Category: আইন/আদালত

  • কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক

    কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কঁচা নদী থেকে ৩ জেলে আটক

    বিশেষ প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় কঁচা নদীর বেকুটিয়া প্রান্ত থেকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে কঁচা নদী থেকে ৩ জেলেকে আটক করা হয়েছে।
    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নিবার্হী অফিসার রেহেনা আক্তারের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন, পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা এলাকার জেলে জাহাঙ্গীর হোসেন, কবির হোসেন ও মোঃ মইনুদ্দিন। পরে উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার।

  • ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর

    ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি,জামিন না মঞ্জুর

    বিশেষ প্রতিনিধি।

    ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ খ্রী: ঝিনাইদহে সরকারি কাজে অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহে গিয়ে কথিত চাঁদাবাজি মামলায় কারাগারে থাকা সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম নবী এ আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী আব্দুল মান্নান।

    এদিকে আজ বৃহস্পতিবার ঝিনাইদহের শীর্ষ স্থানীয় এক বিএনপি নেতার ঘনিষ্ঠ ঠিকাদার রোকনুজ্জুামানের কাছে সাংবাদিক অরিত্র ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

    আদালত সূত্রে জানা গেছে, পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এক দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহ এ রিমান্ডের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশে অরিত্রর জব্দকৃত মোবাইল পাসওয়ার্ড থানা পুলিশের নিকট দেওয়া হয়েছে।

    এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।

    এদিকে অরিত্রকে জেলখানায় কনডেম সেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেল সুপার মোহাম্মদ হাবীবুর রহমানের সঙ্গে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে ফোনে সত্যতা জানতে চাওয়া হলে বলেন নিরাপত্তার স্বার্থে তাকে কনডম সেলে রাখা হয়েছে। কী ধরনের নিরাপত্তা জানতে চাওয়া হলে হাবিবুর রহমান জানান বন্দীদের সাথে রাখা হলে যেকোনো ধরনের ক্ষতি হতে পারে তাই তাকে ওখানে রাখা হয়, এছাড়া অন্য কোনো কারণ নেই।

    এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, গত দুই তিন ধরে অরিত্রের সঙ্গে যা হচ্ছে তা যথেষ্ট বাড়াবাড়ি মনে হচ্ছে। আমরা জানতে পেরেছি, ঝিনাইদহের সাংবাদিকদের এ ব্যাপারে মুখ খুলতে প্রশাসন এবং রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে নিষেধ করা হচ্ছে। আমরা ঐ এলাকার কৃতি সন্তান আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কী কারণে অরিত্রের ওপর এমন অবিচার করা হচ্ছে তা আমরা নিশ্চিত করতে পেরেছি। অরিত্রর বিরুদ্ধে আরও কঠিন মামলা তৈরি করা হচ্ছে। তবে বেশি বাড়াবাড়ি করা হলে তা সহ্য করা হবে না এবং সাংবাদিকদের কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না করতে ঝিনাইদহের প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করা যাচ্ছে।

    এদিকে এ মামলাটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে পরিচালনা করা হতে পারে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস

    কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ফার্মেসিকে জরিমানা, পুড়িয়ে ধ্বংস

    বিশেষ প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে একটি ফার্মেসিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
    মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। অভিযানে সংশ্লিষ্ট ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানকালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান। অভিযানে পুলিশের একটি টিম সহযোগিতা করে।
    অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন,
    “সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। দক্ষিণ বাজারের উপশম ফার্মেসীতে অভিযানে গিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। জনগণের নিরাপদ চিকিৎসাসেবা ও ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ রোধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

    রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা; জামিন পেলেন দুই সম্পাদক

    News 52 bangla.

    ‎ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ খ্রী: ‎সরকারি রাজস্ব ফাঁকি ও দুই কর্মকর্তার উপর হামলার চাঞ্চল্যকর দুর্নীতির খবর প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে দায়ের করা ২০ লাখ টাকার মিথ্যা চাঁদাবাজি মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

    সোমবার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল বিরুনী মীর দীর্ঘ শুনানি শেষে দুই সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

    ‎গাজীপুরের আলোচিত ও বিতর্কিত প্রতারক হাবিবুর রহমান ওরফে ‘পল্টি হাবিব’-এর বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি ও নানা অনিয়মের চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন । এই সংবাদ প্রকাশের পরেই প্রতিশোধ পরায়ণ হয়ে হাবিবের সিন্ডিকেট সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে এই মনগড়া ও মিথ্যা মামলা দায়ের করে।

    এতে সাংবাদিক সমাজ মনে করছে, অনুসন্ধানী সাংবাদিকতা এবং দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করার জেরে এই ধরনের গায়েবি মামলা স্বাধীন সংবাদমাধ্যমের ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপ ও কণ্ঠরোধের অপচেষ্টা মাত্র।
    ‎
    ‎হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শুরু থেকেই মাঠে সোচ্চার রয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আদালতে অভিযুক্ত দুই সম্পাদকের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট আব্দুর রহমান এবং অ্যাডভোকেট মশিউর রহমান।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করতেই পারেন। তাই বলে কোনোপ্রকার তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী করা কতটুকু আইনসিদ্ধ তা জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। নেতৃবৃন্দ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সত্য প্রকাশ করায় কোনো সাংবাদিককে হয়রানি করা হলে পুরো সাংবাদিক সমাজ তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
    ‎
    ‎জামিন পাওয়ার পর দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান দৃঢ় কণ্ঠে বলেন, “সাংবাদিকদের কলম ও অনুসন্ধানী দৃষ্টি থামাতেই এই ধরনের বানোয়াট ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সত্য প্রকাশ করাই সাংবাদিকদের একমাত্র কাজ। মিথ্যা মামলা বা হুমকি-ধমকি দিয়ে সত্যের অগ্রযাত্রা কখনো থামিয়ে রাখা যাবে না।”

    উল্লেখ্য, গত ২৭ আগস্ট গাজীপুরের হাবিবুর রহমান নামের এক হোটেল ব্যবসায়ী দুই সম্পাদকের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। তার কাছে রাজধানীর কাকরাইল মোড়ে অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেন। সংশ্লিষ্ট আদালত কোনোরূপ তদন্ত ছাড়াই আসামি সাংবাদিকদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারী করেন।
    ‎

  • কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

    কাউখালীতে কঁচা নদীতে অভিযান, আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

    বিশেষ প্রতিনিধি‌।

    পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে উপজেলার কঁচা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে পরিচালিত এ অভিযানে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা।
    জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে কঁচা নদীর বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
    উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। বর্তমান প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বহুগুণ বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।
    তিনি আরও বলেন, অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত ও বিশেষ অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

  • সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

    সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা

    News 52 Bangla.

    ফরিদপুরে মাদক কারবারি এবং বালু দস্যুদের হামলার শিকার হয়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের মামলায় জামিন মঞ্জুর করেছে আদালত। ঢাকার মহানগর দায়রা ও বিচারিক আদালত কথিত চাঁদাবাজির অভিযোগে এক সিআইডি পুলিশের স্ত্রী আয়েশা আক্তার দায়ের করেছিলেন।

    রবিবার (১৮ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নাজমিন আক্তার শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত তিন সাংবাদিকের মধ্যে রয়েছেন ফরিদপুরের নির্যাতিত সাংবাদিক সাজ্জাদ হোসেন, তিনি দীর্ঘদিন ধরে হামলায় আহত হয়ে শারীরিক অসুস্থতা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অপর আসামিরা হলেন রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন কমিটির পক্ষে শুনানি করেন এ্যাড. আছিবুর রহমান আসিফ, এ্যাড. খায়ের উদ্দিন সিকদার, এ্যাড. নাজমা সুলতানা নীলা ও এ্যাড. মশিউর রহমান। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মামলার ১ নং আসামি সাংবাদিক সাজ্জাদ হোসেন সংবাদ প্রকাশের কারণে প্রায় দেড় বছর আগে মাদক কারবারি ও বালু উত্তোলনকারীদের হামলায় তাঁর হাত-পা ভেঙে যায়। এরপর দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার কারণে ঢাকায় অবস্থান করতে বাধ্য হন তিনি।

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কোনরূপ তদন্ত ছাড়া সম্প্রতি ঢাকার আদালতে দায়ের করা এ মামলাটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর সাংবাদিকদের মাঝে উদ্বেগ বাড়িয়ে দেয়। ফলে সংগঠনটি হয়রানির শিকার সাংবাদিকদের পাশে দাঁড়ান এবং আইনি লড়াইয়ের উদ্যোগ নেন।

    মামলার বাদী একজন সিআইডি পুলিশ কর্মকর্তার স্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলাটিতে তিন সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে।

    এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের পক্ষ থেকে সাংবাদিকদের আইনি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হব বলে সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়।

    সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা অবশ্যই আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি হতে হবে। মামলার কোনরূপ তদন্ত ছাড়া সরাসরি ওয়ারেন্ট জারী আইনসিদ্ধ কি-না তা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে চাই।
    একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার এবং আইনগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। সংগঠনের পক্ষ থেকে এ মামলাটিতে হয়রানির শিকার সাংবাদিকদের পক্ষে আইনী পরামর্শ এবং সহযোগিতা করা হবে।

    নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অপরাপর সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরিরও দাবি জানান।

  • Untitled post 4676

    পিরোজপুরের কাউখালীতে পূর্বশত্রুতার জেরে ইউনিয়ন বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সরোয়ার হোসেন নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি কাউখালী সদর ইউনিয়নের বড় বিড়ালজুরি গ্রামের অলিউর রহমানের ছেলে এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে কাউখালী সদর ইউনিয়নের নৈকাঠি ব্রিজসংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সরোয়ারকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত সরোয়ারের অভিযোগ, তিনি তাঁর বোনের জন্য খুলনার গাড়িতে কিছু পারিবারিক মালামাল পাঠানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে নৈকাঠির দিকে যাচ্ছিলেন। এ সময় নৈকাঠি ব্রিজসংলগ্ন এলাকায় এনায়েত হোসেনের ছেলেরা তাঁর ওপর হামলা করেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নৈকাঠিতে নিয়ে যান। এই ঘটনার কিছুক্ষণ পরে এনায়েত হোসেনের তিন ছেলে, তাঁদের এক কর্মচারীসহ আরও কয়েকজন সেখানে এসে তাঁর ওপর আবারও হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

    সরোয়ার বলেন, হামলার সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা নৈকাঠি ব্রিজের ঢালে অবৈধ ভাবে বালুর ব্যবসা করে মানুষকে দেখায় কিন্তু তারা বালুর ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ের সাথে জড়িত বলে অভিযোগ করেন সরোয়ার।

    এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয়রা একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। অভিযোগের বিষয়টি আইনগত কার্যক্রমের প্রক্রিয়াধীন রয়েছে।

  • কাপ্তাই নতুন  বাজার হতে ইয়াবাসহ আটক-১

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই নতুন বাজার রাজধানী ক্লাবের সামনে থেকে ইয়াবাসহ মোঃ আবুল কাশেম(২৯)কে আটক করেছে পুলিশ।

    সোমবার সকাল ১০টায় আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই  পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে   এএসআই মামুন মিয়া, এএসআই পরীক্ষিত দেবনাথ  ফোর্সের সহায়তায় আট পিচ ইয়াবাসহ আসামি-মোঃ কাশেম (২৯)কে আটক করা হয়।আসামি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড কেপিএম টিলার  মোঃ সাত্তার ছেলে।

    এছাড়া একসপ্তাহ পূর্বে ১৭লিটার মদসহ আব্দুল শুক্কুর নামে আরও একজনকে আটক রাঙামাটি আদালতে নিয়মিত সোপর্দ করা হয়েছে।এবং এদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।

  • কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

    কাউখালীতে গৃহবধূর লাশ উদ্ধার

    পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বেলতলা বান্দাকান্দা এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

    ওই এলাকার মরহুম কেরামত আলীর স্ত্রী ও তার বাবার নাম আফজাল হোসেন ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিনতে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে বাড়ির পেছনের দিকে গিয়ে ঘরের ভেতরে খাটের ওপর তার  লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে ও এলোমেলো অবস্থায় ছিল।

    স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করে। হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল ও কাউখালী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় সিআইডির কারিগরি দল অপরাধের আলামত সংগ্রহ করে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া ও মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ ২ জন আটক

    কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ২৮ লাখ ৪৫ হাজার টাকা ও সিএনজিসহ ২ জন আটক

    কাপ্তাই প্রতিনিধি।
    রাঙামাটির কাপ্তাই বর্ডার গার্ড ৪১ বিজিবি গোপন সুত্রে অভিযান চালিয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা একটি অটোরিকশাসহ দুইজনকে আটক করেছে।
    বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ১ নম্বর জিপি গেটের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

    লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর দিকনির্দেশনায় হাবিলদার মো. এখলাছ উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানটি পরিচালনা করে।

    এসময় কাপ্তাইয়ের ব্যাঙছড়ি গ্রামের উছিলা মারমার ছেলে নিঠু মারমা (৩৩) এবং রাঙামাটি সদরের নাওভাঙা গ্রামের সুনীল চাকমার ছেলে সুপ্রিয় চাকমা (২০)কে আটক করা হয়। বিজিবি জানান অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৮ লাখ ৪৫ হাজার বাংলাদেশি টাকা, একটি সিএনজি অটোরিকশা (চট্টগ্রাম-থ-১৫-১৭৬৪), একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং ব্যক্তিগত নগদ ২ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়।

    জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৪ লাখ ৭০ হাজার ৩৬০ টাকা।
    আটক দুই ব্যক্তি, জব্দ করা মালামাল ও গাড়ি কাপ্তাই থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
    কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানায়, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান দমন, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ ও পাচার রোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।