কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম বারের মত বিজয়ী   শ্রমিক-কর্মচারী পরিষদ 

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিঃ (কেপিএম) (সিবিএ)  নির্বাচনে ‘চাকা’ প্রতীক নিয়ে পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছে কেপিএম শ্রমিক-কর্মচারী পরিষদ।  সংগঠনটি প্রাপ্ত ভোট  পেয়েছে ১০১ ভোট।এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স ইউনিয়ন ছাতা প্রতীক পেয়েছে ১০ভোট।

বুধবার (৭ অক্টোবর) কেপিএমের শ্রমিক-কর্মচারী চিত্তবিনোদন ক্লাবে শান্তি শৃঙ্খলা ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজয়ী কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ও সম্পাদক কাজী আবু সরোয়ার সকল ভোটারদের কৃতজ্ঞতা প্রকাশ করে।

কেপিএমের মোট ভোটার ছিলেন ১১৭ জন। এর মধ্যে ১১৬টি ব্যালট ইস্যু করা হয়। গণনা শেষে ১১১টি ভোট বৈধ এবং পাঁচটি ব্যালট বাতিল বা নষ্ট হিসেবে গণ্য হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *