Category: আইন/আদালত

  • শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হাসমত ফকির (৪০) নামের এক ব্যক্তি।

    শুক্রবার সকালে শাহজাদপুর থানা পুলিশ নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডে একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

    নিহত হাসমত ফকির নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাসমতের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন।

    খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এবং শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে ইন্সপেক্টর নাজমুল কাদের জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে গৃহবধূ তাসলিমা খাতুন (২২) এর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, শাশুড়ির পরকীয়ার বিষয়টি প্রকাশ করে দেওয়ায় তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে।

    বুধবার সকালে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাসলিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

    নিহত তাসলিমা বৃ-আঙ্গারু গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী এবং একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে।

    পরিবারের অভিযোগ, সম্প্রতি তাসলিমা তার শাশুড়ির পরকীয়ার বিষয়টি জানতে পারেন এবং তা পরিবারের অন্য সদস্যদের কাছে প্রকাশ করেন। এরপর থেকেই তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে মঙ্গলবার রাতের কোনো এক সময়ে তাকে হত্যা করে ঘরের ভেতর ঝুলিয়ে রাখা হয়, যাতে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হয়।

    এ বিষয়ে নিহতের বাবা তাহের মণ্ডল বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

    এদিকে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, মরদেহের গলায় থাকা দাগ দেখে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী অভিযানে আকছেদ আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১৩৮ পিস নিষিদ্ধ ফেন্সিডিল এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আকছেদ আলী পৌর শহরের রূপপুর নতুনপাড়া মহল্লার মৃত শুকুর আলীর ছেলে।

    র‌্যাব সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শফিক কামালের নেতৃত্বে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল শাহজাদপুর পৌর এলাকার রূপপুর নতুনপাড়ায় অভিযান চালায়। এ সময় আকছেদ আলীকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বস্তায় রাখা ১৩৮ পিস ফেন্সিডিল উদ্ধার করা হয়।

    আজ সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃত আসামিকে শাহজাদপুর থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, র‌্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তরের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

    তিনি আরও জানান, শাহজাদপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার।

    পাবনার চাটমোহরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিষাক্ত উপকরণ ও প্রস্তুতকৃত ভেজাল দুধ জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    শনিবার (৯ মে ২০২৬) সকাল ৭টা ২০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক পাবনার নির্দেশনায় এবং জেলা এনএসআই, পাবনার সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

    অভিযানে আব্দুল মোমিন প্রামাণিক ও আল আমিনের বাড়িতে দীর্ঘদিন ধরে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে নকল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এসময় সেখান থেকে ১২ ড্রামে সংরক্ষিত প্রায় ৫৭০ লিটার বিষাক্ত জেলি, সয়াবিন তেলের মতো তরল পদার্থ এবং বিপুল পরিমাণ প্রস্তুতকৃত নকল দুধ উদ্ধার করা হয়।

    ঘটনাস্থল থেকে আব্দুল মোমিনের বাবা আজিজুল প্রামাণিককে আটক করা হয়েছে। একই ঘটনায় আব্দুল মোমিন, আল আমিন, আল আমিনের স্ত্রী রেখা খাতুনসহ মোট ৬ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    অভিযান চলাকালে এনএসআইয়ের একজন উপ-পরিচালকসহ সংস্থাটির অন্যান্য সদস্য, স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, গত কয়েকদিন ধরে এনএসআই গোপনে নকল দুধ তৈরির বিষয়টি অনুসন্ধান করে আসছিল। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন ও এনএসআইয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

    প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল ও নকল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে ২নংরাইখালী ইউপি হতে চোলাইমদসহ দুই পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার দুপুরে  রাইখালী  কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় থেকে  অভিনব পন্থায় স্যালাইন ব্যাগ ভর্তি ১৮ লিটার চোলাইমদসহ খাদিজা আক্তার(৩৫)ও তানিয়া আক্তার (৪০)কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম মহানগর খুলশী  আম বাগান এলাকায় বসবাস করে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের(ওসি( জানান  থানার উপ পরিদর্শক ( এসআই)  আক্তার হোসেন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স  বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে পাচার করার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।

    আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।

  • কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে ৫(পাঁচ) পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।
    জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ই মে(সোমবার) রাত ৯ ঘটিকার সময়, উপজেলা সদর ইউনিয়নের আসপদ্দি এলাকার কলেজ রোড সংলগ্ন মৃতঃ ফারুক হোসেনের স্ত্রী মোসাঃ মর্জিনাকে(৫২) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন কাউখালী থানা পুলিশের এক চৌকস দল।
    কাউখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশের সমন্বয়ে এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
    কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন জানান, এ উপজেলায় মাদক ও সন্ত্রাস নির্মূলে কাউখালী থানা পুলিশ বদ্ধ পরিকর। ভবিষ্যতেও পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
    গ্রেফতারকৃত আসামিকে আজ ৫ই মে(মঙ্গলবার) সকাল ১০ ঘটিকার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

  • কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস  ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

    শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার   দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক ( এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই   প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নং   কাপ্তাই ইউনিয়ন এর   ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ।

    এলাকার লোকজন জানান, উক্ত এলাকায় মাদকের বানিজ্য রমরমা  হওয়ার ফলে এলাকার উঠতি বয়সের স্কুল ও কলেজের যুবক ও ছাত্ররা নষ্ট হয়ে বিপথে যাচ্ছে। কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)জানান,  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক  তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।

  • শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

    শাহজাদপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে সহপাঠীদের সামনে ধর্ষণের অভিযোগ

     

    মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে সজীব নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত সজীব উপজেলার পৌর এলাকার বাড়াবিল শিমুলপাড়া গ্রামের হাফেজ আবদুল হাইয়ের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে রোববার (২৬ এপ্রিল) শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সজীব আম দেওয়ার কথা বলে একই শ্রেণির তিন শিক্ষার্থীকে নিজের বাড়িতে ডেকে নেয়। সে সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন না। এই সুযোগে শিশুদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে।

    জানা যায়, প্রথমে হাত-পা বেধে ৩ শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নিপিড়ন চালায়। পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর ঐ তিন শিশুকে ৩ শত টাকা দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। ৩ শিশু টাকা না নিয়ে ঐ বাড়ি থেকে বেরিয়ে এসে স্বজনদের জানায়। সাথে সাথে ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর দাদা এলাকার প্রধানদের শরণাপন্ন হন এবং উপযুক্ত বিচার প্রার্থনা করেন। এ ঘটনায় এলাকার প্রধানবর্গ রোববার শালিস বৈঠকের আয়োজন করেন।

    এদিকে নিজেদের নির্দোষ দাবী করে এটাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিযুক্ত সজীব এবং তার বাবা হাফেজ আব্দুল হাই শালিসে উপস্থিত না হলে বিক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে শালিস বৈঠক পণ্ড হয়ে যায়। পরে ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

    এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সজীবের বাবা হাফেজ আব্দুল হাই জানিয়েছেন, তার ছেলে সজীব ঢাকায় পড়াশোনা করার কারনে বাড়িতেই থাকে না। তার ছেলের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এলাকার প্রধানরা টাকা দাবি করে। এই টাকা না দেওয়ায় কারণে সম্মানহানি করার জন্য তার ছেলেকে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসানো হচ্ছে বলেও জানান তিনি।

    মামলার বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছেন। দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

  • ভাউচার না থাকায়  কাপ্তাইয়ে দুটি প্রতিষ্ঠানকে  ভ্রাম্যমান আদালতে  জরিমানা 

    ভাউচার না থাকায়  কাপ্তাইয়ে দুটি প্রতিষ্ঠানকে  ভ্রাম্যমান আদালতে  জরিমানা 

    কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ের  নতুন বাজার  ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার  টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার  কাপ্তাই ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।  ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালামালের ভাউচার না থাকায় খাজা আজমির স্টোরকে ২ হাজার  ও রাউজান স্টোরকে ২ হাজার টাকা করে মোট চার হাজার টাকা  জরিমানা আদায় করা হয়।

    এসময় কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক  তোফায়েল আহমেদ এবং থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

  • ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    মোঃ আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি।

    রাজধানীর কামরাঙ্গীরচরে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
    বুধবার (১৬ এপ্রিল ২০২৬) কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম ফারুকের দিকনির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে ইন্সপেক্টর শেখ লুৎফর রহমান (তদন্ত) এবং ইন্সপেক্টর আমিনুল ইসলাম (অপারেশন)-এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আককাস মিয়া, ইনচার্জ কামরাঙ্গীরচর ফাঁড়ি, এএসআই (নিরস্ত্র) আলাউদ্দিন, এএসআই (নিরস্ত্র) মোঃ মাসুম বিল্লাহসহ সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
    অভিযানে গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ হারুন (৫৫)। তার পিতা মৃত আবেদ আলী মোল্লা এবং মাতা মৃত সালেহা বেগম। তার স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া থানার বাংলাবাজার এলাকায়। বর্তমানে তিনি ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানাধীন মুসলিমবাগ এলাকার ৬ নম্বর গলিতে শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

    পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দখল থেকে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য, হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

    এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।