Category: জাতীয়

  • কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে বিএমএসএফের মানববন্ধন

    কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে বিএমএসএফের মানববন্ধন

    স্টাফ রিপোর্টার।
    বাংলাদশ মফস্বল সাংবাদিক ফোরাম, বন্দর শাখার আয়োজনে কারাবন্দী সাংবাদিক বন্দর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি নূরুজ্জামান মোল্লার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় ১নং খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি এস এম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি, কে রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে)সদস্য ও বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সহ-সভাপতি, আবুল বাশার সাইফুল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক নূর এ আজাদ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিতু মোর্শেদ,
    বন্দর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি অজিত দাস প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি মান্নান খান বাদল, দপ্তর সম্পাদক রেদোয়ান হোসেন পাভেল, বন্দর থানা সাংবাদিক ক্লাবের সহ সভাপতি মনির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী আক্তার, মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জিয়াবুর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক এম এইচ উজ্জল সরকার, বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য ইমদাদুল হক মিলন, কামরুল হাসান রিমন, সাংবাদিক মনির হোসেন, কামরুন নাহার তিশা, শান্তা মনি সহ নানা শ্রেণী পেশার মানুষ।

    কারাবন্দী সাংবাদিক নুরুজ্জামানের অনতি বিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করে বক্তারা বলেন, মামলা হামলা দিয়ে কখনোই গণমাধ্যমের কণ্ঠ রোধ করা সম্ভব নয়।
    পূর্ববর্তী সরকারের দেখানো পথে হাটতে শুরু করেছে বর্তমান সরকার। এভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরার ফলাফল হবে ভয়াবহ। তাই দেশ ও জাতির কল্যাণে দেশের প্রতিটি স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে সুখী সমৃদ্ধ দেশ গঠনে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদেরকে চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে চরম মূল্য দিতে হবে উল্লেখ করে বক্তারা দ্রুত কারাবন্দি সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে নিঃশর্ত মুক্তিও ষড়যন্ত্রমূলক মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে সাজানো মামলার নেপথ্য নায়কদের মুখোশ উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে সহকর্মীর বিরুদ্ধে দাঁড় করা মিথ্যে মামলা প্রত্যাহার না করা হলে আরো কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

  • কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ ২ জন আটক

    কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ ২ জন আটক

    কাপ্তাই প্রতিনিধি।
    রাঙামাটির কাপ্তাই বর্ডার গার্ড ৪১ বিজিবি গোপন সুত্রে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে।
    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

    লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

    এসময় কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)কে আটক করা হয়। বিজিবি জানান অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

    জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।
    আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
    কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

  • কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
    অভিযান সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এর মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও সয়াবিন তেলের বোতলের মোড়কে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি লেখা থাকার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এর মালিক মোঃ জাহাঙ্গীর হোসেনকে একই ধরনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করে।
    অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়  বলেন,
    “আমরা নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ কাউখালী বাজারে অভিযান পরিচালনা করেছি। দক্ষিণ ও উত্তর বাজারের দুটি দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে  ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
  • কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

    কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম হাই স্কুল 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চিৎমরম উচ্চ বিদ্যালয়। রানারআপ হয়েছে নারানগিরি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার মোট আটটি বিদ্যালয় অংশ নেয়।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রাঙামাটির সহযোগিতায় কাপ্তাই  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ আয়োজন করে।

    বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও মতামত তুলে ধরে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক শেষে চিৎমরম উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং নারানগিরি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।

    কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সততা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই তাদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান তৈরি করা জরুরি।

    বক্তব্য  রাখেন, কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইস্রাফিল হোসেন,   বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এনামুল হাজারী, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী কাজী মোশারফ হোসেন।

    বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:  এনামুল হাজারী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ফজল রাব্বি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের ও সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

    রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

  • প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে বিএমএসএফের উদ্বেগ

    প্রস্তাবিত সাইবার আইন সংশোধনী নিয়ে বিএমএসএফের উদ্বেগ

    স্টাফ রিপোর্টার। 

    প্রস্তাবিত সাইবার আইন সংশোধনীতে সংবাদ প্রকাশ ও সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।

    বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে
    বিএমএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর বলেছেন, আইন প্রণয়নের নামে একেক সরকার একেক ধরনের অস্ত্র ব্যবহার করে সাংবাদিকদের কন্ঠরুদ্ধ করার ঘটনা নতুন নয়। তবে যেকোনো আইন প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে বৈঠক করে আইন প্রণয়ন করা যেতে পারে। তবে কোনো দলীয় নেতা-কর্মীদের সাংবাদিক বানিয়ে আইন প্রণয়নের নামে চাপিয়ে দেওয়া হলে সাংবাদিক সমাজ তা মেনে নেবেনা।

    যতদূর জানাগেছে, সংশোধিত এ আইনটিতে অনলাইনে ‘গুজব’, ‘ভুল তথ্য’ বা ‘যাচাইহীন’ তথ্য প্রকাশের জন্য সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান এবং সংবাদমাধ্যমের লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো প্রস্তাবিত ক্ষমতা সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে নতুন আইনি ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন Committee to Protect Journalists (CPJ)ও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে।

    সংগঠনটির মতে, ‘ভুল তথ্য’, ‘অপতথ্য’ বা ‘যাচাইহীন তথ্য’ নির্ধারণের ক্ষেত্রে সুস্পষ্ট ও নিরপেক্ষ আইনগত মানদণ্ড থাকা জরুরি। অন্যথায় জনস্বার্থে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা হয়রানি বা মামলার মুখোমুখি হতে পারেন।

    বিএমএসএফ সরকারকে প্রস্তাবিত সংশোধনী পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেছে, সাইবার অপরাধ দমনের পাশাপাশি সংবাদ প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।
    বিচ্ছিন্নভাবে আইন সংশোধনের পরিবর্তে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করে সাংবাদিক সংগঠন, সম্পাদক, সংবাদমাধ্যমের মালিক, আইনজ্ঞ, প্রযুক্তিবিদ ও অন্যান্য অংশীজনের সঙ্গে ব্যাপক পরামর্শের মাধ্যমে গণমাধ্যম ও সাইবার আইন প্রণয়নের দাবি জানিয়েছে বিএমএসএফ।

  • কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের টাকা আত্মসাৎ ও বিশৃঙ্খলা করায় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের টাকা আত্মসাৎ ও বিশৃঙ্খলা করায় কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

    কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

    কেন্দ্রীয় আশ্রম কাউখালী বাংলাদেশ এর আশ্রমের টাকা আত্মসাৎ ও আশ্রমের কমিটি নিয়ে একটি গ্রুপ বিশৃঙ্খলার করার অভিযোগ রয়েছে ।
    এ নিয়ে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ ও  আওয়ামী লীগের কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল বরণ ঘোষ ও তার সহযোগীদের নেতৃত্বে চক্রটি আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে আশ্রমে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের আয়োজনে আশ্রম সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল।
    লিখিত বক্তব্যে তিনি জানান, বিগত ৫ আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়েছে। কাউখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আশ্রমের বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে আশ্রমে নানা অনিয়ম ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরবর্তীতে আশ্রমে তহবিল তসরুপসহ নানাবিধ অনিয়মের প্রমাণ মেলায় তাকে আইনগতভাবে আশ্রম থেকে বহিষ্কার করা হয়।
    তিনি আরও উল্লেখ করেন, আশ্রমের ১ কোটি ৩ লাখ ৬৪ হাজার ৯৪১ টাকা আত্মসাতের অভিযোগে বিপুল বরণ ঘোষের বিরুদ্ধে বিজ্ঞ পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বর্তমানে চলমান রয়েছে।
    সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বর্তমানে বিপুল বরণ ঘোষ সরাসরি সামনে না এসে পর্দার আড়াল থেকে কতিপয় স্বার্থান্বেষী লোককে ইন্ধন জুগিয়ে আশ্রমের শান্তিপূর্ণ পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পিরোজপুর এর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নেতৃত্বে আশ্রমে একটি তদন্তের দিন ধার্য ছিল। এই তদন্ত কার্যক্রমে বিপুল বরণ ঘোষ আশ্রমে প্রবেশ করতে চাইলে আশ্রমের সাধারণ সদস্যদের প্রতিরোধের মুখে সে ফিরে যেতে বাধ্য হয় ।

    তদন্ত কমিটি নিরপেক্ষ দৃষ্টিতে তদন্ত কার্যক্রম নিয়ে অগ্রসর হলে বিপুল বরণ ঘোষের উস্কানিতে তার আপন মামা শ্বশুর শংকর লাল বসুর নেতৃত্বে কিছু চিহ্নিত সন্ত্রাসী ও বহিরাগত দুষ্কৃতকারী আশ্রমে বিজ্ঞ জেলা ও স্থানীয় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাবৃন্দের সামনেই বিভিন্ন অসদাচরণ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। পটুয়াখালী থেকে আগত প্রদীপ কর্মকার, ঝালকাঠি থেকে আগত পরিমল চন্দ্র দে, বরিশাল থেকে আগত প্রশান্ত কুমার দাস ও বরিশালের বিপ্লব দেবনাথ গং এই সকল অপকর্মের অন্যতম উস্কানিদাতা।
    আসন্ন বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে‌ আশ্রমের পবিত্র আঙিনায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান আশ্রম কর্তৃপক্ষ।
    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার, নির্বাহী সভাপতি শংকর দেবনাথ, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কমল কৃষ্ণ গড়াই, দপ্তর সম্পাদক মানিক লাল কর প্রমুখ।
    এছাড়াও বঙ্কিমচন্দ্র সাহা, উজ্জ্বল সাহা, নেপাল চন্দ্র দে, সুজন সাহা, কালাচাঁদ কর্মকার, পলাশ কর্মকার ও ধলুশীল সহ আশ্রমের অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ 

    কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নম্বর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার তহবিল হতে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৫/২৬ আর্থিক সনের উন্নয়ন তহাবিল হতে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ,ছাতা ও টিফিন বক্স দেয়া হয়।

    কাপ্তাই ৪ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    প্রধান অতিথি বক্তব্যে বলেন,গুনগত মানে শিক্ষা অর্জন করতে হবে।শিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখাপড়া পাশাপাশি খেলাধুলা, নজরুল আবৃতি এবং সংগীত চর্চা করার আহবান জানান।

    বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।

    বক্তব্য রাখেন ব্যাঙছড়ি সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ চৌধুরী।

    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, ইউপি সদস্য মোঃ ইমান আলী, মহিম উদ্দিনসহ অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগণ।

    শিক্ষার্থীরা , ছাতা,ব্যাগ,টিফিন বক্স ও একটি ফুটবল পেয়ে আনন্দে উল্লাস করতে থাকে।

  • কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

    কাউখালী পিরোজপুর প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৬৯ রাউন্ড শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ শাওন ইসলাম অপু (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কাউখালী থানার পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানার পুলিশ ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে আটক করা হয়। পরে তার দেহ ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৬৯টি শটগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি সেট, দুটি ছোরা, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং একটি চামড়ার অস্ত্রের কভার উদ্ধার করা হয়।

    গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী থানার শিয়ালকাঠী গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে।

    এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শটগানের কার্তুজ, ওয়াকিটকি ও পুলিশের ভুয়া আইডি কার্ডসহ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

    তিনি আরও জানান, মঙ্গলবার গ্রেপ্তারকৃতকে পিরোজপুর আদালতে পাঠানো হচ্ছে। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

  • পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

    পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেছে পিরোজপুর গোয়েন্দা পুলিশ।

    নিউজ ৫২ বাংলা।

    পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস আভিযানিক টিম ১৪ সেপ্টেম্বর সোমবার পিরোজপুর থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব খানাকুনিয়ারী সাকিনস্থ জনৈক আনজিরা বেগম এর পরিত্যক্ত ঘরের সামনে হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ ২জন আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা, পিরোজপুর ।

    গ্রেফতারকৃত আসামিরা হলেন –
    ১। মোঃ আলমগীর মোল্লা(৪৬), পিতা-মোঃ মোক্তার মোল্লা, সাং-মুক্তারকাঠী, ১নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা।

    ২। মোঃসাগর হাওলাদার(৩১), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-খানাকুনিয়ারী, ১নং ওয়ার্ড, পিরোজপুর পৌরসভা, থানা ও জেলা-পিরোজপুর।

    তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রুজু প্রক্রিয়াধীন। ।

    মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

  • বাঘাবাড়ীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

    বাঘাবাড়ীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার

    সবুজ হোসেন রাজা, স্টাফ রিপোর্টার। 

    বাঘাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

    খবর পেয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন ও শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং শ্রমিকদের বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেন।

    পরে প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এতে বগুড়া–নগরবাড়ী মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয় এবং যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কমে আসে।