Category: সারাদেশ

  • সংবাদ জগতের পরিচিত মুখ এস এম হায়দার চৌধুরী (৪) যুগ ধরে সাংবাদিকতায় পথচলা

    সংবাদ জগতের পরিচিত মুখ এস এম হায়দার চৌধুরী (৪) যুগ ধরে সাংবাদিকতায় পথচলা

    রিপোর্টার মোহাম্মদ শাফায়াত হোসেন।

    সাংবাদিকতা পেশায় চার যুগ ধরে কাজ করে আলোচিত ও পরিচিত এক নাম এস এম হায়দার চৌধুরী। দীর্ঘ কর্মজীবনে তিনি সাংবাদিকতার নীতি, আদর্শ ও সত্যনিষ্ঠ অবস্থানের মাধ্যমে অনেকের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।
    আমি, মোহাম্মদ শাফায়াত হোসেন, ২০১৬ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার পর তার সঙ্গে পথচলার সুযোগ পেয়েছি। সেই সময়ে তার কাছ থেকে শিখেছি ও একজন সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদ তার নীতি, সততা ও দায়িত্ববোধ।
    তার একটি কথা আজও মনে গেঁথে আছে ,,
    মানুষের নীতি সবচেয়ে মূল্যবান। সাংবাদিকতার পেশায় মিথ্যার জায়গা নেই। সংবাদ হতে হবে সত্যভিত্তিক, দায়িত্বশীল এবং মানুষের কল্যাণে নিবেদিত।
    তিনি মনে করেন, একজন সাংবাদিকের লেখা তার দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রতিফলন। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, নিরপেক্ষতা, সততা ও পেশাগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি।
    পেশাগত জীবনে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করেছেন। মানুষের জীবন, সমাজ ও বাস্তবতা কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাকে সত্য ও নৈতিকতার পক্ষে দৃঢ় অবস্থান নিতে অনুপ্রাণিত করেছে।
    তার আরেকটি উপলব্ধি ছিল ও মানুষের প্রশংসার আড়ালেও বাস্তবতা থাকে; তাই মানুষকে বুঝে চলতে হয়। তিনি বিশ্বাস করেন, একজন মানুষের প্রকৃত পরিচয় তার কাজ, আদর্শ ও আচরণে প্রকাশ পায়।
    দীর্ঘ সাংবাদিকতা জীবনে আমি বিভিন্ন সম্পাদক, প্রকাশক ও সংবাদকর্মীর কাজ কাছ থেকে দেখেছি। তবে এস এম হায়দার চৌধুরীর কাছ থেকে পাওয়া শিক্ষা ও নীতি, আদর্শ ও পেশাগত দায়বদ্ধতা— আমার পথচলার অন্যতম প্রেরণা হয়ে থাকবে।

  • শহীদ প্রকৌশলী এ.কে, এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স 

    শহীদ প্রকৌশলী এ.কে, এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চ্যাম্পিয়ন কেএইচএস ওয়ারিওর্স 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র শহীদ প্রকৌশলী এ.কে,এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

    শুক্রবার বিকাল ৪টায়  কপাবিকে বিউবো মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি উপস্থিত থেকে  টুর্নামেন্ট ম্যাচ ফাইনাল খেলা  উদ্বোধন করেন  কপাবিকে ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান। তিনি জানান, মুক্তিযুদ্ব চলাকালীন কপাবিকে ব্যবস্থাপক শহীদ শামসুদ্দীন কে পাকিস্তানের হায়নারা নির্মমভাবে গুলি করে শহীদ করা হয়। তার স্মরণে এই ফুটবল ম্যাচ।টুর্নামেন্টের আহবায়ক  কপাবিকে নির্বাহী প্রকৌশলী মোঃ কয়সুল বারী ও সুফি আলম রাখেন।

    এসময় উপস্থিত ছিলেন চৌধুরী হাসান শরীফ(ডিডি),এরকিয়ারেম চৌধুরী ইমন(সহকারী প্রকৌশলী), শাখাওয়াত কবির সহকারী পরিচালক,(নিরাপত্তা) ও মামুনুর রশিদ। এবং ফুটবল টুর্নামেন্টে পরিচালনা কমিটির দায়িত্ব পালন করে মোঃ বেলাল হোসেন সভাপতি  জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখা(১৮৮৬),সহসভাপতি মুর্শিদ আলম,শ্রমিক নেতা কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সহসভাপতি আবু মোয়াছেন,সহসাধারণ সম্পাদক মাহাবুব রহমান,যুগ্নসম্পাদক কাজী হান্নান  সাংগঠনিক নুর মোহাম্মদ উজ্জ্বল,মোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোঃ ফারুক মিয়া।

    উক্ত ফুটবল টুর্নামেন্টে ম্যাচে ৮টি দল অংশগ্রহণ করেন। ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায়  কে এইচ এস ওয়ারিওর্স বনাম ডু অর ডাই এর  মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় কে এইচএস ওয়ারিওর্স ৪-২গোলে ডু অর ডাইকে  পরাজিত করে চ্যাম্পিয় ট্রাফি অর্জন করে।

    খেলায় রেফারি দায়িত্ব পালন করে মাহাবুব হাসান  এবং ধারাভাষ্যকার ছিলেন ওসমান গনি তনু।পরে সেরা খেলোয়াড় এবং গোলদাতাকে পুরস্কার প্রদান করা হয়।

  • আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে গাঁজা ও স্কফ, র‍্যাব-৯ এর অভিযানে, ট্রেন চালক শাহজাহান গ্রেফতার

    আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে গাঁজা ও স্কফ, র‍্যাব-৯ এর অভিযানে, ট্রেন চালক শাহজাহান গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কন্টেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

    এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। তবে সহকারী লোকোমাস্টার পালিয়ে গেছেন।

    বৃহস্পতিবার (২৫ জুন) চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কন্টেইনার ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ অভিযান পরিচালনা করে।

    গ্রেফতার ঐ মালবাহী ট্রেনের ইঞ্জিনের ড্রাইভার শাহজাহান মিয়া (৫২)নোয়াখালী বেগমগঞ্জ থানার কুতুবপুর ইউপির, আবদুল্লাহপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার পুত্র।

    র‍্যাব-৯-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ট্রেনটির ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর তল্লাশি চালাতে গেলে লোকোমাস্টার প্রথমে বাধা দেন এবং র‍্যাব সদস্যদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে একটি বস্তার ভেতর থেকে ৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ১৬ কেজি। এছাড়া একটি স্কফের বোতলও উদ্ধার করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর থেকেই র‍্যাব সদস্যরা লোকোমাস্টারকে তল্লাশির বিষয়ে অবহিত করেন। তবে তিনি তল্লাশিতে সহযোগিতা না করে উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র‍্যাব সদস্য এসে ইঞ্জিনে তল্লাশি চালান। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযান শেষে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে নতুন একজন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়।

    র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত লোকোমাস্টার শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শেষে, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

    অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন সভা

    কাপ্তাই উপজেলায় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন সভা

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জুন ২৬।

    এবারের ৫৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    প্রধান অতিথি বলেন,শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায়  জাতীয় ভিটামিন ‘এ’ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমা জানান, ২৮ জুন ২৬সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল দেয়া হবে। দূর্গম এলাকা, লঞ্চ, ফেরীঘাট,বাস-স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

    এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি),পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাদুল হাসান।

  • পরিবেশ  সবুজায়নের লক্ষ্যে  কাপ্তাই জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

    পরিবেশ  সবুজায়নের লক্ষ্যে  কাপ্তাই জোনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

    কাপ্তাই প্রতিনিধি। 

    পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে  কাপ্তাই জোনের( ৩৮ বীর)এর  উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে।

    বৃহস্পতিবার ( ২৫ জুন) দুপুরে কাপ্তাই জোন সদর এলাকায় জোনের উপ অধিনায়ক  মেজর মোঃ জিয়াউর রহমান -এর উপস্থিতিতে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে লেকভিউ আইল্যান্ড এলাকায় বিভিন্ন প্রজাতির ৩২টি ফলজ গাছ রোপণ করা হয়।

    এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগকে উৎসাহিত করতে পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে মোট ৪২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ  কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমানসহ সামরিক ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এসময় জোনের পক্ষ হতে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

  • কাপ্তাই  কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই  কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   বৃহস্পতিবার( ২৫ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিষ্ঠানটির  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।

    বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায়  সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহবায়ক ড. মো. নাসিরউদ্দিন।

    শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম। শিক্ষার্থীদের মধ্য বক্তব্য রাখেন অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার।

    প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ড সচিব প্রফেসর জহিরুল হক স্বপন বলেন, “বর্তমান যুগ প্রযুক্তির যুগ, একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রম হিসাবে সংস্কৃতি ও ক্রীড়া চর্চা এবং বিজ্ঞান মনস্ক হওয়া দরকার।

  • কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ জুন)বেলা ১২ টায় প্রতিষ্ঠান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

    প্রভাষক তামান্না ইসলাম ও রোজ সোনিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন)।

    স্বাগত বক্তব্য রাখেন নৌবাহিনী স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

    প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি কাপ্তাই শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক এবং নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির চেয়ারম্যান  কমডোর এস এম সুমন হায়দার।

    তিনি বিদায়ী শিক্ষার্থীদের  উদ্দেশ্য করে বলেন প্রতিষ্ঠানের শিক্ষকগন  তোমাদেরকে শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং দেশপ্রেমিক হতে শিখিয়েছেন।  তোমরা ভালো মানুষ হও, তাঁর জন্য বড় স্বপ্ন দেখতে হবে।

    এসময় বক্তব্য রাখেন  ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হামিদুল ইসলাম , চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং,প্রভাষক কামরুল আলম,প্রাক্তন শিক্ষার্থী লেফটেন্যান্ট প্রিয়ান্তি বড়ুয়া,বিদায়ী শিক্ষার্থী বিন্তি ধর নীলা, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহানা তানভীরসহ   পদস্থ নৌ বাহিনীর কর্মকর্তা,  প্রতিষ্ঠানটির শিক্ষক এবং বিদায়ী শিক্ষার্থীগণ।

  • কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ 

    কাপ্তাইয়ে ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের দিনব্যাপী বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাইয়ে বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জারদের বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট বিধানাবলী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ফরেস্টারদের সাম্প্রতিক সময়ে প্রণীত বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট নীতি ও বিধানাবলী বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা  কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণে অনুষ্ঠিত হয়।

    বুধবার (২৪ জুন ২৬) সকাল সাড়ে নয়টা হতে বিকাল ৫টা পর্যন্ত অফিস সহায়ক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালক মোহাম্মদ হোসেন।

    স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সদর রেঞ্জার দীপন চাকমা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার

    প্রধান অতিথি বন সংরক্ষক বলেন,বন ও বন্য প্রাণী নীতিমালা সকলে জানা থাকলে অন্য কারও নিকট সহযোগিতা প্রয়োজন হয়না।২০২৬সালে নতুন  বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট নীতি ও বিধানাবলী  বিষয়ে আইন প্রণয়ন করা হয়েছে। সকলে সেই সকল আইন ও নীতিমালা অনুসরণ করা এবং জানা প্রয়োজন। তিনি  আরও জানান প্রশিক্ষণে জ্ঞান অর্জন করা যায়।প্রশিক্ষণের বিকল্প কোন কিছু নেই।প্রশিক্ষণের দ্বিতীয়র্থে  সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ। তিনি সকল ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টারদের বলেন,বন্যপ্রাণী আইন জানুন,কেউ আপরাধ করলে তাঁর বিষয়ে বন আইনে ব্যবস্থা নিন। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে ২৫জন ফরেস্ট রেঞ্জার, ডেপুটি রেঞ্জার ও ফরেস্টার অংশগ্রহণ করে।

    ছবি ও ক্যাপশন-কাপ্তাই বন ও বন্য প্রাণী সংশ্লিষ্ট নীতি বিধানাবলী বিষয়ে ফরেস্ট রেঞ্জারদের প্রশিক্ষণ।

    কবির হোসেন

    কাপ্তাই (রাঙামাটি)প্রতিনিধি

    ০১৮২৪৯১২১৬৪,০১৫৫৩৭৪৭৪১০.

  • কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

    কাউখালীতে উন্নত জাতের বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে উন্নত জাতের বীজ, সার ও প্রয়োজনীয় উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪শে জুন (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের পক্ষে,কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পিরোজপুর জেলার অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার।

    এ সময় উপস্থিত প্রত্যেক কৃষককে ৫টি করে নারিকেল চারা, ৫টি বাঁশের কঞ্চি এবং ১৫০ কেজি জৈব সার প্রদান করা হয়।
    এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪২০ জন কৃষকের মাঝে ২ হাজার ১০০টি নারিকেল চারা বিতরণ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা,লেবু,পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ এবং উফশী আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয় বলে জানা গেছে।
    বিতরণ কার্যক্রমের এক পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুরের অতিরিক্ত উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকার কৃষকদের পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বৃক্ষরোপণ ও কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে একদিকে যেমন কৃষকের আয় বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
    অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু

    গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু

    বিশেষ প্রতিনিধি। 

    পিরোজপুরের কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের কচা নদী সংলগ্ন গাবখান চ্যানেলের সন্ধিস্থলে প্রস্তাবিত গাবখান দ্বিতীয় সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
    মঙ্গলবার(২৩ জুন) দুপুর ১২টায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদল সম্ভাব্য সেতুস্থল পরিদর্শন করেন।
    পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপ-পরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদলে প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ সময় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান,কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভিপি মো. শফিউল আজম দুলাল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম রানা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    স্থানীয়দের দীর্ঘদিনের দাবিকৃত এ সেতু নির্মিত হলে কাউখালী, নেছারাবাদ(স্বরূপকাঠি) ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের মধ্যে যোগাযোগ আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
    এ বিষয়ে বিএনপি নেতা শফিউল আজম দুলাল বলেন, “নির্বাচনের আগে ও পরে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে নদীভাঙন রোধে জিওব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে। উপজেলা হাসপাতালের আধুনিকায়ন কার্যক্রমও এগিয়ে চলছে। গাবখান দ্বিতীয় সেতু বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতি,কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।”
    তিনি আরও বলেন,সেতুটি নির্মাণ হলে ব্যবসায়ীদের পণ্য পরিবহন সহজ হবে,শিক্ষার্থীদের যাতায়াতে সময় ও খরচ কমবে, কৃষিপণ্য ও কাঁচামাল দ্রুত বাজারজাত করা সম্ভব হবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
    পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী প্রকল্পটির প্রাথমিক কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন। তারা এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়,বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।