ঢাকায় আসার পথে সাংবাদিক আলম পলাশের গাড়িতে ডাকাতের হামলা

News 52 bangla.

ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ খ্রী: চাঁদপুর থেকে ঢাকায় আসার পথে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় গাড়িতে ডাকাতের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের সদস্য ও দৈনিক প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ।

এ সময় গাড়িতে ডাকাতের হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর মতলব উত্তর উপজেলার বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটির গতিরোধ করে হামলা চালায়। এতে গাড়ির ক্ষতি হয় এবং গাড়িতে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় তারা নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর সহ নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *