Category: সারাদেশ

  • পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক

    পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক

    পিরোজপুর প্রতিনিধি:
    ‎পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি সচল বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মো. আলিম খাঁন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পিরোজপুর জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    ‎​তিনি আরও বলেন ,মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ৩৫ মিনিটের দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

    আটক আলিম খাঁন ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁনের ছেলে, তবে তিনি বর্তমানে ভাণ্ডারিয়ার উত্তর শিয়ালকাঠি এলাকায় বসবাস করছিলেন।
    ‎​সংবাদ সম্মেলনে তিনি আরও জানায়,
    ‎পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিক-নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস টিম ভাণ্ডারিয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, উত্তর শিয়ালকাঠি এলাকায় এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র রয়েছে।
    ‎​ঘটনাস্থলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আলিম খাঁন পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তার শোবার ঘরে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে কাপড় মোড়ানো অবস্থায় একটি ১৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের সচল বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গুলির খোলসের গায়ে ‘7.65’ ও ‘32 AUTO’ লেখা রয়েছে।
    ‎​অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, আটক ব্যক্তির সরাসরি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মূলত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলাও রয়েছে। উদ্ধারকৃত পিস্তলটির ফায়ারিং পিন সচল রয়েছে , এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অধিকতর তদন্তের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

  • কাপ্তাইয়ের প্রতিবন্ধী ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

    কাপ্তাইয়ের প্রতিবন্ধী ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন 

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নম্বর  চন্দ্রঘোনা ইউনিয়ন কাটা পাহাড় এলাকার প্রতিবন্ধী ভিক্ষুক  ফারুকের পাশে  কাপ্তাই  সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন।

    সোমবার  সন্ধ্যায় কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে  দিলদার হোসেন প্রতিবন্ধী মো: ফারুককে হুইল চেয়ার তুলে দেন।

    এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম, কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, জিএম ( এমটিএস) আবুল কাসেম রনি, জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান,  কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য ৪ বছর আগে অসুস্থজনিত কারনে মো: ফারুকের দুই পা কেটে ফেলতে হয়। এরপর হতে ভিক্ষাবৃত্তি করে তাঁর সংসার চলে। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন নিজ অর্থায়নে ভিক্ষুক ফারুককে হুইল চেয়ার  প্রদান করেন। এতে ফারুক চেয়ারম্যানের কৃতজ্ঞতা প্রকাশ করে।

  • কাপ্তাই পর্যটন কেন্দ্রে ব্যবসায় ধস  স্টাফদের বেতন দিতে পারছেনা 

    কাপ্তাই পর্যটন কেন্দ্রে ব্যবসায় ধস স্টাফদের বেতন দিতে পারছেনা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার পর্যটন কেন্দ্রে ব্যবসায়  ধ্বস।শ্রমিক -কর্মচারীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পবিত্র রমজান মাসে কাপ্তাইয়ের চিত্রবিনোদন কেন্দ্র গুলো একদম ফাঁকা পড়ে আছে। যেন শুনশান নীরবতা। কোন,কোন সময় পবিত্র রমজান মাসেও দেশের বিভিন্ন জেলা হতে রাঙামাটি,কাপ্তাই উপজেলা, বিলাইছড়িতে পর্যটনে স্ব-স্ব পরিবার নিয়ে বেড়াতে আসে।কিন্তু এবার তা একেবারে উল্টো তেমন কোন পর্যটন আসছেনা। কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো ঘুরে  এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে জানাযায়, এবার একেবারেই ব্যবসায় ধস নামছে। তেমন কোন পর্যটন এ মৌসুমে আসছেনা। কাপ্তাইয়ের সবচেয়ে জনপ্রিয় রিসোর্ট ও পর্যটন কেন্দ্র নিঃসর্গ পড  হাউস পরিচালক সরোয়ার হোসেন এবং আফছার উদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে পর্যটন কেন্দ্রে কোন পর্যটক আসছেনা। বিনোদন কেন্দ্র গুলো একেবারে ফাঁকা। এতে করে ব্যবসায় চরম ধস নামছে। ব্যবসা না থাকায় কেন্দ্রে থাকা স্টাফ, কর্মচারীদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান অন্যান্য বছরের তুলনায় এবার তেমন কোন পর্যটক আসছেনা। রমজান শেষে ঈদকে সামনে রেখে  কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ পক্ষ লাখ টাকা খরচ করে নিজস্ব বিনোদন কেন্দ্র গুলো নানা রঙে সজ্জিত ও আরও আকর্ষণীয় করে তৈরি করছে। মালিক পক্ষ বলছেন ঈদের পর ভালো ব্যবসা হবে বলে জানান।

  • রূপসী কাপ্তাই পত্রিকা হতে সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

    রূপসী কাপ্তাই পত্রিকা হতে সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত  সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে  কাপ্তাইয়ের কর্মরত গণমাধ্যমকর্মীদের  স্ব – স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয়েছে।

    সংবর্ধিত  গণমাধ্যমকর্মীরা হলেন,  কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি দৈনিক আমার দেশ ও দৈনিক পূর্বকোন কাপ্তাই উপজেলা সংবাদদাতা কবির হোসেন,  কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার,  দৈনিক আজকের পত্রিকা কাপ্তাই উপজেলা সংবাদদাতা ঝুলন দত্ত এবং  দৈনিক আলোকিত পাহাড় ও দৈনিক ঢাকা প্রতিদিন  কাপ্তাই উপজেলা সংবাদদাতা এম বাবুল।

    সোমবার  ( ২৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টায়  কাপ্তাইয়ের শীলছড়িস্থ বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস  এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এসময় কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর নির্বাহী কর্মকর্তা  কমান্ডার হামিদুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  কেপিএম লিমিটেডের বাণিজ্যিক বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন, কাপ্তাই পাল্পউড বাগান  বিভাগের বিভাগীয় কর্মকর্তা  সাজ্জাদ হোসেন সংবর্ধিত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট এবং উপহার তুলে দেন।

    এসময় কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, কেপিএম লিমিটেডের উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মঈদুল ইসলাম, কেপিএম লিমিটেডের জিএম( এমটিএস) আবুল কাসেম রনি, কেপিএম লিমিটেডের জিএম( হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, কেপিএম এফ আর এম বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ,   কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম,  কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক( নিরাপত্তা)  সাখাওয়াত কবির, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী প্রকৌশলী কামরুল হাসান,   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু,  কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু,  সমাজকর্মী নুর বেগম মিতা,  চন্দ্রঘোনা মা মনি ডায়াগনস্টিক সেন্টারের  পরিচালক দীন মোহাম্মদ, কাপ্তাই  মার্শেল এর পরিচালক মো: শাহেদুল হক উপস্থিত ছিলেন। পরে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে ইফতার মাহফিল করা হয়।

    রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন বলেন,  সম্প্রতি আমরা রূপসী কাপ্তাইয়ের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি, আমার ইচ্ছে ছিল কাপ্তাইয়ের সকল সাংবাদিকরা সংবর্ধনা দিব, আজকে কয়েকজন সাংবাদিককে সংবর্ধনা দিলাম। ভবিষ্যতে রাঙামাটি জেলার সকল উপজেলার সাংবাদিককে রূপসী কাপ্তাইয়ের পক্ষ হতে সংবর্ধনা দেবার পরিকল্পনা আছে।

  • আখাউড়া রেলজংশন থেকে মোঃ মুন্নাফ নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার

    আখাউড়া রেলজংশন থেকে মোঃ মুন্নাফ নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে মোঃ মুন্নাফ (৬৮) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

    আজ রবিবার দুপুরে স্টেশন থেকে বের হওয়ার পকেট গেইট এর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
    তার সাথে পাওয়া ভোটার আইডি কার্ড অনুযায়ী মৃত মোঃ মুন্নাফ ঢাকা দোহার, মালিকান্দা ডাকঘর, মেগুলা ১৩৩০ এর বাসিন্দা আবদুল মুজিদ মুল্লাহ পুত্র।

  • পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

    পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

    স্টাফ রিপোর্টার।

    সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

    রবিবার ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে প্রেরিত এ প্রস্তাবে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণ ও নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড, জনঅভিযোগ, নীতিগত সিদ্ধান্ত ও সরকারি কার্যক্রম সম্পর্কে সঠিক ও যাচাইকৃত তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি নির্বাচনী এলাকায় জনসংযোগ ও গণমাধ্যম সমন্বয় সেল গঠন করা প্রয়োজন।

    প্রস্তাবনায় প্রতি নির্বাচনী এলাকায় ন্যূনতম দুইজন (একজন সিনিয়র PRO ও একজন সহকারী PRO) নিয়োগ দিয়ে পাইলট প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়েছে। এতে সংসদ সদস্যদের কার্যক্রমের নিয়মিত তথ্য সরবরাহ, জনমত সংগ্রহ ও বিশ্লেষণ, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং ভ্রান্ত তথ্য প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংগঠনটি মনে করে।

    চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ে প্রেরণ করা হয়েছে।

    সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন স্বাক্ষরিত প্রস্তাবে বিষয়টি সদয় বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

  • যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

    যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

    মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
    গ্রেপ্তারকৃতরা হলেন সোবাহান নপ্তির ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।
    পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্বাস চৌধুরী (৪৫)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জানুয়ারি তার মৃত্যু হয়।
    এ ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ

    শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ

    (গোলাম আজম ইরাদ ,মাদারীপুর)

    রাজনীতির শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত দীর্ঘ পথচলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ত্যাগস্বীকারের স্মৃতিচারণ করা হয়েছে।

    আন্দোলন-সংগ্রাম, প্রতিকূলতা ও নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও যারা দল ও আদর্শের জন্য নিবেদিত ছিলেন—তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
    এ উপলক্ষে কুশল বিনিময় করেন পীরজাদা মাওলানা হানজলা, যিনি ১১ দলীয় জোটের মনোনয়নে শিবচর আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।
    এসময় মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেসুর রহমান-এর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিমের সদস্য ও সাবেক মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান, জেলা সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান খান এবং পৌর আমীর ডাক্তার মাওলানা আলমগীর হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানে নেতৃবৃন্দ দলীয় ঐক্য সুদৃঢ়করণ, আদর্শিক রাজনীতি ও দেশবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ

    ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ

    স্টাফ রিপোর্টার।

    মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকায় অবস্থানরত সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন।

    সকাল ৯টায় শাহবাগ থানার সামনে সংগঠনের সদস্যরা সমবেত হন। সেখান থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হন। পরে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সাথে সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা শাখা কমিটি দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করে।

    পুষ্পার্ঘ অর্পণকালে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচনা করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

    নেতৃবৃন্দ আরও বলেন, ভাষা শহীদদের আদর্শ ধারণ করে গণমাধ্যমকর্মীদের সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করতে হবে। ভাষা আন্দোলনের চেতনা আমাদের পেশাগত দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগায়।
    একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সারাদেশের সকল শাখা কমিটিকে নিজ নিজ এলাকায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়।

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদের স্মরণে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০টায়  কাপ্তাই মডেল মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা, কুরআন খতম ও আলোচনা সভা কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন বলেন,অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর ও স্বাধীন দেশ পেয়েছি। এছাড়া আরও একটি স্বাধীন দেশ পেয়েছি জুলাই ২০২৪এ। আসুন আমরা মা,মাটি স্বাধীন দেশ ও মাতৃভাষাকে ভালোবাসি।

    এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাইফী, কেয়ারটেকার আব্দুল ছালাম, সিরাজুল ইসলাম ও হাফেজ জালাল উদ্দিন। এর আগে সকল শহীদদের স্মরণে কুরআন খতম পড়ানো হয়। এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে মুনাজাত করেন হাফেজ আবুল কালাম। এসময় কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।