বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জাজিরা উপজেলা নবাগত ইউএনও আল ইমরানকে সংবর্ধনা কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন রান্নাঘর হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি

মিরাজকে আরো সময় দিতে চান ফারুক

  • আপডেট এর সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় নাজমুল হোসেন শান্তকে। পরে ওয়ানডে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। তবে তার নেতৃত্বে বাংলাদেশ দলের পারফরম্যান্স ভালো না। টানা দুটি সিরিজে হেরেছে বাংলাদেশ দল। মিরাজের অধীনে ৯ ম্যাচে খেলে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। বাকি ৮টিতেই হেরেছে টাইগাররা। তবে এমন পারফরম্যান্সের পরও বোর্ডকে পাশে পাচ্ছেন এই অধিনায়ক। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ প্রশংসা করেছেন মিরাজের মেধার। তাই মিরাজকে নিয়ে তাড়াহুড়ো না করে অন্তত ১-২ বছর সময় দেয়ার পক্ষে তিনি। গণমাধ্যেমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘মিরাজের ক্রিকেটীয় মেধা খুব ভালো। এটা প্রথমে বলতে হবে। সে একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল। দল যখন ভালো খেলে না তখন অধিনায়কত্বেরও অনেক ভুল বের হয়। আবার অনেক সময় দল যখন পারফর্ম করতে থাকে তখন কিন্তু অনেক ভুল করলেও পার পেয়ে যায়।’ তিনি আরও যোগ করেন, ‘একজন অধিনায়ককে দায়িত্ব দিয়েই আপনি আশা করবেন মিরাকেল করবে, না। আমি মনে করি একজন অধিনায়ককে অন্তত এক থেকে দুই বছর সময় দেয়া দরকার। তাহলে সেও একটা সময়সীমা সেট করতে পারবে আমার কোন টুর্নামেন্ট আছে, আমি কী চাই, ও সহায়তা করবে নির্বাচকদের। আমার মনে হয় মিরাজ অধিনায়কত্বে খারাপ করবে না বা করছে না। দল যখন আরেকটু ভালো খেলবে অধিনায়কত্ব আরও ভালো লাগবে।’ ফারুক মনে করেন মিডল অর্ডার ব্যাটাররা ছন্দ হারিয়েছেন, ‘আমি মনে করি সাবেক অধিনায়ক হিসেবে মিডল অর্ডার ব্যাটিংটা…এটা আসলে সমালোচনা নয়। কিন্তু মিডল অর্ডারটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টও ঠিক বুঝতে পারছে না কার কী পজিশন, কোথায় কাকে চেষ্টা করব বা কার ভেতর কী আছে। একই সঙ্গে আমাদের কিছু খেলোয়াড় ছন্দ হারিয়ে ফেলেছে। আপনি জাকের খুব ভালো..ওয়েস্ট ইন্ডিজ থেকেই রান করছিল কিন্তু এখন বাজে সময় যাচ্ছে।’

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ