Category: বরিশাল বিভাগ

  • কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে বিএমএসএফের মানববন্ধন

    কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে বিএমএসএফের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার।
    বাংলাদশ মফস্বল সাংবাদিক ফোরাম, বন্দর শাখার আয়োজনে কারাবন্দী সাংবাদিক বন্দর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় ১নং খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি এস এম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি, কে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে)সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সহ-সভাপতি, আবুল বাশার সাইফুল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক নূর এ আজাদ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতু মোর্শেদ,
    বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি অজিত দাস প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মান্নান খান বাদল, দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিয়াবুর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক এম এইচ উজ্জল সরকার, বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইমদাদুল হক মিলন, কামরুল হাসান রিমন, সাংবাদিক মনির হোসেন, কামরুন নাহার তিশা, শান্তা মনি সহ নানা শ্রেণী পেশার মানুষ।

    কারাবন্দী সাংবাদিক নুরুজ্জামানের অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, মামলা হামলা দিয়ে কখনোই গণমাধ্যমের কণ্ঠ রোধ করা সম্ভব নয়।
    পূর্ববর্তী সরকারের দেখানো পথে হাটতে শুরু করেছে বর্তমান সরকার। এভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরার ফলাফল হবে ভয়াবহ। তাই দেশ ও জাতির কল্যাণে দেশের প্রতিটি স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধ দেশ গঠনে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে বক্তারা দ্রুত কারাবন্দি সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে নিঃশর্ত মুক্তিও ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সাজানো মামলার নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে সহকর্মীর বিরুদ্ধে দাঁড় করা মিথ্যে মামলা প্রত্যাহার না করা হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

  • কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
    অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
    অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়  বলেন,
    “আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
  • কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের টাকা আত্মসাৎ ও বিশৃঙ্খলা করায় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের টাকা আত্মসাৎ ও বিশৃঙ্খলা করায় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

    কেন্দ্রীয় আশ্রম কাউখালী বাংলাদেশ এর আশ্রমের টাকা আত্মসাৎ ও আশ্রমের কমিটি নিয়ে একটি গ্রুপ বিশৃঙ্খলার করার অভিযোগ রয়েছে ।
    এ নিয়ে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ ও  আওয়ামী লীগের কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ ও তার সহযোগীদের নেতৃত্বে চক্রটি আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আশ্রম সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
    লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশ্রমের বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে আশ্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরবর্তীতে আশ্রমে তহবিল তসরুপসহ নানাবিধ অনিয়মের প্রমাণ মেলায় তাকে আইনগতভাবে আশ্রম থেকে বহিষ্কার করা হয়।
    তিনি আরও উল্লেখ করেন, আশ্রমের ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগে বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে বিজ্ঞ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।
    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে বিপুল বরণ ঘোষ সরাসরি সামনে না এসে পর্দার আড়াল থেকে কতিপয় স্বার্থান্বেষী লোককে ইন্ধন জুগিয়ে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর এর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আশ্রমে একটি তদন্তের দিন ধার্য ছিল। এই তদন্ত কার্যক্রমে বিপুল বরণ ঘোষ আশ্রমে প্রবেশ করতে চাইলে আশ্রমের সাধারণ সদস্যদের প্রতিরোধের মুখে সে ফিরে যেতে বাধ্য হয় ।

    তদন্ত কমিটি নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত কার্যক্রম নিয়ে অগ্রসর হলে বিপুল বরণ ঘোষের উস্কানিতে তার আপন মামা শ্বশুর শংকর লাল বসুর নেতৃত্বে কিছু চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত দুষ্কৃতকারী আশ্রমে বিজ্ঞ জেলা ও স্থানীয় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দের সামনেই বিভিন্ন অসদাচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। পটুয়াখালী থেকে আগত প্রদীপ কর্মকার, ঝালকাঠি থেকে আগত পরিমল চন্দ্র দে, বরিশাল থেকে আগত প্রশান্ত কুমার দাস ও বরিশালের বিপ্লব দেবনাথ গং এই সকল অপকর্মের অন্যতম উস্কানিদাতা।
    আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে‌ আশ্রমের পবিত্র আঙিনায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আশ্রম কর্তৃপক্ষ।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, নির্বাহী সভাপতি শংকর দেবনাথ, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কমল কৃষ্ণ গড়াই, দপ্তর সম্পাদক মানিক লাল কর প্রমুখ।
    এছাড়াও বঙ্কিমচন্দ্র সাহা, উজ্জ্বল সাহা, নেপাল চন্দ্র দে, সুজন সাহা, কালাচাঁদ কর্মকার, পলাশ কর্মকার ও ধলুশীল সহ আশ্রমের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    কাউখালী পিরোজপুর প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে আটক করা হয়। পরে তার দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।

    এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    তিনি আরও জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

    পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

    নিউজ ৫২ বাংলা।

    পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক টিম ১৪ সেপ্টেম্বর সোমবার পিরোজপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব খানাকুনিয়ারী সাকিনস্থ জনৈক আনজিরা বেগম এর পরিত্যক্ত ঘরের সামনে হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ২জন আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর ।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন –
    ১। মোঃ আলমগীর মোল্লা(৪৬), পিতা-মোঃ মোক্তার মোল্লা, সাং-মুক্তারকাঠী, ১নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা।

    ২। মোঃসাগর হাওলাদার(৩১), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-খানাকুনিয়ারী, ১নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা-পিরোজপুর।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু প্রক্রিয়াধীন। ।

    মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

  • কাউখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত

    কাউখালীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

    পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিহত হয়েছে।
    জানাযায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ মিনিটের সময় উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তার ২নং ওয়ার্ডের মোবাইল টাওয়ারের পিছনে মৃত নুরুল হকের ছেলে মোঃ সিরাজুল ইসলাম হাইজুল হক (৬০) নিজের পালিত ছাগলের খাবারের জন্য বাড়ির পিছনে কাঁঠাল গাছে উঠে পাতা ও ডাল কাটতে গিয়ে কাউখালী-ভান্ডারিয়া বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারের সাথে স্পর্শ হলে মুহূর্তেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
    খবর পেয়ে কাউখালী পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন এসে উক্ত স্থান থেকে উদ্ধার করে।

    কাউখালী পল্লী বিদ্যুতের ইনচার্জ কামাল হোসেন জানান, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের পাসের গাছ থেকে ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়েছে। কিন্তু উক্ত মৃত ব্যক্তি গাছ কাটার সময় আমাদেরকে অবহিত করেননি বিদ্যুৎ বন্ধ করার জন্য।
    কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎপৃষ্টে মৃত ব্যক্তির ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য জন্য মরদেহ পিরোজপুরে মর্গে পাঠানো হয়েছে।

  • কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ:  ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুর সড়ক বিভাগাধীন গড়িয়ারপাড়-বানারীপাড়া-ছারছীনা-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী (জেড-৮০৩৩) জেলা মহাসড়কের ৪৪তম (অংশ) কিলোমিটারে কচুয়াকাঠী বেইলী সেতুর স্থানে একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
    নতুন সেতু নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উক্ত সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
    সেতু নির্মাণের সুবিধার্থে কচুয়াকাঠী বেইলী সেতুর উত্তর পার্শ্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা  ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে।
    সওজ সড়ক উপ-বিভাগ, কাউখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আল-আমীন স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বর এক নোটিশে জানানো হয়, কচুয়াকাঠী মৌজার (জে এল নং-২৪, বিএস খতিয়ান নং-৩, বিএস দাগ নং-১৬৩) সওজ-এর জমিতে গড়ে তোলা টিনশেড, আধাপাকা বাড়ি ও দোকানঘরসহ সব ধরণের অবৈধ স্থাপনা জরুরি ভিত্তিতে অপসারণ করতে হবে।
    নোটিশে  সতর্ক করে দেওয়া হয়েছে নির্ধারিত তারিখ  ১৪ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে স্থান খালি না করা হলে “মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। জনস্বার্থে ও সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে বিষয়টিকে অতীব জরুরী হিসেবে গণ্য
  • প্রশংসায় সিক্ত কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন

    প্রশংসায় সিক্ত কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন

    মোঃ মেহেদী হাসান,কাউখালী ​।

    পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় দায়িত্ব পালনে বিশেষ অবদান এবং প্রশংসনীয় সাফল্যের জন্য সম্মাননা সনদ ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
    ৬ই সেপ্টেম্বর(রবিবার) পিরোজপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে আয়োজিত মাসিক কল্যাণ সভার সভাপতি পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী নিজ হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(মঠবাড়িয়া সার্কেল)পার্থ চক্রবর্তী (পিপিএম) জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
    জানা যায় চলতি জুন-জুলাই মাসে রেকর্ড পরিমাণ মাদক উদ্ধার এবং সফলতার সাথে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করায় কাউখালী থানা পুলিশের এ অর্জনকে পুরো জেলার মধ্যে একটি দৃষ্টান্তমূলক সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।
    ওসি মোঃ আনোয়ার হোসেনের এই অর্জন কেবল ব্যক্তিকেন্দ্রিক নয়,বরং তা কাউখালী থানা পুলিশের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্বের এক উজ্জ্বল প্রতিফলন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং পলাতক আসামীদের আইনের আওতায় আনতে কাউখালী থানা যে অনন্য ভূমিকা রেখে চলেছে, এই পুরস্কার তারই স্বীকৃতি।
    ​সভায় পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী উপস্থিত অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সুনিশ্চিত করার পাশাপাশি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমেই জনগণের পূর্ণ আস্থা অর্জন করতে হবে।
    ​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কাউখালী থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান,এই সম্মাননা আগামী দিনে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বাস্তবায়নে পুরো থানা পুলিশকে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী।
    কাউখালীর সচেতন জনসাধারণ অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের এ অর্জন, পুলিশের কর্মস্পৃহা বাড়াতে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারনা পোষণ করেন।
    ​অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সহকারী পুলিশ সুপার(নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়।

  • কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন

    কাউখালীতে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন

    কাউখালী প্রতিনিধি।

    কাউখালীতে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ৩৩ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে মানবিক সহায়তা হিসেবে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
    ত্রাণ বিতরণের পূর্বে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন।

    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
    সহায়তা বিতরণ শেষে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন,
    “বর্তমান সরকার প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চাই কাউখালীর একটি পরিবারও যেন মৌলিক সুবিধা থেকে বঞ্চিত না হয়।
    এছাড়া বিকেল সাড়ে চারটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী।

    কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সংগ্রামের কাউখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি

    সংগ্রামের কাউখালী প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসপাতালে ভর্তি

    নিউজ ৫২ বাংলা।
    জাতীয় দৈনিক সংগ্রামের পিরোজপুরের কাউখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ও শিক্ষাবিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, পিরোজপুর পৌরসভা পেশাজীবী বিভাগের সেক্রেটারি , পিরোজপুর গাজীপুর মৈশানী হারুনার রশিদ ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ সাইদুল কবির কর্মস্থল থেকে পিরোজপুরের বাসায় ফেরার পথে গত ২৯ জুলাই সড়ক দুর্ঘটনা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। তিনি প্রথমে পিরোজপুর ২৫০ শয্যা সদর হাসপাতালে ও পরে মেডিকেল অফিসার ও সার্জন ডাঃ সনজিৎ কুমার মন্ডলের তত্ত্বাবধানে পিরোজপুরে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ৪ আগস্ট ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের বিশিষ্ট কনসালটেন্ট ডাঃ ফারজানা বিলকিস ইব্রাহিম এর তত্ত্বাবধানে বারডেমে ভর্তি হন। এরপর গত ১০ আগস্ট বিশিষ্ট প্লাস্টিক সার্জন ও সহকারী অধ্যাপক ডাঃ আনোয়ারুল ইসলাম তার হাঁটুতে সফল অস্ত্রপচার করেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন বলে জানিয়েছেন।

    তার দ্রুত সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহ তাআলার নিকট দোয়া কামনা করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালী শাখার নেতৃবৃন্দ।