Category: সিলেট বিভাগ

  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

    বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

    সুনামগঞ্জ প্রতিনিধি।

    বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনের জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও সংগঠনের সাবেক সাধারন সম্পাদক এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে শহরের ট্রাফিক পয়েন্ট হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে হোসন বখত চত্বর(বক পয়েন্টে) এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এতে জেলা স্বেচ্ছাসেবক দল জেলা মহিলা দল,কৃষক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ননের বিভিন্ন সংগনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন।

    সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখে জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন।

    এ সময় আরো বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মল্লিক মঈনুদ্দিন সুহেল,আ ত ম মিসবাহ,আকবর আলী,নাদীর আহমদ,রেজাউল হক,এড. শেরেনুর আলী,আলহাজ¦ আনিসুল হক,আবুল কালাম,মুনাজ্জির হোসেন সুজন,জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ার,সাধারন সম্পাদিকা হাফিজা ফেরদৌস লিপন,স্ংগঠনিক সম্পাদিক খাদিজা কলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এড. মামুনুর রশিদ কয়েছ,সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারাচাঁন,শাহজাহান মিয়া,সুহেল মিয়া,যোগাযোগ বিষযক সম্পাদক সুজন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন ,সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,আজিজুর রহমান সৌরভসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্যে রাখেন ।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন এমপি বলেছেন,বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ স¤পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষি কার্ড,প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কাজেই আমাদের অবহেলিত সুনামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলের অবকাঠানো উন্নয়নের জন্য ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে এবং পুরো সুনামগঞ্জ জেলাকে এই সরকার উন্নয়নের রোলমডেলে পরিনত করার প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেন।

  • সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার, মুক্তির দাবি

    সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেপ্তার, মুক্তির দাবি

    স্টাফ রিপোর্টার।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, টকশো ব্যক্তিত্ব এবং ফ্রিল্যান্স সাংবাদিক জিয়াউদ্দিন তৌহিদকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানা পুলিশ।

    আজ শনিবার সকালে একদল মব সৃষ্টিকারী তার গ্রামের বাড়িতে তাকে অবরুদ্ধ করে। এ সময় তিনি মবের শিকার থেকে মুক্তি পেতে পুলিশের সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেন। পুলিশ এসে তাকে নিরাপত্তার কথা বলে থানায় নিয়ে যান।

    জানা গেছে, জিয়া উদ্দিন তৌহিদের নামে একদল দুর্বৃত্ত ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিছু পোস্টার ছেপে এলাকার বিভিন্ন জায়গায় শাটিয়ে দেন। এতে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলে তার বাড়িতে মবের সৃষ্টি হয়।  সম্প্রতি জিয়া উদ্দিন তৌহিদের স্ত্রী সন্তানের দেখাশোনার জন্য আমেরিকা গেলে কিছুদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় পৈতৃক বাড়ি স্বরুপকাঠিতে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি সমসাময়িক, ঐতিহাসিক, আন্তর্জাতিক এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে লেখালেখি করেন। সাংবাদিক জিয়া উদ্দিন তৌহিদকে অযথা হয়রানি না করে অবিলম্বে তার মুক্তির দাবি করে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর। 

    তিনি বলেন, মব সৃষ্টি করে এভাবে একজন প্রবীণ সাংবাদিককে হয়রানি করা আইনের শাসনের মধ্যে পড়েনা। সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অবিলম্বে তাকে মুক্তির দাবি তুলে সাংবাদিকদের প্রতি আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন।

  • ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার

    ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ০৭/০২/২০২৬ ইং তারিখ রাত অনুমান ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে, সরাইল থানাধীন শাহবাজপুর বাজারস্থ বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের উপর , অভিযান চালিয়ে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা, ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

    আসামি মাসুদ আহমদ (৫০) পিতা- মৃত তছির উদ্দিন, মাতা- হোসনেআরা বেগম, সাং- কাপনা, ০৪নং ওয়ার্ড, খলাছড়া ইউপি, পো: ঈদগাহ্ বাজার, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।

    আসামীর বিরুদ্ধে সহকারী উপপরিদর্শক রবিউল হাসনাত মামলার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় আসামির বিরুদ্ধে মামলা রুজু করে, আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

  • গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে বিএমএসএফের গভীর উদ্বেগ

    গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে বিএমএসএফের গভীর উদ্বেগ

    সংবাদ বিজ্ঞপ্তি:

    ঢাকা, সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রী:

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সরকার প্রস্তাবিত গণমাধ্যম ও সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছে। বিএমএসএফ মনে করে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের একটি কমিশন গঠনের উদ্যোগ সময়োপযোগী নয় এবং এটি গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও নিরপেক্ষ সংবাদ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাতীয় নির্বাচনকালীন সময় গণমাধ্যমের জন্য সবচেয়ে সংবেদনশীল ও দায়িত্বপূর্ণ সময়। এই সময়ে নতুন কোনো নিয়ন্ত্রক কমিশন বা অধ্যাদেশ জারি হলে সাংবাদিকদের মধ্যে আত্মভীতি ও আত্মসংযম (self-censorship) তৈরি হওয়ার আশঙ্কা থাকে, যা অবাধ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

    বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন গণমাধ্যম সংস্কার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া, যা কখনোই তড়িঘড়ি করে বা অধ্যাদেশের মাধ্যমে করা উচিত নয়। বরং এ বিষয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা, গণশুনানি এবং সকল সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ ও নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক।

    প্রসঙ্গত, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার ১০ মাসেও কোনো সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে এখন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৬’-এর একটি খসড়া তৈরি করে মতামত নিতে সেটি গত বুধবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করেছে। মতামত দিতে মাত্র তিন দিন সময় দেওয়া হয়েছিল। তার আগে মঙ্গলবার সম্প্রচার কমিশন গঠনের জন্য সম্প্রচার কমিশন অধ্যাদেশের খসড়াও প্রকাশ করা হয়। অর্থাৎ আলাদা দুটি কমিশন করতে চায় তথ্য মন্ত্রণালয়।

    বিশেষ করে মফস্বল ও প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে নানামুখী পেশাগত সংকট, নিরাপত্তাহীনতা ও আর্থিক বৈষম্যের মধ্যে কাজ করে যাচ্ছেন। এই বাস্তবতা উপেক্ষা করে নিয়ন্ত্রণমূলক কোনো কাঠামো আরোপ করা হলে তা সাংবাদিক সমাজের মধ্যে আস্থার সংকট আরও গভীর করবে।
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মনে করে ১. জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত গণমাধ্যম ও সম্প্রচার কমিশন গঠনের উদ্যোগ স্থগিত রাখা উচিত। ২. গণমাধ্যম সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা। ৩. কমিশন গঠনের আগে সকল অংশীজনের সঙ্গে উন্মুক্ত ও স্বচ্ছ সংলাপ অপরিহার্য।

    বিএমএসএফ স্পষ্টভাবে জানাতে চায়, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় শক্তিশালী করাই রাষ্ট্রের সাংবিধানিক ও গণতান্ত্রিক দায়িত্ব। সেই দায়িত্ব পালনে কোনো সিদ্ধান্ত যেন গণতন্ত্র, নির্বাচন ও সাংবাদিকতার ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ না করে এটাই আমাদের প্রত্যাশা ।

  • শাহ্জীবাজার–সুতাং সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

    শাহ্জীবাজার–সুতাং সড়কের বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী

    এইচ আর রুবেল :

    হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের শাহ্জীবাজার সুতাংয়ের প্রধান সড়কের বেহাল দশা এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ ও ভাঙা অংশে বর্ষাকাল না হলেও নিয়মিত পানি জমে থাকছে, যা চলাচলে বড় বাধা সৃষ্টি করছে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন অবস্থার কোনো কার্যকর সংস্কার হয়নি। পানি জমে থাকায় যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যাচ্ছে।

    এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী সুমন মোদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের কষ্টের কথা তুলে ধরেন। তাঁর সেই পোস্টে অনেকেই মন্তব্য করে একই ধরনের ভোগান্তির কথা জানান এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

    মন্তব্যকারীদের অধিকাংশই বলেন, সড়কের পাশের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর থাকায় পানি বের হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই কিংবা বৃষ্টি ছাড়াই রাস্তায় পানি জমে থাকছে। তারা মনে করেন, আগে ড্রেন মেরামত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, তারপর সড়কটি সংস্কার করলে স্থায়ী সমাধান হবে।

    এলাকাবাসী দ্রুত ড্রেন মেরামতসহ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

  • সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

    সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার।

    পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দুইদিন
    ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

    বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজনের শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা।

    এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের জাতীয়, জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার দাবি জানানো হয়।

    এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।

  • স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-আবেদ আহমেদ ও সম্পাদক – এইচ আর রুবেল

    স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি-আবেদ আহমেদ ও সম্পাদক – এইচ আর রুবেল

    বিশেষ প্রতিনিধি।

    বাংলাদেশ সরকার কর্তৃক- ( সি আর) অনুমোদিত দেশের অন্যতম সাহিত্য সংগঠন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ এর সিলেট বিভাগীয় কমিটি ২০২৬ পুর্নগঠিত করে আজ মঙ্গলবার- ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রি: সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদ কে সভাপতি ও এইচ আর রুবেল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করেছেন স্বাধীনবাংলা সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কে এম সফর আলী।

    তিনি আশাবাদী ২০২৬ সালে সিলেট বিভাগে শিল্প , সাহিত্যিকদের মাঝে চমক দেখাবে এই কমিটি,
    ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ২৩ বিশিষ্ট কার্যকরী পরিষদের সদস্য নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
    উপদেষ্টা মন্ডলী সদস্য ,শেখ জেসমিন জাহিদ- লন্ডন প্রবাসী ও সমাজকর্মী, দেওয়ান মশিউর রেজা চৌধুরীর -সম্পাদক সময় নিউজ ২৪ ডট কম, আজিজ ইবনে গনি, ইলিয়াস আহমেদ।এস এম শরীয়ত উল্লাহ্, হাফেজ মাওলানা আবদুল আজিজ বাঘাসুরী।

    কার্যনির্বাহী কমিটি- সভাপতি মোঃ আবেদ আহমেদ , সিনিয়র সহ সভাপতি মোঃ নাছির আহমেদ , সহ সভাপতি কবি মাওঃ ইব্রাহিম ইউসুফ , সাধারণ সম্পাদক এইচ আর রুবেল , যুগ্মসাধারণ সম্পাদক কবি শাহ সরোয়ার আলী , যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ সাধারণ সম্পাদক এ এইচ মান্না , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ আহমদ , সহ সাংগঠনিক সম্পাদক বিমান বিহারী বিশ্বাস , প্রচার ও প্রকাশনা সম্পাদক রামকৃষ্ণ তালুকদার ,দপ্তর সম্পাদক মিলন কান্তি দাস , সাহিত্য বিষয়ক সম্পাদক কেইএম তালুকদার তোফায়েল ,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মোজাম্মিল হোসেন , সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান রানা , সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ ওয়াহিদুল ইসলাম , শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন জুনেদ , আইন বিষয়ক সম্পাদক দ্রীরেন্দ কুমার দেব নাথ ,মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা হোসাইন , তথ্য প্রযুক্তি সম্পাদক প্রসেন্দ বৈদ্য রনি , ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আহসান উল্লাহ , নির্বাহী সদস্য রুমি আকতার রুশা ,নির্বাহী সদস্য সজিব দেবনাথ , নির্বাহী সদস্য ওয়াসিম মোল্লা।