Category: সারাদেশ

  • কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    কাউখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্প মাল্য অর্পণ

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী পরাজয় নিশ্চিত জেনে তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।
    সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ই ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত।
    ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ই ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
    এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতে ১৪ই ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,সরকারী কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান,সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়,সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহামুদ সিকদার, মোঃরফিকুল ইসলাম প্রমুখ।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলার বীর মুক্তিযোদ্ধা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
    আলোচনা শেষে ১৪ই ডিসেম্বরের সকল শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।
    পরিশেষে বিকাল ৫ ঘটিকার সময় কাউখালি লঞ্চঘাট সংলগ্ন বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দিবসটির সমাপ্তি করা হয়

  • কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন  হচ্ছে ৪০ মেগাওয়াট 

    কাপ্তাই হ্রদে পানিস্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন  হচ্ছে ৪০ মেগাওয়াট 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই হ্রদের পানি  হ্রাস পাওয়ার দরুণ পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পাঁচটি  ইউনিট হতে মোট  ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে। পানি স্বল্পতার ফলে একটিমাত্র ইউনিট চালু রেখে গড়ে ৪০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

    রবিবার পানি বিদ্যুৎ কেন্দ্র  ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান,  শুষ্ক মৌসুমে দিন দিন কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে একটি  ইউনিট চালু  রাখা হয়েছে। কেন্দ্রের ৫ নং ইউনিট হতে গড়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

    রুলকার্ভ অনুযায়ী  বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ১০৪.৮০  ফুট মিন সি লেভেল। কিন্তু হ্রদে পানি আছে  ৯৮.৯০  ফুট মিন সি লেভেল। পানি কমে গেলে বিদ্যুৎ উৎপাদন আরোও কমে যেতে পারে বলে তিনি জানান।

  • কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাইয়ে আইস প্লান্ট উদ্বোধন করেন রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি মাছ,বাঁশ,গাছসহ বিভিন্ন ফসল আমাদের সম্পাদ।আমরা এ সম্পাদককে কাজে লাগিয়ে দেশের  চাকা আরও সুন্দর ও জনকল্যাণে কাজে লাগাতে পারি। মাছ ব্যবসাকে সুরক্ষা করতে আইস অতি প্রয়োজন  । মাছকে রাঙামাটি জেলা তথা কাপ্তাই উপজেলা  হতে অন্য জেলা বা শহরে পরিবহন করে নিতে হলে বরফ  প্রয়োজন।

    শুক্রবার সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার আইস প্লান্ট উদ্বোধন কালে প্রধান অতিথি রাঙামাটি চেম্বার অব কমার্স সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন উপরোক্ত বক্তব্যে রাখেন।

    নুর মোহাম্মদ বাবুর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই আইস প্লান্ট পরিচালক মো আবু বক্কর ছিদ্দিক। এসময় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো ইমতিয়াজ সাকিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম (ভারপ্রাপ্ত),কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো বেলাল হোসেন, কাপ্তাই প্রেসক্লাবে সভাপতি মো কবির হোসেন, মৎস্য ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো.শাহাবুদ্দিন ও মৎস্য ব্যবসায়ী  সম্পাদক নবী হোসেন। এর আগে সকালে দোয়া মাহফিল, কুরআন খতম পড়ানো হয়। এবং প্রধান অতিথি সুইচ টিপে আইস প্লান্ট উদ্বোধন করে। এসময় সকল মৎস্য ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

  • হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    কাপ্তাই প্রতিনিধি।  

    ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপির  বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

    শনিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর  অঙ্গ ও সহযোগী  সংগঠনের উদ্যোগে  কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে উপজেলা  বিএনপির সভাপতি লোকমান আহমেদ এর নেতৃত্বে একটি  বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি কাপ্তাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে  সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ মোঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাংগঠনিক সম্পাদক  উথোয়াই মং মারমা।  সমাবেশে  বক্তব্যরা জানান  ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এসময়  উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লা নাহিয়ান ডালিম, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রহমত উল্লাহ মনু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা, কর্ণফুলি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল করিম, সদস্য মোঃ মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

  • মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা

    নিজস্ব প্রতিবেদকঃ

    সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার লক্ষ্যে গঠিত হয়েছে ‘মোহাম্মদপুর প্রেস ক্লাব’।

    গত ২০ আগস্ট, ২০২৫ তারিখে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের একটি কমিটি চূড়ান্ত করা হয় এবং ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায় আনুষ্ঠানিক ভাবে এই কমিটি আত্মপ্রকাশ করেছে। এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: মহিব্বুল্লাহ (তুষার) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শান্তনু বিশ্বাস।

    নতুন এই কমিটি গঠনে উপস্থিত সাংবাদিকরা তাদের পেশাগত ঐক্য এবং দায়িত্ববোধের ওপর জোর দেন। তারা বলেন, মোহাম্মদপুর প্রেস ক্লাব শুধুমাত্র একটি সংগঠন নয়, বরং এটি সাংবাদিকদের জন্য একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম হিসেবে কাজ করবে, যা তাদের অধিকার রক্ষা এবং সমাজের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সহায়তা করবে।

    পূর্ণাঙ্গ কমিটির তালিকা:
    সভাপতি মো: মহিব্বুল্লাহ (তুষার), সি: সহ-সভাপতি মো: সাজ্জাদ হোসেন হাওলাদার, সহ-সভাপতি শাহরিয়ার মাসুম, সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন (রাজীব), সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (শিপন), সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক (মুন্না), দফতর সম্পাদক তানভীর হোসেন, কোষাধ্যক্ষ মো: বিল্লাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস.এম স্বাধীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন আলী,
    নারী বিষয়ক সম্পাদিকা সোনিয়া আক্তার, প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক আরমান হোসেন (শান্ত), কার্যকরী সদস্য লাল মিয়া, কার্যকরী সদস্য শ্রী উজ্জ্বল, কার্যকরী সদস্য আরাফাত হোসেন, কার্যকরী সদস্য নাজমুল হোসেন, সদস্য মো: মেহেদী হাসান (রাফী), সদস্য লিটন আফরোজ, সদস্য রিহাম উদ্দিন, সদস্য মো: মিজানুর রহমান,

    সিনিয়র সাংবাদিক ও মানবাধিকারকর্মি মোঃ শফিকুল বাশার বলেন, আমি মোহাম্মদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির উত্তর উত্তর সফলতা কামনা করছি। সেই সাথে মোহাম্মদপুর প্রেসক্লাব এর সকল সদস্যদের প্রতি আহ্ববান থাকবে, নির্যাতিত, নিপিড়ীত গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়ীত্য পালন ও ভাগ্য উন্নয়নে সর্বদা একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকবে, এবং সৎ ও সততার পক্ষে কলম ধরবে অন্যায়, অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সদা জাগ্রত থাকবে।

    সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাস বলেন, মোহাম্মদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের জন্য একটি মিলনস্থল হবে, যেখানে তারা নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে এবং সমাধান খুঁজে নিতে পারবে। আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। নবগঠিত এই কমিটি সর্ব সম্মতিতে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

    কমিটির নবনির্বাচিত সভাপতি মো: মহিব্বুল্লাহ (তুষার) বলেন, আমাদের এই নতুন যাত্রা সাংবাদিকদের পেশাগত ঐক্য এবং মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, একসাথে কাজ করার মাধ্যমে আমরা সাংবাদিকতার মানকে আরও উন্নত করতে পারব।আমি মনে করি মোহাম্মদপুর প্রেস ক্লাব ঐক্য বদ্ধ্য ভাবে প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে মোহাম্মদপুর আদাবর শেরে-বাংলা নগরের সকল অন্যায়, অনিয়ম, দূর্নীতি, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই বন্ধ করা সম্ভব হবে ইনশাআল্লাহ ।

    মোহাম্মদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাবুর রহমান বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছি এবং বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়েছি। মোহাম্মদপুর এরিয়ায় কাজ করতে গিয়ে কোনো সাংবাদিক সংগঠন বা সাংবাদিকদের সহযোগিতা না পেয়ে হতাশ হয়েছি। সেখান থেকেই মোহাম্মদপুরে সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে একটি সংগঠন করার চিন্তা করি এবং তারই প্রেক্ষিতে আজ মোহাম্মদপুর প্রেসক্লাব হয়েছে। তিনি আরও বলেন, মোহাম্মদপুর প্রেসক্লাব এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সকলে সাংবাদিকদের পাশে থাকবে এই কামনা করছি। আমার বিশ্বাস মোহাম্মদপুর প্রেসক্লাব মোহাম্মদপুরের সকল অন্যায়, অনিয়ম, দূর্নীতি, চাদাবাজি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বদা সোচ্চারভাবে কাজ করবে এবং জনগণের পাশে থেকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করবে।

  • কাপ্তাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী খালেদা জন্য দোয়া মাহফিল 

    কাপ্তাইয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী খালেদা জন্য দোয়া মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই উপজেলা কৃষকদলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

    বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় কাপ্তাই নতুন বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৫তম  প্রতিষ্ঠা বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হাসান মাসুদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মো. নুরুল হক বাঁচা।

    এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা।

    এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার রহমত উল্লাহ, যুগ্নসম্পাদক দিলদার হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল,উপজেলা মহিলা দল সভাপতি পারুল আক্তার।  বক্তব্য রাখেন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো.আব্দুল মালেক,সহসভাপতি মো.ইসমাইল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সম্পাদক সালাউদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মো খোকনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়।

    এতে দোয়া ও মুনাজাত করেন হাফেজ সালাউদ্দিন।

  • আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

    প্রতিবেদক : মোঃ আনোয়ার হোসেন

    চট্টগ্রাম, ১০ ডিসেম্বর ২০২৫ ইং
    ৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মানবাধিকার কর্মীরা মানবাধিকারের সুরক্ষা, আইনী সহায়তা কার্যক্রম আরও জোরদার করা এবং অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার উপ-পরিচালক এ কে এম আকবর আলী, সাংগঠনিক সম্পাদিকা জনাবা কহিনুর আক্তার কাজল, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আজমউদ্দিন রানাসহ অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও মানবাধিকার কর্মীরা।

    আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের আইনী জটিলতা দূরীকরণে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

  • শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

    কাউখালী প্রতিনিধি।

    শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।
    ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে “বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন” (BLSF) মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা,বিনামূল্যে অসহায় নারী ও শিশুদের আইনি সহায়তা প্রদান এবং শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে।
    মানবাধিকার দিবসের মূল প্রতিপাদ্য—“মানবাধিকার সবার জন্য”—কে সামনে রেখে BLSF বিশ্বাস করে যে শিক্ষাই একটি শিশুর সবচেয়ে মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া ব্যক্তি, সমাজ বা রাষ্ট্র কোনোটিই টেকসই উন্নয়ন বা ন্যায়বিচার অর্জন করতে পারে না। তাই সংগঠনটি শিক্ষার্থীদের শিক্ষা-সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতেই এই উদ্যোগ গ্রহণ করেছে।
    এই কর্মসূচির আওতায় নিম্নলিখিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে, উপকরণের ভিতরে রয়েছে খাতা, কলম, পেন্সিল, স্কেল, পেন্সিল কাটার সহ বিভিন্ন ধরনের সামগ্রী।
    বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
    বাংলাদেশ লিগ্যাল সাপোর্ট ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান রাশিদা ডাক্তার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান,
    যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, কোষাধক্ষ্য মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সংগঠনের কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ বি এম মনিরুজ্জামান, ও মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক জনতার গোয়েন্দা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন দিনু উপস্থিত ছিলেন।
    BLSF এর চেয়ারম্যান এডভোকেট এম মিজানুর রহমান জানান যে, “শিক্ষাই মানবাধিকার। প্রতিটি শিশুর জ্ঞানার্জনের সুযোগ পাওয়া উচিত। আমাদের ক্ষুদ্র প্রয়াস একটি বড় পরিবর্তনের পথে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।

  • কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন 

    কাপ্তাইয়ের দুর্গম ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটির কাপ্তাই এর দুর্গম  ভাল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে  বিদ্যালয় প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি বিনয় বিকাশ তালুকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

    এ সময় তিনি বলেন, দুর্গম এলাকায় এত সুন্দর স্কুল নির্মাণ এটা সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ, আমাদের সকল শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার আওতায় আসতে হবে।

    রাইখালী ইউনিয়নের ভাল্লুকিয়া এলাকাবাসীর আয়োজনে এবং রবিন তনচংগ্যা এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি  ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম চৌধুরী।

    এসময় আরো বক্তব্য রাখেন  ভাল্লুকিয়া উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক ওসমান গনি কুতুবী, ইউসিপি সভাপতি স্বপন বড়ুয়া,সহকারী শিক্ষক জনি তনচংগ্যা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয় মোহন তনচংগ্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের সদস্য বসন্ত তালুকদার, সুফল তনচংগ্যা,সমাজসেবক রনি তনচংগ্যা,বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সন্তোষ বড়ুয়া প্রমূখ।

  • কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো,আন্তর্জাতিক মানবাধিকার দিবস।
    “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলার এনজিও সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে গত ১০ই ডিসেম্বর(বুধবার) সকাল ১০ ঘটিকার সময়, তাদের নিজস্ব কার্যালয়ে এবং কার্যালয়ের সন্মুখে আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

    আরজে মেডিয়েশন এর সভাপতি ও ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইউপি সদস্য মোঃ সাঈদ, মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান নয়ন,সহ-সভাপতি আনোয়ার হোসেন গাজী, নুরুজ্জামান খোকন,সিনিয়র সাংবাদিক এনামুল হক ও সাংবাদিক সবুজ।
    এসময় বক্তরা বলেন, আন্তর্জাতিকভাবে ১৯৪৮ সাল থেকে ১০ই ডিসেম্বর জাতিসংঘে ঘোষণাপত্রের মাধ্যমে মানবাধিকার রক্ষায় দিনটি পালিত হচ্ছে। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার মৌলিক অধিকার রক্ষায় প্রতিবছর এসময় এই দিনটির গুরুত্ব পায়। তাই এই দিনটি শুধু ১০ই ডিসেম্বর আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে,আমাদের প্রতিনিয়তই মানুষের অধিকার নিয়ে আলোচনা এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে সদস্যদের দায়িত্বশীল ভূমিকা এবং সেই সাথে প্রতি ইউনিয়নে ব্যানার ফেস্টুন এবং লিফলেট বিতরণ করাও জরুরী বলে মন্তব্য করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি প্যারা লিগ্যাল সুমা আক্তার, হোসনেয়ারা বেগম,জীবন কৃষ্ণ দাস ও কর্মসূচি সহকারী শংকর কর্মকার সহ আর.জে.এম.এফ এর সদস্যবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সংস্থাটির প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া।