কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
কাপ্তাইয়ে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে যুব সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।
উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রায়খালী সেতু বন্ধন সংঘের আয়োজনে সোমবার সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সেতু বন্ধন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আবুল হাসেম মেম্বার।
এসময় সেতু বন্ধন সংঘের সাধারণ সম্পাদক অনুপম রাই চৌধুরী ,অর্থ সম্পাদক অনুপ দত্ত সহ-সভাপতি মো: মুনসুর, সংঘের সদস্য সহ বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব যুবতীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুরি, ছিনতাই, সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এটি আমাদের সমাজকে অনিরাপদ করে তুলছে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। তারা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মকর্মী হতে হবে,নিজে স্বাবলম্বী হওয়া এবং মানুষের সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply