবিক রাষ্ট্র গঠনের চেষ্টা করতেছে যেখানে কোনো ভেদাভেদ ,হিংসা, প্রতিহিংসা থাকবেনা।

    আমাদের সম্পদ ,জনসংখ্যা এবং জন শক্তির কোন অভাব নেই। শুধু মাত্র সৎ নেতৃত্বের অভাবেই আমরা বার বার পিছিয়ে গিয়েছি।
    বিগত ৫৪ বছরে জনপ্রতিনিধিরা ক্ষমতায় এসে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে, সম্পদের পাহাড় তৈরী করেছে,দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। আমরা দূর্নীতির এই পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরবো। ইসলামী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগনের সকল সুবিধা নিশ্চিত করবো।ইসলামী কল্যান রাস্ট্র প্রতিষ্ঠিত হলে জনগনের সকল নাগরিক সুবিধা নিশ্চিত হবে, ইনশাআল্লাহ “।

    আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাও: গাজী সালেহ উদ্দিন, উপজেলা সেক্রেটারী কামাল উদ্দিন পাটোয়ারী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র এবং বি আর ডি বি’র চেয়ারম্যান মাস্টার নজির আহম্মদ,কানাডা প্রবাসী সানা উল্লাহ সোহেল, ওয়ার্ড সভাপতি বাবুল ইসলাম, সেক্রেটারী বাহাদুর সহ স্থানীয় নেতৃবৃন্দ।