Category: প্রচ্ছদ

  • জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

    জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন  উপলক্ষে  রাঙামাটির কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    এতে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বির্তক, অভিনয়,  হামদ, নাত ও ক্বেরাত বিষয়ে উপজেলার ১৭  টি শিক্ষা প্রতিষ্ঠান হতে শতাধিক প্রতিযোগী অংশ নেন।

    কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে  প্রতিযোগিতার উদ্বোধন করেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ  উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি,  উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের,  উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল ও  কাপ্তাই উপজেলা ইসলামি ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মো: নাছির  উপস্থিত থেকে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট এর বিচারকের দায়িত্ব পালন করেন।

  • কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উঠান বৈঠক 

    কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত উঠান বৈঠক 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন২০২৬ গণভোট ও আচারবিধি উপলক্ষে প্রচার-প্রচারণা ও উন্মুক্ত উঠান বৈঠক হয়েছে।

    বুধবার বিকাল ৩টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের আয়োজনে এবং সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ওয়াগ্গা স্কুল মাঠে ভোট সংক্রান্ত সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন।

    প্রধান অতিথি রুহুল আমিন বলেন, আগামি ১২ফেব্রুয়ারি ২৬ জাতীয় ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলে মিলে মিশে জাতীয় নির্বাচনে ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে যাবেন। আগত উঠান বৈঠকে তরুণ -তরুণী ও নারী ভোটারদের ভিডিও চিত্রের মাধ্যমে উন্মুক্ত বৈঠকে উৎসহ প্রদান করা হয়।

    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ান ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা। এসময় পাহাড়ি এলাকা হতে শত,শত উপজাতি নারী,পুরুষ ও তরুণী মনোযোগসহকারে ভোট সংক্রান্ত নিয়মাবলি ও আচারবিধি উপভোগ করে।

  • কাউখালীতে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    কাউখালীতে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে, ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
    ৭ই জানুয়ারি(বুধবার) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার রিয়াজুল হক, ৩নং সদর চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।
    এ সময় অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশুনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শৃঙ্খলা,নেতৃত্বগুণ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলে।
    আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত
    দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
    অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ক্রীড়াবিদ,অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, কেউন্দিয়া বালিকা বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

  • অর্থ সংকটে  দীর্ঘ ২১বছরের কাপ্তাই স্বর্ণ টিলা জামে মসজিদটি নির্মাণ হয়নি 

    অর্থ সংকটে  দীর্ঘ ২১বছরের কাপ্তাই স্বর্ণ টিলা জামে মসজিদটি নির্মাণ হয়নি 

    কবির হোসেন- কাপ্তাই।

    রাঙামাটির  কাপ্তাই স্বর্ণটিলা জামে মসজিদটি দীর্ঘ ২১ বছরেও অর্থসংকটে পূর্ণ নির্মাণ হয়নি।

    কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়ন ৬নং ওয়ার্ডে স্বর্ণটিলা জামে মসজিদটি স্থাপিত হয়। স্থাপিত হওয়ার দীর্ঘ বছরেও পূর্ণ নির্মাণ না হওয়ায় এলাকার লোকজন, মুসল্লী নামাজ আদায় করতে পারছেনা। এছাড়া এলাকার শতাধিক শিশু কুরআন শিক্ষা হতে বঞ্চিত রয়েছে।

    জানাযায়, স্বর্ণটিলা মসজিদ এলাকায় ১৩০পরিবার প্রায় পাঁচ শতাধিক লোক বসবাস করে। অত্র এলাকার লোকজন নিম্ন আয়ের মানুষ। দিনে আনে দিনে খায়।কেউ বা নদীতে মাছ শিকার করে সংসার চালায়। এলাকার লোকজন এবং মসজিদ কমিটি সকলে মিলে  মসজিদ নির্মাণের জন্য সাহায্য সহযোগিতা নিয়ে দশটি  পিলার নির্মাণ করেছে। মসজিদে বাকিঅংশসহ আনুষাঙ্গিক নির্মাণ কাজ অর্থ সংকটের ফলে  বন্ধ রয়েছে।

    মসজিদ কমিটির সভাপতি মো: সেলিম, সদস্য মো.নুরুল আলম জানান,আমরা মসজিদের বাকিঅংশ অর্থের কারনে করতে পারছিনা। এটি পূর্ণ নির্মাণ করতে আরও ১০/১২ লাখ টাকার প্রয়োজন। কিন্তু এলাকার লোকজন অসহায়, দরিদ্র খেটে খাওয়া তাদের পক্ষে এত টাকা দিয়ে মসজিদটি পূর্ণ নির্মাণ করা সম্ভব হয়। তাই কোন বিত্তবান ও দানশীল ব্যক্তি বা উন্নয়ন প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করছেন।

    মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ রুহুল আমিন জানান,আপনারা সহযোগিতার হাত বাঁড়িয়ে দিলে মসজিদ অবশ্যই ইনশাআল্লাহ পূর্ণ নির্মাণ হবে।তাই মসজিদ টি নির্মাণে সকলের সহযোগিতা কামনা করছি।

  • কাউখালীতে মৎস্যজীবীদের মাঝে দেশীয় বকনা বাছুর বিতরণ

    কাউখালীতে মৎস্যজীবীদের মাঝে দেশীয় বকনা বাছুর বিতরণ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ২০২৫–২৬ অর্থবছরের “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত মৎজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশীয় বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৫ জানুয়ারী(সোমবার) দুপর ২ঃ৩০ ঘটিকার সময়, উপজেলার ৫টি ইউনিয়নের ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে একটি করে দেশীয় বকনা বাছুর প্রদান করা হয়। প্রকল্পের আওতায় জেলেদের জীবিকায় বৈচিত্র্য আনা এবং মাছের প্রজনন মৌসুমে বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।
    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের সম্পৃক্ত করতে এবং প্রাকৃতিক জলাশয়ে মাছ আহরণে চাপ কমাতে এ ধরনের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি গবাদি পশু পালনের মাধ্যমে জেলেদের আর্থিক স্বাবলম্বিতাও বাড়বে।
    এ সময় বকনা বাছুর পরিদর্শন সহ বিতরণে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ও ভেটেরেনারী সার্জন ডা. মোঃ মিনহাজুল ইসলাম,৩নং সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মোঃ মেহেদী হাসান নয়ন, মোঃ রফিকুল ইসলাম সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগী মৎসজীবীরা।

  • চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    দেশনেএী বেগম খালেদা জিয়ার,রুহের মাগফেরাত, ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদল শীতার্তদের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১১টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও সাধারণ শিক্ষাথীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    এসময় ৩নং,চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সাবেক চেয়ারম্যান ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা,উপজেলা তাঁতীদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সুজন,চিৎমরম ইউনিয়ন শ্রমিক,দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল,ছাত্রদলের সদস্য, জাফর,মুন্না,নয়ন,সজিব,রাকিব,জুয়েল,নাহিদ, বিজয়,টিপু উপস্থিত ছিলেন।

    পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় দোয়া মাহফিল ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী।

  • কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন 

    কেপিএম স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই  চন্দ্রঘোনা  কর্ণফুলী পেপার মিলস স্কুলে খালেদা মুজাহিদ টেক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

    বেসরকারি সংস্থা যত্ন ফাউন্ডেশন এর অর্থায়নে, প্যারাডাইস শিফট এডুকেশন ইন্ক এর বাস্তবায়নে ও কর্ণফুলী পেপার মিলস স্কুল  এর সহযোগিতায় রবিবার ( ৪ জানুয়ারি)  খালেদা মুজাহিদ টেক সেন্টার নামে নবনির্মিত কম্পিউটার ল্যাবরেটরীর উদ্বোধন কার্যক্রমের শুরু করা হয়।

    কেপিএম লিমিটেডের মহা ব্যবস্থাপক ( প্রশাসন)  আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং কেপিএম স্কুল এর শিক্ষক আব্দুল্লাহ আল মাবুদ এর সঞ্চালনায় এতে  প্রধান অতিথি  উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের এমডি মোহাম্মদ শহীদুল্লাহ।

    বিশেষ অতিথি  ছিলেন যত্ন ফাউন্ডেশনের কো ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট নাসরিন মিয়া।

    এসময় কর্ণফুলী পেপার মিলস লিমিটেড এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ,অন্যান্য  কর্মকর্তাগণ, সিবিএ নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং  গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যত্ন ফাউন্ডেশন এর এই উদ্যোগের ফলে অত্র শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

  • কাউখালিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    কাউখালিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালি।

    পিরোজপুরের কাউখালীতে “প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়,, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
    দিবসটি উপলক্ষে ৩রা জানুয়ারী(শনিবার) সকাল ১১ ঘটিকার সময় সমাজ সেবায় উপকার ভোগী সদস্যদের নিয়ে এক বর্নাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
    র‍্যালি পরবর্তী এক আলোচনা সভা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মতিউর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিষয়ের ওপর বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন, ৩নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার,এনামুল হক, মোঃ ওমর ফারুক,মোঃ নুরুজ্জামান খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুবিধাভোগী সদস্যবৃন্দ ও নানা শ্রেনিপেষার মানুষ।
    আলোচনা শেষে উপকার ভোগী সদস্যদের মাঝে ঋণ সহায়তা সহ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ন নাগরিক কার্ড বিতরণ করা হয় বলে জানা গেছে।

  • কাপ্তাইয়ে শীতের প্রকোপ বৃদ্ধি দিনের বেলায় গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ 

    কাপ্তাইয়ে শীতের প্রকোপ বৃদ্ধি দিনের বেলায় গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পৌষের শীতে জনজীবন কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া লোকজন। দুপুর পর্যন্ত গাছের গুড়ি জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায় খেটে খাওয়া লোকজনকে। এদিকে পাহাড়ি পল্লিতে বেলা ১২/১টা পর্যন্ত সূর্যের কোন দেখা মিলছেনা।

    শীত নিবারণ করতে রাত ও দিন পর্যন্ত গাছের গুড়ি, বনের লতাপাতা জ্বালিয়ে শীত নিবারণ করছে বলে জানান, মংথুউ মং মারমা, রনাজয়মং মারমা।

    শীতে বয়োবৃদ্ধ, শিশু ও মহিলারা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও ফার্মেসী গুলোতে চিকিৎসা নিচ্ছে।

    কাপ্তাই উপজেলা স্থানীয় ফার্মেসি হক মেডিকেল হল পল্লি চিকিৎসক বুলবুল ও সুমন দাশ জানান, আমাদের নিকট বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ লোক চিকিৎসা সেবা নেয়ার জন্য আসে। সর্দি,ঠান্ডা কাশি,হাপানি ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি।

    কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা জানান, তাঁদের হাসপাতালে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত সংখ্যা বেশি। তাঁর মধ্যে বয়োবৃদ্ধ, শিশু সংখ্যা বেশি। তাই এই শীতে সকলকে সর্তক হওয়ার জন্য গরম পোশাক , গরম পানিসহ ডাক্তারের পরামর্শ নেয়ার জন্য আহবান জানান।

  • কাউখালীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ

    কাউখালীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ

    কাউখালী প্রতিনিধি।

    সরকারের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনানুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক থাকায় এ বছর অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয় ।

    কোনরূপ অনুষ্ঠানিকতা ছাড়াই সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান পর্যবেক্ষণে আসেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার ও মোঃ রফিকুল ইসলাম ।

    প্রধান শিক্ষক সুব্রত রায় উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ব‌ই বিতরণ কার্যক্রম ঘুরে দেখান ।

    এসময় উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন । নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক দেখা যায়। এভাবে কাউখালী উপজেলার ৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয় ।