Category: জাতীয়

  • শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শরীয়তপুরের জাজিরায় নুসার উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশনে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয়করণ

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণে এগিয়ে আসছে শিক্ষার্থীরা শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা নুসা (NUSA) এর উদ্যোগে জেন্ডার–বান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষার্থী ব্রিগেড সক্রিয় করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ নভেম্বর) – সকাল ১১ ঘটিকায় জাজিরা উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণে নুসা কতৃর্ক আয়োজিত অনুষ্ঠানে এই ব্রিগেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জাজিরা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাহালম।
    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা এবং
    ( নুসা) কর্মকর্তা বারেক আলী, এফ এফ এ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সাহালম,প্রজেক্ট ম্যানেজার সাজিয়া মৃধা, মনিটরিং অফিসার আবদুল্লাহ আল ওয়াসী, জেন্ডার এন্ড নেটওয়ার্কিং অফিসার আলামিন হোসেন জয়, ফাইনান্স অফিসার শৈলেন জয়ধর।
    উপজেলা কো-অর্ডিনেটর রাবেয়া খাতুন।আরো উপস্থিত ছিলেন,
    স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও নুসার কর্মকর্তারা।
    নুসার প্রজেক্ট ম্যানেজার সাদিয়া মৃধা জানান, “জেন্ডার–বান্ধব স্যানিটেশন শুধু একটি স্বাস্থ্যবিষয় নয়, এটি নারী ও কিশোরীদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি সামাজিক পদক্ষেপ।”

    শিক্ষার্থী ব্রিগেডের সদস্যরা বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে তথ্য প্রচার, এবং ছেলে–মেয়েদের জন্য নিরাপদ ও সমান স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করবে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া সবচেয়ে কার্যকর উপায়। নুসার এই উদ্যোগ জাজিরাসহ সমগ্র শরীয়তপুর জেলায় জেন্ডার–সমতা ও স্বাস্থ্য–নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

    অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করা হয়।

  • ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি

    ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি

    ফারজানা শারমিন, ঢাকা :

    তিনদিনব্যাপী অনুষ্ঠিত ৭ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো-২০২৫ প্রদর্শনীর সমাপ্তি হল । ব্যয়বহুল তেল ডিজেল নির্ভর প্রযুক্তির পরিবর্তে সাশ্রয়ী মুল্যে পানি ও বর্জ্য পানি ব্যবস্থাপনা, বিশুদ্ধকরণ, পানি হতে লবণাক্ততা দূরীকরণ , বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন প্রযুক্তি এবং স্মার্ট পানি ব্যবস্থাপনা নবায়নযোগ্য শক্তি প্রযুক্তি ব্যবহারকে উৎসাহিত করার জন্য সেমস গ্লোবাল এই প্রদর্শনীর আয়োজন করে।

    ঢাকার বসুন্ধরা কনভেনশন সিটির আইসিসিবি ভবনে এই প্রদর্শনী গত ১৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টা হতে শুরু করে ১৫ নভেম্বর রাত ৮টা পর্যন্ত মোট তিনদিন ধরে ( বৃহষ্পতিবার -শনিবার) অনুষ্ঠিত হয়েছে।

    প্রদর্শনীতে দেশি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ওয়ালটন, এসিআই, রহিম আফরোজ, ওমেরা, মেগা ওয়াট পাওয়ার লিমিটেড এসএসজিসহ আরো খ্যাতনামা কোম্পানি অংশ গ্রহন করে তাদের বিভিন্ন বিদুৎ জল শক্তি প্রযুক্তির প্রদর্শন করেন । এছাড়া থাইল্যান্ড , চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্যসহ ২০টিরও বেশি দেশ থেকে ২০০টিরও বেশি প্রতিষ্ঠান । বাংলাদেশের সাথে আর্ন্তজাতিক বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসা বানিজ্য শিল্প সম্প্রসারন এবং সাশ্রয়ী মুল্যের বিদ্যুৎ -জল নির্ভর প্রযুক্তি লেনদেন বৃদ্ধি, রপ্তানি -আমদানি বৃদ্ধির জন্য অন্যান্য প্রর্দশনীর মত এই ধরনের প্রর্দশনী গুরুত্বপূর্ন ভুমিকা রেখে চলেছে।

    প্রদর্শনীতে অংশগ্রহনকারী চীনের জে জিয়াং ভাবো ট্রান্সফরমার কোম্পানি লিমিটেডের কমার্শিয়াল ম্যানেজার আদা ওং জানান, আমাদের কোম্পানি ১০-৩৫ কেভি সিটি এন্ড পিটি ইনডোর কারেন্ট এবং ভোল্টেজ ট্রান্সফরমার , ১০-৩৫ কেভি সিটি এন্ড পিটি আউটডোর কারেন্ট এবং ভোল্টেজ ট্রান্সফরমার,স্প্লিট কোর কারেন্ট ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমারের লো ভোল্টেজ প্লাষ্টিক কেস সহ বিভিন্ন ট্রান্সফরমার সম্পৃক্ত উপাদান উৎপাদন করি।”

    আদা ওং আরো জানান , আমাদের কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার নির্ভর উপাদান অন্যান্য খ্যাতনামা কোম্পানির ট্রান্সফরমার এবং ট্রান্সফরমার নির্ভর উপাদানের তুলনায় অত্যন্ত টেকসই , সস্তা , উন্নতমানের ।

  • আখাউড়ায় ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    আখাউড়ায় ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ এমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা কালীন সময়ে -১৩/১১/২০২৫ ইং তারিখ, বিকাল ৫টা.৫০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, খড়মপুর বাইপাস চৌরাস্তার মোড় সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়া টু আখাউড়া চেকপোষ্ট গামী পাকা রাস্তার উপর হইতে ৩৫ বোতল স্কাফ সিরাপ সহ মোঃ সুমন মিয়া(৪০), পিতা-মৃত সিরাজ মিয়া, মাতা-সুরাইয়া বেগম, সাং-হীরাপুর, ৫নং ওয়ার্ড, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

    তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত মাদক নামক স্কাফ সিরাপ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে, আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

  • জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    জাকজমকপূর্নভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ফারজানা শারমিন:

    বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাকজমকপূর্নভাবে আলোচনা সভা , স্মরণিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর ২০২৫ সোমবার সকাল সাড়ে ১১ টায় রাজধানীর পল্টনে খানা বাসমতি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন, অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি (সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুজ্জামান জিয়া (সম্পাদক, দৈনিক বঙ্গজননী)।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক যুবরাজ যুবরাজ খান খান (চেয়ারম্যান, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ)।

    প্রধান বক্তা ছিলেন, মোহাম্মদ মনির হোসেন কাজী (সম্পাদক, বার্তা প্রবাহ ও উপদেষ্টা, বিটিএসএফ)।

    বিশেষ অতিথি মোঃ দেলোয়ার হোসেন শিকারী (সাবেক চেয়ারম্যান, ইদিলপুর ইউপি, শরীয়তপুর ও উপদেষ্টা, বিটিএসএফ), মোঃ শামছুল আলম (চেয়ারম্যান, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন ও উপদেষ্ট, বিটিএসএফ), মোঃ কামরুজ্জামান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাপ পরিষদ ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), হাজী মোসলেম হোসেন সরদার (স্বত্বাধিকারী, সিয়াম ট্রেড ইন্টারন্যাশনাল ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), ওয়াছেপ উদ্দিন আহমেদ দীপু তালুকদার (সভাপতি, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ ও উপদেষ্টা, বিটিএসএক), মোঃ নাসিরুল ইসলাম নাসির (সংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ), মোঃ জহিরুল ইসলাম আকন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), মোঃ হারিসুর রহমান (ভাইস চেয়ারম্যান, বিটিএসএফ)।

    বিশেষ বক্তা ছিলেন, শরীফ মোঃ আব্দুল কাদের (সভাপতি, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশ ও কো-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ফজলুল হক মনি (স্বত্বাধিকারী, মেসার্স ফাহিম এন্টারপ্রাইজ ও উপদেষ্টা, বিটিএসএফ), বি এম মোস্তাফিজ মোস্তফা (স্বত্বাধিকারী, ভেদরগঞ্জ মা প্লাজা ও স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ), কে.এম কামরুজ্জামান মিলন (স্থায়ী পরিষদ সদস্য, বিটিএসএফ)।

    শুভেচ্ছা বক্তা ছিলেন, এম,এ, গফুর মোল্লা (সিঃ ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ ছানাউল্লাহ (অতিরিক্ত মহাসচিব, বিটিএসএফ), হামিদুল ইসলাম (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আতিকুর রহমান (যুগা মহাসচিব, বিটিএসএফ), মোঃ কুতুব উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ ফয়েজ আহমেদ (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শাহজালাল ভূঁইয়া সজিব (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), আফজাল হোসেন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), শওকত হোসেন মুকুল (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), স্বর্ণা আক্তার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), ইঞ্জিনিয়ার এনামুল হক রানা (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ) সহ বিটিএসএফ এর কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন, বিটিএসএফ-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনির চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজী সাকিব জামাল, যুগ্ম মহাসচিব এটিএম মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ফারজানা শারমিন ,সাংগঠনিক সম্পাদক শাহ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মোমেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দা রুবি, সহ-সাংগঠনিক সম্পাদক নিহারেন্দু চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রশিক্ষণ সম্পাদক আক্তার হোসেন কাজী, আপ্যায়ন ও কর্মসূচী সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সামসুন নাহার জেনী, গণযোগাযোগ সম্পাদক নুর আলম মুন্না, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শোয়াইব আলী, সাংস্কৃতিক সম্পাদক রূপক চৌধুরী, নারী বিষয়ক সম্পাদক রুবিনা শেখ, সমাজ কল্যাণ সম্পাদক মাফিদা চৌধুরী, সদস্য সাঈদ গাফফার, সদস্য সোহেল সরদার প্রমূখ।

    সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এ্যাড. মোঃ মনির হোসেন খান (উপদেষ্টা, বিটিএসএফ), ইসমাইল হোসেন স্বপন-ইতালী (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোঃ জসীম উদ্দিন নিরব (ভাইস-চেয়ারম্যান, বিটিএসএফ), মোহাম্মদ আহসান উল্যাহ-সৌদি (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ কবির হোসেন সরকার (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), মোঃ হেলাল উদ্দিন (যুগ্ম মহাসচিব, বিটিএসএফ), এস এম জহিরুল ইসলাম রাজু-বাহরাইন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), আব্দুল মোমিন-লন্ডন (সাংগঠনিক সম্পাদক, বিটিএসএফ), শরীফুল হোসাইন (কুমিল্লা বিভাগীয় সভাপতি, বিটিএসএফ) সহ বিটিএসএফ-এর সকল স্তরের নেতৃবৃন্দ।

  • উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের বাড়ির আঙিনা হতে উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা নির্দেশনায় উদ্ধার হওয়া অজগর সাপটি  কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

    রাঙামাটি সদর রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,রাঙামাটি সদর কালিন্দপুর সড়কের  জনৈক ইন্দু বিকাশ তালুকদারের বাসার আঙিনায় অজগর সাপটি জালে  আটকে পরে।পরে বন বিভাগকে সংবাদ দেয়া হলে স্থানীয় জনতার সহায়তায় ১০ ফুট দৈঘ্য ১৫ কেজি ওজনের অজগর সাপটি উদ্ধার করা হয়।

    পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন, বড়ইছড়ি পরিক্ষণ ফাড়ি কর্মকর্তা এসএম মহিউদ্দিন চৌধুরী, রাম পাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, শুকনাছড়ি বিট কর্মকর্তা আব্দুল্লা আল নাঈম,  সুনয়ন দেওয়ান, স্থানীয় কবিরুল ইসলাম, নজরুল ইসলাম ও বন বিভাগের লোকজনের উপস্থিতে ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী বনের সম্পদ সুতরাং এদের না মেরে আমরা সকলে বনের জীববৈচিত্র রক্ষা করি।

  • কাপ্তাই পরিদর্শনে কারিগরি শিক্ষা মহাপরিচালক 

    কাপ্তাই পরিদর্শনে কারিগরি শিক্ষা মহাপরিচালক 

    কাপ্তাই প্রতিনিধি: 

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের  অতিরিক্ত সচিব  আবুল খায়ের মো. আক্কাস আলী বলেন, কারিগর শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে।

    কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। সকলেই নিজের যোগ্যতাই কর্মক্ষেত্রে সফল হয়। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে।

    তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) কারিগরি অধিদপ্তরের আয়োজনে  এ সঞ্জিবনী প্রশিক্ষণ সেশন এবং একইদিন বিকেল ৩ টায় বিএসপিআই খেলার মাঠে  ক্রিকেট টুনার্মেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে  ২৭ জন কর্মকর্তা ও কর্মচারি এই সঞ্জিবনী প্রশিক্ষণে অংশ নেন।

    কাপ্তাই বিএসপিআই ভারপ্রাপ্ত  অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।

    এসময় বিএসপিআই এর সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। পরে মহাপরিচালক  এদিন বিকেল ৩ টায় বিএসপিআই এর খেলার মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে  আন্ত: বিভাগীয় টি -১০   ক্রিকেট টূর্ণামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বিএসপিআই এর ভারপ্রাপ্ত  অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এসময় সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

    ক্রিকেট টুর্নামেন্টে অটোমোবাইল বিভাগ ৬০ রানে ইলেকট্রনিক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ।

  • ফ্রান্সভিত্তিক সাংবাদিক সংস্থা  সাংবাদিক শফিকুলকে সহায়তা দিল

    ফ্রান্সভিত্তিক সাংবাদিক সংস্থা সাংবাদিক শফিকুলকে সহায়তা দিল

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ প্রকাশের পর সাংবাদিক শফিকুল ইসলাম নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। স্থানীয় বালু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের জেরে তিনি এমন হুমকির মুখে পড়েছেন বলে জানা গেছে।

    ঘটনার পর ফ্রান্সভিত্তিক সাংবাদিক অধিকার সংস্থা ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ (RSF) এ বিষয়ে অবহিত করা হয়। পরে সংস্থাটি শফিকুল ইসলামকে সহায়তা হিসেবে ৭০০ ইউরো (প্রায় এক লাখ টাকা) প্রদান করেছে।

    গত ২০ জুলাই অনলাইন সংবাদমাধ্যম বাংলা অ্যাফেয়ার্স–এ “রায়পুরায় নদীতে অস্ত্রবাজি, বালু দস্যুদের তাণ্ডব” শিরোনামে ও গত ২৫ জুলাই জাতীয় দৈনিক “প্রতিদিনের সংবাদ” এ “মেঘনায় অস্ত্রের ভয় দেখিয়ে বালু উত্তোলন,আতঙ্কে এলাকাবাসী” শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এরপর থেকেই বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠী সাংবাদিক শফিকুল ইসলামকে হুমকি দিতে থাকে। এ ঘটনায় তিনি রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    বিষয়টি জাতীয় ও স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশের পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি আলোচনায় আসে।

    রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, “মেঘনা নদীতে অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে বালুখেকোরা অবৈধভাবে বালু তুলছে। আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সাহসিকতার সঙ্গে এই অনিয়ম তুলে ধরেছেন। তাঁর নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, তবে আরএসএফের আর্থিক সহায়তা তাঁর জন্য একটি আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রেরণা হিসেবে কাজ করবে।”

    প্রেসক্লাবের পক্ষ থেকেও শফিকুল ইসলামের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং তাঁর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

  • কাউখালীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

    কাউখালীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
    দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে, ১লা নভেম্বর(শনিবার) সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন সহ এক বর্নাঢ্য র‍্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় অফিসার মোঃ অহিদুজ্জামান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানটির প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা, বিশেষ অতিথি কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জামায়াতে ইসলামী বাংলাদেশ, কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা মোঃ মনিরুল ইসলাম শাহিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ।
    এ সময় অনুষ্ঠানটির প্রধান অতিথি স্বজল মোল্লা বলেন, সমবায় সংগঠনগুলো একটি এলাকার অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি।আত্মনির্ভরশীল সমাজ গড়তে,দারিদ্র্য দূরীকরণে, কর্মসংস্থান সৃষ্টিতে ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, সমবায় সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব বলে আমি মনে করি।
    অনুষ্ঠানটির সভাপতি মোঃ অহিদুজ্জামান খান বলেন, কাউখালীতে ১০০(একশত) নিবন্ধনকৃত সমবায় সংগঠনের মধ্যে ৫০ টি সংগঠন সন্তোষজনক এবং ১০ টি সংগঠন পরিপূর্ণ সক্রিয়ভাবে তাদের সমবায় কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সমবায় সংগঠনের মাধ্যমেই আর্থ সামাজিক উন্নয়ন করা সম্ভব।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সমবায় সমতির সদস্য, সদস্যা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • ফেনী জেলা কারাগার-২ উদ্বোধন কারাবন্দীদের ফুল দিয়ে বরণ

    ফেনী জেলা কারাগার-২ উদ্বোধন কারাবন্দীদের ফুল দিয়ে বরণ

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    পহেলা নভেম্বর সকালে ফেনীর মাস্টাপাড়া অবস্থিত পুরাতন জেল কারাগার ইউনিট ২ উদ্বোধনের মধ্য দিয়ে ফের চালুকরা হয়েছে।বিশেষায়িত এই কারাগারে চট্টগ্রাম বিভাগের ৭টি জজকোর্টে বি’চা’রাধীন ‘মা’ম’লার আ’সা’মিদের রাখা হবে জানা গেছে

    আজ প্রথমদিনে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৮০ জন আ’সা’মি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জেলসুপার দিদারুল আলম। এসময় আগত ১৮০ কারাবন্দীকে ফুলেল শুভেচছা জানানো হয়।

    তিনি আরো জানান, জেল সুপার,জেলার,মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ ৭০ জন কর্মকর্তা – কর্মচারি পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ৮৮জনকে পদায়ন করা হবে।

  • গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএওর

    গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএওর

    অনলাইন ডেস্ক:    জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক ড. কু দোংইউ বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ শিল্পের উন্নয়ন ও কৃষিজাত পণ্য—বিশেষ করে ফল রপ্তানি বাড়াতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন।

    রোমে এফএও সদর দপ্তরে আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম এবং সংস্থাটির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (রোম সময়) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।বৈঠকের শুরুতে ড. কু অধ্যাপক ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তার ব্যাপক অবদানের প্রশংসা করেন।

    বাংলাদেশকে ‘উচ্চ সাফল্য অর্জনকারী দেশ’ হিসেবে আখ্যায়িত করে এফএও মহাপরিচালক বলেন, সংস্থাটি প্রযুক্তিগত সহায়তা, উদ্ভাবন এবং দক্ষিণ-দক্ষিণ ও ত্রিমুখী সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

    তিনি বলেন, ‘আমরা আপনাদের সহায়তা অব্যাহত রাখব।’

    প্রধান উপদেষ্টা ইউনূস এফএও’র দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনটি নতুন ক্ষেত্রে সহায়তা চান—গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও মাছ প্রক্রিয়াজাতকরণে সক্ষমতা বৃদ্ধি, ফল রপ্তানি সম্প্রসারণে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ উন্নয়ন এবং ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা জোরদার করা, যার মধ্যে সাশ্রয়ী ও বহনযোগ্য কোল্ড স্টোরেজ স্থাপন অন্তর্ভুক্ত।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘আমাদের পুরো সমুদ্র রয়েছে, কিন্তু আমরা মাছ ধরি অগভীর জলে। আমরা কখনোই সামুদ্রিক সম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারিনি। বিদেশি ট্রলারগুলো আমাদের জলসীমায় মাছ ধরে, অথচ আমরা পর্যাপ্তভাবে প্রস্তুত নই।’এর জবাবে ড. কু পরামর্শ দেন, বাংলাদেশ যেন চীনের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে গভীর সমুদ্রের মাছের মজুদ নিরূপণ ও টেকসই আহরণ কৌশল প্রণয়নে সহায়তা নেয়।

    বাংলাদেশের ফল রপ্তানির বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, চীন ইতোমধ্যেই বাংলাদেশের আম, কাঁঠাল ও পেয়ারা আমদানিতে আগ্রহ দেখিয়েছে। তিনি ছোট কৃষকদের ফসল সংগ্রহোত্তর ক্ষতি কমাতে মোবাইল কোল্ড স্টোরেজ নকশার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।ড. কু বলেন, উচ্চমূল্যের নগদ ফল উৎপাদন কৃষি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, ১৯৮০-এর দশকে জাপানে ফল রপ্তানির মাধ্যমে চীন কৃষি উন্নয়নে বিশাল সাফল্য অর্জন করেছিল।

    আগামী দিনের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্তির ২০ বছর পূর্ণ হবে। তিনি বলেন, ‘আমরা তা উদযাপন করব,’—বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে এ কথা বলেন তিনি।বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।