Category: রাজনীতি

  • দূর্নীতিমুক্ত দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিনঃ শামীম সাঈদী

    দূর্নীতিমুক্ত দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দিনঃ শামীম সাঈদী

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত ও জোট সমর্থিত, পিরোজপুর-২(ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের প্রার্থী শামীম সাঈদী তার নির্বাচনী প্রচারনায়, উপস্থিত জনতার উদ্দেশ্যে দেশ ও জাতিকে দূর্নীতিমুক্ত করতে, আগামী ১২ই ফেব্রুয়ারী দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।
    ২৩শে জানুয়ারী(শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় উপজেলার ৩নং সদর ইউনিয়নের দাসেরকাঠীতে উঠোন বৈঠকে, বক্তব্য প্রদানের এক পর্যায়ে তিনি একথা বলেন ।
    এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার সেক্রেটারী জেনারেল অধ্যাপক মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন,দেশকে সঠিকভাবে পরিচালিত করতে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আর এটা বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম, ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের সেক্রেটারী জেনারেল হাফেজ খলিলুর রহমান, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মোঃ নুরুল হক, জাতীয় ইমাম সমিতির উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক,১নং ইউনিয়নের সভাপতি মোঃ জামিরুল হক সহ দলটির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মী সমর্থকবৃন্দ।

  • কাপ্তাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় ৫০জন তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারী যোগদান 

    কাপ্তাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় ৫০জন তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারী যোগদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৫০জন তনচংগ্যা নর-নারীর বিএনপির নির্বাচনী জনসভায় যোগদান করেছে।

    বৃহস্পতিবার বিকাল ৩টায় কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম মাঠে বিএনপির নির্বাচনী প্রচারণা জনসভায় বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চলের সভাপতি ৫নং ওয়াগ্গা ইউনিয়নের সাফছড়ি ওপর পাহাড় সমাজ সেবক  অজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে ৫০জন নর-নারীর অনুষ্ঠিকভাবে বিএনপিতে ফুল ও ধানের শীর্ষ নিয়ে যোগদান করেন।

    ২৯৯নং রাঙামাটি পার্বত্য  আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান যোগদান কৃত তনচংগ্যা নর-নারীরদের এসময় ফুল ও ধানের শীর্ষ হাতে দিয়ে বরণ করে নেয়।

    এসময় রাঙামাটি ও কাপ্তাই উপজেলার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অজিত কুমার তনচংগ্যা জানান,বিএনপির আদর্শকে ভালবাসে বিএনপিতে যোগদান করেছি।

  • মাদারীপুরে ১০ দলীয় ঐক্য জোটের পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

    মাদারীপুরে ১০ দলীয় ঐক্য জোটের পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

    মাদারীপুরের চরমুগুরিয়া জেটিসি মিলনায়তনে সোমবার (১৯ জানুয়ারি) ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান–এর নির্বাচনী পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা ও ১০ দলীয় ঐক্য জোটের প্রার্থী মুফতি আব্দুস সোবহান খান। এ সময় আরও বক্তব্য রাখেন— জাগপা মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. শওকাতুজ্জামান মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুস ছোবাহান খান, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল।
    প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটি মাদারীপুর–২ সংসদীয় আসনের পরিচালক অ্যাডভোকেট মিজানুর রহমান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুফতি শফীকুল ইসলাম।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১০ দলীয় ঐক্য জোটের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচন পরিচালনা করতে হবে। বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ ত্যাগ ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, জনগণ অনেক সরকার দেখেছে— এবার মানুষ একটি নতুন, কল্যাণকামী সরকার দেখতে চায়। তাই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নতুন সরকার গঠনের আহ্বান জানাতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন তারা।
    নেতৃবৃন্দ বলেন, ভবিষ্যতের সরকার হবে জনগণের কল্যাণের সরকার, মানবতার মুক্তির সরকার। বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদী শাসন জনগণ দেখতে চায় না। এই বিজয় হবে ইসলামের বিজয়, এই বিজয় হবে জনগণের বিজয়— একই সঙ্গে এটি হবে একাত্তরের চেতনায় ও চব্বিশের গণআকাঙ্ক্ষার বিজয়।
    অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণমুখী নির্বাচন পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

    পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

    স্টাফ রিপোর্টার।

    পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন।
    মোবাইলে আলাপকালে মাহমুদ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে এই আসনে তার মনোনয়ন নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটল।
    মাহমুদ হোসেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা।

    তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার নেতৃত্বে এই আসনে বিএনপির একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গড়ে উঠেছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
    উল্লেখ্য, পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আহমদ সোহেল মঞ্জুর সুমন।

    গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
    জনগণের প্রত্যাশাকে প্রাধান্য :
    এ বিষয়ে মাহমুদ হোসেন বলেন, “আমি ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেও ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে ধারণ করে সব সময় দলের তৃণমূল নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।”
    তিনি আরও বলেন, “পিরোজপুর-২ আসনের সাধারণ মানুষ আমাকে এই আসনে নেতৃত্বে দেখতে চান। জনগণের সেই প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি একটি গণমানুষের দল। সেই গণমানুষের চাওয়াকেই গুরুত্ব দিয়ে সামনে এগোতে চাই।”
    মাহমুদ হোসেন জানান, শিগগিরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদ হোসেনের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পিরোজপুর-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে।

  • কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত

    কাউখালীতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায়,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    কাউখালী উপজেলা বিএনপির আয়োজনে ১৭ই জানুয়ারী(শনিবার) দুপুর ১ ঘটিকার সময়, উপজেলার ইকোপার্ক ময়দানে এ কুলখানির আয়োজন করা হয়।
    কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবিরের সভাপতিত্ব উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগের বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস আকন, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,পিরোজপুর জেলার আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, পিরোজপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন,কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ,সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক,শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন, সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
    কাউখালী উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক-ছাত্র,মসজিদের ইমাম মোয়াজ্জিন,
    মাদ্রাসার ছাত্র,এতিম,ওলামায়ে কেরাম ও বীর মুক্তিযোদ্ধা সহ প্রায় সাড়ে পাঁচ হাজার লোকের উপস্থিতিতে এ কুলখানির আয়োজন করা হয় বলে জানা যায়।
    উল্লেখ্য বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন।
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। যিনি ১৯৯১ সাল থেকে তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনিই বাংলাদেশের একমাত্র প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান।১৯৮০ দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণে তিনি “আপোষহীন নেত্রী” হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন।
    গত ৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে ভোর ৬ ঘটিকার সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পরিশেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
    দোয়া পরিচালনা করেন কাউখালী নাঙ্গুলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মতিন।

  • চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    দেশনেএী বেগম খালেদা জিয়ার,রুহের মাগফেরাত, ও ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদল শীতার্তদের মাঝে কম্বল ও সাধারণ শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করা হয়েছে।

    সোমবার সকাল ১১টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মো: আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও সাধারণ শিক্ষাথীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    এসময় ৩নং,চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক সাবেক চেয়ারম্যান ,যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন,কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা,উপজেলা তাঁতীদলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সুজন,চিৎমরম ইউনিয়ন শ্রমিক,দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল,ছাত্রদলের সদস্য, জাফর,মুন্না,নয়ন,সজিব,রাকিব,জুয়েল,নাহিদ, বিজয়,টিপু উপস্থিত ছিলেন।

    পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    এসময় দোয়া মাহফিল ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী।

  • মাহমুদ হোসেন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে

    মাহমুদ হোসেন বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে

    স্টাফ প্রতিনিধি:

    শর্ষীনা পীরের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পিরোজপুর ২ ( কাউখালি – ভান্ডারিয়া- নেছারাবাদ) আসনে মনোনয়ন না পেয়ে মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আজ ঘোষণা দিয়েছেন।
    আজ সকালে শর্ষীনা পীরের মাজার জিয়ারতের মাধ্যমে মাহমুদ হোসেন তার নির্বাচনী প্রচারণা উদ্বোধন করেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন।
    মাহমুদ হোসেন বলেন, “দলের কাছে আমার প্রত্যাশা ছিল, কিন্তু মনোনয়ন না পেলেও জনগণের সেবা করার আমার অঙ্গীকার অটুট রয়েছে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিরোজপুর ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”
    তিনি আরও বলেন, “শর্ষীনা পীরের মাজারে দোয়া করে আমি আমার নির্বাচনী যাত্রা শুরু করলাম। আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার আসল শক্তি।”
    মাজারে উপস্থিত তার সমর্থকরা এই ঘোষণায় উল্লাস প্রকাশ করেন এবং তাকে বিজয়ের শুভেচ্ছা জানান।
    মাহমুদ হোসেন আগামী দিনগুলোতে এলাকাব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করবেন বলে জানান।
    বিএনপির মনোনয়ন কমিটি এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

  • নির্বাচিত হলে এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবোঃ আহম্মদ সোহেল মনজুর সুমন

    নির্বাচিত হলে এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবোঃ আহম্মদ সোহেল মনজুর সুমন

    মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২(কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমন মনোনয়নপত্র দাখিলকালীন সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,নির্বাচিত হলে এই এলাকার শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো।

    তিনি আরও বলেন, উন্নয়নের দিক থেকে কাউখালী ও নেছারাবাদ উপজেলা যথেষ্ট অবহেলিত। তাই উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহন করবো।
    এ সময় তিনি বিএনপি, অঙ্গসংগঠনসহ সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থনও কামনা করেন।

    ২৮শে ডিসেম্বর(রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ে, জেলা প্রশাসক আবু সাঈদের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বলে জানা যায়।

    আহম্মদ সোহেল মনজুর সুমন একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত। এছাড়াও তিনি স্বাধীন বাংলাদেশের ১৯৭১ সনের মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান,সাবেক মন্ত্রী এবং ১৯৯৬ইং সনের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির) সাবেক সংসদ সদস্য, মরহুম নুরুল ইসলাম মনজুরের সুযোগ্য উত্তরসূরী।

    পিরোজপুর-২ আসনের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দও উপস্থিত ছিলেন।

  • জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

    জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ মনোনয়নপত্র জমা দানের সময় বৃদ্ধির দাবী

    স্টাফ রিপোর্টার ।

    ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে।

    (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন।

    জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায। এছাড়াও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নবাব সলিমুল্লাহর মুসলিম জাতিসত্তা আদর্শে অনুপ্রাণিত এই জোট নির্বাচনের পরেও জোটবদ্ধ ভাবে জুলাই চেতনা ও আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ঐক্য অটুট রাখবে এবং সমমনা বিভিন্ন দল ও সংগঠনের জন্য জোটের দ্বার সর্বদা উন্মুক্ত থাকবে বলে মতামত রাখেন।

    নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোন নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রীক রাজনৈতিক সংগঠন নয় বরং জ্ঞান, যুক্তি , ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী সংগঠন হিসাবে কাজ করে যাবে।

    সম্মেলনে ১০দফা ঘোষণাপত্র পাঠ করে শোনান দলের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

    জাতীয় মুসলিম জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের টানা তিনদিন ছুটির কারণে মূল তফসিল কাঠামোর মধ্যে থেকেই মনোনয়নপত্র জমা দানের সময় ৩দিন বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবী জানান। এছাড়াও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মুসলিম লীগের প্রতীক হারিকেন নিয়ে জোটের সদস্যরা অংশগ্রহণ করার ঘোষণা দেন।

  • মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি: 

    মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই থানার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    সহকারী সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাপ্তাই থানা আমীর হারুনুর রশীদ।

    আলোচনা সভায় বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড সভাপতি সফিকুল আলম, প্রজেক্ট একাডেমীর সভাপতি মোহাম্মদ আমীর হোসাইন, ফুল বাগান ইউনিটের সভাপতি মইন উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবির কাপ্তাই উত্তর শাখার সেক্রেটারী রাকিবুল ইসলাম, জামায়াত নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।

    বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭১ সালে দেশের সাধারণ মানুষই জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাঁদের দাবি, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা দেশপ্রেমিক জনগণ কখনো মেনে নেবে না। দেশের সকল আপামর জনতা ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশকে গড়ে তুলবে।

    এ সময় বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজয় দিবস উপলক্ষে দেওয়া একটি স্ট্যাটাসের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানান এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন।

    অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর হারুনুর রশীদ।