Category: জাতীয়

  • কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা 

    কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার  সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতেপ্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এতে সভাপতিত্ব করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহলা  অং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,   কাপ্তাই থানার ওসি ( তদন্ত)  আমীর সোহেল,  উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক,  এনজিও প্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় বর্ণিল শোভাযাত্রা, পান্তা উৎসব, খেলাধুলা এবং দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন এর সিদ্ধান্ত গৃহীত হয়।

  • কাউখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

    কাউখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

    কাউখালী প্রতিনিধি।
    ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে দশটায় পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
    শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
    শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সহকারী যুব উন্নয়ন  অফিসার মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন ,প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ক্রীড়া সংস্থার সদস্য রফিকুল ইসলাম রফিক,  ক্রীড়া সংস্থার সদস্য  মারুফুর রহমান রাজু প্রমুখ।
  • আখাউড়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই ইয়াবা চুরা কারবারি, শাহীন ও সাব্বির গ্রেফতার

    আখাউড়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই ইয়াবা চুরা কারবারি, শাহীন ও সাব্বির গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ৭/৪/২০২৬ ইং তারিখে, আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) সুমন কান্তি দে ও সঙ্গীয় ফোর্স সহ ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ শান্তিনগর বরিশল ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে (৫০০)পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। শাহীন খলিফা (২৪), পিতা- মৃত অহিদ খলিফা, মাতা- মাজেদা বেগম, সাং-শ্যামনগর (খলিফা বাড়ী), পোষ্ট: কোড্ডা, থানা-ব্রাক্ষণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। সারফিন জমাদ্দার প্রকাশ সাব্বির (২৩), পিতা-মৃত মো: জালু মিয়া, মাতা- সালমা আক্তার, স্থায়ী সাং- তারাগন (জমাদ্দার বাড়ী), থানা- আখাউড়া, জেলা-ব্রাক্ষণবাড়িয়া, বর্তমান ঠিকানা সাং-শ্যামনগর, পোষ্ট: কোড্ডা, থানা-ব্রাক্ষণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

    এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।

  • কাউখালীতে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    কাউখালীতে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ২০২৫–২০২৬ অর্থ-বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে,
    উন্নত জাতের আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে।
    ৭ই এপ্রিল( মঙ্গলবার) বেলা ১১ ঘটিকার সময় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে,৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন।

    আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,উপজেলার পাঁচটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকগন।
    এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং আবাদি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ হাতে নিয়েছেন। এতে করে আউশ ধানের আবাদ বাড়বে এবং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন,কৃষি খাতে সরকারের ধারাবাহিক সহায়তা, কৃষকদের আরও বেশি উৎপাদনে উৎসাহিত করছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচি, কৃষকদের জন্য অত্যন্ত সহায়ক। এলাকার কৃষি খাতের উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
    কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ ধরনের প্রণোদনা কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    এ সময় মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সারও প্রদান করা হয় বলে জানা গেছে।

  • আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ

    আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি’র অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ কর হয়। রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

    বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।

    তিনি আরো জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

  • জাজিরায় রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

    জাজিরায় রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুরের জাজিরায় আগামীকাল রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলা টিকার বিশেষ টিকাদান কর্মসূচি।

    রবিবার -(৫ এপ্রিল) জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ৮.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা বাজার খোশাল শিকদার কান্দি সেলিম মাদবরের বাড়িতে নিয়মিত ইপিআই কেন্দ্রে এই হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন।
    এসময়ে জেলা, উপজেলার স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, টিকাদানকারী স্বাস্থ্যকর্মী, সেচ্ছাসেবী, সাংবাদিক, টিকা গ্রহনকারীর অভিভাবক ও স্থানীয় গন্যমান্ন ব্যাক্তিবর্গ।
    এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার জানান
    সারাদেশে হামের প্রাদুর্ভাব ছরিয়ে পরা থেকে প্রতিরোধ করার লক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জেলার ৩০ টি ঝুঁকিপূর্ণ উপজেলায় হাম রোগ প্রতিরোধে আগামীকাল ৫ এপ্রিল থেকে বিশেষ এই টিকাদান কর্মসূচি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে। এই ৩০ উপজেলার মধ্যে শরীয়তপুর জেলার আমার জাজিরা উপজেলা ঝুঁকিপুর্ন তালিকার আওতায় আশায় শরীয়তপুর জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা ও পরামর্শে মতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা সহ সকল বিভাগের আন্তরিকতা ও সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে আগামীকাল আনুষ্ঠানিক উদ্ভোদন হওয়া থেকে শুরু করে সপ্তাহে ৬ দিন করে তিন সপ্তাহে মোট ২৯০টি কেন্দ্রের মাধ্যমে লক্ষ্যমাত্রা প্রায় ৩০ হাজার সফল ভাবে সম্পন্ন করতে পারবো বলে আমি আশা করছি।
    তিনি আরোও জানান, প্রথমে টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৬ মাস থেকে ৫৯ মাসের সকল শিশু, এর আগে ঐশিশু টিকা পাক বা না পাক তাদের সবাই এই টিকা পাবে। তবে বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে।

  • রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

    রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার, শাহজাদপুর।

    বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।

    রিহ্যাব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং: ০২) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ এই নেতৃত্ব রিহ্যাব-কে আরও গতিশীল ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

    নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন, “আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”

    জাগরণ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
    ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮),
    ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩),
    ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং
    ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।

    পরিচালক পদে প্রার্থী হয়েছেন—
    মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪),
    ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩),
    মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯),
    মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫),
    মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬),
    রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং
    মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।

    জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানান, সুশাসন নিশ্চিত করে রিহ্যাব-এর প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।সুন্দর করে লিখে দাও

    রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে ‘জাগরণ প্যানেল’-এর প্রার্থীতা ঘোষণা

    বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।

    রিহ্যাব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং: ০২) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ ও দূরদর্শী এই নেতৃত্ব রিহ্যাব-কে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

    নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন,
    “আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”

    জাগরণ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
    ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮),
    ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩),
    ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং
    ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।

    পরিচালক পদে প্রার্থী হয়েছেন—
    মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪),
    ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩),
    মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯),
    মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫),
    মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬),
    রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং
    মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।

    জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানান, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রিহ্যাব-এর প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তাদের লক্ষ্য—একটি স্বচ্ছ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী রিহ্যাব গড়ে তোলা, যা দেশের আবাসন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

  • কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও মাদ্রাসার শিশুদের পুরস্কার বিতরণ

    কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও মাদ্রাসার শিশুদের পুরস্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিংক্লাবের আয়োজনে  মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য  পুরস্কার বিতরণ করা হয়।

    এর মধ্যে মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়াতুল ইসলাম রিহাম,পবিত্র রমজান মাসে ৩০রোজা,নিয়মিত তারাবির নামাজ আদায় এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখায় তাকে বিশেষ ভাবে পুরস্কার প্রদান করা হয়। আফসারের টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা আলমগীর আশরাফ।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ।

    বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাপ্তাই সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমির হোছাইন,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও মোঃ ইউনুস কোম্পানি প্রমুখ।

    প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি জানান অত্র মাদরাসার সকল শিক্ষার্থী বিভিন্ন কর্মে সফলতা অর্জন করেছে আমরা তাদের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

    বিশেষ করে ৮ বছরের শিশু রিহাম যে পবিত্র রমজান মাসে ৩০ রোজা,নিয়মিত তারাবি নামাজ আদায় ও শাওয়াল মাসে ৬টি রোজা রেখেছে।  এসময় মসজিদ, মাদরাসা ও এতিমখানার কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে হাম রোগের লক্ষণ,প্রতিরোধ ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১লা এপ্রিল(বুধবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় তিনি তার বক্তব্যে বলেন,হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। হাম হলে সাধারণত জ্বর,সর্দি-কাশি,চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং কয়েক দিনের মধ্যে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে শিশুদের নিউমোনিয়া,ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা দেখা দিতে পারে,যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
    তিনি আরও বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই তিনি অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকা প্রদান এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শও দেন।
    এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান। তিনি মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের জনগণের মাঝে হাম সম্পর্কে সচেতনতা বাড়ানো, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সন্দেহভাজন রোগী শনাক্ত করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন।
    সভায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

  • ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি

    ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি

    নিজস্ব প্রতিবেদক:

    ঢাকা ওয়াসার জোন-১ এর একটি সিন্ডিকেটের কোটি টাকার নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে এক সাংবাদিককে তাঁর নিজ কার্যালয়ে ঢুকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।



    ‎ভুক্তভোগী ওই সাংবাদিকের নাম মো. বশির আহম্মেদ সানি। তিনি ‘সাপ্তাহিক বার্তা বিচিত্রা’ পত্রিকার হেড অব মাল্টিমিডিয়া হিসেবে কর্মরত।

    ‎থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সাংবাদিক বশির আহম্মেদ সম্প্রতি “ঢাকা ওয়াসার জোন-১-এ সিন্ডিকেটের রাজত্ব” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে মন্নান, ইকবাল ও শরিফুল নামের তিন ব্যক্তির নেতৃত্বে কোটি টাকার নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ তথ্য-প্রমাণসহ তুলে ধরা হয়।

    ‎জিডিতে অভিযোগ করা হয়, প্রতিবেদন প্রকাশের জেরে গত ৩০ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি যাত্রাবাড়ীর সায়েদাবাদ ট্রেড সেন্টারে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে। তারা ঢাকা ওয়াসা সিবিএ-এর স্বঘোষিত সভাপতি মো. আজিজুল আলম খান ও সেক্রেটারি মো. মনির হোসেন পাটোয়ারী এবং জোন-১ সিবিএ-এর সভাপতি ফারুক আহম্মেদ ও সাধারণ সম্পাদক সেলিম ভুঁইয়ার নির্দেশে সেখানে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

    ‎অফিসে প্রবেশ করে ওই ব্যক্তিরা প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে সংবাদটি প্রত্যাহার করার জন্য চাপ দেয়। সংবাদ প্রত্যাহার না করলে সাংবাদিককে গুরুতর ক্ষতির সম্মুখীন হতে হবে বলে হুমকি প্রদান করে তারা। এ সময় অফিসে পত্রিকার প্রকাশক মোহাম্মদ রনি এবং নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম খানসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সামনেই এই ভয়ভীতি প্রদর্শন করা হয়।

    ‎ভুক্তভোগী সাংবাদিক জানান, ঘটনার সময় অফিসের নিচে রাস্তায় আরও ২৫-৩০ জন লোক সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল।

    ‎এই ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সাংবাদিক বশির আহম্মেদ সানি। তিনি আশঙ্কা করছেন, ক্ষুব্ধ ওই ব্যক্তিরা বা তাদের সহযোগীরা যেকোনো সময় তাঁর ও তাঁর পরিবারের ওপর হামলা বা প্রাণনাশের চেষ্টা চালাতে পারে। এ অবস্থায় তিনি পুলিশ প্রশাসনের কাছে সার্বিক নিরাপত্তা ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।