Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  

    কাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন  

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শনিবার  সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম। কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঞ্চালনায়  বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা  অং মারমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির হারুনর রশীদ।

    এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভা শেষে  সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান  ও  শিশু-কিশোরদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

  • কাপ্তাইয়ে শিক্ষক নুর জামালের ‘স্বপ্নবাহক’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

    কাপ্তাইয়ে শিক্ষক নুর জামালের ‘স্বপ্নবাহক’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

    কাপ্তাই প্রতিনিধি।
    শিক্ষকতার অভিজ্ঞতা, শ্রেণিকক্ষের বাস্তবতা, শিখন কৌশল ও শিক্ষার্থীদের মনোজগৎ নিয়ে কাপ্তাই উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুর জামালের রচিত গল্পগ্রন্থ ‘স্বপ্নবাহক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

    মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১টায় রাঙামাটির কাপ্তাইয়ের নিসর্গ রিভারভ্যালিতে কাপ্তাই উচ্চবিদ্যালয় শিক্ষক পরিবারের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে এবং সাংবাদিক কাজী মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, চিৎমরম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যসুইপ্রু মারমা, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, কাপ্তাই আল-আমিন নুরিয়া মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক হারুনুর রশীদ, কেপিএম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, মাদ্রাসার সুপার আবুল কাশেম, কাপ্তাই শিশুনিকেতন স্কুলের প্রধান শিক্ষক রেহেনা আক্তার রেখা, কেআরসি স্কুলের প্রধান শিক্ষক নুরনাহার বেগমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

    বক্তারা বলেন, শিক্ষকতা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের চিন্তা, মনন ও মানবিক মূল্যবোধ গঠনেও শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা ও শ্রেণিকক্ষের বাস্তবতাকে গল্পের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। ‘স্বপ্নবাহক’ বইটি শিক্ষক সমাজের অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষার্থীদের মনোজগৎ বুঝতে সহায়ক হবে।
    লেখক মো. নুর জামাল বলেন, শিক্ষকতা জীবনের দীর্ঘ অভিজ্ঞতা, শিক্ষার্থীদের সঙ্গে পথচলা এবং শ্রেণিকক্ষের নানা উপলব্ধি থেকেই ‘স্বপ্নবাহক’ রচনার অনুপ্রেরণা পেয়েছেন। নিজের অভিজ্ঞতা ও ভাবনাগুলো গল্পের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।

    সভাপতির বক্তব্যে মাহবুব হাসান বাবু বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের স্বপ্ন দেখতেও শেখান। ‘স্বপ্নবাহক’ সেই স্বপ্ন ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বইটি লেখক তাঁর মা-বাবা এবং জীবনের পথপ্রদর্শক শ্রদ্ধেয় শিক্ষক ও গুরুজনদের উৎসর্গ করেছেন। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গুণীজনেরা উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা 

    কাপ্তাইয়ে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা 

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

    কাপ্তাইয়ে মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রাঙামাটি কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নে যুব সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রায়খালী সেতু বন্ধন সংঘের আয়োজনে সোমবার  সকাল ১০ টায়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সেতু বন্ধন সংঘের সভাপতি জাহাঙ্গীর আলম এতে সভাপতিত্ব করেন।

    আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. মো: এনামুল হক হাজারী।

    বিশেষ অতিথি’র  বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাইখালী ইউনিয়ন বিএনপি’র  সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আবুল হাসেম মেম্বার।

    এসময় সেতু বন্ধন সংঘের সাধারণ সম্পাদক অনুপম রাই চৌধুরী ,অর্থ সম্পাদক অনুপ দত্ত সহ-সভাপতি  মো: মুনসুর, সংঘের সদস্য সহ বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব যুবতীরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তরা বলেন, মাদকাসক্ত ব্যক্তি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে চুরি, ছিনতাই, সহিংসতা ও অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। এটি আমাদের সমাজকে অনিরাপদ করে তুলছে। সন্তানদের প্রতি অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। তারা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে সে বিষয়ে সচেতন থাকতে হবে। পুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে যুব সমাজকে আত্মকর্মী হতে হবে,নিজে স্বাবলম্বী হওয়া এবং  মানুষের সেবায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

  • গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়

    গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়

    News 52 bangla.

    গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর।

    তিনি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার দেবীদ্বারে উপজেলা প্রশাসনের সভাকক্ষে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখা গঠন উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব‍্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। কথায় কথায় সাংবাদিকদের ওপর দোষ চাপিয়ে আবার কেউবা জাতির বিবেক, জাতির দর্পণ এমন ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকতা পেশার মানোন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা। তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

    সভার উদ্বোধন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশার এতে সভাপতিত্ব করেন। সভা উপস্থাপন করেন শফিউল আলম রাজীব।

    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশেরর কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান, কুমিল্লা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

    অন‍্যানযের মধ‍্যে বক্তব‍্য রাখেন দেবিদ্বার প্রেস ক্লাব সম্পাদক ফারুক জনি, জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী মাহমুদ হৃদয়, দৈনিক আজকালের খবর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি, এ আর আহমেদ হোসাইন, দৈনিক আজকের পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি শফিউল আলম রাজীব, ঢাকা নিউজের দেবিদ্বার প্রতিনিধি একেএম মিজানুর রহমান কাউছার, ডাঃ প্রতিনিধি মাসুদ হাসান, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন, এডভোকেট আনিসুর রহমান।

    সভা শেষে জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ২১ সদস্যবিশিষ্ট দেবীদ্বার উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।

    কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আহমেদ হোসাইন এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি শফিউল আলম রাজীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

  • ৫৮ বছরেও পূর্ণ সংস্কার হয়নি কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদ

    ৫৮ বছরেও পূর্ণ সংস্কার হয়নি কাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদ

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে লেকবেষ্টিত একটি দ্বীপে অবস্থিত বাঁশকেন্দ্র জামে মসজিদ।

    ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটি দীর্ঘ ৫৮ বছরেও পূর্ণ সংস্কার করা হয়নি। ফলে মসজিদটির দেয়ালে ফাটল দেখা দিয়েছে, ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ে এবং পিলার না থাকায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এতে আতঙ্কের মধ্যে নামাজ আদায় করছেন মুসল্লিরা। সকালে মক্তবে কোরআন পড়তে আসা শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশকেন্দ্র এলাকায় প্রায় ৬০০ পরিবারের বসবাস। এসব পরিবারের অধিকাংশ মানুষ লেকে মাছ শিকার, দিনমজুরি ও মৌসুমি ছোট ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। আর্থিক অসচ্ছলতার কারণে স্থানীয়দের পক্ষে দীর্ঘদিন ধরে মসজিদটির পূর্ণ সংস্কার করা সম্ভব হচ্ছে না।

    বিশেষ করে প্রতি শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি বেশি হওয়ায় মসজিদে জায়গার সংকুলান হয় না। অনেককে বাইরে ও পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। অন্যদিকে, মসজিদের ওজুখানার অবস্থাও নাজুক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    মুসল্লি জয়নাল আবেদীন বলেন, “আমি লেকে নৌকা ও সাম্পান চালিয়ে সংসার চালাই। মসজিদে নামাজ পড়তে গিয়ে সব সময় ভয়ে থাকি। চারপাশে ফাটল দেখা দিয়েছে। ওজুখানার অবস্থাও খারাপ। কোনো সহৃদয় ব্যক্তি মসজিদটি পুনর্নির্মাণ ও পূর্ণ সংস্কারের উদ্যোগ নিলে আমরা নিরাপদে নামাজ আদায় করতে পারতাম।”

    মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. মনসুর মাস্টার বলেন, দীর্ঘদিন আগে দ্বীপের মধ্যে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র ও অসহায়। তাদের পক্ষে মসজিদ সংস্কার করা তো দূরের কথা, ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়াও অনেক সময় কঠিন হয়ে পড়ে। অর্থাভাবে সংস্কার না হওয়ায় মসজিদটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি মসজিদটির পূর্ণ সংস্কারে বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।

    মসজিদের ইমাম হাফেজ মোশাররফ হোসেন বলেন, মসজিদের চারপাশে ফাটল রয়েছে এবং পিলার না থাকায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সময় কখন ভবনটি ভেঙে পড়ে, সেই আতঙ্কে থাকতে হয়। ভূমিকম্প বা বড় ধরনের ঝড় হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। তাই দ্রুত মসজিদটি সংস্কার করা প্রয়োজন।

    মসজিদের মুয়াজ্জিন মামুন হোসেন বলেন, সকালে ছোট ছোট শিশু ও কিশোরেরা মক্তবে পবিত্র কোরআন পড়তে আসে। জরাজীর্ণ ভবনে তাদের পাঠদান করাতে গিয়ে সব সময় ভয় কাজ করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার কাছে মসজিদটি পূর্ণ সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

    স্থানীয় মুসল্লিদের দাবি, ধর্মীয় উপাসনালয়টির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হোক। এতে এলাকার শত শত পরিবারের মানুষ নিরাপদে নামাজ আদায় করতে পারবেন এবং শিশুরাও নির্বিঘ্নে মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে।

  • রাইখালী ইউপি সদস্যসহ জুয়ার আসর থেকে ৬ জন আটক

    রাইখালী ইউপি সদস্যসহ জুয়ার আসর থেকে ৬ জন আটক

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা-পুলিশ।

    শনিবার রাত ১১টায় গোপন সুত্রে খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাইখালী ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মংনুচুং মারমার দোকান  হতে  ইউপি সদস্যসহ ৬জন জুয়ারিকে আটক করা হয়।

    আটক ব্যক্তিরা হল রাইখালী ইউনিয়ন নারানগিরি ইউপি সদস্য এনামুল হক(৫৫),ডংনালা গ্রামের সুইচাপ্র মারমা(৪৫), মংনুচিং মারমা(৪৮),রাঙ্গুনিয়া কোদালা এলাকার আনোয়ার হোসেন (৪৫) জাফর আহমেদ (৪৩)ও মোঃ রিপন। এসময় তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এস এম সাকের(ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, , থানার উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জন ব্যক্তিকে আটক  করা হয়।

    রোববার  সকালে  তাঁদের  রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।

  • কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

    কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে কাপ্তাই থানাধীন ১ নং  চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ২ নম্বর গেইটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডুলুছড়ি নৌঘাটের দিকে যাওয়ার পথে মো. জনিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে স্যালাইন ব্যাগভর্তিন ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

    গ্রেফতার মো. জনি রাঙামাটি পার্বত্য জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত আবুল কাশেম এবং মাতা রওশনারা বেগম।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)জানান,  গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে। মাদক মামলা করে শুক্রবার আদালত সোপর্দ করা হবে।

  • কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম বারের মত বিজয়ী   শ্রমিক-কর্মচারী পরিষদ 

    কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম বারের মত বিজয়ী   শ্রমিক-কর্মচারী পরিষদ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম) (সিবিএ)  নির্বাচনে ‘চাকা’ প্রতীক নিয়ে পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ।  সংগঠনটি প্রাপ্ত ভোট  পেয়েছে ১০১ ভোট।এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স ইউনিয়ন ছাতা প্রতীক পেয়েছে ১০ভোট।

    বুধবার (৭ অক্টোবর) কেপিএমের শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক কাজী আবু সরোয়ার সকল ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করে।

    কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। গণনা শেষে ১১১টি ভোট বৈধ এবং পাঁচটি ব্যালট বাতিল বা নষ্ট হিসেবে গণ্য হয়।

  • কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।

    সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন নেছারাবাদ ঝালকাঠি কমপ্লেক্সের মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীন  মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী।

    মঙ্গলবার (৬ অক্টোবর) বাদ মাগরিব রাঙামাটির কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহী শাহী জামে মসজিদে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী বলেন, “ইমাম ও আকিদা যার যার হলেও আমরা সবাই মুসলমান। আমরা এক আল্লাহর সৃষ্টি এবং আমাদের রাসুল এক। তাই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কাজ করতে হবে।”

    সম্মেলনে অন্যান্য বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামের বিধান ও শরিয়াহ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে ঈমান, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    ইসলামী সম্মেলনে ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

  • সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

    সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

    কাপ্তাই প্রতিনিধি। 

    আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটি  কাপ্তাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা সদর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন  শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা আওয়ামী লীগ ও তাদের গুপ্ত তৎপরতার মাধ্যমে দেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

    সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ, সিনিয়র সহসভাপতি জাফর আহম্মদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহসভাপতি মো. আবুল হাসেম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব ইব্রাহিম হাবিব মিলু,যুগ্ন আহবায়ক সুমন মারমা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিক, ছাত্রদলের আহ্বায়ক সেকান্দর আলী রাসেল এবং চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ নেতৃবৃন্দ।

    বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে জনগণের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে নেতাকর্মীরা কাপ্তাই উপজেলা সদরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিগত সরকারের সময়ে সৃষ্ট বিদ্যুৎ ও সার সংকট নিরসনে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয়।

    কর্মসূচিতে কাপ্তাই উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।