Category: বরিশাল বিভাগ

  • কাউখালীতে অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

    কাউখালীতে অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

    কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ।
    পিরোজপুরের কাউখালীতে  অভিযানে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।
    কাউখালী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবির লিটন (৫৬)কে উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে গ্রেফতার করেছে।
    তার বিরুদ্ধে বিএনপি নেতার বিল্ডিং নির্মাণে চাঁদা দাবি, মারধর ও আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করার অপরাধ দেখানো হয়েছে।
    এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি সহ ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে।
    আজ শনিবার  আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
  • কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন দপ্তরের প্রধান ও স্থানীয় ব্যক্তি বর্গের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।
    বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাউখালি উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির,সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম,কাউখালি উপজেলার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম সহ অন্যান্য মুক্তিযোদ্ধাগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ,শিক্ষক ও সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
    মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ, কাউখালী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে, জেলা প্রশাসক সরকারের সাধ্যের মধ্যে দিয়ে সেগুলো সমাধান করার আশ্বাস প্রদান করেন।
    তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন শান্তিপূর্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং সচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকল মহলের সহযোগিতাও কামনা করেন।
    এক পর্যায়ে জেলা প্রশাসক কাউখালীর পূনর্নির্মিত গনপাঠাগার ও নবর্নির্মিত অফিসার্স ক্লাব ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।

  • পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময়

    পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময়

    মোঃ মেহেদী হাসান, (স্টাফ রিপোর্টার)।

    পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মনজুর আহম্মেদ সিদ্দিকীর সাথে মতবিনিময় করেছেন, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাংবাদিকবৃন্দ।
    আজ বুধবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল এবং সাধারণ সম্পাদক এস এম আবু জাফর-এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
    অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, এস এম সোহেল বিল্লাহ কাজল, অহিদুজ্জামান রাসেল,মুহাম্মদ নাসির উদ্দীন, মোঃ শাহিন ফকির,এম এ নকিব নাছরুল্লাহ্, মেহেদী হাসান নয়ন,নূরুজ্জামান খোকন, সাগর মৃধা,সবুজ হোসেন।
    সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বিষয়ক আলোচনা করা হয়।
    মত বিনিময় সভায় পিরোজপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সুপার(এস.পি)
    সাংবাদিকদের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    এ সময় জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জনস্বার্থে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপিত

    কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    ১৬ই ডিসেম্বর(মঙ্গলবার) আজ মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতির হাজার বছরের বীরত্বগাথার এক গৌরবময় দিন।

    ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর আত্মসমার্পণের মধ্য দিয়ে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের অবসান ঘটে এবং অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা।
    বিজয় দিবস বাঙ্গালী জাতির প্রতিটি প্রজন্মকে দেশপ্রেম, ত্যাগ ও দায়বদ্ধতার চিরন্তন বার্তা স্মরণ করিয়ে দেয়। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে শুধু একটি দিন নয়, এটি বিজয়, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক।
    দিবসটি উদযাপনের লক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে কাউখালী উপজেলা প্রশাসন।
    দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করে, উপজেলা পরিষদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
    সকাল ৯ ঘটিকার সময় সরকারি কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
    পরবর্তীতে এক বিজয় মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
    সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কাউখালি উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির,সাধারণ সম্পাদক এইচ.এম দ্বীন মোহাম্মদ,জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম, সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,কাউখালি উপজেলার বীর মুক্তিযোদ্ধাগন ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক ও শিক্ষক সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান এবং সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।

  • কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে সোমবার ১১ টায় থানা পুলিশের আয়োজনে পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদকে সামনে রেখে, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কাউখালী থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

    কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা।

    এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সিনিয়র সাংবাদিক এনামুল হক, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মোঃ হাফিজুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার সভাপতি শিক্ষক মেহেদী হাসান নয়ন, ইউপি সদস্য আজম আলী খান, রুবেল রিয়াজি, মেহেদী হাসান রুবেল, ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, দফাদার আব্দুল মান্নান, গৃহিণী খাদিজা বেগম।

    অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, কাউখালী থানার এসআই মাসুদ।
    অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, পুলিশ হল জনগণের বন্ধু। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে মাদকমুক্ত এলাকা করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে পুলিশকে তথ্য দিবেন। আগামী জাতীয় সংসদ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের সাথে আপনারা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন।অনুষ্ঠানের সভাপতি ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এ দেশটা আমাদের সবাই, সবাইকে মিলেমিশে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা ইতিমধ্যেই যুদ্ধ ঘোষণা করেছি।

  • কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী পরাজয় নিশ্চিত জেনে তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।
    সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।
    ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ই ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
    এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতে ১৪ই ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,সরকারী কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহামুদ সিকদার, মোঃরফিকুল ইসলাম প্রমুখ।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলার বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
    আলোচনা শেষে ১৪ই ডিসেম্বরের সকল শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
    পরিশেষে বিকাল ৫ ঘটিকার সময় কাউখালি লঞ্চঘাট সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয়

  • শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    কাউখালী প্রতিনিধি।

    শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
    ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে “বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন” (BLSF) মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা,বিনামূল্যে অসহায় নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
    মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য—“মানবাধিকার সবার জন্য”—কে সামনে রেখে BLSF বিশ্বাস করে যে শিক্ষাই একটি শিশুর সবচেয়ে মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কোনোটিই টেকসই উন্নয়ন বা ন্যায়বিচার অর্জন করতে পারে না। তাই সংগঠনটি শিক্ষার্থীদের শিক্ষা-সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছে।
    এই কর্মসূচির আওতায় নিম্নলিখিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, উপকরণের ভিতরে রয়েছে খাতা, কলম, পেন্সিল, স্কেল, পেন্সিল কাটার সহ বিভিন্ন ধরনের সামগ্রী।
    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
    বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশিদা ডাক্তার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,
    যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, কোষাধক্ষ্য মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম মনিরুজ্জামান, ও মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক জনতার গোয়েন্দা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন দিনু উপস্থিত ছিলেন।
    BLSF এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান জানান যে, “শিক্ষাই মানবাধিকার। প্রতিটি শিশুর জ্ঞানার্জনের সুযোগ পাওয়া উচিত। আমাদের ক্ষুদ্র প্রয়াস একটি বড় পরিবর্তনের পথে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

  • কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো,আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
    “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলার এনজিও সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে গত ১০ই ডিসেম্বর(বুধবার) সকাল ১০ ঘটিকার সময়, তাদের নিজস্ব কার্যালয়ে এবং কার্যালয়ের সন্মুখে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

    আরজে মেডিয়েশন এর সভাপতি ও ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মোঃ সাঈদ, মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান নয়ন,সহ-সভাপতি আনোয়ার হোসেন গাজী, নুরুজ্জামান খোকন,সিনিয়র সাংবাদিক এনামুল হক ও সাংবাদিক সবুজ।
    এসময় বক্তরা বলেন, আন্তর্জাতিকভাবে ১৯৪৮ সাল থেকে ১০ই ডিসেম্বর জাতিসংঘে ঘোষণাপত্রের মাধ্যমে মানবাধিকার রক্ষায় দিনটি পালিত হচ্ছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মৌলিক অধিকার রক্ষায় প্রতিবছর এসময় এই দিনটির গুরুত্ব পায়। তাই এই দিনটি শুধু ১০ই ডিসেম্বর আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে,আমাদের প্রতিনিয়তই মানুষের অধিকার নিয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সেই সাথে প্রতি ইউনিয়নে ব্যানার ফেস্টুন এবং লিফলেট বিতরণ করাও জরুরী বলে মন্তব্য করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি প্যারা লিগ্যাল সুমা আক্তার, হোসনেয়ারা বেগম,জীবন কৃষ্ণ দাস ও কর্মসূচি সহকারী শংকর কর্মকার সহ আর.জে.এম.এফ এর সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সংস্থাটির প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া।

  • কাউখালী থানায় ওসির যোগদান

    কাউখালী থানায় ওসির যোগদান

    কাউখালী প্রতিনিধি।

    কাউখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ ইয়াকুব হোসাইন। তিনি সোমবার (৮ ডিসেম্বর) রাতে কাউখালী থানার দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত ওসি এর আগে বরগুনা জেলার সদর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    জানা গেছে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সন্তান মোঃ ইয়াকুব হোসাইন ২০১১ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।
    কাউখালী থানায় দায়িত্ব গ্রহণ করার পর নবাগত ওসি মোঃ ইয়াকুব হোসাইন তার প্রতিক্রিয়া বলেন, এলাকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া সহ বিভিন্ন অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা করব। সুষ্ঠু নির্বাচন, এলাকার নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে সবার সহযোগিতা প্রয়োজন।

  • বদলিজনিত কারনে বিদায় নিলেন কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা

    বদলিজনিত কারনে বিদায় নিলেন কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    ৩রা ডিসেম্বর (বুধবার) উপজেলা হলরুমে দুপুর ১২ ঘটিকার সময় এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
    উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথের সভাপতিত্বে বিদায়ী নির্বাহী কর্মকর্তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক হুমায়ুন কবির, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাস্টার শাহ আলম, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, এনামুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।
    বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা এক উন্নয়নের বহ্নিশিখা,যার আলোয় আমাদের কাউখালী আলোকিত হয়েছে। উপজেলার প্রতি পরতে পরতে জড়িয়ে আছে তার উন্নয়নের কর্মযজ্ঞ,যা কাউখালীবাসী আজীবন মনে রাখবে।

    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।

    অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবৃন্দ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।