ঢাকায় ন্যাচারাল ভারটেক্সের স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও সেলিব্রেশন অনুষ্ঠিত

গোলাম আজম ইরাদ, ঢাকাঃ
রাজধানী ঢাকায় ন্যাচারাল ভারটেক্স লিমিটেডের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক সেমিনার ও সেলিব্রেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬) রাজধানীর দোয়েল চত্বর এলাকায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ফরহাদ কবির সেলিম। প্রোডাক্ট ট্রেইনার হিসেবে মাহবুবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে ন্যাচারাল ভারটেক্স লিমিটেডের সাইদুল ইসলাম রুবেল খান বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মানুষের পুষ্টির ঘাটতি পূরণ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ন্যাচারাল ভারটেক্স বাংলাদেশে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যেও এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সাফল্যের স্বীকৃতিস্বরূপ আল মাহফুজ সিদ্দিকী সহ তিনজনকে পার্ল এক্সিকিউটিভ এবং মারুফা নাসরিন কে সাফায়ার পদে উন্নীত হওয়ায় বিশেষ সেলিব্রেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে ন্যাচারাল ভারটেক্সের সিইও জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দেশ থেকে দেশান্তরে তাদের কার্যক্রম সম্প্রসারণ করতে চায়। এ সময় ন্যাচারাল ভারটেক্স ইকো রিসোর্ট প্রকল্পের কার্যক্রম নতুনভাবে চালুর উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
এ লক্ষ্যে আশুলিয়ায় অবস্থিত ইকো রিসোর্টের চেয়ারম্যান ডা. শাহরিয়ার এবং ন্যাচারাল ভারটেক্স লিমিটেডের সিইওর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। যৌথ উদ্যোগে ইকো রিসোর্ট ব্যবসাটি নতুন করে চালু ও পরিচালনার বিষয়ে তাঁরা সিদ্ধান্ত গ্রহণ করেন।
স্বাস্থ্যসেবা, পুষ্টি সচেতনতা, উদ্যোক্তা তৈরি এবং আর্থিক স্বাবলম্বিতা অর্জনে ন্যাচারাল ভারটেক্সের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *