Category: রাজশাহী বিভাগ

  • শাহজাদপুরে নতুন পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

    শাহজাদপুরে নতুন পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

    মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে শিশুদের জন্য একটি নতুন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    (১৮ অক্টোবর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পার্কটি পৌর সদরের দারিয়াপুর থেকে বিসিক সড়ক এলাকার মধ্যে নির্মিত হবে।

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে আজ আমরা শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। শীঘ্রই এখানে শিশুদের জন্য দোলনা, খেলার সরঞ্জাম, বেঞ্চ ও অন্যান্য উপকরণ সংযোজন করা হবে। এছাড়াও একটি দৃষ্টিনন্দন গেট এবং নিরাপদ বাউন্ডারি নির্মাণের মাধ্যমে পার্কটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্কভিটার সাবেক পরিচালক জাকির হোসেন, প্রকৌশলী (এলজিইডি) হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী নয়ন ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়াও পার্কের ভবিষ্যত ব্যবহারকারী শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    স্থানীয়রা জানান, আমরা বহুদিন ধরে একটি শিশু পার্কের জন্য অপেক্ষা করছিলাম। এটি আমাদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করবে।

    উপজেলা নির্বাহী অফিসারের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী, কারণ এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি শাহজাদপুরের নান্দনিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে। পার্কটি নির্মাণ সম্পন্ন হলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নিশ্চিত হবে।

  • শাহজাদপুরে দলিল লেখক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    শাহজাদপুরে দলিল লেখক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    আবু সুফিয়ান নোমান ,সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    আজ বৃহস্পতিবার(১৬ অক্টোবর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম ইউসুফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. লিমন সরকার।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও শাহজাদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক প্রফেসর ডা. এম. এ. মুহিত।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা ও আমির হোসেন সবুজ।

    এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    সভায় প্রধান অতিথি প্রফেসর ডা. এম. এ. মুহিত বলেন, রাজনীতি আমার জীবনে নতুন নয়, বরং ছাত্রজীবন থেকেই এর সঙ্গে জড়িত। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি করেছি এবং ‘ঢামেক্সু’-এর নির্বাচিত প্রতিনিধি ছিলাম। নব্বইয়ের গণ-আন্দোলনে রাজপথে থেকেছি একজন ছাত্রনেতা হিসেবে।
    পেশাগত জীবনে আমি চিকিৎসক হিসেবে দেশ ও বিদেশে কাজ করেছি। মানুষের সেবা ও সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়েই রাজনীতিতে আসা।

    সভায় বক্তারা ডা. মুহিতের নেতৃত্বে শাহজাদপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।