Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

    জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা-এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার  (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে এক আলোচনা সভা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা, কাপ্তাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, ইউপি  চেয়ারম্যান চিরঞ্জিত তংচংগ্যাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

    সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

  • প্রভাষক নুরুল আবছার এর ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন

    প্রভাষক নুরুল আবছার এর ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আবছার কর্তৃক রচিত  বই  “ইংলিশ বুস্টার” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। ইংরেজিতে অর্নগল কথা বলার জন্য এই বইটি রচনা করা হয়েছে।

    এছাড়া কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করবে বইটি।

    সোমবার ( ৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এর কার্যালয়ে প্রধান অতিথি  উপস্থিত থেকে বইটির  মোড়ক উন্মোচন করেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মো:  আলিফ উল্লাহ,( শিক্ষা)বিএন।

    এসময় তিনি বলেন, বইটি লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস সহ এই জাতীয় কাজের জন্য  সহায়ক হবে বলে আমি বিশ্বাস  করি। চাপ্টার অনুযায়ী একজন শিক্ষার্থী যদি বইটি অনুশীলন করে, তাহলে ভবিষ্যতে ইংরেজিতে কথা বলা সহ দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    মোড়ক উন্মোচনকালে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কলেজ শাখার  কো- অর্ডিনেটর মো: কামরুল আলম, মাধ্যমিক শাখার কো- অর্ডিনেটর  মো: মাহফুজুল হকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    প্রভাষক নুরুল আবছার বলেন, ইংলিশ বুস্টার একটি ব্যতিক্রমধর্মী ও আধুনিক ইংরেজি শেখার বই, যা কিউআর কোডভিত্তিক নেটিভ ভয়েস শুনে শুনে ইংরেজি চর্চার কার্যকর সুযোগ সৃষ্টি করে। এটি কেবল একটি পাঠ্যবই নয়; বরং শোনা, বলা ও নিয়মিত অনুশীলনের সমন্বয়ে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ ইংলিশ লার্নিং সিস্টেম। প্রতিটি লেসনের সঙ্গে সংযুক্ত QR কোড স্ক্যান করে শিক্ষার্থীরা হেডফোনের মাধ্যমে সঠিক উচ্চারণ, স্বাভাবিক টোন এবং বাস্তবসম্মত বাক্যপ্রয়োগ শিখতে পারে। নিয়মিত পড়া ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং স্পোকেন ও প্রেজেন্টেশন ইংলিশে দক্ষতা অর্জন সহজ হয়।বইটিতে লিসেনিং, স্পিকিং, প্রনানসিয়েশন, প্রেজেন্টেশন, ভোকাবুলারি, গ্রামার, ডিবেটিং, অ্যাংকরিং, আইইএলটিএস স্পিকিং, ফ্রিল্যান্সিং, ইংলিশ ফর টিচার্স, ক্রিকেট ও ফুটবল কমেন্টারি, অনার্স, মাস্টার্স এবং বিসিএস ভাইভার মডেলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টপিক সংযোজন করা হয়েছে। প্রতিটি লেসনে নেটিভ ভয়েসে প্রস্তুতকৃত QR কোড সংযুক্ত থাকায় শুনে শুনে ইংরেজি শেখার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা আরও উচ্চতায় পৌঁছাবে। পরিবারে ছোট-বড় সকলের জন্যই বইটি সমানভাবে উপযোগী। যারা ইংরেজিকে বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত উন্নীত করতে চান, তাদের জন্য এটি একটি আদর্শ বই।

  • কাপ্তাই ঈদ বাজারে ধ্বস,অলস সময় কাটছে ব্যবসয়াীদের

    কাপ্তাই ঈদ বাজারে ধ্বস,অলস সময় কাটছে ব্যবসয়াীদের

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার সব চেয়ে বড় বাজার হল কাপ্তাই নতুন বাজার। বেচাকিনা না থাকায় ব্যবসায়ীদের অলস সময় কাটছে।

    ঈদ উপলক্ষে দোকান ব্যবসায়ীরা লাখ লাখ টাকার পোশাক,জুতাসহ বিভিন্ন পসরা সাজিয়ে রাখলেও ক্রেতা নেই।

    তবে কাপ্তাই উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজারে চলছে ঈদ উৎসব।এবং হরেক রকম কেনা কাটার ধুম।

    কাপ্তাইয়ে ব্যবসা বানিজ্য না থাকায় তেমত ঈদ উপলক্ষে বেচা বিক্রয় নেই বললেই চলে।

    কাপ্তাই নতুন বাজার ফারজানা ফ্যাশন মালিক মো. হানিফ জানান ,লাখ লাখ টাকার পোশাকসহ বিভিন্ন রঙিন পোশাক দোকানে পসরা সাজিয়ে রেখিছি কিন্তু একেবারে বেঁচা বিক্রয় নেই। দোকানে বসে অলস সময় কাটছে। এক কথায় ব্যবসায় ধ্বস নেমেছে বলে জানান।

    রাইট চয়েস দোকান ব্যবসায়ী খোরশেদ আলম ও ইত্যাদি স্টোর মালিক আব্দুর রউফ জানাল,ধার দেনা করে ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের প্রসাধনী দোকানে পসরা সাজিয়ে রেখেছি। কিন্তু বেঁচা কিনা একদম নেই।গত বছরের চেয়ে এবার বিক্রয় সাধামেটা বলে উল্লেখ করেন।

    বিউটি সু ব্যবসায়ী আসিফ  কাপ্তাই সু ষ্টোর মহি উদ্দিন জানান, যে আশা নিয়ে লাখ লাখ টাকার ঈদ জুতা নিয়ে এসেছি কিন্তু দুঃখের বিষয় সে রকম ব্যবসা নেই।

    আবার কাপড় ব্যবসায়ী মনিরুল ইসলাম ও আব্দুল কাদের জানান, এখানকার সরকারি লোকজন বেতন পাওয়ার সাথে সাথে  চট্টগ্রামসহ বিভিন্ন মার্কেটে কেনা কাটা করে থাকে। যার ফলে কাপ্তাই নতুন বাজার কেনা কাটা তেমন একটা করেনা।

    তবে সকল ব্যবসায়ীরা অভিজ্ঞতা থেকে বলছে,স্বল্প ও নিম্ন আয়ের লোকজন ঈদের ৩/৪দিন আগে কেনাকাটা করার ধূম পড়বে এবং  বেঁচা বিক্রয় ভালো হবে বলে জানান। কাপ্তাই নতুন বাজার ব্যবসয়ারী সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, আমাদের বাজারে ঈদ কেনাকাটা সামান্য কম,তবে তবে ঈদের ৩/৪দিন আগে বিক্রয় ভালো হবে বলে উল্লেখ করেন।

  • কাপ্তাই ইসলামিক সেন্টারের  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    কাপ্তাই ইসলামিক সেন্টারের  আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙ্গামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদের ইসলামিক সেন্টারের  আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার বিকাল ৫টায় মাওলানা আমির হোসেন সোহেল এর সঞ্চালনায় রমজানের তাৎপর্য  শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইসলামিক সেন্টার চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশীদ। প্রধান অতিথি বলেন,পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও কুরআনের তাৎপর্য শিক্ষা দেয়। আমরা সকলে কুরআন অর্থসহ তেলওয়াত করব।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক শফিকুল আলম,মাওলানা আমির হোসাইন কাপ্তাই মসজিদ মিশন সাধারণ সম্পাদক। এসময় মসজিদ কমিটি,এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।

    পরে দোয়া ও মুনাজাত করেন আফসারের টিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।

  • গিনেজ ওয়ার্ল্ড খেলোয়ার জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক

    গিনেজ ওয়ার্ল্ড খেলোয়ার জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ( পিডিবি) এলাকায়  জন্ম নেওয়া কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু পাচ্ছেন ২০২৬ সালের স্বাধীনতা পদক।

    বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রীপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ বছর লিনু, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে।যা বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার।

    কাপ্তাই শহীদ সামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং জোবেরা রহমান লিনুর পরিবারের ঘনিষ্ঠজন  মো: সালাহ উদ্দিন ( মিনু) জানান,  স্বাধীনতা পুরস্কার পদকের জন্য মনোনিত হওয়া জোবেরা রহমান লিনুর পরিবার  আমাদের পরিবারের ঘনিষ্ঠ স্বজন এবং   আমার খালা । তিনি ১৯৬৫ সালর ৯ জুন কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আবাসিক এলাকার সেকেন্ড হিলে জন্ম নেন।   তাঁর বাবা  শেখ আবদুর রহমান সেই সময়   কাপ্তাই পিডিবির  সহকারী  প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন , পরবর্তী তিনি পিডিবির সদস্য( উৎপাদন)   হিসাবে অবসর গ্রহন করেন । তাঁর মায়ের নাম আঁখি রহমান। লিনু কাপ্তাই পিডিবি  স্কুলে  পড়ালেখা করেছেন। পরবর্তীতে তাঁর বাবা সিলেটে বদলি হন।

    বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র আট বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন নিলু। ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা এককে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন।

    এ অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ  স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরষ্কার লাভ করেন।

  • রাইখালী জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত

    রাইখালী জামায়াতে ইসলামীর রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নম্বর  রাইখালী ইউনিয়ন কর্তৃক  রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

    শক্রবার বাদ আছর রাইখালী ইউনিয়ন  বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ লোকমান।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার  আমির অধ্যাপক আব্দুল আলিম।

    রাঙামাটি জেলা আমির বলেন,রমজান হল রহমত,মাগফিরাত ও নাজাতের মাস।এবং পবিত্র কুরআনের মাস।এমাসে আমরা বেশি বেশি কুরআন, হাসিদ অর্থসহ তেলওয়াত করব।

    এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামীর  অফিস সম্পাদক কানজুল ইসলাম, কাপ্তাই উপজেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মো: হারুনুর রশিদ, চন্দ্রঘোনা ইসলাম প্রচার সমিতির সভাপতি ইমাম ফখর উদ্দিন রাজী,  বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চন্দ্রঘোনা থানা শাখার সভাপতি মোঃ ইমতিয়াজ মাহামুদ,   রাইখালী ইউনিয়ন বি এন পি সভাপতি মোঃ হাসেম মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

  • আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক গাঁজা,ইয়াবা ট্যাবলেট প্রাইভেটকার, মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

    আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক গাঁজা,ইয়াবা ট্যাবলেট প্রাইভেটকার, মোটরসাইকেল সহ গ্রেফতার ৪

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ০৬/০৩/২০২৬ ইং তারিখ সকাল ০৬.৩০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কে উজান ভাটি হোটেলের সামনে হতে ০১টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

    অপর এক অভিযানে ০৬/৩/২০২৬ ইং তারিখ সকাল ০৬.৫৫ ঘটিকায় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। এ সময় মোটরসাইকেল আরোহীদ্বয়কে তল্লাশী করে তাদের হেফাজত হতে ২৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
    ১। মোঃ সম্রাট মিয়া ওরুফে সজিব (২৫)পিতা- তাজুল ইসলাম, মাতা- কল্পনা বেগম সাং- দজনগর থানা- কসবা।
    ২। বাপ্পি মিয়া (৩০)পিতা- মীর কাশেম, মাতা- সুমনা বেগম
    সাং— সুলতানপুর) থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর
    উভয় জেলা- ব্রাহ্মণবাড়িয়া।

    ৩। মো: রিপন (৪২)পিতা- আব্দুল মান্নান, মাতা- হাফেজা বেগম , সাং- মিজমিজি উত্তর পাড়া। ৪। মোঃ রাকিবুল হক ওরুফে শুভ (৩০) পিতা- মৃত জহিরুল হক, মাতা-তাছলিমা বেগম সাং- মিজমিজি পশ্চিম পাড়া, উভয় থানা- সিদ্ধিরগঞ্জ জেলা- নারায়ণগঞ্জ।

    এমাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করে আসামিদের কে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কেপিএম এলাকায়  মানবিক শওকত এর ইফতার সামগ্রী ও সেলাই মেশিন  বিতরণ 

    কেপিএম এলাকায়  মানবিক শওকত এর ইফতার সামগ্রী ও সেলাই মেশিন  বিতরণ 

    কাপ্তাই প্রতিনিধি।

    মানবিক শওকত হোসেন ও কেপিএম মিল এলাকার  মানবিক সম্পা আহমেদ এর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে  ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

    ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের অসহায় বিধবা ২০টি পরিবারকে এক বস্তায় ইফতার সামগ্রী ও  পাঁচ হাজার টাকার মোট এক লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ কর হয়েছে ।

    এছাড়াও তারা দুইটি অসহায় পরিবারকে দুইটি সেলাই মেশিন বিতরণ করেন।দুটি প্রতিবন্ধী পরিবারকে একজনকে ২০ হাজার টাকার মোট ৪০ হাজার টাকার দোকানে মাল উঠিয়ে দেন।দুইটি প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে দেন। এর আগে চন্দ্রঘোনা কেপিএম মিল এলাকার সম্পা আহমেদের উদ্যোগে মানবিক শওকত হোসেন অসংখ্য মানবিক কাজ করেছেন।

  • রমজানের তাৎপর্য শীর্ষক কাপ্তাই আইডিইবির ইফতার ও আলোচনা সভা 

    রমজানের তাৎপর্য শীর্ষক কাপ্তাই আইডিইবির ইফতার ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে ইনন্সটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)কাপ্তাই সাংগঠনিক জেলা।

    বুধবার বিকাল ৫টায় রিভার ভিউ পার্কে আইডিইবি কাপ্তাই জেনিক শাখার  সাধারণত সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই আইডিইবির সভাপতি প্রকৌশলী মো. ইমাম ফখর উদ্দিন রাজী।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।

    প্রধান অতিথি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন,রমজানের পবিত্রতা আমাদের রক্ষা করা ইমানি দায়িত্ব ও কর্তব্য। তিনি আইডিইবির আগত সদস্যদের উদ্দেশ্য করে বলেন, সকল ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্রে একযোগে মিলেমিশে কাজ করতে হবে। আন্দোলন সংগ্রামে আইডিবি সারাদেশে তাদের দাবি আদায়ের লক্ষ্যে কাজ করে গেছে। সামনে আমরাও আমাদের দাবি আদায়ের লক্ষ্যে একত্ববদ্ধ হয়ে দেশ উন্নয়নের স্বার্থে কাজ করার আহবান করে।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, কাপ্তাই আইডিইবির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রকৌশলী আব্দুল লতিফ।

    এছাড়া অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন আইডিবী সদস্য উপসহকারী মামুনুর রশিদ  মশিউর রহমান ও বিউটি চৌধুরী প্রমুখ।

    এসময় ইফতার মাহফিল ও আলোচনা সভায় আইডিইবির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে কাপ্তাইয়ের এম.আর হোসাইন জহির 

    মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে কাপ্তাইয়ের এম.আর হোসাইন জহির 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে কাপ্তাইয়ের এম. আর. হোসাইন জহির।

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রশাসন -১ শাখার উপ-সচিব মোহাম্মদ নাহিদ ইসলাম সাক্ষরিত অফিস আদেশে – দ্যা মিনিস্টার্স, মিনিস্টার্স অব দ্যা স্টেট এন্ড ডেপুটি মিনিস্টার্স রিমিউনারেইশন এন্ড প্রিভিলেজ এক্ট ১৭৭৩ (এমেন্ডমেন্ট আপ টু মে ২০১৬) এর ধারা ১৪(সি) অনুযায়ী তাকে মাননীয় মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

    নিয়োগ প্রাপ্তির বিষয় নিশ্চিত করে  জহির বলেন- “পদ পদবি বড় কথা নয় – মাটি মানুষের জন্য এবং বিশেষ করে নিজ এলাকার জন্য কাজ করতে পারার সুযোগটাই বড় কথা। এড. দীপেন দেওয়ান তার সিনিয়র জেলা যুগ্ম জর্জের চাকুরী ছেড়ে দীর্ঘ ১৭ বছর কোন সরকারি দায়িত্ব বা পদবী না পেয়েও মানুষের জন্য কাজ করে গেছেন- এবং অবশেষে যোগ্য স্থানে সম্মানিত হয়েছেন- এইটা আমাদের জন্য একটি উদাহরণ এবং অনুকরণীয় শিক্ষা। তাই আমি পদ পদবি চিন্তা না করে – মাননীয় মন্ত্রীর নীতি আদর্শ এবং আদেশ অনুসরণ করে কাজ করে যাওয়াকেই গুরুত্বপূর্ণ মনে করছি। তার মতো আদর্শ এবং অধ্যবসায়ী মানুষের অধীনে কাজ করার সুযোগ নিঃসন্দেহে অনেক সম্মানের – এই সুযোগ প্রদানের জন্য আমি মাননীয় মন্ত্রী এবং তার পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।