Category: সারাদেশ

  • চন্দ্রঘোনা থানা  তিন বছরের সাজাপ্রাপ্ত  আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার 

    চন্দ্রঘোনা থানা  তিন বছরের সাজাপ্রাপ্ত  আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে তিন বছরের  সাজাপ্রাপ্তকে আলুমং মারমাকে  গ্রেপ্তার করেছে।

    শনিবার রাতে চন্দ্রঘোনা থানার এস আই মোজাম্মেল ও এস আই টিটু দাশ চট্টগ্রাম এর চাঁন্দ্রগাও থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় ।উক্ত আসামি  কাপ্তাই উপজেলার ২নম্বর  রাইখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ডের ক্রোসে মারমার ছেলে।

    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম সাকের(ওসি) জানান, রবিবার আসামিকে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

  • নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

    নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

    পিরোজপুর প্রতিনিধি।

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদে আলোচনায় আছেন,সাবেক ছাত্রনেতা মাজেদুল কবীর রাসেল।

    দলীয় সুত্রে জানা যায়, দলের দুর্দিনে কেন্দ্র ঘোষিত বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছে সাবেক এই ছাত্রনেতা। প্রতিটি কর্মসূচি সফল করতে নিরলসভাবে পরিশ্রম করেছেন জেলা যুবদলের এই নেতা।

    সম্প্রতি, যুবদলের নতুন ইউনিট কমিটি গঠনের আলোচনা শুরু হলেই, উপজেলা সদরসহ ৯টি ইউনিয়নের যুবদল নেতাকর্মীরা মাজেদুল কবীর রাসেলকে উপজেলা যুবদলের শীর্ষ পদে দেখতে চাই বলে গত কয়েকদিন দরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন।

    জানা যায়,এই যুবনেতা স্কুল জীবনে ছাত্রদলের রাজনীতির হাতেখডির মাধ্যমে পথচলা শুরু করেন। নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করেছেন এই ত্যাগী ছাত্রনেতা। এছাড়া নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য, জেলা যুবদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সকল দায়িত্ব পালনকালে একাধিক হামলা ও মামলার স্বীকার হয়েও প্রতিটি আন্দোলন সংগ্রামে সামনে থেকে বলিস্ট নেতৃত্ব দিয়েছেন এই ত্যাগী নেতা।

    তৃণমূলের একাধিক নেতাকর্মীরা জানান, মাজেদুল কবীর রাসেলের সততা-নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও সাহসিকতার জন্য যুবদলের শীর্ষ পদের দাবীদার হয়ে উঠেছেন। দলের দুর্দিনে মাজেদুল কবীর রাসেল নেতাকর্মী পাশে থেকে হামলা মামলাও একাধিকবার দীর্ঘসময়
    কারাবরন করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন। নাজিরপুর উপজেলা যুবদল সুসংগঠিত করতে ত্যাগী এই নেতাকে উপজেলা যুবদলের শীর্ষ পদের বিকল্প নেই। তারা আরোও জানান, গত ১৫ বছরে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত হয়ে দীর্ঘ দিন হাসপাতাল বেডে মৃত্যুর সাথে পান্জা লডেছেন। এত হামলা, মিথ্যা মামলা ও কারাবরনের পরেও মাজেদুল কবীর রাসেল দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। বরং প্রতিকূল পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের সংগঠিত রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উপজেলা ছাত্রদলের দায়িত্ব পালন কালে দল সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সাবেক এই ছাত্রনেতা।

    নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের দাবিদার মাজেদুল কবীর রাসেল জানান, “জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সততা ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে স্কুল জীবন থেকে ছাত্রদলের রাজনীতি মাধ্যমে বিএনপিতে পথ চলা।
    গত ১৫ বছর আওয়ামী সরকারের রক্তচুক্ষ উপেক্ষা করে হামলা মামলার স্বীকার হয়ে একাধিক বার কারাবরণ করেও প্রতিটি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। আশা করি দল আমার ত্যাগ স্বীকারকে যথার্থ মুল্যায়ন করে উপজেলা যুবদলের দায়িত্ব দেয় তাহলে দলকে সুংগঠিত করবো।

  • কাপ্তাই কর্ণফুলী নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু 

    কাপ্তাই কর্ণফুলী নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু 

    কাপ্তই প্রতিনিধি। 

    দাদার সাথে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে নাতিনের মৃত্যুর ঘটনা ঘটেছে ।

    শনিবার দুপুর দেড়টার দিকে কাপ্তাই উপজেলা ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড শিলছড়ি ভেলুয়াপাড়ায়  বসবাসরত মোঃ মুছার মেয়ে মুস্কান(৬) দাদা মোঃ ইউসুফের সাথে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়ে পানি ডুবে মারা যায়।

    দাদা ইউসুফ প্রথমে ধারনা করেছে নাতনি গোসল করে বাসায় চলে গেছে।বাসায় এসে খোঁজ নিয়ে দেখে নাতিন বাসায় আসেনি। পরে দৌড়ে নদীতে গিয়ে  খোঁজ খুঁজির  এক পর্যায়ে নদীতে মৃত্যু দেহ পায়।পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

    কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ইউপি সদস্য সরোয়ার হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করেন এবং বলেন হঠাৎ করে দাদার অজান্তেই পানিতে ডুবে শিশু মুস্কান মারা যায়।

  • কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

    কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

    বিশেষ প্রতিনিধি।

    পিরোজপুরের  কাউখালী থানা বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার সহ ১ জন এবং পৃথক অভিযানে আরো ১ জন পেশাদার চোর সহ মোট ২ জনকে গ্রেফতার করেছে।

    থানা সূত্রে জানাযায়, চলমান বিশেষ অভিযানে ১৫ মে রাত ০৯.১০ ঘটিকার সময় কাউখালী উপজেলার পারসাতুরিয়া সাকিনস্থ মিয়া বাড়ী ঈদগাহ ময়দানের সামনে পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে ২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী ১। রাকিব তালুকদার (২৩), পিতা-জাকির তালুকদার, সাং-শঙ্করপুর, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়।

    এদিকে পিএসআই মেহেদী হাসান পৃথক অভিযানকালে আজ ১৬ মে সকাল ০৯.৩০ ঘটিকায় স্থানীয় জনগনের সহায়তায় বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত মর্মে তদন্তে প্রাপ্ত পেশাদার চোর ২। আসাদুল সরদার (৪৩), পিতা-মৃত কালু সরদার, সাং-পারসাতুরিয়া, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়েছে।

    তাদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ্য চোরের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি চুরি মামলা রয়েছে।

  • শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি।

    শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

    নিহত হাসমত ফকির নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাসমতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।

    খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান

    স্টাফ রিপোর্টার, শাফায়েত হোসেন।

    মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম।

    আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
    এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ও ৩৩ নং ওয়ার্ড বিএনপির এম এস আহমাদ আলী, ৩৩ নং ওয়ার্ড বিএনপির মোঃ মান্নান, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সহ-প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহিদ, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর, সাধারণ সম্পাদক জামাল, বিএনপি নেতা নান্নু, বাদল, দিদার আলম, যুবদল নেতা ইয়াসিন, চন্দ্রিমা ইউনিটের সভাপতি আক্তার হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে। অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং এলাকার সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবি জানান।
    শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল।
    এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা ও ৩৩ নং ওয়ার্ড বিএনপির এম এস আহমাদ আলী, ৩৩ নং ওয়ার্ড বিএনপির মোঃ মান্নান, ৩৩ নং ওয়ার্ড যুবদলের সহ-প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আহিদ, ১০০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর, সাধারণ সম্পাদক জামাল, বিএনপি নেতা নান্নু, বাদল, দিদার আলম, যুবদল নেতা ইয়াসিন, চন্দ্রিমা ইউনিটের সভাপতি আক্তার হোসেনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে। অভিভাবকরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং এলাকার সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষার সুযোগ বৃদ্ধির দাবি জানান।
    শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা, স্কুলের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা। তারা আশা প্রকাশ করেন, মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে গৃহবধূ তাসলিমা খাতুন (২২) এর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, শাশুড়ির পরকীয়ার বিষয়টি প্রকাশ করে দেওয়ায় তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

    বুধবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাসলিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

    নিহত তাসলিমা বৃ-আঙ্গারু গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

    পরিবারের অভিযোগ, সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির পরকীয়ার বিষয়টি জানতে পারেন এবং তা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রকাশ করেন। এরপর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

    এ বিষয়ে নিহতের বাবা তাহের মণ্ডল বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    এদিকে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহের গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • কাপ্তাই উপজেলার নতুন ইউএনও রায়হানুল ইসলামের যোগদান

    কাপ্তাই উপজেলার নতুন ইউএনও রায়হানুল ইসলামের যোগদান

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) হিসাবে যোগদান করেছেন মো. রায়হানুল ইসলাম।  তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের কর্মকর্তা।

    বুধবার বিকালে  কাপ্তাই উপজেলায় যোগদান করলে তাঁকে সরকারি বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের কর্মচারীরা স্বাগত জানান।

    এর আগে তিনি একইদিন সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

    কাপ্তাই উপজেলার নবাগত ইউএনও এর আগে  ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।

    তাঁর নিজ জেলা চাঁদপুর।

  • কর্ণফুলী নদী হতে অবৈধ  কারেন্ট ও রক জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ

    কর্ণফুলী নদী হতে অবৈধ  কারেন্ট ও রক জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংলগ্ন  কর্ণফুলী নদীতে হতে অবৈধ কারেন্ট ও রক জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ।

    বৃহস্পতিবার সকাল  ১০টায়  কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালোনা  করা হয়।

    মৎস্য সুরক্ষায়  অভিযান চালিয়ে ৪৫০ মিটার কারেন্ট জাল ও ১২০ মিটার দৈর্ঘ্যের ১ টি রক জাল উদ্বার  করা হয়।

    কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ক্ষেত্র সহকারী ও কাপ্তাই থানা পুলিশ এ অভিযান করে কর্ণফুলী নদীতে। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।এবং কর্ণফুলী নদীতে মৎস্য সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

  • কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালীতে ২০২৫-২৬ অর্থ বছরে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে এগারোটায়  উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সৌমিত্র সরকার।
    অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোমা রানী দাস।
    তিনি বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
    অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিউল আজম দুলাল, উপজেলা সহকারী কৃষি অফিসার মাইনুল হুদা রোমান,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ।
    অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদের পেশ ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান, গীতা পাঠ করেন গীতা প্রধান।
    অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি অফিসার, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
    অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন, কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার।