রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

  • আপডেট এর সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পঠিত হয়েছে
Oplus_131072

স্টাফ রিপোর্টার।

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন।
মোবাইলে আলাপকালে মাহমুদ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর মাধ্যমে এই আসনে তার মনোনয়ন নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটল।
মাহমুদ হোসেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ভাতিজা।

তিনি দীর্ঘদিন ধরে পিরোজপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার নেতৃত্বে এই আসনে বিএনপির একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গড়ে উঠেছে বলে স্থানীয়ভাবে জানা যায়।
উল্লেখ্য, পিরোজপুর-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আহমদ সোহেল মঞ্জুর সুমন।

গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরপরই মাহমুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য :
এ বিষয়ে মাহমুদ হোসেন বলেন, “আমি ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেও ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে ধারণ করে সব সময় দলের তৃণমূল নেতা-কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি।”
তিনি আরও বলেন, “পিরোজপুর-২ আসনের সাধারণ মানুষ আমাকে এই আসনে নেতৃত্বে দেখতে চান। জনগণের সেই প্রত্যাশাকে প্রাধান্য দিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি একটি গণমানুষের দল। সেই গণমানুষের চাওয়াকেই গুরুত্ব দিয়ে সামনে এগোতে চাই।”
মাহমুদ হোসেন জানান, শিগগিরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাহমুদ হোসেনের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পিরোজপুর-২ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হতে পারে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ