Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদের স্মরণে কুরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সকাল ১০টায়  কাপ্তাই মডেল মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা, কুরআন খতম ও আলোচনা সভা কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন বলেন,অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর ও স্বাধীন দেশ পেয়েছি। এছাড়া আরও একটি স্বাধীন দেশ পেয়েছি জুলাই ২০২৪এ। আসুন আমরা মা,মাটি স্বাধীন দেশ ও মাতৃভাষাকে ভালোবাসি।

    এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা মডেল কেয়ারটেকার হাফেজ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন সাইফী, কেয়ারটেকার আব্দুল ছালাম, সিরাজুল ইসলাম ও হাফেজ জালাল উদ্দিন। এর আগে সকল শহীদদের স্মরণে কুরআন খতম পড়ানো হয়। এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    দোয়া মাহফিলে মুনাজাত করেন হাফেজ আবুল কালাম। এসময় কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

    কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    মহান শহীদ দিবস  ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে সর্বস্বরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

    রাত ১২টা ১ মিনিটে  কাপ্তাই  উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

    এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বাংলাদেশ পুলিশ এর পক্ষ হতে  কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    এছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন এর পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

    এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অপরদিকে  দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

     

  • কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে 

    কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জেলার বিভিন্ন এলাকায়  এলপিজি সিলিন্ডার  তীব্র সংকট  বিরাজ করছে। কোন,কোন ক্ষেত্রে পাওয়া গেলেও উচ্চ মূল্য ভোক্তাদের নিকট হতে দাম  নিচ্ছে বলে  অভিযোগ উঠেছে।

    বাজারে চাহিদা থাকলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। গ্যাস সংকট থাকায় পবিত্র  রমজান মাসে রান্না কাজে  রোজা পালনে অনেক সমস্যা ভুগছেন স্থানীয়রা।

    কাপ্তাই নতুন বাজার গ্যাস ব্যবসায়ী জয়নাল ও নবী হোসেন জানান,আমরা খুচরা ব্যবসায়ীরা নিজেরাও বিপাকে আছি। ডিলারদের নিকট থেকে চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার পাচ্ছি না।ক্রেতারা আমাদের  ওপর ক্ষোভ  প্রকাশ করেন। কিন্তু সরবরাহ না থাকলে আমাদের কিছু করার থাকে না।

    আবার ক্রেতা,হাসান,মুরাদ ও মৌসুমি জানান,কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী গ্যাস সংকট দেখিয়ে উচ্চমূল্য গ্যাসের দাম নিচ্ছে। রমজানে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

    বাজারের অন্য ব্যবসায়ীরা জানান, ডিলারদের কাছ থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ পাচ্ছে না।পরিবহন সংকট ও সরবরাহ ব্যবস্থার অস্থিরতার কারণে নিয়মিত গ্যাস আসছে না। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলেও কেউ কেউ মনে করেছেন।

    ভোক্তরা দ্রুত সরবরাহ স্বাভাবিক করা,বাজার মনিটরিং জোরদার এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে রমজানে সাধারণ মানুষ হয়রানির শিকার হবেনা এমনটাই প্রত্যাশা।

  • দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

    দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাপ্তাই ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা বিষয়ে কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ীদের নিয়ে আলোচনা ও সমন্বয় সভা করেছে উপজেলা প্রশাসন ।

    বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমবায় সমিতি লিঃ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই  উপজেলা প্রশাসন ও কৃষি বিপনন কমিটির  আয়োজনে নতুন বাজার ব্যবসায়ী ও কমিটির নেতৃবৃন্দ সাথে আলোচনা  সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

    উপজেলা প্রশাসন সকল ব্যবসায়ীদের বলেন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের অনুরোধ করেন। এবং দ্রব্যমূল্য তালিকা,পাকা রশিদ,জিলাপি, বেগুনিতে রঙ না মিশানো,পোড়া,বাসি তেল ব্যবহার নিষেধসহ দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা উপর গুরত্বরোপ করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ, কাপ্তাই কৃষি বিপনন কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া,কাপ্তাই নতুন বাজার সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সম্পাদক এম করিমসহ নতুন বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার অভিযানে ৭ হাজার  টাকা জরিমানা 

    কাপ্তাইয়ে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার অভিযানে ৭ হাজার  টাকা জরিমানা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে কাপ্তাই নতুন বাজার এলাকায়।

    অভিযানে দোকানে মূল্য তালিকা না থাকায়, ফ্রিজে মুরগীর মাংস রাখা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় তিনটি প্রতিষ্ঠান থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার রাঙামাটি সহকারী পরিচালক রানা দেব নাথ।  শনিবার কাপ্তাই নতুন বাজার এ অভিযান পরিচালনা করেন,ভোক্তা অধিকার সহকারী পরিচালক।

    এসময় কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া  প্রসিকিউটরের দায়িত্ব পালন এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

  • আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া গ্রামের শ্রাবণ আমাদের মাঝে আর নেয়

    আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া গ্রামের শ্রাবণ আমাদের মাঝে আর নেয়

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়,গতকাল ১৬/২/২০২৬ ইং তারিখে রাত সাড়ে নয় ঘটিকার সময়, আখাউড়া চেকপোষ্ট এলাকা থেকে খেলাধুলা শেষ করে, বন্ধু কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে, গাজী বাজার চেকপোষ্ট এলাকায়, অটো রিস্কার সাথে মুখোমুখি সংঘর্ষে, মোটরসাইকেল চালক শ্রাবণসহ আরো তিনজন গুরুতর আহত হয় ।

    তৎকালীন ঐ এলাকার জনগণ তাদেরকে দ্রুত আখাউড়া হসপিটালে নিয়ে গেলে, ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে, আরো উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে রেফার করেন, সেখানে চিকিৎসা চলা কালিন ১৭/২/২০২৬ ইং তারিখ রাত ২ ঘটিকার সময় শ্রাবণ মারা যান। শ্রাবণ হল মসজিদ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে।

    উল্লেখ্য ঘটনার আগে, ২৩ ঘণ্টা আগে আখাউড়া মসজিদ পাড়ার এক মৃত ব্যক্তির কবর কুড়ে, কবরে শুয়ে ছবি তুলে ছবি পোস্ট করেন, শ্রাবণ তার ফেসবুক থেকে।  আজ সেই কবরে শ্রাবণ নিজেই শুয়বেন যা খুব দুঃখজনক।

    মসজিদপাড়া এলাকার মাফুজ মিয়া জানান, শ্রাবণ অত্যন্ত একজন ভালো ছেলে ছিলেন।তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত ।শ্রাবণ মৃত্যুর ২৩ ঘণ্টা আগে, আমাদের মসজিদ পাড়া মহল্লার এক ব্যক্তির কবর কুড়ছেন, কবরস্থানে। আমাদের মসজিদপাড়া মহল্লায় যদি কেউ মারা যায়, বেশিরভাগ কবর শ্রাবণ কুড়েন। শ্রাবণ মৃত্যুর ২৩ ঘন্টা আগের দিন, কবর করে, কবরে শুয়ে, ছবি তুলে তার ফেসবুকে ছাড়েন, আজ নিজেই কবরে, যাতে আমি খুব কষ্ট পেলাম।

  • কাপ্তাইয়ে লোকালয়ে হাতি,বানর ও হলুমানের তান্ডব 

    কাপ্তাইয়ে লোকালয়ে হাতি,বানর ও হলুমানের তান্ডব 

    কাপ্তাই প্রতিনিধি ।

    ‘বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোড়ে’।রাঙামাটি পার্বত্য জেলার বনের পশুরা এখন বন থেকে লোকালয়ে এসে তান্ডব চালাচ্ছে।

    পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি বনাঞ্চলের বন্যপ্রাণী কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকার লোকালয়ে এসে তান্ডব চালাচ্ছে। শিলছড়ি, রামপাহাড়,ওয়াগ্গাছড়া চা বাগান,চিৎমরম মুসলিম পাড়া, কলা বুনিয়া,ব্রীকফিল্ড,বিউবো  বাক্স হাউজ,নৌবাহিনী সড়ক, সুইডিশ আবাসিক, ফরেস্ট কলোনি,   শিল্পএলাকা, শিল্প এলাকা সর্বত্র লোকালয়ে হাতি এসে তান্ডব চালায়।

    চলতি বছরসহ গত দশ বছরে হাতির আক্রমণে প্রায় ১২/১৩ জনের মত মৃত্যুসহ ৩০জনের মত আহত হয়েছে। এবং পাশাপাশি ফসলি জমিসহ ঘরবাড়ি নষ্ট করা হয়েছে। হাতির পাশাপাশি উপরোক্ত এলাকাসমুহ বন্যপ্রাণী হলুমানও বানর তান্ডব চালাচ্ছে।

    প্রতিনিয়ত বানর ও হলুমান এসে সৃজিত বাগানের বড়ই, কলাগাছ, নারিকেল গাছ,আতাফল,সিম,পেয়ারাসহ সব সাবার করে দিচ্ছে। এবং কি ঘর ও দোকানে প্রবেশ করে সব সাবার করে দিচ্ছে। এলাকার মহিলা ও দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে বানর ও হলুমান থেকে রক্ষা পেতে পাহাড়া দিতে দেখা যায়। শিল্প এলাকার মনোয়ারা বেগম,দোকান ব্যবসায়ী মো.শাহিন,সিফাত ও জাহাঙ্গীর বানর ও হলুমানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকানের ব্যবসা বন্ধ করে দিয়েছে বলে জানান। হালিমা, কোহিনূর এদের অত্যাচারের থেকে কিভাবে রক্ষা পাবে এর প্রতিকার চায় স্থানীয় বন বিভাগের নিকট। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গামাটি কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন জানান, বন্যপ্রাণী লোকালয় আসছে এটা ঠিক আছে। কিন্তু বনের ভিতর পশু খাদ্য এক শ্রেণির অসাধু লোক কয়েক বছর পূর্বে সাবার  করার ফলে পশুরা বনে খাবার না পেয়ে লোকালয়ে আসছে। আমরা বন বিভাগের পক্ষ হতে যতটুকু সম্ভব লোকজনকে নিরাপত্তার জন্য সচেতন করছি।৮কিঃমিঃ পযন্ত সোলার ফেন্সি স্থাপন করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ হতে নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতি পূরণ দেয়া হচ্ছে। এবং বানর ও হলুমান এরা ছোট প্রাণী এদের তো আটকিয়ে রাখা যায় না। তবে টিন,ও বাজনা বাজিয়ে হাতি ও বানর হতে রক্ষা পাওয়ার কথা জানান।

  • কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে  শিশু আহত

    কাপ্তাই নতুন বাজার দোতলা ছাদ থেকে পরে  শিশু আহত

    কাপ্তাই প্রতিনিধি। 

    দোতলার ওপর সাইকেল চালাতে গিয়ে  ছাদ থেকে পরে শিশু গুরুত্ব আহত হয়েছে।

    শনিবার সকাল সাড়ে নয়টায়  রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৫নং ওয়ার্ড নতুন বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে।

    তিন চাকার সাইকেল চালাতে  নতুনবাজারস্থ মোল্লা ট্রেডার্স হার্ডওয়ার দোকানের দোতলার ছাদ থেকে পড়ে গিয়ে শিশু  সিনান(৪) গুরুতর আহত হয়। ছাদে রেলিং নাথাকায় হঠাৎ করে ছাদ থেকে  আকস্মিক নিচে পরে গিয়ে ঘটনাটি ঘটে।

    আহত শিশুটিকে প্রথমে  কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নেয়া হয়।  শিশুটি কাপ্তাই নতুন বাজার  সোনিয়া ক্লথ স্টোরের মালিক মোঃ

    খোরশেদ আলমের নাতি বলে জানাযায়।

  • ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে বিএনপির জয়

    ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৫টিতে বিএনপির জয়

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার ।

    ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে বিএনপি দলটির জোটসঙ্গীরা বিজয়ী হয়েছেন। আর একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

    রুজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোট গণনা শেষে, এসব তথ্য পাওয়া যায়।

    ব্রাহ্মাণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন বিএনপি প্রার্থী এম এ হান্নান। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৯২ টি। তার নিকটতম প্রার্থী এ কে এম কামরুজ্জামান পান ৩৫ হাজার ২২০ ভোট।

    ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিজয়ের হাঁসি হাসেন বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র) হাসঁ প্রতীক নিয়ে ভোট পান ১ লাখ ১৮ হাজর ৫৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম এর সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব খেজুর গাছ প্রতীকে ভোট পান ৮০ হাজার ৪৩৪ টি।

    ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে মো. খালেদ হোসেন মাহবুব ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পান ২০৯৬৩৬ টি। তার নিকটতম প্রার্থী মো. আতাউল্লাহ শাপলা কলি প্রতীকে ভোট পান ৬২,৫৪৭ টি।

    ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে মুশফিকুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পান ১,৩৯,৮৪২ ভোট। তার নিকটতম প্রার্থী মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পান ৯১,৭৯৬ টি।

    ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে এম এ মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে পান ৮৫,৭৬৯ ভোট। তার নিকটতম বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস(স্বতন্ত্র) প্রতীক ফুটবল পান ৮৪,৭০৮ ভোট।

    ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি মাথাল প্রতীক নিয়ে পান ৯৪,২৩১ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামের প্রার্থী মো. মহসীন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৩৭,৯৬৫ ভোট।

    বিজয়ের পর প্রার্থীরা এলাকায় আনন্দ মিছিল করেন এবং ভোটারদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন।

  • পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি   কাপ্তাইয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন 

    পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি বেশি  কাপ্তাইয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন 

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির  কাপ্তাই উপজেলায় সকাল সাড়ে ৭ টা হতে বিকাল সাড়ে ড়ে ৪টা  পর্যন্ত  ২২ টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

    ২২টি কেন্দ্রে কোন ধরনের হট্টগোল  ছাড়াই ছাড়াই শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কাপ্তাই প্রশাসনের কঠোর নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। দীর্ঘ ১৭বছর পর ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে প্রশাশনকে ধন্যবাদ জানান।

    এবারের কাপ্তাই উপজেলা নির্বাচনে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিত ছিল বেশি। মহিলারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে ভোট দেয়।

    কাপ্তাই বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ৮৫বয়সের অসুস্থ বৃদ্ধ আম্বিয়া খাতুন,অন্ধ শহিদুল্লা ও প্রতিবন্ধী মনোয়ারা বেগম জীবনের শেষ ভোট দিতে আসছে আত্মীয়-স্বাজনের সাথে।

    কাপ্তাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ হোসেন ও ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার তীর্থ জিৎ রায় জানান,কোন ধরনের ভয়-ভীতি ছাড়া আনন্দ মুখর পরিবেশে শান্তি শৃঙ্খলা ভাবে ভোট গ্রহণ করা হয়েছে।  কাপ্তাই উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ ও সদস্য সচিব মো.দিলদার হোসেন  বলেন, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন হচ্ছে,  আমরা প্রশাসন সহ সকল জনগণের সহযোগিতা পাচ্ছি, ইনশাল্লাহ কাপ্তাইয়ে দিনশেষে ধানের শীষের বিজয় হবে।

    কাপ্তাই  উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো রুহুল আমিন এবং উপজেলা  নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  কাপ্তাই উপজেলার  ২২ টি কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা হতে ভোট গ্রহন শুরু হয়েছে। এবং শান্তি শৃঙ্খলা ভাবে উৎসব মুখর পরিবেশে সকলে শ্রেণী পেশার লোকজন ভোট দেন। উল্লেখ্য ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী ব্যতিত শক্ত কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন হয়েছে সাধামাটা।

    ৫ টি ইউনিয়নে মোট  ভোটার ৫০ হাজার ৯ শত ৫৯ জন, তৎমধ্যে পুরুষ ভোট ২৬ হাজার ৪ শত ৪১ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৫ শত ১৮ জন।

    ২২ টি ভোট কেন্দ্রে ১০০ টি পুলিং বুথে ২২ জন  প্রিসাইডিং অফিসার  ৯৯ জন   সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১ শত  ৯৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।