Category: সারাদেশ

  • আখাউড়ায় ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আখাউড়ায় ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ এমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে -১৩/১১/২০২৫ ইং তারিখ, বিকাল ৫টা.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, খড়মপুর বাইপাস চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া টু আখাউড়া চেকপোষ্ট গামী পাকা রাস্তার উপর হইতে ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মোঃ সুমন মিয়া(৪০), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-সুরাইয়া বেগম, সাং-হীরাপুর, ৫নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

    তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদক নামক স্কাফ সিরাপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে, আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

  • কাপ্তাইয়ে বন মামলার আসামী ভাঙা সোহেল গ্রেপ্তার  

    কাপ্তাইয়ে বন মামলার আসামী ভাঙা সোহেল গ্রেপ্তার  

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের  অভিযানে বন মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

    শুক্রবার (১৪ নভেম্বর) আসামি  সোহেল পাটোয়ারী প্রকাশ ভাঙা সোহেলকে(৩২) রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

    গ্রেপ্তার আসামি ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ডের কোব্বাতের ঘোনার  মোহাম্মদ আলী পাটোয়ারীর ছেলে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)জানান,বৃহস্পতিবার সন্ধ্যায় এসআই আবদুর রব চন্দ্রঘোনা ইউনিয়নস্থ সিনেমা হল এলাকাথেকে ভাঙা সোহেলকে গ্রেপ্তার করে।

    ভাঙা সোহেল  কেপিএম এর  নিজস্ব  বন থেকে গাছ  কাটার অভিযোগ তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে কাপ্তাই থানায় আরোও ৫ টি মামলা রয়েছে বলে ওসি জানান।

    উল্লেখ্য, সোহেল পাটোয়ারীর অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে সম্প্রতি মানববন্ধন করেছে।

  • কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে  দিল চিৎমরম ইউনিয়ন ছাত্রদল

    কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে  দিল চিৎমরম ইউনিয়ন ছাত্রদল

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটি কাপ্তাই উপজেলা ৩ নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে কৃষকের ধান কেটে সহযোগিতা করল।

    শুক্রবার (১৪ নভেম্বর)সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ছাত্রদের এই ধান কাটা কর্মসূচি পালন করা হয়।

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদল  সভাপতি  মো. আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে  চিৎমরম ইউনিয়ন এর কৃষক, আব্দুল কাদেরের ১৫শ’তক জায়গার ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে   দেয়া হয়।

    কৃষক কাদের জানান,এই ধান কেটে বাড়ি নিয়ে যেতে ৫/৬জন শ্রমিককে জনপ্রতি ১২শ’টাকা মজুরি দেয়া হত। চিৎমরম ইউনিয়ন ছাত্রদল আমাকে ধানকেটে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে সহযোগিতা করেছে।এবং আমি গরিব কৃষক আর্থিক টাকা হতে হতে সহযোগিতা পেয়েছি।  এসময় চিৎমরম ইউনিয়ন ছাত্রদল  যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজু,এবং ছাত্রদলের নেতৃবৃন্দগণ ধানকাটা কাজে সহযোগিতা করে।

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা  সবসময় মেহনতী মানুষের পাশে আছি ইনশাআল্লাহ থাকব।দলের স্বার্থে জনগণের স্বার্থে আমাদের কাজ সবসময়  চলমান থাকবে।

  • বিশ্ব ডায়াবেটিস দিবসে মাদারীপুরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা র‌্যালি

    বিশ্ব ডায়াবেটিস দিবসে মাদারীপুরে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও সচেতনতা র‌্যালি

    হাকীম গোলাম আজম ইরাদ।

    বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মাদারীপুর বন্ধন পরিবার ও শতায়ু ব্যায়াম সংঘের যৌথ উদ্যোগে আজ শকুনি লেকের মুক্তমঞ্চে আয়োজন করা হয় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শতাধিক মানুষ ফ্রি ডায়াবেটিস পরীক্ষায় অংশগ্রহণ করেন।

    ডা. মশিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। পরে একটি র‌্যালি শকুনি লেকসংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি ব্রিজ হয়ে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

    র‌্যালিতে অংশ নেন মাদারীপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. একরাম হোসাইন, ডা. মশিউর রহমান, শতায়ু ব্যায়াম সংঘের প্রতিষ্ঠাতা ওস্তাদ হিসেবে পরিচিত কামাল হোসেন, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জামান মিয়া, স্লোগান মাস্টার লিটন হোসাইন, আনিসুর রহমান, আসাদুজ্জামান খন্দকার, খোকন শরীফ, আইবিডব্লিউএফ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম ইরাদসহ জেলার বিভিন্ন বয়স ও পেশার মানুষ।

    কর্মসূচি শেষে এক প্রাণবন্ত পরিবেশে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    আয়োজনকারীরা বলেন, কর্মস্থল ও পরিবারে ডায়াবেটিস বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই এই নীরব ঘাতককে মোকাবিলা করা সম্ভব। ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

  • কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের মহিলা দলের ওয়ার্ড কমিটি গঠন 

    কাউখালী প্রতিনিধি ।
    পিরোজপুরের কাউখালীতে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে সভা অনুষ্ঠিত হয়।
    কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সভাপতি কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নুরুন্নাহার মনু, সাধারণ সম্পাদক শামীম আরা, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সিকদার সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
  • কাউখালীতে পারিবারিক গরু পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

    কাউখালীতে পারিবারিক গরু পালন বিষয়ক প্রশিক্ষণের শুভ উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুর জেলাধীন কাউখালী উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,৭দিন ব্যাপি “অপ্রাতিষ্ঠানিক পারিবারিক গাভী পালন” (৪র্থ ব্যাচ) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।

    বৃহস্পতিবার(১৩ নভেম্বর) সকাল ১১ঘটিকার সময়, উপজেলার ২নং আমরাজুড়ী ইউনিয়নে অবস্থিত,উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সভা কক্ষে,উক্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়।

    প্রশিক্ষণটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ধারাবাহিকতায় বুধবার আয়োজিত প্রশিক্ষণে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, সৈয়দ আজমল হোসেন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার,উপজেলা ভেটেনারি সার্জন ডা: মোঃ মিনহাজুল ইসলাম।

    অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নুরুজ্জামান খোকন,মোঃ মজিবুর রহমান সহকারী যুবউন্নয়ন কর্মকর্তা, মোঃ মতিয়ার রহমান অফিস সহকারী কাম কম্পিউটার যুব উন্নয়ন কাউখালী।
    প্রশিক্ষণটি ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৭দিন চলমান থাকবে। একটি প্রশিক্ষণ ট্রেডে মোট ৩০ জন ১৮-৩৫ বছর যুবক ও যুবনারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের শুরুতে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম প্রদান করা হয়। এছাড়াও প্রশিক্ষণ শেষে যাতায়াত সন্মানী স্বরূপ প্রতিদিন ১০০ টাকা করে এবং সর্বশেষে একটি সনদ পত্র প্রদান করা হবে। যাতে করে পরবর্তীতে প্রশিক্ষনার্থী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক স্বল্প হারে ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে পারবে।
    প্রধান অতিথি উদ্বোধনী বক্তব্যে বলেন,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারা বাংলাদেশে ২লক্ষ ৬০ হাজার কর্মজীবিকে ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    তিনি উপস্থিত সকলকে পারিবারিক এবং আর্থিক স্বাবলম্বী হতে প্রশিক্ষণটি মনোযোগ সহকারে শেষ করার অনুরোধ জানান। এ সময় বক্তারা আরো বলেন,গরু পালন ও মোটাতাজাকরণে কোন প্রকার ক্ষতিকারক ঔষধ ও খাবার ব্যাবহার না করা। খামারী উদ্যোক্তার যেকোনো সমস্যা সমাধানে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

  • কাপ্তাই গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

    কাপ্তাই গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে গণপ্রকৌশন দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ আইডিইবি’র সাংগঠনিক জেলা কাপ্তাইয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আইডিইবি’র সকল সদস্য ও বিএসপিআই এর সকল শিক্ষার্থীদের নিয়ে ইনস্টিটিউটের ভিতরে শোভাযাত্রা টি প্রদক্ষিণ করে।

    এবার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’। পরে এক আলোচনা সভা সিভিল উড বিভাগে অনুষ্ঠিত হয়। জেনিক সাধারণ সম্পাদক, কাপ্তাই শাখার প্রকৌশলী আব্দুল আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেনিক কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখরুদ্দিন রাজী।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইডিইবি  আহবায়ক আন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী মো.কবীর হোসেন

    বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেনিক কাপ্তাই শাখার উপদেষ্টা প্রকৌশলী রহমাত উল্লাহ ও আইডিইবি’র যুগ্নসম্পাদক আহবায়ক (চট্টগ্রাম)আন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটি প্রকৌশলী মো.জয়নাল আবেদীন।এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো.বেলাল হোসেন।

    প্রধান অতিথি বলেন,ফ্যাসিস্ট আ’লীগ সরকারকে সর্বস্তরে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। এখনো তাদের প্রেতাত্মা রয়ে গেছে। ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা ঈমানী দায়িত্ব। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষার প্রয়োজন।সঠিক শিক্ষা গ্রহণ করা হলে দেশ উন্নয়ন হবে।দেশ উন্নয়নে সারা দেশ তথা বিদেশে আইডিইবির সকল সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএসপিআই এর সকল সদস্য,বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  

    পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকালে  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে  শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।

    প্রধান অতিথি  ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক এবং চন্দ্রঘোনা খ্রীস্টায়ন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ,  স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক  টিটু সুলতান ও  মো: ইরফান, অর্থ সম্পাদক  গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব  আমজাদ হোসেন  মন্জু, সহ অর্থ সম্পাদক  মো: রাসেল এবং সদস্য মো: ইয়াছিন মীম ও মো: ফোরকান।

    এসময় দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান

    জাজিরায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্ককে নুসা’র পুরস্কার প্রদান

    শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি:

    শরীয়তপুরের জাজিরায় নারীর ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় নারী গোষ্ঠী ও নেটওয়ার্কগুলিকে পুরস্কৃত করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA)।
    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – জাজিরা উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার প্রদান করা হয়।

    প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধার সভাপতিত্বে এবং নরিয়া উন্নয়ন সমিতি( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
    উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন, উপজেলার তিনটি সংস্থার নারী সদস্যবৃন্দ।

    নুসার প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানায়, নারী নেতৃত্ব বিকাশ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, সঞ্চয় ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলায় অবদান রাখায় মোট ৩ টি নারী গোষ্ঠী নেটওয়ার্ককে এই পুরস্কার এবং সনদ প্রদান করা হয়েছে। জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও সমাজ উন্নয়নে স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রধান করেন। ১)লাউখোলা নারী উন্নয়ন দল,মূলনা ইউনিয়ন ২)নূর নাহার নারী উন্নয়ন দল,জাজিরা ইউনিয়ন,৩)আলোকিত নারী সংঘ,নাওডোবা ইউনিয়ন। সহযোগিতায় ছিল,ভিরেজ এন্ডুকেশন রির্সোট সেন্টার (VERC)ও ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্যা রুরার পুর (DORP)

    উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “নারীরা এখন শুধুমাত্র ঘরে নয়, সমাজ ও অর্থনীতির অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নুসা’র এই উদ্যোগ অন্যান্য সংস্থার জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

    নুসা’র প্রোজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা আরো বলেন, “আমাদের লক্ষ্য হলো নারীদের সংগঠিত করা, তাদের নেতৃত্ব বিকাশে সহায়তা করা এবং একটি টেকসই সমাজ গড়ে তোলা।”

    অনুষ্ঠান শেষে পুরস্কৃত নারী গোষ্ঠীর সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সফলতার গল্প শেয়ার করেন।
    উক্ত অনুষ্ঠান শেষে প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা তিনটি নারী সংঘের হাতে সনদএবং সম্মাননা স্মারক ক্রেস্ট প্রধান করেন।

  • কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

    কাউখালীতে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার এর বিরুদ্ধে অনিয়ম ও উৎকোচ গ্রহণের অভিযোগ

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের আর.এস.ডি.এম দাখিল মাদ্রাসার সুপার মাওলানার দেলোয়ার হোসাইন এর বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন অনিয়ম ও উৎকোচের অভিযোগ উঠেছে।

    এলাকাবাসী ও আবেদনকারীদের লিখিত অভিযোগে জানা গেছে আগামী ১৫ নভেম্বর ঐ মাদ্রাসায় ৪র্থ শ্রেনীর ৪টি পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। নিয়োগ পরীক্ষায় প্রবেশপত্র পাওয়া আবেদনকারী কামরুল ইসলাম, মিরাজ সরদার, দাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার, অভিভাবক সহ এলাবাসী অভিযোগ করেন যে, উক্ত মাদ্রাসার সুপার দেলোয়ার হোসাইন এর উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা ও ভাইবা অনুষ্ঠিত হইলে পরীক্ষা সুষ্ঠু এবং স্বচ্ছতা থাকবে না। অভিযোগকারী প্রার্থী কামরুল বলেন নিয়োগ দিবে মর্মে আমার নিকট টাকা দাবী করে। অভিযোগকারীরা মাদ্রাসা শিক্ষা বোর্ড, মাদ্রাসা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রুস্তুম আলী সরদার বলেন, মাদ্রাসায় বসে পরীক্ষা হলে অনিয়ম হবে। আমাদের দাবী নিয়োগ পরীক্ষাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তার কার্যালয়ে অনুষ্ঠিত হইলে নিয়োগ সুষ্ঠু এবং স্বচ্ছ হবে।

    অভিযোগকারী মিরাজ বলেন, মাদ্রাসার সুপার মাদ্রাসার পরিত্যাক্ত কক্ষের মালামালসহ মাদ্রাসার গাছ বিক্রি করেছেন। এর পূর্বে নিয়োগেও স্বচ্ছতা ছিলনা।

    মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, নিয়োগের ব্যাপারে আমি কোন প্রার্থীর নিকট থেকে আর্থিক লেনদেন করি নাই। নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে।
    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।