Category: সারাদেশ

  • কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত

    কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে ১৭ই জানুয়ারী(শনিবার) দুপুর ১ ঘটিকার সময়, উপজেলার ইকোপার্ক ময়দানে এ কুলখানির আয়োজন করা হয়।
    কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবিরের সভাপতিত্ব উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস আকন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পিরোজপুর জেলার আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন,কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক,শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    কাউখালী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক-ছাত্র,মসজিদের ইমাম মোয়াজ্জিন,
    মাদ্রাসার ছাত্র,এতিম,ওলামায়ে কেরাম ও বীর মুক্তিযোদ্ধা সহ প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের উপস্থিতিতে এ কুলখানির আয়োজন করা হয় বলে জানা যায়।
    উল্লেখ্য বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনিই বাংলাদেশের একমাত্র প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান।১৯৮০ দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি “আপোষহীন নেত্রী” হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।
    গত ৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে ভোর ৬ ঘটিকার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরিশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
    দোয়া পরিচালনা করেন কাউখালী নাঙ্গুলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মতিন।

  • কাউখালীতে ভোটারদের সাথে জাতীয় নির্বাচন ও গনভোট সম্পর্কে অবহিত করুন সভা অনুষ্ঠিত 

    কাউখালীতে ভোটারদের সাথে জাতীয় নির্বাচন ও গনভোট সম্পর্কে অবহিত করুন সভা অনুষ্ঠিত 

    কাউখালী  প্রতিনিধি।
    পিরোজপুরের কাউখালীতে জাতীয় নির্বাচন ও গনভোট-২০২৬ এর প্রচার- প্রচারণা ও আচরণবিধি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
     উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও জনসাধারণের সাথে উপজেলা প্রশাসন এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে  চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, বিআরডিবি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
    এসময় ইউপি সদস্য বৃন্দ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
    আলোচনা সভায় গনভোট সম্পর্কে সাধারণ জনগণকে উদ্ধুদকরণের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। বক্তারা নির্বাচনী আচরণবিধি ও গণভোট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
    এ সময় বক্তারা বলেন গণভোট হাঁ দিলে কি পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন এবং না দিলে গণ আন্দোলনের যে চাওয়া তার কিছুই পাওয়া যাবে না বলে জানান।  আন্দোলনের ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে গণভোট তারই একটি অংশ।
    এ সময় বক্তারা সাধারণ ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান এবং গণভোট সম্পর্কে সকলকে সচেতন করতে প্রতিদিন হাট-বাজারে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মসজিদে জুমার দিন প্রচার-প্রচারণা চালানো সহ ব্যানার ফেস্টুন, মাইকিং করে প্রচার চালানোসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়েছে
  • জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়–মোঃ আসাদুজ্জামান

    জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়–মোঃ আসাদুজ্জামান

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং ভোটদানে উৎসাহিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার ১৫ই (জানুয়ারি) দুপুর ১২ঘটিকার সময় উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয় বলে জানা গেছে।
    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফ বিল্লাহ,বিআরডিবি কর্মকর্তা মাসুম খান।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন-একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনী আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

    ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের সাংবিধানিক দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়। তাই আমি আগামী ১২ই ফেব্রুয়ারী সবাইকে নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বানও জানাচ্ছি।
    তিনি আরও বলেন,প্রশাসন নির্বাচনকে কেন্দ্র করে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন,সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছে।

    এ সময় নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিস্তারিত তথ্যসম্বলিত লিফলেটও জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।
    অপরদিকে আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়নের নতুন অন্তর্ভুক্ত ৩০২ জন ভাতাভোগীদের মাঝে বি.ডব্লিউ.বি কর্মসূচির আওতায় ৩০ কেজি চালের কার্ডও বিতরণ করেন বলে জানা যায়।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্য সহ এলাকার সুশীল সমাজ।

  • সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

    সিলেটে বিএমএসএফের ১৪ দফা দাবি সমাবেশের উদ্বোধন

    স্টাফ রিপোর্টার।

    পূণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জেয়ারতের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর দুইদিন
    ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে।

    বুধবার ১৪ জানুয়ারি, ২০২৬ সকাল ১০টায় সিলেটে হযরত শাহজালাল শাহ (রহ:) মাজার জিয়ারত ও শহীদ সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী আয়োজনের শোভাযাত্রা ও সাংবাদিকদের মিলনমেলা উৎসব শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল হাকিম রানা।

    এতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি যোসেফ চৌধুরী, কেন্দ্রীয় সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, জাহেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ও যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবুসহ সংগঠনের জাতীয়, জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এরপর সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সমাবেশে সারাদেশের সাংবাদিকদের রুটি রুজি ও স্বাধীন মত প্রকাশের অধিকার প্রতিষ্ঠাসহ সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণ করার দাবি জানানো হয়।

    এতে বিএমএসএফের ১৪ দফা দাবি বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত সাংবাদিক ও বিএমএসএফ নেতৃবৃন্দ অংশ নিচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ১৪ দফা দাবি আদায়ে বাকি ৭ বিভাগে সমাবেশের ঘোষণা করা হবে।

  • কাউখালীতে তৃনমুল পর্যায়ে গনভোটের প্রচার প্রচারণায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত to

    কাউখালীতে তৃনমুল পর্যায়ে গনভোটের প্রচার প্রচারণায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত to

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    আগামী ১২ই ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সাথে সংস্কার তথা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।

    সেই লক্ষে গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে।এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতেও গনভোটের প্রচার- প্রচারণা বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ই জানুয়ারী(মঙ্গলবার) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইসতিয়াক আহমেদ, কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস,সহকারী আইটি অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফ বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম রফিক, এনামুল হক, তরিকুল ইসলাম পান্নু প্রমুখ।
    আলোচনা সভায় গনভোট বিষয়ে মাঠপর্যায়ে সকলকে উদ্ধুদ্ধকরনের জন্য প্রতিদিন হাট-বাজারে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মসজিদে জুম্মার দিন প্রচার-প্রচারণা চালানো সহ ব্যানার,ফেস্টুন এবং মাইকিং করে প্রচার চালানোর বিষয় উল্লেখ করা হয়।
    মুলতঃ মাঠপর্যায়ে ও তৃণমূলের মানুষের মধ্যে সরাসরি গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই উপজেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ আলোচনা সভার আয়োজন করেন বলে জানা যায়।

  • আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১২/০১/২০২৬ ইং তারিখ আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মিজানুর রহমান (৩৩) পিতা-নিয়ামত আলী
    মাতা-ফরিদা বেগম ২. মোঃ আরজু আলম (৩৪)
    পিতা-মৃত মনির উদ্দিন মাতা-নূর জাহান বেগম
    উভয় সাং-আলীপুর (পোষ্ট- সাচনা) থানা-জামালগঞ্জ
    জেলা-সুনামগঞ্জ। এদেরকে হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদক মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তি শিশু গণশিক্ষা তালপট্টি কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে ।

    সোমবার সকাল ১০টায় শিল্প এলাকা তালপট্টি গণশিক্ষা কেন্দ্র শিক্ষক এর আয়োজনে মো. কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে  পুরস্কার বিতরণ করা  হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি এলপিসি কাপ্তাই শাখার সহ-ব্যবস্থাপক বিলাস কুমার বিশ্বাস।

    প্রধান অতিথি বলেন,ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মসজিদ ভিত্তি গণশিক্ষা কেন্দ্রটি প্রশংসার দাবিদার। এ কেন্দ্রে আদব,স্বাস্থ্য সুরক্ষা পরিষ্কার পরিচর্যা এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করে থাকে তিনি অত্র কেন্দ্রের  শিক্ষকের মানউন্নয়নের  প্রশংসা করে।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ৫নং ইউপি সদস্য মো. ইমান আলী,ইফা কেয়ারটেকার হাফেজ জালাল উদ্দিন, শিল্প এলাকা ভিভি এস পরিচালক আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই নতুন বাজার টেলিকম এন্ড লাইব্রেরি পরিচালক আব্দুর রহিম মহরম,শহিদ তিতুমীর একাডেমি সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম খোকন ও ব্যবসায়ী মো. রাশের।

    এসময় ২০২৫-২৬ সনের পুরাতন ও নতুন  শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। পরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমানের স্মরণে দোয়া

    কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমানের স্মরণে দোয়া

    মোঃ মেহেদী হাসান, কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে রবিবার(১১ ই জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময়, এম. মতিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের(সাবেক জয়কুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজ) প্রতিষ্ঠাতা, সাবেক যোগাযোগ মন্ত্রী এম. মতিউর রহমানের মৃত্যু বার্ষিকী এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল প্রতিষ্ঠান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
    অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাউখালী উপজেলা শাখার সভাপতি এস.এম. আহসান কবির,বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল আহসান নিক্সন, ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ মাহামুদুর রহমান, মোঃ মেহেদী হাসান, প্রভাষক মোঃ রিয়াজ হোসেন,তাজেদুল ইসলাম প্রমুখ।
    এ সময় বক্তারা বলেন, মরহুম এম. মতিউর রহমান বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী ও বানিজ্য সচিব ছিলেন।কাউখালী সহ দক্ষিণ বাংলার মানুষ তার অবদানের কথা চিরকাল মনে রাখবে। তিনি কাউখালীর রাস্তাঘাট,ষ্টীমারঘাট সহ ব্যাপক উন্নয়ন করে গেছেন। এই জনপদের অনেক শিক্ষিত বেকার যুবকদের দল মত নির্বিশেষে বেকারত্বের অভিশাপ থেকে দিয়েছেন মুক্তি। ১৯২৩ সালের ১লা সেপ্টেম্বর কাউখালীর জয়কুল গ্রামে এই গুণী মানুষটির জন্ম হয় এবং ২০১৮ সালের ৯ই জানুয়ারী তিনি মৃত্যু বরন করেন।
    একইসাথে বক্তারা প্রয়াত সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি চারন করে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অসামান্য অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় থাকাকালীন, খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা “উপবৃত্তি” এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিল। তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করে। শিক্ষকদের ১০০% সরকারি বেতন ভাতার ব্যবস্থা সহ ২৫% উৎসব ভাতা এবং চাকুরী শেষে গ্রাচুয়েটি দিয়ে শিক্ষক সমাজকে করেছেন অনুপ্রানিত। ১৯৪৬ সালের ১৫ই আগষ্ট দিনাজপুর জেলায়, গনতন্ত্রের আপোষহীন এই নেত্রী জন্মগ্রহণ করেন এবং গত ৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন ছাত্র দল নেতা শারিফুল আজম সোহেল, ইউপি সদস্য আজম আলী খান, বিদ্যালয়ের সাবেক সভাপতি নার্গিজ রহমান, জয়কুল প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুয়াল হোসেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য শেষে প্রয়াত এই দুই গুনী মহান ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রভাষক মোঃ নুরুজ্জামান খান পলাশ ও শহিদুল ইসলাম বাদল।

  • নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে  ১১ কোটি টাকার উপরে জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট সরবরাহ করা হয়

    নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে  ১১ কোটি টাকার উপরে জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট সরবরাহ করা হয়

    কাপ্তাই প্রতিনিধি। 

    নিদিষ্ট সময়ের পূর্বে  কেপিএম হতে আগামী ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ।

    রোববার (১১ জানুয়ারী ২৬) সকাল ১১টায় কেপিএম ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান  রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড( কেপিএম)   হতে  চলতি অর্থ বছরে ৯১৪মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারী অফিস ( বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১  টাকা। আবার বিএসও হতে  নির্বাচন কমিশন  এই  কাগজ সরবরাহ করে  নির্বাচনের জন্য   ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য কাজ সম্পাদন করে থাকবেন।  চাহিদা পত্রের বিপরীতে নিদিষ্ট সময়ের আগেই কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেন।

    তিনি আরোও বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে ৩ হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তৎমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও এর মাধ্যমে কেপিএম মিল হতে ব্রাউন, সবুজ  ও গোলাপি  কালার কাগজের চাহিদাপত্র দিয়েছেন। ১৫ জানুয়ারীর ২০২৬ এর মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছিল। আমরা ১১ জানুয়ারীর মধ্যে  পর্যায়ক্রমে  এই কাগজ বিএসও এর কাছে সরবরাহ করেছি। তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ ১১টি প্রতিষ্ঠানে আরোও ১২শত মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে  সরবরাহ করা হবে বলে জানান।

    এসময় কেপিএম এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই তিনদিন ব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স উদ্বোধন

    কাপ্তাই তিনদিন ব্যাপী স্কাউটস ব্যাজ কোর্স উদ্বোধন

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলা স্কাউটস তিনদিন ব্যাপী ব্যাজ কোর্স উদ্বোধন করা হয়েছে।

    রোববার সকাল ১১টায় কাপ্তাই উচচ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস ব্যাজ কোর্স উদ্বোধন করেন কাপ্তাই উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কোর্স লিডার মাহাবুব হাসান।

    ২০২৫-২৬অর্থ বছরে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় তিন দিন ব্যাপী এ ব্যাজ কোর্স অনুষ্ঠিত শুরু হয়েছে । কোর্সে ব্যাংক ব্যাজ বিতরণ,তাঁবু ইনসিগনিয়া বিতরণ, পতাকা উত্তোলন,আইস ব্রেকিং, কোর্সের মূল উদ্দেশ্য, তাঁবু পরিচিত,স্কাউট আন্দোলনের মূলনীতি ও উদ্দেশ্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ করা হবে।

    ২য় দিনে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান ও জেলা স্কাউটস লিডারগণ উপস্থিত থাকবেন।

    ব্যাজ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদ, বিজন কুমার দে,এএলটি ও প্রশিক্ষক, লিটন চন্দ্র দে, এএলটি ও প্রশিক্ষক,এবি এস সিরাজ আহমেদ চৌধুরী উডব্যাজার ও সম্পাদক কাপ্তাই স্কাউটস, আবু ইসহাক উডব্যাজার,কল্যান বিকাশ তনচংগ্যা ইউনিট লিডার ও উমাসিং মার্মা ইউনিট লিডার প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। উক্ত ব্যাজ কোর্সে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।