Author: adminb

  • কাপ্তাইয়ে প্রিজাইডিং সহকারী প্রিজাইডি ও পোলিং অফিসারদের  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়

    কাপ্তাইয়ে প্রিজাইডিং সহকারী প্রিজাইডি ও পোলিং অফিসারদের  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায়

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন  রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী ।

    তিনি  বলেন সকল ভয় ভীতি  উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দিবেন। আমরা সকল ধরনের আইনশৃঙ্খলা আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রাখেছি।

    রবিবার দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের  বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী  সরকারি কলেজ এ প্রশিক্ষণ কর্মশালা উপরোক্ত বক্তব্যে রাখেন ।

    কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো.আব্দুর রাকিব পিপিএম, তিনি বলেন,আগামি ১২ ফেব্রুয়ারি ২৬ইং তারিখ আপনেরা নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন।

    আমরা নিরাপত্তার দায়িত্ব আপনাদের দিব।এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন, কাপ্তাই এএসপি সার্কেল জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো.শফিকুর রহমান বক্তব্য রাখেন। এসময় কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলী রুদ্র, কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল,  চন্দ্রঘোনা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকর আহমেদসহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার মোট ৩৩৫জন প্রশিক্ষণ নেন।

  • কাপ্তাই জয়কালী মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী শুরু

    কাপ্তাই জয়কালী মন্দিরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী শুরু

    কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির   কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের দুই দিনব্যাপী ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী শুরু হয়েছে।

    রবিবার (২৫ জানুয়ারি) হতে  মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে ২ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা।

    মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন,মাঙ্গলিক পূজার্চ্চনা,ভক্তিমূলক সঙ্গীত প্রতিযোগিতা,ভক্তিমূলক নৃত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ,মহতী ধর্মসভা এবং শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়। কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত ও শিল্পি বাঁধন চক্রবর্তী পূজা অপূর্ব সঞ্চলনায় মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করে কাপ্তাই জয়কালী মন্দিরের পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সমলেন্দু বিকাশ দাশ।

    প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট কন্ঠশিল্পী বেতার ও টিভি শিল্পী মো: রফিক,  বিশিষ্ট পদাবলী কীর্তনীয়া শিল্পী উর্মি বণিক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ সুপণ বিশ্বাস ও টেলিভিশন শিল্পী লিপি দাশ। নৃত্যে বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী প্রিয়ন্তি ধর, বিন্তি ধর ও সারা সরকার।   ধর্মসম্মেলনে শুরুতে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন করেন জয়কালী মন্দিরের সাবেক সভাপতি সমীর প্রসাদ ধর। এ সময়  মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত ধর, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব দাশ, অর্থ সম্পাদক সাধন দাশ, মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক প্রদীপ দাশ,উপদেষ্টা রতন সেন সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    একইদিন বিকেল ৫ টায় ধর্মীয় আলোচনা সভায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে কালী-কৃষ্ণতত্ত্বালোচনা করেন বাংলাদেশ জাতীয় মাতৃভক্তি উদযাপন পরিষদের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ্ গীতানুধ্যায়ী ডাঃ সুপণ বিশ্বাস শঙ্করেশ।

    ধর্মসভা ও পুরস্কার বিতরণ শেষে রাঙ্গুনিয়া শিলক গৌরাঙ্গ বাড়ি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল স্বরূপ দাস বাবাজীর পৌরহিত্যে  অধিবাস কীর্তন পরিবেশন করেন বিশিষ্ট অধিবাস কীর্তনীয়া ছোটন সরকার। পরদিন ২৬ জানুয়ারি সোমবার ব্রহ্মমুহুর্ত্ব হতে শুরু হবে  ভূবণমঙ্গল শ্রীশ্রীতারকব্রহ্ম মহানামযজ্ঞ।

  • সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান

    সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান

    স্টাফ রিপোর্টার।

    সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বিএমএসএফ’র বরিশালের বাকেরগঞ্জ শাখার আয়োজনে স্টেডিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী সভায় তিনি এ আহ্বান করেন।

    সমাবেশে উদ্বোধনী বক্তব্যে আহমেদ আবু জাফর আরও বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ বদলাচ্ছে। তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার এবং ভুয়া তথ্যের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকদের আরও দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি। এ জন্য রাজধানীকেন্দ্রিক প্রশিক্ষণের পরিবর্তে বিভাগীয় পর্যায়ে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি।

    তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন পেশাজীবি মানুষের প্রশিক্ষণের জন্য বিভাগ কিংবা জেলা পর্যায়েও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। কিন্তু গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য ঢাকা কেন্দ্রীক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যা অপ্রতূল। ফলে মফস্বল পর্যায়ের অনেক সাংবাদিক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক জ্ঞান থেকে বঞ্চিত থাকেন।

    ফলে তারা পেশাগত ঝুঁকি, আইনি জটিলতা এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম আইন ও নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে।

    বিএমএসএফ সভাপতি আরও বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া সাংবাদিকতার মানোন্নয়ন সম্ভব নয়। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের প্রশিক্ষণে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং পেশাজীবী সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

    সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। তিনি সাংবাদিকদের ১৪ দফা দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেন।

    প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।

    বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভপতি জিয়াউদ্দিন তৌহিদ, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, আরিফ রহমান, সহ-সম্পাদক এম আমির হোসাইন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ’র বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, সাংবাদিক
    নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য জামাল হোসেন খান, বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এসএম মিজান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রোমান।

    বিএমএসএফ’র বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক আকনের সভাপতিত্বে পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এসএম পলাশ।

    বক্তারা সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রশিক্ষণভিত্তিক সাংবাদিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

    সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

  • কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়

    কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং আগামী ১২ই ফেব্রুয়ারী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়ার লক্ষে, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্পের হলরুমে, ২৪শে জানুয়ারী(শনিবার) সকাল ১০ ঘটিকার সময় মেজর এস এম খালেদুল ইসলামের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
    ঘন্টাব্যাপী এ আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায়, বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরতে গিয়ে, এলাকায় মাদক ব্যবসা ও মাদক পরিবহনে অবাধ মোটর সাইকেলের ব্যবহার,শহরের ছোট রাস্তার মধ্যে ভারী টমটম প্রবেশে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি,অটোস্ট্যান্ডগুলোতে অটোগুলোর এলোপাতাড়ি অবস্থান,ফুটপাথ দখল করে পন্যসামগ্রী বিক্রয়ে যানচলাচলে অচলাবস্থার কথা তুলে ধরেন।
    তারা আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী এই আপামর জনগোষ্ঠীর নির্ভরযোগ্য ও আস্থার কেন্দ্রস্থল। যার বাস্তব প্রতিফলন ইতিমধ্যে কাউখালীতে তাদের পেশাদারিত্ব দক্ষতা ও সামাজিক কর্মকান্ড,বিশেষ করে এই এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শীতের কাপড় বিতরনসহ আইন শৃঙ্খলা রক্ষায়,বীরদর্পে অপারেশন পরিচালনা, আমাদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনেও তারা তাদের বলিষ্ঠ অবদান রাখবেন।
    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মেজর এস এম খালেদুল ইসলাম তার বক্তব্যে বলেন কাউখালী উপজেলায় একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য,আমরা কাউখালীতে অবস্থান করছি। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর।
    তিনি আরও বলেন,মাদক পরিবহনে মোটরসাইকেলের ব্যবহার ও অনিবন্ধিত যানবাহনরোধে অভিযান পরিচালনায়, ইতিমধ্যে আমরা গত দুইদিনে ৭টি মামলায় মোট =৪৩,০০০/- টাকা জরিমানা এবং দুইটি মোটরসাইকেল ও একটি গাড়ি আটক করেছি। যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় অটো মালিক সমিতির সাথে ফলপ্রসূ বৈঠক করাসহ, হাটবাজার নিয়ন্ত্রণে বাজার কমিটির সাথেও বৈঠক করেছেন বলে জানান। ভবিষ্যতেও আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
    এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলার সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের তথ্য, এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের সন্ধান চেয়ে এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে, সভার সমাপ্তি ঘোষণা করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ রাশাদ,সার্জেন্ট খায়রুল ও সার্জেন্ট মোহাম্মদুল্লাহ প্রমুখ।

  • কাপ্তাই সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে বিএনপির লিফলেট বিতরণ 

    কাপ্তাই সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে বিএনপির লিফলেট বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানের হাতকে শক্তিশালী করার জন্য সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে লিফলেট বিতরণ করছ।

    শনিবার সকাল হতে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক বাজারে কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ হতে ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে নেতা কর্মী সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করছে।

    দূর্গম পাহাড় থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের মাঝে আগামি ১২ফেব্রুয়ারি২৬ইং তারিখ ধানের শীর্ষ মার্কায় ভোট প্রার্থনা করে। সাপ্তাহিক বাজারে আগত ক্রেতা -বিক্রেতারা আগ্রহ সহকারে লিফলেট গ্রহণ করছে।

    কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সদস্য সচিব দিলদার হোসেন, এবং জাফর আহমেদ স্বাপন, ইকরাম হোসেন বেলাল,আবু বক্কর ছিদ্দিক,   কবিরুল ইসলাম কবির, কামাল হাকিম, শাহাবুদ্দীন,ফয়েজ আহমেদ, সালাউদ্দীন রুবেল, ইমাম উদ্দিন, মোরশেদ আলম,আব্দুল্লাহ আল  মামুন,মহরম,রাশেদসহ নেতা কর্মী এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে লিফলেট বিতরণ করতে দেখা যায়।

    কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ জানান, আগামি ১২ফেব্রুয়ারি ২৬ইং তারিখ আমাদের ধানের শীর্ষ মার্কা পথিকদের ভোটে ইনশাআল্লাহ বিজয় হবে বলে জানান।

  • দূর্নীতিমুক্ত দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিনঃ শামীম সাঈদী

    দূর্নীতিমুক্ত দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিনঃ শামীম সাঈদী

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ও জোট সমর্থিত, পিরোজপুর-২(ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের প্রার্থী শামীম সাঈদী তার নির্বাচনী প্রচারনায়, উপস্থিত জনতার উদ্দেশ্যে দেশ ও জাতিকে দূর্নীতিমুক্ত করতে, আগামী ১২ই ফেব্রুয়ারী দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
    ২৩শে জানুয়ারী(শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলার ৩নং সদর ইউনিয়নের দাসেরকাঠীতে উঠোন বৈঠকে, বক্তব্য প্রদানের এক পর্যায়ে তিনি একথা বলেন ।
    এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন,দেশকে সঠিকভাবে পরিচালিত করতে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের সেক্রেটারী জেনারেল হাফেজ খলিলুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ নুরুল হক, জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক,১নং ইউনিয়নের সভাপতি মোঃ জামিরুল হক সহ দলটির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী সমর্থকবৃন্দ।

  • কাপ্তাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় ৫০জন তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারী যোগদান 

    কাপ্তাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় ৫০জন তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারী যোগদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫০জন তনচংগ্যা নর-নারীর বিএনপির নির্বাচনী জনসভায় যোগদান করেছে।

    বৃহস্পতিবার বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণা জনসভায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি ওপর পাহাড় সমাজ সেবক  অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন নর-নারীর অনুষ্ঠিকভাবে বিএনপিতে ফুল ও ধানের শীর্ষ নিয়ে যোগদান করেন।

    ২৯৯নং রাঙামাটি পার্বত্য  আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান যোগদান কৃত তনচংগ্যা নর-নারীরদের এসময় ফুল ও ধানের শীর্ষ হাতে দিয়ে বরণ করে নেয়।

    এসময় রাঙামাটি ও কাপ্তাই উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অজিত কুমার তনচংগ্যা জানান,বিএনপির আদর্শকে ভালবাসে বিএনপিতে যোগদান করেছি।

  • কাউখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    কাউখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে, এক সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২২শে জানুয়ারী(বৃহস্পতিবার) দুপুর ১১ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে, এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
    উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ খালেদ। তিনি বলেন, কাউখালী উপজেলায় একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য,আমরা কাউখালীতে অবস্থান করছি। কোন রকম অন্যায়,অনিয়ম কিংবা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে আমাদের আপোষ নেই। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর। এ সময় তিনি আগামী ২৩শে জানুয়ারী শুক্রবার দুপুর থেকে উপজেলার সকল অনিবন্ধিত মটর সাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে সতর্কতা উল্লেখ করে অভিযান পরিচালনার কথাও বলেন।
    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন,কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
    অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহনযোগ্য করার লক্ষ্যে, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।সেই সাথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন,সে বিষয়ে কার্যকরী পদক্ষেপও গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কাউখালীতে বর্তমানে আইন-শৃঙ্খলার পরিবেশ খুবই স্বাভাবিক অবস্থায় আছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে আশাবাদী।
    পরিশেষে তিনি উপজেলার শৃঙ্খলা রক্ষায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন বলে জানা যায়।

  • ২৯৯আসনে  বিজয়ী হলে কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে -এ্যাড দীপেন দেওয়ান 

    ২৯৯আসনে  বিজয়ী হলে কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হবে -এ্যাড দীপেন দেওয়ান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    ১২ফেব্রুয়ারি২০২৬ শুভ দিন মিলেমিশে  ধানের শীর্ষে ভোট দিন। দেশনায়ক তারেক জিয়ার শুভ দিন ধানের শীর্ষে ভোট দিন।দেশ উন্নয়নে মার্কা ধানের শীর্ষ মার্কা।

    ২৯৯নং আসন পার্বত্য চট্টগ্রাম  রাঙামাটিতে আমাকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করা হলে  কাপ্তাই উপজেলায় ইপিজেডস্থাপন, মৌজা বাস্তবায়ন,রাইখালী নদীর ওপর ব্রিজ, কর্ণফুলী কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর, পর্যটনখাতে উন্নয়ন,  কেপিএম বন্ধ রেওয়ন মিল চালুসহ সকল উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেয়া হয়।

    বৃহস্পতিবার (২২জানুয়ারী২৬)বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা কর্ণফুলী স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে  উপরোক্ত  বক্তব্যে  রাখেন রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের  ধানের শীর্ষ মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির  ধর্ম বিষয়ক সহসম্পাদক এ্যাড. দীপেন দেওয়ান।

    তিনি আরও জানান, ১২ফেব্রুয়ারি বিপুল ভোটে  ধানের শীর্ষ মার্কা  বিজয়ী করার জন্য প্রস্তুত হউন। নির্বাচিত হলে  আমরা পার্বত্যঞ্চলে শান্তিসহ   আইনশৃঙ্খলা উন্নয়নে  কাজ করব। এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ঐক্য বজয় থাকবে বলে জানান।কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির আয়োজনে এবং কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালোনা কমিটির সদস্য সচিব মো দিলদার হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক লোকমান আহমেদ।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু তালুকদার, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব এ্যাড.মামুনুর রশীদ, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্ণেল মনিষ দেওয়ান,সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা,   কেন্দ্রীয় নেতা সাথী ঊষা কুমার বড়ুয়া, জেলা ছাত্র দল নেতা আলী আকবর সুমন,যুবদল সম্পাদক আবু শাহাদাত সাইম,জেলা শ্রমিক দল সভাপতি মোঃ মমতাজ উদ্দিন,জেলা বিএনপির যুগ্নসম্পাদক আলী বাবর,কাপ্তাই নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা ডাঃ রহমত উল্লাহ, এ্যাড.সাইফুল ইসলাম পনির, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন,  সাবেক জেলা ছাত্র নেতা সাইফুল ইসলাম ভুট্টো,সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আরো বক্তব্য রাখেন। এসময়  কাপ্তাই উপজেলার বিএনপির পাঁচ ইউনিয়ন হতে নেতাকর্মী মিছিল করে জনসভায় আসে। এর আগে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাপছড়ি উপর পাহাড় অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন কর্মী এ্যাড. দীপেন দেওয়ানের হাতে  ধানের শীর্ষ হাতে নিয়ে যোগদান করে।

  • চিৎমরম শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি 

    চিৎমরম শালবাগান ব্রিজটি দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নম্বর চিৎমরম  ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর শালবাগান ব্রিজটি  দীর্ঘ ৩০বছরেও সংস্কার হয়নি। অত্র ইউনিয়নের বাঙালি পরিবারসহ সকল সম্প্রদায়ের কয়েক হাজার লোকজন ছড়ার ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে।এছাড়া বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কর্তব্য পালনে নিয়মিত এই ছড়াও ওপর ব্রিজ দিয়ে যাতায়াত করে থাকে।

    উক্ত ব্রিজটি ১৯৯৬সালে নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটির পিলারের  পলেস্তার,খসে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। নিম্ন মানের কাজ করায় ব্রিজের একপাশের রেলিং বহু আগে খসে পড়ে গেছে। অন্য পাশে রেলিং এর পলেস্তার খসে পড়ছে।

    সরজমিনে দেখা যায় শালবাগান ব্রিজটি একরকম ঝুঁকিপূ্ণ অবস্থায় এলাকার লোকজন চলাচল করছে।

    চিৎমরম ইউনিয়ন এর বাসিন্দা পল্লি পশু চিকিৎসক মো.আনোয়ার হোসেন, আব্দুল্লা আল মামুন ও ব্যবসয়াী  আক্তার হোসেন জানান,এই ব্রিজটি দীর্ঘ ৩০বছর আগে করা। বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।  এই ব্রিজটি দিয়ে যাতায়াত করতে গিয়ে  বহু লোকজন আহত হয়েছে। এবং ১৫টির মত গরুর মৃত্যু হয়েছে। এটি জরুরি সংস্কার ও পূর্ণ নির্মাণ করার দাবি জানান।

    চিৎমরম ইউনিয়ন এর সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক জানান, বর্তমানে এলাকার লোকজন পাশ্ববর্তী কাপ্তাই ও চিৎমরম ইউনিয়ন যাতায়াতের একমাত্র মাধ্যম।এটির অবস্থা খুবি খারাপ অবস্থা তাই জরুরি ভিত্তিতে এটি সংস্কারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।