Category: প্রচ্ছদ

  • চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে চিৎমরম দূর্গম চাকুয়া কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ এন্ড এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  বাস্তবায়নে সোমবার  উপজেলার ৩নম্বর  চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া বড় পাড়ায় কৃষকদের নিয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

    এসময় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব,  উপ-সহকারী মোঃ মাসুদ, থোয়াই নু চিং মারমা কাপ্তাই প্রেসক্লাবের সম্পাদক ঝুলন দত্তসহ ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ২৫ জন সাধারণ কৃষকসহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন।

  • সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

    সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

    স্টাফ রিপোর্টার।

    সাংবাদিকদের একটি সমন্বিত তালিকা/ডাটাবেজ প্রণয়নের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

    রবিবার ১৯ এপ্রিল জাতীয় সংসদে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী সাংবাদিকদের একটি তালিকা বা ডাটাবেজ তৈরি এবং সাংবাদিকদের নিয়োগ নীতিমালার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন, যা দীর্ঘদিনের একটি বাস্তব ও যৌক্তিক দাবি।

    বিএমএসএফ মনে করে, দেশে কর্মরত পেশাদার সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য তালিকা না থাকায় দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম, অপসাংবাদিকতা ও পরিচয় সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে গত ১৪ বছর ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ধারাবাহিকভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

    সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন , একটি সঠিক ও গ্রহণযোগ্য ডাটাবেজ প্রণয়ন করা গেলে প্রকৃত সাংবাদিকদের স্বীকৃতি নিশ্চিত হবে, অপসাংবাদিকতা ও ভুয়া পরিচয়ের অপব্যবহার কমবে, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। এক কথায় হলুদ সাংবাদিকতা মুক্ত দেশ গড়ে উঠবে।

    এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, দলনিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। যাতে দেশের তৃণমূল পর্যায়ের কর্মরত সাংবাদিকরা যথাযথভাবে অন্তর্ভুক্ত হন। বিগত আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করলেও তা ৯ বছরে আলোর মুখ দেখেনি।

    সংগঠনটি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে, যেন দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও সর্বজনীন সাংবাদিক ডাটাবেজ প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। গত সরকারের দেওয়া ঘোষণায় ভুল রোটেশন থাকায় তালিকা প্রণয়নের কাজটি সমাপ্ত করতে পারেনি। এ সরকারও যদি আগের পথে হাঁটেন তবে তবে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

    বিএমএসএফ বিশ্বাস করে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে।

  • জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা

    জাজিরায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপজেলা কো-অর্ডিনেশন সভা

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুরের জাজিরায় হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন -২০২৬ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২০ এপ্রিল) বেলা ১২.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাহমিদুল ইসলাম।

    এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ড. মোঃ ওমর ফারুক, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তানভির আহম্মেদ, গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটু সরদার, জয়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম মিন্টু কাজি,মুলনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাদবর, জাজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান হাওলাদার, সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান গন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন, সাংবাদিক, ধর্মীয়নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে মূল প্রতিবেদন পেশ করেন মেডিকেল অফিসার ডাঃ সোহাগ রহমান।
    উল্লেখ শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় আজ ২০ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হলেও জাজিরা উপজেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে ০৫ এপ্রিল ২০২৬ তারিখে দেশের ঝুঁকিপুর্ন ১৮ জেলার ৩০ উপজেলার মধ্যে জাজিরা উপজেলা একটি ঝুঁকিপুর্ন উপজেলা হিসেবে বিশেষ টিকাদান কর্মসূচির আওতাধীন ছিল।

  • খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক

    খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন কেসিসি প্রশাসক

    মো: আল মাসুম খান,নির্বাহী সম্পাদক।

    দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনায় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে।

    আজ মঙ্গলবার খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে নগরের ২২ নম্বর ওয়ার্ডের কাস্টম ঘাট আমিরা বানু বেগম নগর মাতৃসদনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, হামের প্রাদুর্ভাবের কারণে ইতোমধ্যে বহু শিশু আক্রান্ত হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার শিশুদের টিকার আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
    তিনি আরও বলেন, কোভিড-১৯–এর মতো হামও একটি সংক্রামক রোগ। তাই এ রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো শিশু যেন টিকাদানের বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের বিশেষ করে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

    অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন খুলনা উপপুলিশ কমিশনার (অপারেশন) আব্দুল্লাহ আল মাসুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খানম, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সুজাত আহমেদ, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম, থানা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    অনুষ্ঠানে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৯৩ হাজার ৭৮৮ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেওয়ার লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্কুল ভিত্তিক শিশুর সংখ্যা ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটির আওতাভুক্ত শিশু ৮০ হাজার ৪০৪ জন।
    এ কর্মসূচি বাস্তবায়নে ২৫৬টি টিকাদান কেন্দ্রে ১৪৪ জন টিকাদান কর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২ জন সুপার ভাইজারের সমন্বয়ে ৮২টি টিম দায়িত্ব পালন করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (ছুটির দিন ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে।

    উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের সব শিশুকে—আগে এমআর টিকা নেওয়া থাকলেও—এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। খুলনার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম চলবে।

  • ​সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত, নেতৃত্বে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়

    ​সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত, নেতৃত্বে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়

    হাকিকুল ইসলাম খোকন ও আল মাসুম খান।
    বাপসনিউজ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নিজেদের দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

    দলের হাই কমান্ডের নিবিড় পর্যালোচনার পর ৩৬ সদস্যের এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে দলীয় প্যাডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকায় চূড়ান্ত অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন।

    ​আজ সোমবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সম্মেলনে জানানো হয়, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, দলের প্রতি আনুগত্য এবং পেশাদারিত্বকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
    ​মহাসচিবের স্বাক্ষর ও চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত তথ্যানুযায়ী, ১৯ এপ্রিল ২০২৬ তারিখে স্বাক্ষরিত এই পত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নামের ওপর চূড়ান্ত সীল ও স্বাক্ষর প্রদান করেন। দলের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। তালিকায় প্রবীণ নেত্রীদের পাশাপাশি তরুণ ও উচ্চশিক্ষিত নারী প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হয়েছে, যা দলের ভবিষ্যৎ সংসদীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

    মনোনয়ন প্রাপ্ত ৩৬ জনের বিস্তারিত তালিকা বিএনপি ও জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীরা হলেন:
    ১. সেলিমা রহমান, ২. শিরীন সুলতানা, ৩. রাশেদা বেগম হীরা, ৪. রেহানা আক্তার রানু, ৫. নেওয়াজ হালিমা আরলী, ৬. মোসা: ফরিদা ইয়াসমিন, ৭. বিলকিস ইসলাম, ৮. শাকিলা ফারজানা, ৯. হেলেন জেরিন খান, ১০. নিলুফার চৌধুরী মনি, ১১. নিপুণ রায় চৌধুরী, ১২. জেবা আমিনা খান, ১৩. মাহমুদা হাবিবা, ১৪. মোছা: সাবিরা সুলতানা, ১৫. ডা. সানসিলা জেবরিন, ১৬. সানজিদা ইসলাম তুলি, ১৭. সুলতানা আহমেদ, ১৮. ফাহমিদা হক, ১৯. আন্না মিঞ্জ, ২০. সুবর্ণা শিকদার (ঠাকুর), ২১. শামীম আরা বেগম স্বপ্না, ২২. মোসাম্মৎ শাম্মী আক্তার, ২৩. ফেরদৌসী আহমেদ, ২৪. বীথিকা বিনতে হুসাইন, ২৫. মোছা: সুরাইয়া জেরিন, ২৬. মানসুরা আক্তার, ২৭. জহরত আদিব চৌধুরী, ২৮. মমতাজ আলো, ২৯. ফাহিমা নাসরিন, ৩০. আরিফা সুলতানা, ৩১. মোছা: সানজিদা ইয়াসমিন, ৩২. নাদিয়া পাঠান পাপন, ৩৩. শওকত আরা আক্তার, ৩৪. মাধবী মারমা, ৩৫. সেলিনা সুলতানা এবং ৩৬. রেজেকা সুলতানা।

    দলের প্রতিক্রিয়া ও প্রত্যাশা দলীয় সূত্রে জানা গেছে, এই তালিকায় পেশাজীবীদের মধ্যে আইনজীবী, চিকিৎসক এবং তৃণমূল থেকে উঠে আসা নারী নেত্রীদের সমন্বয় করা হয়েছে। বিশেষ করে ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং ডা. সানসিলা জেবরিনের মতো পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা নিয়ে রাজনৈতিক মহলে ইতিবাচক আলোচনা হচ্ছে।

    রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংরক্ষিত আসনে এই মনোনয়নের মাধ্যমে বিএনপি একদিকে যেমন অভিজ্ঞদের মূল্যায়ন করেছে, অন্যদিকে তরুণ নেতৃত্বের জন্য সংসদের দুয়ার উন্মোচন করেছে। এটি রাজপথে সক্রিয় নারী কর্মীদের মনোবল আরও চাঙ্গা করবে এবং জাতীয় সংসদে বিএনপির অবস্থানকে আরও সুসংহত করবে।

    ​তফসিল অনুযায়ী, মনোনীত প্রার্থীরা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

  • চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    চিৎমরম কৃষি বিভাগের  ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে চিৎমরম দূর্গম চাকুয়া  কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্টিশন এন্টারপ্রেনরশিপ এন্ড এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  বাস্তবায়নে সোমবার  উপজেলার ৩নম্বর  চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া  বড় পাড়ায় কৃষকদের নিয়ে  এই ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়।

    এসময় কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আহসান হাবীব  উপ-সহকারী মোঃমাসুদ, থোয়াই নু চিং মারমা কাপ্তাই প্রেসক্লাবের সম্পাদক ঝুলন দত্তসহ ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক ২৫ জন সাধারণ কৃষকসহ সর্বমোট ৫০ জন কৃষক অংশ গ্রহণ করেন ।

  • হেলেন জেরিন খান বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন

    হেলেন জেরিন খান বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেলেন

    এমডি আল মাসুম খান,নির্বাহী সম্পাদক।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যে প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে, সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন অভিজ্ঞ রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান।

    দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার ভিত্তিতেই তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

    রাজনৈতিক জীবনের শুরুতেই ছাত্র রাজনীতির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন হেলেন জেরিন খান। ১৯৮৬ সালে জাতীয়তাবাদী ছাত্রদল–এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেকে একজন দক্ষ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ইডেন মহিলা কলেজ–এর নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাঁর নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে বিবেচিত।

    পরবর্তীতে জাতীয় রাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতীয়তাবাদী মহিলা দল–এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি নারীর রাজনৈতিক অংশ গ্রহণ বাড়াতে সক্রিয় ভূমিকা পালন করছেন। একই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।

    হেলেন জেরিন খান এর আগে ২০০৫ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ে সংসদে তাঁর অংশ গ্রহণ ও বক্তব্য দলীয় মহলে ইতিবাচক ভাবে মূল্যায়িত হয়। এছাড়া ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি অংশ নিয়েছিলেন, যা তাঁর ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ।

    দলীয় নেতা-কর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সংযোগ এবং দলের প্রতি তাঁর অঙ্গীকারের কারণে সংরক্ষিত নারী আসনে তিনি একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য বিএনপির মনোনীত ৩৫–৩৬ জন নারী প্রার্থীর তালিকায় তাঁর অন্তর্ভুক্তি দলীয় রাজনীতিতে তাঁর অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

    প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

    স্টাফ রিপোর্টার।

    প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার আশ্বাস সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ। তবে এ প্রকল্পের কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কত বছর বয়সি সাংবাদিকরা এ প্রকল্পের সুবিধা পাবেন  তার একটি বয়স সীমা নির্ধারণ করা উচিত। বিগত সরকার গুলোর মন্ত্রীদের গালভরা মিছে আশ্বাসে সাংবাদিকরা কারো কথায় বিশ্বাস রাখতে পারেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তিনি এ বছরই জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি বিষয়টি সরকারকে গুরুত্বের সাথে দেখার আহবান জানান।

    শনিবার ১৮ এপ্রিল বিকেলে রাজধানীর বিজয়নগরে হোটেল অরনেটের বলরুমে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের ত্রৈমাসিক সাধারণ সভায় সরকারের অগ্রগতি ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।

    বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ডেপুটি এ্যাটর্নী জেনারেল এ্যাডভোকেট আহসান উল্লাহ।
    স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি।

    প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক পরিষদের মুখপাত্র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি অশোক ধর, সাধারণ সম্পাদক আব্দুস সালাম।

    বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব মো: দুলাল হোসেন, বিশ্ব ইজতেমা উদযাপন কমিটির সদস্য আলহাজ্ব মনির হোসেন, বাংলাদেশ ইয়্যুথ রেভল্যুশনের তথ্য ও প্রচার উপ-কমিটির চেয়ারম্যান সায়েম ইসলাম টুটুল, বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু।

  • কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে  ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫-২৬অর্থ বছরের রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন সাধারণ কেয়ারটেকার মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দীন।

    এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। প্রধান অতিথি বলেন, দ্বীন ইসলামের জন্য সকল ইমামকে একযোগে কাজ করতে হবে। এবং সরকারের ভালো কাজগুলো সমাজে পৌঁছে দেওয়ার জন্য ইমামদের আহবান জানান।

    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মডেল কেয়ারটেকার টেকার ও কাপ্তাই মডেল মসজিদের ইমাম মাওলানা সোলাইমান হোছাইন,নতুন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী,  মসজিদ ভিত্তি শিশুগণ গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কবির হোসেন ও হাফেজ আবুল কালাম।

    পরে বদল বদলী জনিত কারনে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ও ইফার মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমান হোছাউনকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে সকলের জন্য দোয়া মুনাজাত করা হয়।এসময় প্রশিক্ষণপ্রাপ্ত সকল ইমাম ও গণশিক্ষার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে গ্রাহকরা

    কাউখালীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিস না থাকায় ভোগান্তিতে গ্রাহকরা

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালী উপজেলায় পল্লী বিদ্যুতের কোনো জোনাল অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় গ্রাহকরা। বিদ্যুৎ সংযোগ, বিল সংক্রান্ত জটিলতা কিংবা লাইন সমস্যার সমাধানের জন্য গ্রাহকদের দূরবর্তী অফিসে যেতে হচ্ছে, ফলে সময় ও অর্থ—দুইয়েরই অপচয় হচ্ছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাজারো গ্রাহক বিদ্যুৎ সেবা পেলেও প্রয়োজনীয় সেবা গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো জোনাল অফিস না থাকায় তাদের নির্ভর করতে হচ্ছে পিরোজপুর জেলার হুলারহাট জোনাল অফিসের ওপর। এতে করে ছোটখাটো সমস্যার সমাধান করতেও দিন পার হয়ে যাচ্ছে।
    ভুক্তভোগী একাধিক গ্রাহক জানান, বিদ্যুৎ বিল সংশোধন, নতুন সংযোগ বা মিটার সংক্রান্ত যেকোনো কাজে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। অনেক সময় অফিসে গিয়ে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে আসতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে কাউখালী উপজেলায় একটি পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন করা হোক, যাতে তারা সহজেই প্রয়োজনীয় সেবা পেতে পারে এবং ভোগান্তি থেকে মুক্তি পায়।