Category: চট্টগ্রাম বিভাগ

  • বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বরণ করা হয়েছে।

    কাপ্তাই  উপজেলা প্রশাসনের আয়োজনে  মঙ্গলবার  সকালে বের করা হয় এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা এবং অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

    দিনের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রেস্ট হাউজ চত্বরে এসে শেষ হয়।

    শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ঢোল-বাদ্যের তালে তালে রঙিন ব্যানার, ফেস্টুন ও গ্রামীণ হস্তশিল্পের সমাহারে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে। শতাধিক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নববর্ষকে বরণ করে নেন স্থানীয়রা।

    পরে উপজেলা পরিষদ রেস্ট হাউজ চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় এবং বাচিক শিল্পী নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত ও “এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশনের মধ্য দিয়ে। এরপর একে একে পরিবেশিত হয় বৈশাখী গান, বাউল সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনা, যা দর্শকদের মুগ্ধ করে।

    অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন সভাপতির বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

    এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, ওসি (তদন্ত) আমীর সোহেল, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

    অন্যদিকে, নববর্ষ উদযাপন উপলক্ষে রূপসী কাপ্তাইয়ের উদ্যোগে অনুষ্ঠানস্থলে গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সী মানুষ। খেলাগুলো পরিচালনা করেন রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন।

    উৎসবের এই আয়োজন কাপ্তাইবাসীর মাঝে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির আবহকে নতুন করে জাগিয়ে তোলে।

  • কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃপ্রাঃবিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 

    কাপ্তাই বিএফআইডিসি মডেল সঃপ্রাঃবিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গভীর রাতে স্কুলের লোহার জানালা ভেঙে সিসি ক্যামেরা, মনিটর,হার্ডডিক্স,, রাউটার, তবলা,নতুন স্কুল ভবনের কল সেটিংস,বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।এবং স্কুলের কোকারিজ জিনিসপত্র সম্পূর্ণ ভেঙ্গে ফেলে চলে যায়।

    সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা (ভারপ্রাপ্ত)তিনি জানান, সরকারি ভাবে তিনদিন বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্ত বিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়।কিন্তু যারা পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিবে আমরা তাদের কোচিং করার জন্য বিদ্যালয়ে আসি।এবং  চাবি খুলে দেখি প্রধান শিক্ষকসহ সরকারি শিক্ষকদের কক্ষে  কোকারিজ ভাঙ্গাচুরা পড়ে আছে। পরে আরো দেখতে  পাই অন্যান্য জিনিসপত্র  নেই। পরে সকল শিক্ষকদের খবর দেই।এবং বিদ্যালয় হতে সরকারি মালামাল চুরি বিষয়ে শিক্ষা অফিসারসহ সকলকে বিষয়টি অবগতকরি।

    সহকারী শিক্ষক ইসলাম হোসেন জানান, আমরা স্কুলে প্রাথমিক পঞ্চম শ্রেণির বৃত্তি শিক্ষার্থীদের কোচিং করতে এসে দেখি স্কুলের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

    নতুন স্কুল ভবন নির্মাণ  ঠিকাদারের লোক নাসিম জানান,কাজ করতে এসে দেখি নতুন ভবনের বাথরুমের কল সেটিংসসহ বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে।

    কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান জানান, আমি বিষয়টা জেনেছি এবং এ বিষয়ে খোজ খবর নিচ্ছি।

    ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা জানান, আমরা এ বিষয়ে বিষয়টি কাপ্তাই থানাকে অবগত করেছি। থানার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নিবে বলে জানান। উল্লেখ কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটে চলছে বলে এলাকার সচেতন মহল জানান।

  • চিৎমরম দূর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে  নিহত-১

    চিৎমরম দূর্গম এলাকায় বন্যহাতির আক্রমণে  নিহত-১

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির  কাপ্তাই উপজেলা ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের ৭নং ওয়ার্ড দূর্গম চাকুয়াপাড়া বন্যহাতি আক্রমণে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৬০) নামে একজন নিহত হয়েছেন ।

    তিনি একই ইউনিয়ন এর চিৎমরম বড় পাড়ার  মৃত সাথোয়াই প্রু মারমার ছেলে বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

    ইউপি চেয়ারম্যান আরোও জানান, রবিবার (১২ এপ্রিল)  সন্ধ্যা ৭টায়  চাকুয়া পাড়া এলাকায় তিনি বন্য হাতির মুখোমুখি হলে তাকে শুড় দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম সাকের(ওসি) জানান  ঘটনাস্থল অনেক দূর্গম হওয়ায় আমরা বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

    এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান দূর্গম এলাকা হওয়ার দরুণ আমরা নিরাপত্তা জনিত কারণে রাতে যাওয়া সম্ভব হয়নি।

  • কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব  বর্ণিল  র‍্যালি এবং আলোচনা সভা 

    কাপ্তাইয়ে তনচংগ্যা সম্প্রদায়ের বিষু উৎসব  বর্ণিল  র‍্যালি এবং আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    তনচংগ্যা সম্প্রদায়ের বিষু  উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‍্যালি নদীতে ফুল ভাসানো  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটি ও দেবতাছড়ি রৈস্যাবিলি অঞ্চল এর যৌথ উদ্যোগে  রবিবার  (১২এপ্রিল) সকাল সাড়ে  ৯ টায় কাপ্তাই  উপজেলা কর্ণফুলি স্টেডিয়াম হতে শুরু হয়ে   র‍্যালিটি কাপ্তাই উপজেলা সদরে এসে শেষ হয়।

    তনচংগ্যা সম্প্রদায়ের নারী, পুরুষ সকলে মিলে ঢাক, ঢোল  বাজিয়ে এবং  নেচে, গেয়ে এই র‍্যালিতে অংশ নেন। এর আগে তনচংগ্যা সম্প্রদায়ের নারী- পুরুষ নতুন পোষাকে সজ্জিত হয়ে  সকলে মিলে কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে দিনের সুচনা করে।

    পরে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষু উদযাপন পরিষদের সদস্য সচিব রূপময় তনচংগ্যার সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

    প্রধান অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, আজকের বিষু উৎসবে সকল সম্প্রদায়ের লোকজন অংশ নিয়েছেন। এটা আমাদের ঐতিহ্যের অংশ। এই ফুল ভাসানোর উৎসব একদিন বিশ্ব দরবারে পৌঁছে যাবে।

    বক্তব্য রাখেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক নির্মল চন্দ্র তনচংগ্যা এবং বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা।

  • কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ

    কাপ্তাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও  পুরষ্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটির  কাপ্তাই  উপজেলা পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী  অনুষ্ঠিত  হয়েছে।

    শনিবার সকালে   কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে   উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে খুদে  বিজ্ঞান অলিম্পিয়াড ও  বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ নেন।

    ২য় পর্বে  এক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    এতে সভাপতিত্ব করেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। তিনি বলেন,  তথ্য প্রযুক্তিতে যেই দেশ এগিয়ে সেই দেশ অনেক শক্তিশালী। আমরা যদি বহিঃ বিশ্বের সাথে তাল মিলাতে চাই,তাহলে  আগামীর শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে হবে।  এসময় বিশেষ অতিথিট  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী,  সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের, উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

    পরে বিভিন্ন ক্যাটাগরিতে  বিজয়ী খুদে  বিজ্ঞানীদের পুরস্কার প্রদান করা হয়।

  • কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ 

    কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলায় বিশেষ প্রকল্প কর্মসূচির ত্রাণের  আওতায় চাল বিতরণ করা হয়েছে।

    শনিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর  নামে দুইটন বরাদ্দকৃত চাল ২শ’মানুষের মধ্যে জনপ্রতি ১০কেজি করে  বিতরণ করা হয়।

    জানাযায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের পরামর্শ ক্রমে ২০২৫-২০২৬অর্থ বছরে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ঈদ-উল ফিতর ও পবিত্র রমজান মাস উপলক্ষে বিশেষ প্রকল্পের আওতায় ৫টন চাল বরাদ্দ দেয়া হয়।

    উক্ত বরাদ্দেরকৃত ত্রাণের  চাল বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নির্দেশে তাকে দেওয়া দুই টন চাল ২০০ জনের  মধ্যে বিতরণ করা হয়েছে।

    বিতরণ কালিন সময় কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহসহ স্থানীয় ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

  • ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

    ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা

    কাপ্তাই প্রতিনিধি।

    ১লা বৈশাখে ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা -কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম ৩নম্বর ইউনিয়ন বৌদ্ধ বিহার মাঠে ১লা বৈশাখ আগামী (১৫ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব। এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে প্রত্যাশা করছেন সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক উথোয়াই মং মারমা।

    তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায়সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের চিংম্রং বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষ বিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাই জল উৎসব। এদিন মারমা যুবক যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করে নেন।

    এছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা এবং সাংগ্রাই শোভাযাত্রা । এতে প্রধান অতিথি উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট দীপেন দেওয়ান। এতে উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা।
    অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থাকবেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

    সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মংসুই উ মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা। ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবে চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে। এছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। সাংগ্রাই জল উৎসব সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট 

    কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দু’টি ইউনিট হতে ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রচন্ড খড়া এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়।যার ফলে বিদ্যুৎ উৎপাদন ২৩০মেগাওয়াট হতে দিন দিন বিদ্যুৎ উৎপাদন নিচে নেমে আসে।শনিবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি)কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে  দিন,দিন হ্রদে পানি কমে যাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট হতে ১এবং ২নং ইউনিট হতে ৪০মেগাওয়াট করে মোট ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা ন্যাশনাল গ্রেডে যুক্ত হচ্ছে। বাকি তিনটি ইউনিট সচল তবে পানি স্বল্পতার কারনে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে এ মৌসুমে পানি থাকার কথা ৮৬ এমএসএল(মিনসি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৮১.৩৫এমএসএল(মিনসি লেভেল) পযন্ত। দিন, দিন হ্রদে  পানি হ্রাস পাচ্ছে। তবে মুষলধারা বৃষ্টি পাত হলে লেকের পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে বিউবো সুত্রে জানাযায়।

  • কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী মাছের নার্সারি ব্যবস্থাপনা হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।

    সোমবার সকাল ১০টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে কিন্নরী হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

    ২০২৫-২৬অর্থ বছরে মৎস্য অধিদপ্তরে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প(২য় পর্যায়)আওতায় এটি অনুষ্ঠিত হয়। মাছের নার্সারি  হালদা ও কর্ণফুলী নদীর গুরুত্ব ও রক্ষণাবেক্ষণ বিভিন্ন  বিষয়ে আলোচনা করা হয়।

    এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,কাপ্তাই  সিনিয়র মৎস কর্মকর্তা শেখ মোঃএরশাদ বিন শহিদ, সিনিয়র মৎস কর্মকর্তা  টিপু সুলতান, বিমল জ্যোতি চাকমা,মৎস্য সম্প্রসারন কর্মকর্তা।প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

  • কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা 

    কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতেপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহলা  অং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,   কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  আমীর সোহেল,  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,  এনজিও প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব, খেলাধুলা এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।