Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্য্যাডভোকেসী সভা

    কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অ্য্যাডভোকেসী সভা

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আয়োজনে অ্য্যাডভোকেসী  সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ” কিন্নরী ” তে এ সভা অনুষ্ঠিত হয়।

    কম্প্রিহেনসিভ হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

    এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হানুল ইসলাম।

    প্রধান অতিথি বলেন, স্বাস্থ্য সেবা জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। দূর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। সরকারি স্বাস্থ্য বিভাগের পাশাপাশি যে সমস্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করছে তাদেরকে পাবলিক স্বাস্থ্য বিষয়ে প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। তবেই জনগণ স্বাস্থ্য সেবা হতে বঞ্চিত হবেন না।

    বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী  এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

    এর আগে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের     মাধ্যমে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথপ্রোগ্রাম এর বিভিন্ন স্বাস্থ্য সেবা কার্যক্রম তুলে ধরা হয়।

    সভায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই  ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে পার্বত্য  প্রতিমন্ত্রীর সহায়তা প্রদান

    কাপ্তাই  ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে পার্বত্য  প্রতিমন্ত্রীর সহায়তা প্রদান

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম ওয়াগ্গা ইউনিয়নের উত্তর দেবতাছড়ির একটি অসুস্থ পরিবারের পাশে পার্বত্য প্রতিমন্ত্রী।

    বুধবার বিকাল ৩টায় পরিবারের সদস্য ইতিস তনচংগ্যার হাতে বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি তার ব্যক্তিগতভাবে  আর্থিক সহায়তা প্রদান করে।

    প্রবীণ সদস্য অনিল তঞ্চঙ্গা (৬৫) ক্যান্সারে আক্রান্ত ও তাঁর  পুত্রবধু  সান্তনা তঞ্চঙ্গা (৪৩) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে চিকিৎসা সহায়তায় চয়ে সংবাদ প্রকাশ করায় পার্বত্য প্রতিমন্ত্রীর নজরে আসে। প্রতিমন্ত্রীর পক্ষে অনুদান  প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম।

    মোরশেদ আলম জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী  পাহাড়ের সকল সম্প্রদায়ের পাশে সুখে, দুঃখে এবং উন্নয়নে পাশে থাকবে।

    প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে পার্বত্য সকল সম্প্রদায়ের মাঝে সমাজ ও উন্নয়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান।

    অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গা, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রকিব হোসেন মহিন, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. রফিকুল ইসলাম, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তঞ্চঙ্গাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    পরিবারের সদস্য ইতিস তনচংগ্যা আর্থিক সহযোগিতা ও অনুদান পেয়ে পার্বত্য  প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিক বুনো হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র   

    কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানের শ্রমিক বুনো হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার আশ্রয় নিয়েছে অন্যত্র   

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির  কাপ্তাই উপজেলার ওয়াগ্গা চা বাগানে বসবাসরত শ্রমিকদের ঘরবাড়ির ওপর বুনো হাতির আক্রমণ। বুনো হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার আশ্রয় নিয়েছে অন্য স্থলে।

    চা শ্রমিকরা জানান,  কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সীতা পাহাড়ের পাদদেশে অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগান। সে চাবাগানে বিগত এক মাস ধরে অবস্থান করছেন একদল বন্যহাতি। প্রতিনিয়ত তান্ডব চালিয়ে ক্ষতিগ্রস্ত করেছে  বাগানের শ্রমিকের ঘরবাড়ি এবং বাগানের ভিতরে থাকা   কাঁচা সড়ক। এছাড়া হাতির তান্ডবে  বাগানের আম, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন গাছপালা সাবার করা  হয়েছে। বিশেষ করে বাগানের ২ নং সেকশনে বসবাসকারী চা শ্রমিকরা ইতিমধ্যে তাদের বসতবাড়ি ছেড়ে কর্ণফুলি নদীর উত্তর পাড়ে এসে বসবাস করছে । এই সেকশনে অনেক ঘর ইতিমধ্যে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    চা বাগানের ক্ষতিগ্রস্ত শ্রমিক রশীদ,সানাউল্লাহ্ জানান, বন্যহাতির আক্রমনে আমাদের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  বিগত এক মাস ধরে আমরা নদীর এপারে চলে এসেছি। চা শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।

    ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী জানান,হাতির তান্ডবে বাগানের চা শ্রমিকদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বাগানের সড়ক, গাছপালা, ফলমূল নষ্ট করেছে হাতির পাল।

    ওয়াগ্গা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী বলেন,  বিগত এক সপ্তাহ যাবত ১৭টিন বুনো হাতির একটি দল ওয়াগ্গা  চা বাগানে অবস্থান নিয়েছে।  হাতির উপদ্রবে আমাদের চা শ্রমিকরা ভয়ে নদীর এপারে চলে এসেছে।  কাপ্তাইয়ে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বুনো হাতির তান্ডব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা  মামুনুর রহমান  জানান , দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস হবার ফলে হাতি খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে এসে হানা দিচ্ছে। আমাদের উচিত হাতির আবাসস্থল ধ্বংস না করা এবং বুনো হাতিকে উত্ত্যক্ত না করে বন বিভাগকে তাৎক্ষণিক খবর দেয়ার জন্য অনুরোধ জানান।

  • কাপ্তাইয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি। 

    শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক” রাঙামাটির  কাপ্তাইয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার সকাল ১১টায় কাপ্তাই  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল আলম এর সঞ্চালনায় যুব উন্নয়ন  অধিদপ্তর রাঙামাটির উপ-পরিচালক মোহাম্মদ শাহজাহান এতে সভাপতিত্ব করেন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. রায়হানুল ইসলাম।

    বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

    প্রশিক্ষণে ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

  • বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটবারে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ

    বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটবারে প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    বন্যপ্রাণী সুরক্ষায় কাপ্তাই সাপ্তাহিক হাটে সচেতনামূলক প্রচার প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

    শনিবার সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক হাটবারে বন্যপ্রাণী সুরক্ষায় সচেতনমূলক প্রচার প্রচারণা, লিফট বিতরণ ও মাইকিং করে প্রচারণা করা হয়।

    বন্যপ্রাণী সুরক্ষা প্রকৃতি দল, বন্যপ্রাণী উদ্বার দল ও বন বিভাগ যৌথ আয়োজনে এই সচেতনামূলক প্রচার প্রচারণা করে থাকে।
    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, আমরা সকলে বন্যপ্রাণী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। বন ও বন্যপ্রাণী রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

    কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, বন্যপ্রাণী আমাদের বনের ভারসাম্য রক্ষা করে।
    বন না থাকায় আমাদের অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যা আছে এদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

    লিফলেট বিতরণ করেন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই রেঞ্জ সদর বিট কর্মকর্তা আবু নাঈম, জীববৈচিত্র্য সংরক্ষণ কাপ্তাই উপজেলা কর্মকর্তা বকুল তঞ্চঙ্গ্যা,কাপ্তাই ইউপি সদস্য মহিন উদ্দিন,আবুল হোসেন, দুলাল চন্দ্র দাশসহ বন্যপ্রাণী সুরক্ষা টিম এসময় উপস্থিত ছিলেন।

  • বাবুল কান্তি দে ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তকে সম্মাননা

    বাবুল কান্তি দে ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তকে সম্মাননা

    কাপ্তাই প্রতিনিধি। 

    চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন  লয়কারী সঙ্গীত বিদ্যালয়ের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার  সন্ধ্যায়  চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হলো পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সম্মাননা।

    মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিশিষ্ট গীটার শিল্পী বেতার ও টিভি শিল্পী বাবুল কান্তি দে ও টিভি ও বেতার শিল্পী কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের  সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় সংগঠনটির   প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার ও টিভি শিল্পী শিবু চৌধুরী, পরিচালক মুন্নী চক্রবর্ত্তী এবং বিশিষ্ট বংশী শিল্পী রনধীর দাশ উপস্থিত ছিলেন।

    আবৃত্তিকার ও সংগীত শিল্পী সায়ন্তী ভট্টাচার্য্য এর চমৎকার সঞ্চালনায় এরপর আভোগী কানাড়া রাগে একক বাঁশি পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী রনধীর দাশ।  শিল্পীর সাথে যথাযথ  তবলা সঙ্গত করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী অর্পা চৌধুরী।

    এরপর বিশিষ্ট গীটার শিল্পী বেতার ও টিভি শিল্পী বাবুল কান্তি দে ও টিভি ও বেতার শিল্পী কাপ্তাই প্রেসক্লাব ও উপজেলা শিল্পকলা একাডেমি কাপ্তাইয়ের  সাধারণ সম্পাদক ঝুলন দত্তকে সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য লয়কারী সংগীত বিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বেতার ও টিভি শিল্পী শিবু চৌধুরী।

    এসময় সংবর্ধিত ব্যক্তিরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, যেকোন সম্মাননা একজন শিল্পীকে নতুন করে কাজ করতে অনুপ্রেরণা যোগায়। তাঁরা সংগঠনের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন।

    সম্মাননা পর্ব শেষে শিবু চৌধুরীর পরিচালনায় এক ঝাঁক ক্ষুদে তবলা শিল্পী ত্রিতালে তবলার সমবেত লহড়া পরিবেশন করেন। ত্রিতালে সেলামী দিয়ে তাদের পরিবেশনা শুরু হয়। এরপর একে একে তারা কায়দা বিস্তার, টুকরা, পরণ ও চক্রদার পরিবেশন করে দর্শকের তুমুল করতালিতে সিক্ত হন। নান্দনিক এই অনুষ্ঠানে তবলা শিল্পী  নিলম বিশ্বাসের একক তবলা কভার দর্শকদের অনাবিল আনন্দ প্রদান করেন।

    এছাড়া  শিল্পী পুনম চৌধুরীর কন্ঠে একক গান, নৃত্য প্রশিক্ষক  সুচনা বনিকের পরিচালনায়  “মাধুরী নৃত্যকলা একাডেমি” নৃত্য শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনা, অর্পা চৌধুরী ও অর্কি চৌধুরীর দ্বৈত তবলা কাভার,  ছোটদের দ্বৈত সংগীত, ছোটদের তবলা কভার অনুষ্ঠানকে প্রানবন্ত করে।

  • কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সচেতনামূলক র‍্যালি

    কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সচেতনামূলক র‍্যালি

    কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সার্বিক সহযোগিতায়  ডেঙ্গু সচেতনা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

    “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার,এই প্রতিপাদ্যে শনিবার সকাল ১০টায়  র‍্যালিটি হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়।

    এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলা অং মারমা,কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের  প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম  প্রোগাম ম্যানেজার  বিজয় মারমাসহ হাসপাতালের মেডিকেল অফিসার, স্টাফ এবং এনজিও কর্মীরা র‍্যালিতে অংশ নেন।

  • কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত 

    কাপ্তাই জাতীয় উদ্যানে বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি:

    ৪ জুন বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটে একটি বিষধর শঙ্খিনী সাপ অবমুক্ত করা হয়েছে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, বুধবার  রাতে কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান এলাকা হতে বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমন বিষধর শঙ্খিনী সাপটি  উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

    পরে  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশনায় সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে অবমুক্ত করা হয়।

    এসময়  রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা  মেহরাজ উদ্দিন আহমেদ,  রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার, কাপ্তাই বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের কাপ্তাই প্রতিনিধি ইমরান হোসেন ইমনসহ বন বিভাগের কর্মকর্তা ও কাপ্তাই উপজেলা  বণ্যপ্রাণী সাপ উদ্ধারকারী দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • দোকান হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    দোকান হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই নতুন বাজার মুদি দোকান হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    বুধবার সকাল ১১টায় কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ী বিকাশে দোকান হতে সাপটি উদ্ধার করে বন বিভাগ।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রহমান জানান, দোকান ব্যবসায়ী তাঁর দোকানের ভিতর একটা আজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগকে সংবাদ দেয়।পরে বন বিভাগের লোকজন গিয়ে দোকান হতে উদ্ধার করা অজগর সাপটি বিকালে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

    উদ্বার হওয়া অজগর সাপটি দৈর্ঘ্য পাঁচ ফুট ওজন প্রায় চার কেজি।

    সাফটি অবমুক্ত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক  মোঃ জামাল উদ্দিন তালুকদার সহকারী বন সংরক্ষক মোঃ আবু কাওসার,কাপ্তাই রেঞ্জ অফিসার, মামুনুর রহমান,কর্ণফুলী রেঞ্জ অফিসার আবু নাঈম,কাপ্তাই সদর বিট অফিসার, আব্দুল্লাহ আল নাঈম,ব্যাং ছড়ি বিট অফিসার, জাহাঙ্গীর আলম মজুমদার প্রমূখ। এসময় বনকর্মীরা উপস্থিত ছিলেন  ।

     

  • আশুগঞ্জ পুলিশ কর্তৃক ১৮ কেজি গাঁজা, মোবাইল ও সিএনজি সহ মাদক চোরাকারবারী গ্রেফতার

    আশুগঞ্জ পুলিশ কর্তৃক ১৮ কেজি গাঁজা, মোবাইল ও সিএনজি সহ মাদক চোরাকারবারী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ০৩/০৬/২০২৬ ইং তারিখ .সকাল ০৮.০০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি রেজিস্ট্রেশন বিহীন সিএনজি আটক করে। সিএনজিটি তল্লাশী করে ১৮ কেজি গাঁজা ও ০১টি স্যামসাং মোবাইল সেটসহ ১। মোঃ বাদল মিয়া, পিতা- মোঃ রমজান মিয়া
    সাং- চিনাইর পূর্বপাড়া থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর।
    তাকে হাতে নাতে মাদকসহ গ্রেফতার করা হয়।

    উদ্ধারকৃত মাদকদ্রব্য মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত বাদল মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি মাদক মামলা রয়েছে। আশুগঞ্জ থানায় আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে, আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।