Category: শিক্ষা

  • কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমি ৫ম শ্রেণি শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙ্গামাটি কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় তিতুমীর একাডেমি স্কুলের আয়োজনে এবং শিক্ষক শহিদুল ইসলাম খোকনের সঞ্চালনায় এতে বিদায় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতুমীর একাডেমির অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহাবুব হাসান।

    বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. হানিফ, কাপ্তাই বিউবো সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল কবির করিমী, কাপ্তাই উচচ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এবিএম সিরাজুল ইসলাম,  কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইউসুফ প্রমুখ।

    এসময় শিক্ষক, বিদায়ী শিক্ষার্থী ও অতিথিবৃন্দ কেকে কেটে বিদায় সংবর্ধনা পালন করা হয়।

  • কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি বর্ণাঢ্য  আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৩ নভেম্বর)সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিপাহী আফজাল হলে অভিভাবক, শিক্ষার্থীদের  উপস্থিতর মাধ্যমে ৫৫পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়।

    প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায়  স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন মিসেস নাজমুল কাদির শুভ।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু নিকেতন স্কুলের শিক্ষকদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃ কর্ণেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি।

    এসময় উপস্থিত ছিলেন মেজর জিয়া,শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীরা।পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নৌবিহার স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বক্তব্য  বলেন,  তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ  পরিবর্তন করতে হলে আগে নিজেকে  বদলাতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

    বিষয় ভিত্তিক  উপর বক্তব্য রাখেন  কাপ্তাই  নৌবাহিনী স্কুল এন্ড কলেজ  শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও  সাইফুল ইসলাম সাইফ।

    এর আগে জুলাই গণঅভ্যুত্থান এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

    কাপ্তাই গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে গণপ্রকৌশন দিবস ও আইডিইবি’র ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ আইডিইবি’র সাংগঠনিক জেলা কাপ্তাইয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আইডিইবি’র সকল সদস্য ও বিএসপিআই এর সকল শিক্ষার্থীদের নিয়ে ইনস্টিটিউটের ভিতরে শোভাযাত্রা টি প্রদক্ষিণ করে।

    এবার প্রতিপাদ্য বিষয় ছিলো ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’। পরে এক আলোচনা সভা সিভিল উড বিভাগে অনুষ্ঠিত হয়। জেনিক সাধারণ সম্পাদক, কাপ্তাই শাখার প্রকৌশলী আব্দুল আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেনিক কাপ্তাই শাখার সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখরুদ্দিন রাজী।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইডিইবি  আহবায়ক আন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী মো.কবীর হোসেন

    বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও জেনিক কাপ্তাই শাখার উপদেষ্টা প্রকৌশলী রহমাত উল্লাহ ও আইডিইবি’র যুগ্নসম্পাদক আহবায়ক (চট্টগ্রাম)আন্তর্বতীকালীন কেন্দ্রীয় কমিটি প্রকৌশলী মো.জয়নাল আবেদীন।এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো.বেলাল হোসেন।

    প্রধান অতিথি বলেন,ফ্যাসিস্ট আ’লীগ সরকারকে সর্বস্তরে ছাত্র জনতা দেশ থেকে বিতাড়িত করেছে। এখনো তাদের প্রেতাত্মা রয়ে গেছে। ফ্যাসিস্টদের দেশ থেকে বিতাড়িত করা ঈমানী দায়িত্ব। একটি দেশকে উন্নত করতে হলে শিক্ষার প্রয়োজন।সঠিক শিক্ষা গ্রহণ করা হলে দেশ উন্নয়ন হবে।দেশ উন্নয়নে সারা দেশ তথা বিদেশে আইডিইবির সকল সদস্যরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএসপিআই এর সকল সদস্য,বিভাগীয় প্রধান ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  

    পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ  

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকালে  পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাৎসরিক সমাপনী পরীক্ষা উপলক্ষে  শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নবী।

    প্রধান অতিথি  ছিলেন পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক এবং চন্দ্রঘোনা খ্রীস্টায়ন হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এসময় বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  সহকারী প্রধান শিক্ষক লাভলী রাণী বড়ুয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সুনীল কান্তি দাশ,  স্কুলের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম হেলালী, প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক  টিটু সুলতান ও  মো: ইরফান, অর্থ সম্পাদক  গিয়াস উদ্দিন আজাদ, যুগ্ম সদস্য সচিব  আমজাদ হোসেন  মন্জু, সহ অর্থ সম্পাদক  মো: রাসেল এবং সদস্য মো: ইয়াছিন মীম ও মো: ফোরকান।

    এসময় দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে — বুধবার নিউইয়র্কে স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষা

    হাকিকুল ইসলাম খোকন ও এমডি আল মাসুম খান, বাপসনিউজ।

    আগামী বুধবার, ১২ নভেম্বর, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেশালাইজড হাইস্কুল অ্যাডমিশন টেস্ট (SHSAT) বা ভর্তি পরীক্ষা।
    এ পরীক্ষায় বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে বলে জানা গেছে।

    নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন (DOE)-এর তথ্য অনুযায়ী, এই ভর্তি পরীক্ষা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নাম নিবন্ধন প্রক্রিয়া ২১ অক্টোবর সম্পন্ন হয়েছে।

    পরীক্ষার সময় সূচি:

    অষ্টম শ্রেণির পাবলিক স্কুল শিক্ষার্থীরা: বুধবার, ১২ নভেম্বর ।

    চার্টার স্কুল ও হোমস্কুল শিক্ষার্থীরা: শনিবার ও রবিবার, ১৫ ও ১৬ নভেম্বর।

    নবম শ্রেণির শিক্ষার্থীরা: শনিবার বা রবিবার, ২২ ও ২৩ নভেম্বর।

    পরীক্ষা সংক্রান্ত তথ্য ও প্রস্তুতি:

    নিউইয়র্ক সিটি DOE-এর সরকারি ওয়েবসাইটে (<PRIVATE_URL>) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন ও প্রক্রিয়ায় কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে।
    রেজিস্ট্রেশন সম্পন্ন করা শিক্ষার্থীদের স্কুলের গাইডেন্স কাউন্সেলররা পরীক্ষার বিস্তারিত তথ্য সরাসরি অবহিত করেছেন।

    এছাড়া, বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারসমূহ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্পেশালাইজড হাইস্কুল টেস্ট প্রস্তুতি কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়মিত দিকনির্দেশনা দিয়ে যাচ্ছে।

    বাংলাদেশি টিউটোরিয়াল সেন্টারগুলোর পরামর্শ:

    বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান গুলো অভিভাবকদের উদ্দেশে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছে —

    হাতে থাকা শেষ কয়েকটি দিন পুরোপুরি প্রস্তুতিতে ব্যয় করতে হবে।

    শিক্ষার্থীরা যেন বাড়িতে মনোযোগসহকারে পড়াশোনা করতে পারে, সে বিষয়ে অভিভাবকদের সহায়তা প্রয়োজন।

    পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করা জরুরি।

    সন্তানদের ওপর অতিরিক্ত চাপ বা বলপ্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    বাংলাদেশি অভিভাবক মহলে পরীক্ষাটি নিয়ে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ বছরও বাংলাদেশি শিক্ষার্থীরা স্পেশালাইজড হাইস্কুলে ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করবে এবং কমিউনিটির সুনাম আরও বৃদ্ধি করবে।

  • কাপ্তাই শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কাপ্তাই শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন স্মৃতি প্রতিষ্ঠানের আয়োজনে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    শিক্ষক উত্তম কুমার শীল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

    এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহামুদ হাসান।

    বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উপ-ব্যবস্থাপক -২ প্রকৌশলী মো. সাইফুর রহমান।

    বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা,বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য মো. ইউসুফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন,সিনিয়র শিক্ষক আমির  হোসেনসহ প্রমুখ।

    প্রধান অতিথি বলেন,শহীদ শামসুদ্দিন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক ছিলেন। সে দেশের জন্য শহীদ হয়েছেন। আমাদের তার আত্মজীবনী কর্মজীবন জানা প্রয়োজন। শিক্ষার্থীদের বলেন, দেশ উন্নয়নে ভালো ভাবে লেখা পড়া করতে হবে। তিনটি স্কুলের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এসময় সকল শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম অসহায় দরিদ্র পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

    দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম অসহায় দরিদ্র পরিবারের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর আয়োজনে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

    শুক্রবার (১৭ অক্টোবর)বিকাল ৪টায় লিচুবাগান রেডিসন হলে দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম সভাপতি ও আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম পারভেজ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    যুগ্নসম্পাদক আহবায়ক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডাক্তার এস এম কাউসার। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন ও আশিকুর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল্লাহ আল হারুন,প্রধান শিক্ষক মো. ফজলুল করিম,নয়ন হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি মো. ইলিয়াস আহমেদ, সম্পাদক নুরুল আফছার চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো কবির হোসেন, ডাক্তার দ্বীন মোহাম্মদ, সাংবাদিক জগলুল হুদা,এম এ কাইয়ুম প্রমুখ।

    বক্তরা বলেন দীর্ঘ বছর যাবত দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর আয়োজনে আত্ম মানবতার সেবায় অসহায়, দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে বই,খাতা,কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করার পাশাপাশি সেবা করে আসছে। সকলে স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম এর সফলতা কামনা করেন। অনুষ্ঠানে ৫০টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারক লিপি প্রদান

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের স্মারক লিপি প্রদান

    সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারী ‘২৬ এ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, গণভোট আয়োজনসহ কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবিতে পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে মিছিল সহকারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের কাছে স্মারক লিপি হস্তান্তর করেন।

    স্মারকলিপিতে উল্লেখ করা হয় ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারন করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়ভীতিমূক্ত গ্রহনযোগ্য নির্বাচন নতুন বাংলাদেশের অন্যতম দাবী। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটকেন্দ্রে নানাবিধ অনিয়ম ও অপতৎপরতা বন্ধ এবং দক্ষ সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন বর্তমানে গণ দাবীতে পরিনত হয়েছে। বিগত সরকার বিভিন্ন স্বৈরাচারী ও ফ্যাসিবাদি পদক্ষেপের মাধ্যমে সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করে ধ্বংস করেছে। বিরোধী মতে মানুষের উপর জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, জেল-জরিমানা, গুম, খুন করে দেশপ্রেমিক মানুষ ও মূক্ত গণমাধ্যমের কন্ঠকে স্তম্ভিত করেছে। দিনের ভোট রাতে নির্বাচনের নামে জাতির সাথে প্রহসন করেছে। বিশ্ববাসীর কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

    অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ মূলক নির্বাচনের স্বার্থে ফ্যাসিস্টের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ নিম্নোক্ত ৫দফা দাবি পেশ করেন-
    ১. আগামী ফেব্রুয়রীতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা
    ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
    ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
    ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
    ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

    স্মারকলিপি প্রদানের আগে জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর তোফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা শামীম সাঈদী, জেলা সেক্রেটারী মো. জহিরুল হক, জেলা সহকারী সেক্রটারী শেখ আব্দুর রাজ্জাক, পেশাজীবি সংগঠনের সেক্রেটারী ড. আব্দুল্লাহিল মাহমুদ, শিবিরের জেলা সভাপতি মো. এমরান হোসেন প্রমুখ।

    এ সময় জেলা নায়েবে আমীর আব্দুর রব সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    সমাবেশ শেষে জেলা নেতৃবৃন্দ পিরোজপুরের জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি হস্তান্তর করেন।