Category: লাইফস্টাইল

  • ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    ফেনীতে যাত্রা শুরু চার তারকা মানের “গোল্ডেন প্যালেস”

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    ফেনীতে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিযে যাত্রা শুরু করলো চার তারকা মানের গোল্ডেন প্যালেস হোটেল, রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হল।

    সোমবার সকালে ফেনীর শহীদ শহীদুল্লা কায়সার সড়কে অবস্থিত হোটেলটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মনির উদ্দিন খান সেলিম পাঠান।

    পরিচালক (প্রশাসন) কপিল মাহমুদের সঞ্চলনায় ও এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল গোফরান বাচ্ছু,একরামুল হক ভূইয়া,ম্যানেজিং ডিরেক্টর, হারুন উর রশিদ ,ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর,
    গোলাম মর্তুজা টিপু , এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদুল ইসলাম শাওন, ফিন্যান্স ডিরেক্টর খাইরুল হাসান ফয়সাল ,ডিরেক্টর, আলতাফ হোসেন প্রমূখ।

    এসময় হোটেলের শেয়ার হোল্ডার, পরিচালকবৃন্দ এবং ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন ভাইস চেয়ারম্যান একরামুল হক একরাম।

    হোটেল কর্তৃপক্ষ জানান, ফোর স্টার মানের এই হোটেলটিতে ৩৩ টি শিতাতপ নিয়ন্ত্রিত অধ্যাধুনিক আবাসিক কক্ষ,সুবিশার কনভেনশন হল, রেষ্টুরেন্ট, ক্যাপে প্রশস্ত লবি রয়েছে।

    উদ্বোধন উপলক্ষে রেষ্টুরেন্টের বুফেতে মাত্র ৭৯৯ টাকায় পরিবেশন করা হচ্ছে ৮০ পদেও বাহরী আইটেম। এছাড়া অনন্য খাবারে ২০ তারিখ পর্যন্ত ২০% ছাড় ও আবাসিকে ৩০ % ছাড় দেয়া হচ্ছে। আপনাদের আমন্ত্রণ রইল।

  • মুখে সাবান ব্যবহার করা কি ঠিক? জেনে নিন কী কী ক্ষতি হতে পারে

    মুখে সাবান ব্যবহার করা কি ঠিক? জেনে নিন কী কী ক্ষতি হতে পারে

    লাইফস্টাইল ডেস্ক: মুখ ধোয়া বা পরিষ্কার করা ত্বকের যত্নের অপরিহার্য অংশ। ত্বক পরিষ্কার করতে সাবান ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাসটি ত্বকের জন্য বিপজ্জনক হতে পারে। মুখের ত্বক আমাদের শরীরের অন্যান্য অংশের তুলনায় অনেক বেশি সংবেদনশীল এবং সাবান ব্যবহার করলে ত্বকের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ত্বককে রক্ষা করতে ও সঠিক পরিচর্যা করতে তাই সাবান দিয়ে মুখ ধোয়া উচিত নয়। আসুন জেনে নেওয়া যাক সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের কী কী ক্ষতি হতে পারে-

    ১. ত্বকের ভারসাম্য নষ্ট করে

    ত্বকের আর্দ্রতা এবং ত্বকের সুরক্ষা বজায় রাখতে ত্বকে পিএইচ (পটেনশিয়াল অব হাইড্রোজেন) এর মাত্রা ঠিক রাখা জরুরি। ত্বকের পিএইচ নির্দেশ করে যে ত্বক কতটা ভালো আছে। সাবান ব্যবহারে ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হতে পারে। সাবানে অধিক পরিমাণে রাসায়নিক দ্রব্যাদি রয়েছে, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কেড়ে নেয়। এছাড়া নিয়মিত মুখে সাবান ব্যবহারে ত্বক নিস্তেজ হয়ে গিয়ে উজ্জ্বলতা হারায়।

    ২. ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে

    সাবানে প্যারাবেন এবং ফরমালডিহাইড রাসায়নিক ব্যবহার করা হয়। যা ত্বকের জন্য ক্ষতিকর। এগুলো ত্বকে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। এমনকি ত্বকে চুলকানি বা ফুসকুড়ি হতে পারে। সংবেদনশীল ত্বকে সাবান ব্যবহারে করলে সমস্যাগুলো আরও মারাত্মক হতে পারে।

    ৩. দ্রুত বার্ধক্য নিয়ে আসে

    নিয়মিত সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে, সাবানের ক্ষারীয় উপাদান ত্বককে রুক্ষ করে তোলে। ত্বকের অতিরিক্ত রুক্ষতা দ্রুত বার্ধক্যের দিকে নিয়ে যায়। এছাড়া ত্বকে বলিরেখা সৃষ্টি করতে পারে, ফলে ত্বক দেখতে বয়সের চেয়ে বেশি বয়স্ক মনে হয়।

    ৪. অস্বাস্থ্যকর

    সাবান দিয়ে মুখ পরিষ্কার করা বেশ অস্বাস্থ্যকর। কারণ পরিবারের সব সদস্য হাত দিয়ে সাবান স্পর্শ করে। বাইরে থেকে এসে অপরিষ্কার হাতে সাবান ঘষে হাত পরিষ্কার করে। সেই সাবান মুখে ব্যবহার করলে মুখ তো পরিষ্কার হবেই না, বরং ময়লা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটাবে ত্বকে। ফলে ব্রণ, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডসের মতো ত্বকের সমস্যা তৈরি হবে।

    মুখ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার এড়িয়ে চলুন। তার পরিবর্তে ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ ও প্রাকৃতিক ক্লিনজার ব্যবহার করুন, যা আপনার ত্বকের স্বাস্থ্য রক্ষা করবে। এছাড়া শরীর পরিষ্কারের জন্যও সাবানের পরিবর্তে ভালো ব্র্যান্ডের বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। যা ত্বকের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করবে।

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারক লিপি প্রদান

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারক লিপি প্রদান

    সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারী ‘২৬ এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজনসহ কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে মিছিল সহকারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে স্মারক লিপি হস্তান্তর করেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয় ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারন করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমূক্ত গ্রহনযোগ্য নির্বাচন নতুন বাংলাদেশের অন্যতম দাবী। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটকেন্দ্রে নানাবিধ অনিয়ম ও অপতৎপরতা বন্ধ এবং দক্ষ সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমানে গণ দাবীতে পরিনত হয়েছে। বিগত সরকার বিভিন্ন স্বৈরাচারী ও ফ্যাসিবাদি পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। বিরোধী মতে মানুষের উপর জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, জেল-জরিমানা, গুম, খুন করে দেশপ্রেমিক মানুষ ও মূক্ত গণমাধ্যমের কন্ঠকে স্তম্ভিত করেছে। দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করেছে। বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

    অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ মূলক নির্বাচনের স্বার্থে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ নিম্নোক্ত ৫দফা দাবি পেশ করেন-
    ১. আগামী ফেব্রুয়রীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা
    ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
    ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
    ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
    ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

    স্মারকলিপি প্রদানের আগে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর তোফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শামীম সাঈদী, জেলা সেক্রেটারী মো. জহিরুল হক, জেলা সহকারী সেক্রটারী শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবি সংগঠনের সেক্রেটারী ড. আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মো. এমরান হোসেন প্রমুখ।

    এ সময় জেলা নায়েবে আমীর আব্দুর রব সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সমাবেশ শেষে জেলা নেতৃবৃন্দ পিরোজপুরের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।