কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ জুন ২৬।
এবারের ৫৯৯১ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিষয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।
প্রধান অতিথি বলেন,শিশুদের অপুষ্টি প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভিটামিন ‘এ’ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হলা অং মারমা জানান, ২৮ জুন ২৬সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল দেয়া হবে। দূর্গম এলাকা, লঞ্চ, ফেরীঘাট,বাস-স্টেশনসহ গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল কেন্দ্রের মাধ্যমে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি),পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমা ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মাহাদুল হাসান।