Category: দুর্ঘটনা/শোক সংবাদ

  • বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ

    বরিশালের সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বিএমএসএফের শোক প্রকাশ

    স্টাফ রিপোর্টার।

    ঢাকা, শনিবার, ২২আগস্ট, ২০২৬ খ্রী: বরিশাল প্রেস ক্লাবের সদস্য এম মিরাজের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি শনিবার ২২ আগস্ট দুপুর ২টার দিকে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নন হজকিং লিম্ফোমা রোগে আক্রান্ত ছিলেন।

    তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।

    দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ভোরের কাগজের বরিশাল ব্যুরোসহ বিভিন্ন মিডিয়ায় দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে বরিশালে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া পড়েছে।

  • সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত

    সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত

    কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি। 

    কাপ্তাই – চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার তীব্রতায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

    ঘটনাটি ঘটেছে   বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত দশটায়।

    নিহত রাসেল রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের  বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছের মেম্বারের একমাত্র  ছেলে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম বাপ্পা, আবুল কাসেম জানান,  চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ফিরছিলেন রাসেল। পথিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘লাল-সবুজ পরিবহন’-এর একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। ঠিক তার পেছনেই থাকা রাসেলের মোটর সাইকেলটিকেও বাসটি সজোড়ে পিষ্ট করে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

    ঘটনার পর যাত্রী নিয়ে রাঙ্গুনিয়া আসা হাটহাজারী এলাকার সিএনজি চালক বাদশা এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার বিবরণ দিয়ে নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাসেল।

    বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান চালান। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

    দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা মো. মাসুদের (৫৩) মরদেহ। তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়ন   ৬ নম্বর  ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

    রোববার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টার  দিকে কাপ্তাই ইউনিয়নের গর্জনটিলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হ্রদে একটি মরদেহ ভাসতে দেখে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

    ফায়ার সার্ভিস টিম লিডার রেজাউল করিম  জানায়, উদ্ধার করা মরদেহটি আইনানুগ কার্যক্রম সম্পন্নের জন্য কাপ্তাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এর আগে ব্যবসায়িক কাজে বিলাইছড়ি ও ফারুয়া থেকে নিজস্ব নৌকায় কাপ্তাই ফেরার পথে মো. মাসুদ নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্য কাপ্তাই জেলা,উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ,  স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তাকে উদ্ধারে তৎপরতা চালিয়ে আসছিল।  অবশেষে নিখোঁজ হওয়ার দুই দিন পর কাপ্তাই হ্রদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    রাঙামাটি বিএনপির যুগ্নসম্পাদক ও কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন জানান ,বিএনপি নেতা  মাসুদকে নিখোঁজ এর পর হতে নদীতে জাল ফেলে হন্য হয়ে খুজার পর তাঁর লাশ দু’দিন পর পেয়েছি। ধারনা করা হচ্ছে স্ট্রোক করে  নদীতে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়।

    কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম জানান, মাসুদ এর লাশ অনেক খোঁজার পর আমরা লেকে ভাসমান অবস্থায় পেয়েছি। লাশের বিষয়ে অন্য কোন অভিযোগ নেই বলে জানান।

    মৃত্যু মাসুদের ছোট ভাই মাসুম জানান,আমরা লাশ ভাসমান অবস্থায় পেয়েছি। তবে এ বিষয়ে আমাদের কোন অভিযোগ বা অন্যকোন অভিযোগ নেই।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাদুল হাসান রুবেল (ওসি)জানান, আমরা লাশ তদন্ত করে দেখেছি, এবং যা বুঝতে পারলাম , হঠাৎ করে মাসুদ স্ট্রোক করে পানিতে তলিয়ে গিয়ে দূর্ঘটনার স্বীকার হয়। তবে তার পরিবারের পক্ষ হতে এ বিষয়ে কোন  অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

    ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৫টায়  বিএনপি নেতা মাসুদের লাশ জানাজা শেষে লক্ষ্মীপুর জেলা নোয়াহাট গ্রামে নেয়া হয়।

  • কাপ্তাই শিলছড়ি খেলতে গিয়ে সেফটি ট্যাংকিতে পরে শিশু নিহত

    কাপ্তাই শিলছড়ি খেলতে গিয়ে সেফটি ট্যাংকিতে পরে শিশু নিহত

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়ন  ৯নং ওয়ার্ড শিলছড়ি বাজার এলাকায় খেলতে গিয়ে সেফটি ট্যাংকিতে পরে নন্দী মল্লিক তুলশী নামের এক শিশু মারা যায়।

    সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শিলছড়ি বাজার এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকিতে পরে নন্দী মল্লিক তুলশী (৫)। এলাকার লোকজন দ্রুত সেফটি ট্যাংকি হতে তুলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

    শিশুর পিতা সুজন মল্লিক শিলছড়ি এলাকায় বসবাস করে। উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান,শিশু খেলতে গিয়ে হঠাৎ খোলা সেফটি ট্যাংকিতে পরে মারা যায়।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)ঘটনার সত্যতা স্বীকার করে যান আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।খোঁজ খবর নেওয়ার পর  আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে  পাহাড় ধ্বসে  যান চলাচল  বন্ধ, গাছ পরে আহত-২

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নম্বর  রাইখালী ইউনিয়ন এর  মতিপাড়া ৪ নম্বর  ওয়ার্ডের চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে যানচলাচল বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার সকাল ৬ টা হতে অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে সড়কের ওপর পড়ার কারনে চন্দ্রঘোনা -বাঙ্গালহালিয়া সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে জনদুর্ভোগ পড়েছে  যাত্রী সাধারণ ও এলাকাবাসী।

    ইউপি সদস্য পাইসুইখই মারমা জানান,তবে কেউ কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প ভাংগা সড়ক দিয়ে যাতায়াত করছে।

    বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানান  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।

    এছাড়া কাপ্তাই ওয়াগ্গা ইউনিয়ানের পুরাতন থানার পিছনে  পাহাড় ধসে গাছ পারে জশি মারমা(৭৫)ও উসি মং মারমা (২৫)আহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং বসতভিটা বিধস্ত হয়ে গেছে।

    শাজাইন প্রু মারমা জানান, বুধবার  বসতভিটার ওপর বড় গাছ পড়ার কারনে একটি গৃহপালিত পশু আহত হয়েছে বলে জানান।এলাকার লোকজন আতংকের মধ্যে আছে বলে উল্লেখ করেন।

    চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকতার হোসেন মিলন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছি।এবং ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহায়তার আশ্বাস দেয়া হয়েছে বলে জানান।

  • সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি   চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার  

    সৃজিত বাগানসহ বসতঘরের ক্ষতি  চিৎমরম বুনো  হাতি আতংকে রাত কাটে কৃষক কাদেরের পরিবার  

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা ৩নম্বর চিৎমরম ইউনিয়ন ৫নংওয়ার্ডয়ে বুনো হাতির আতংকে কাটছে কৃষক কাদেরর পরিবার।

    একাধিক বার বুনো হাতি এসে কাদেরের সৃজিত বাগান, ঘর ও বাগের বিভিন্ন গাছপালা নষ্ট করে গেছে। পাশের বন হতে উক্ত পরিবারসহ মুসলিম পাড়া এলাকার বসবাসকারী একাধিক পরিবারের ফসলসহ গাছপালা লন্ডন ভন্ড করে চলছে বুনো হাতির দল। অসহায় কৃষক আব্দুল  কাদের জানান, রাতে ঘুমাতে পারিনা হাতির যন্ত্রণায়। আমার ফসল গাছপালা তো নষ্ট করেছে পাশাপাশি ঘরের অনেক ক্ষতি করছে।

    কাদের পরিবার রাবেয়া খাতুন পাখি কান্না কন্ঠে আকুতি জানান,হাতি আতংকের ফলে আমার মেয়ে মেয়ের জামাই ও নাতিনরা কেউ আমার বাসায় বেড়াতে আসেনা।প্রতিনিয়ত ভয় ও আতংকে রাত কাটে।

    ক্ষতিগ্রস্ত আরেকটি পরিবার আব্দুল্লাহ আল মামুন জানান,বন্য হাতি আমাদের ইক্ষু, কলাগাছ ঘরের পানির  পাম্পসহ সৃজিত ফসল নষ্ট করে গেছে। প্রতিরাত কাটে আমাদের ভয় ও আতংকে। আমরা এ বিষয়ে প্রশাসনসহ বন বিভাগের সহযোগিতা চাই।এ বিষয়ে প্রতিকারের কোন ব্যবস্থা নেয়া না লোকজনের ক্ষোভ বৃদ্ধি পাবে।

    কাপ্তাই ৩নম্বর চিৎমরম ইউনিয়ন পরিষদ সদস্য সিরাজুল ইসলাম জানান, হাতি আসছে শুনেছি। কিন্তু কারও কোন ক্ষতি করেছে কিনা আমাকে কেউ জানায়নি।

    রাঙামাটি  দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, চিৎমরম মুসলিম পাড়া এলাকায় বুনো হাতি এসে অনেক ক্ষতি করেছে শুনেছি। তবে ফসলসহ ক্ষতি বিষয়ে দেখাশুনা করে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা।

  • কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি 

    কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই পুরান থানা সংলগ্ন সড়কে ঢাকা হতে আসা নৈশ্যকোচ সৌদিয়া পরিবহন (চট্ট মেট্রো ব ১১-১০৪৬) এর গাড়ির সাথে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জম ঘাঁটি হতে ছেড়ে যাওয়া রাঙ্গুনিয়া লিচুবাগানগামী নৌবাহিনী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সৌদি পরিবহনের গাড়ির সামনে দিকে এবং বিএন বাসের পিছনের অংশে ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নাই বলে জানান সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ।

    সোমবার  (২২ জুন) সকাল সাড়ে ৬ টায় দুর্ঘটনা  ঘটনা ঘটে।

    সৌদিয়া পরিবহনের সুপারভাইজার তপন দাশ জানান,  দুই দিক হতে আসা দুইটি গাড়ির গতি সীমিত ছিল। যখন গাড়ি দুইটি খুব কাছাকাছি চলে আসে তখন নৌ বাহিনীর গাড়িটি হার্ট ব্রেক করে। গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় উভয় গাড়ির চাকা স্লিপ করলে নৌবাহিনী  বাসটির পিছনের অংশের সাথে আমাদের গাড়ির সামনে অংশে ধাক্কা লাগে। ফলে আমাদের সামনের অংশে এবং বিএন বাসের পিছনের অংশে ক্ষতি হয়। উল্লেখ্য, গাড়িতে ৪ জন যাত্রী থাকলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটে নাই ।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সৌদি পরিবহন গাড়ির সামনে অংশ  ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটে নাই। এ বিষয়ে কেউ অভিযোগ করেন নাই।

  • কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলায় মাদক,অনলাইন জুয়া,কিশোর গ্যাং দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
    কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ এবাদ আলীর নেতৃত্বে গত ১৩ই জুন(শনিবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ইকোপার্ক,কালী মন্দির, খাদ্য গোডাউন, কুমিয়ান আবাসন,ইটভাটা ও আমরাজুড়ী নদীর পাড়ে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    এ সময় অভিযানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।
    জানা গেছে,গত ৮ জুন কাউখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন।

    দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন,পিরোজপুর-২ আসনের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন মহোদয় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাউখালী উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই,ইভটিজিং,কিশোর গ্যাং, অনলাইন জুয়া,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে কাউখালী থানা পুলিশ।
    এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে দলবদ্ধ হয়ে আড্ডা দিলে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
    তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সাধারণ জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় হয়ে কাজ করার আহ্বান জানান।
    স্থানীয় বাসিন্দারা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান শুরু হওয়ায় অপরাধপ্রবণ কর্মকাণ্ড কমবে বলে আশা করেছেন। প্রতিনিয়ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকলে কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করেছেন।
    পরিচালিত বিশেষ পুলিশি মহড়া ও অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

  • পদ্মা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ভেসে উঠল বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর মরদেহ

    পদ্মা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ভেসে উঠল বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর মরদেহ

    শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি:

    শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নজুমদ্দিন বেপারী কান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর (মৃত) (২৮)মরদেহ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর শনিবার (১৩ জুন)-বিকেলে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত রমজান আলী দক্ষিণ নজুমদ্দিন বেপারী কান্দি গ্রামের আবদুল আলী বেপারীর ছেলে এবং মরহুম ছোবাহান বেপারীর নাতি। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় বসবাস করলেও কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন পদ্মা নদীতে গোসল করতে যান রমজান আলী(২৮)। তার সঙ্গে আরও কয়েকজন কিশোর ও যুবক নদীতে নামেন। গোসল শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও রমজান আলী (২৮)নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপর ভেসে ওঠেননি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালান। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
    নিখোঁজের পর থেকে পরিবার ও স্বজনরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকেন। এলাকাবাসীও বিভিন্নভাবে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
    অবশেষে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর, শুক্রবার (১৩ জুন) পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রমজান আলীর (২৮) স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে তার কাকা এবং এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
    রমজান আলীর (২৮)মৃত্যু নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। মরদেহ উদ্ধারের আগে অনেকেই বিভিন্ন লোকবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতে নানা ধারণা প্রকাশ করেছিলেন। তবে বাস্তবতা হলো, পদ্মা নদীর মতো প্রবল স্রোত ও গভীর নদীতে দুর্ঘটনাজনিত ডুবে যাওয়ার ঘটনায় অনেক সময় মরদেহ উদ্ধার হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
    এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে রমজান আলীর(২৮) বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিতে ভিড় করছেন।

    এ বিষয়ে সচেতন মহলের বক্তব্য, বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা সাঁতার কাটার সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশু, কিশোর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের একা পানিতে নামতে দেওয়া উচিত নয়। অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

    জাজিরা থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ জানান, হ্যা এমন একটা ঘটনা ঘটেছে। আজ লাশ পাওয়া গেছে এবং পরিবার রমজানআলীর লাশ শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

    সচেতন মহল বলেন, “একটি অসাবধানতাই কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ। তাই সকল অভিভাবকের উচিত নিজেদের সন্তানদের প্রতি সর্বোচ্চ নজরদারি রাখা এবং নদী বা গভীর পানিতে নামার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।”
    রমজান আলীর (২৮)অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • শাহজাদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    শাহজাদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম (২০) ও জিসান (১৮) নামের দুই তরুণ নিহত হয়েছেন।

    এ ঘটনায় আরও চার মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (২৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে মহাসড়কের দ্বাবারিয়া এলাকায় একটি সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ইব্রাহিম শাহজাদপুর পৌর শহরের দ্বারিয়াপুর চেয়ারম্যানপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী মো. শাহিন সরকারের ছেলে। অপর নিহত জিসান উপজেলার নুকালী গ্রামের হারুনের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে বন্ধুদের সঙ্গে বাঘাবাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিলেন ইব্রাহিম। পরে রাত ৯টার দিকে দুইটি মোটরসাইকেলে করে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দিলরুবা বাসস্ট্যান্ডের দক্ষিণে দ্বাবারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা জিসানের মোটরসাইকেলসহ মোট তিনটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    সংঘর্ষের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত ইব্রাহিম, জিসানসহ মোট ছয়জনকে প্রথমে পিপিডি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যান।

    পরে আশঙ্কাজনক অবস্থায় জিসানসহ আরও চারজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হলে হাসপাতালে নেওয়ার পথেই জিসানের মৃত্যু হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    নিহত ইব্রাহিমের বাবা শাহিন সরকার বলেন, এই ঘটনায় আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তবে ভবিষ্যতে যেন আর কোনো বাবা-মাকে এভাবে সন্তান হারানোর কষ্ট সহ্য করতে না হয়, সেই ব্যবস্থা নেওয়া উচিত।

    এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।