Category: সারাদেশ

  • জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ 

    কাপ্তাই প্রতিনিধি। 

    জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজ ফসলের সমারোহ। মৌসুমি চাষিরা ফসল ফলাতে ব্যস্ত সময় পার করছেন। কাপ্তাই হ্রদের পানি একটু একটু কমছে,আর সেই শুকিয়া যাওয়া হ্রদের কুল ঘেঁষে বিভিন্ন ফসল চাষে ব্যস্ত হয়ে পরেছে কৃষকরা।

    প্রতি বছরের ন্যায় এবারও বিশাল কাপ্তাই হ্রদ জুড়ে চাষ করতে দেখা যায় কৃষকদের। হ্রদের পাশে  বসবাসরত লোকজন দীর্ঘ এক বছর যাবত অপেক্ষার প্রহর গুনে কখন কাপ্তাই হ্রদের পানি কমবে।আর শুকিয়ে যাওয়া বা জেগে ওঠা হ্রদে ফসল ফলাবে।

    কাপ্তাই হ্রদে ঘুরে দেখা যায়, একটু পানি কমছে আর সেই শুকিয়ে যাওয়া ছোট, ছোট জায়গায় কৃষকরা হরেকরকম ফসল ফলছে। বিভিন্ন ধরনের ধান,তরমুজ, লাউ,কুমড়া,টমেটো, বড়কটি,ঢেড়শ, লালশাক, পালংশাক, কলমিশাকের  ফসল ফলাচ্ছে।

    বিলাইছড়ি কৃষক সুজন তনচংগা জানান,  এবার কাপ্তাই হ্রদের  পানি একটু ধীরগতিতে কমেছে। যার ফলে বিভিন্ন ফসলের চাষ করতে দেরি হয়েছে। এবং কেংড়াছড়ি কৃষক আলমগীর জানান,আমরা হ্রদের পানি একটু একটু শুকানোর পাশাপাশি বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন, সালমা বেগম জানান এই চাষের ওপর  নির্ভর করে আমাদের একটি বছরের সংসার খরচ। কৃষক সাইনু মারমা,থুইপ্রু মং জানান,এবার আমরা বিভিন্ন ফসল ও সবজি চাষ করেছি।তবে বিভিন্ন ফসল বিক্রয় করে বেশ অর্থ উপার্জন হয়েছে। এই অর্থ দিয়ে ছেলে মেয়েদের লেখা পড়ার খরচ,ঋণ পরিশোধ,বৈশাখী উৎসব পালন করার কথা জানান। বিলাইছড়ি ও কেংড়াছড়ি কৃষক জানান,এবার ধানের ফসল ভালো হয়েছে। কাপ্তাই কৃষক শাহাবুদ্দিন ও সালমা জানান,ইতি মধ্যে বিভিন্ন সবজি  বিক্রয় করে বেশ কিছু টাকা আয় করা হয়েছে। সেই টাকা দিয়ে হাঁস,মুরগী ও ছাগল ক্রয় করছে বলে জানান। চাষিরা এবার ফসল ফলিয়ে  তাদের মুখে বেশ হাঁসি দেখা যায়।

  • শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক

    শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক

    মো: সবুজ হোসেন রাজা,
    শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
    শাহজাদপুর থানার এসআই মো. জাহিদুল ইসলাম নেতৃত্বে একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনা করে।

    অভিযানের সময় সন্দেহভাজন তিন ব্যক্তি আটক হন। তাদের কাছ থেকে মোট ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    আটক ব্যক্তিদের নাম হলো: মো. রবিউল হাসান, মো. মোজাম্মেল হোসেন ও মো. মামুনুর রশিদ। তারা সবাই উপজেলার বিভিন্ন এলাকায় বসবাস করছেন এবং প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ।

    শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা মাদক নির্মূলের দায়িত্বে দৃঢ়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও মাদক প্রতিরোধে অভিযান জোরদার করা হবে।

  • কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না

    কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না

    নিজস্ব প্রতিবেদক।

    পিরোজপুরের কাউখালী গান্ডতা ব্রীজ সংলগ্ন “গান্ডতা এহ ইয়ায়ে উলুম কওমী ও নুরানি মাদ্রাসায় ” বিশেষ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বাদ এশা মাদ্রাসার হল রুমে প্রতিষ্ঠানের সভাপতি সমাজসেবক শফিউল আজম দুলাল (ভিপি দুলাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার (অব) ফরিদুজ্জামান পান্না।

    এসময় মাদ্রাসা সংলগ্ন ইয়াতিম খানা এবং লিল্লাহ বোডিং এর সভাপতি সমাজ সেবক মনিরুজ্জামান, মাদ্রাসা কমিটির সদস্য অধ্যাপক আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মন্টু, সমাজসেবক মোঃ ফারুক হোসেন, সাবেক সেনাবাহিনীর অফিসার আবদুর রাজ্জাক তালুকদার, সহ মাদরাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, দাতা সদস্য, শিক্ষক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি সংক্ষিপ্ত আলোচনায় বলেন ,আমাদের কোমলমতি প্রতিটি শিশুদের লেখাপড়ার পাশাপাশি ধর্মীয়, নৈতিক শিক্ষার সাথে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিতেহবে। এতে করে প্রতিটি শিক্ষার্থী ইসলামের খেদমতের পাশাপাশি একেক জন দক্ষ সৎ খোদাভীরু জনশক্তি জনসম্পদে পরিনত হবে। এর সাথে বয়স্কদের জন্য বিষয়ভিত্তিক ব্যবহারিক মাসনুন দোয়া, মাসলা মাসায়েল শিক্ষা দেয়া প্রয়োজন।

    সবশেষে ১৯৯০ সালে গালুয়ার পীর সাহেব মরহুম মাওলানা আব্দুল হক খান প্রতিষ্ঠিত এই দ্বীনি প্রতিষ্ঠানটির সাধ্যমত সহোযোগিতা করার আশ্বস্ত করেন।

  • জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

    জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন

    শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিবেদক।

    শরীয়তপুরের জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন।

    ২৬ মার্চ ভোর ৫.৫০ মিনিটে জাজিরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালে ২৫ মার্চ কালো রাত্রী ও ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম এর নেত্রীত্বে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেন শুরু করেন,
    এরপরে জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ এর নেত্রীত্বে জাজিরা থানা পুলিশ, পদ্মাসেতু দক্ষিণ থানা অফিসার ইনচার্জ শাহ আলম এর নেত্রীত্বে দক্ষিণ থানা পুলিশ, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি মোঃ বজলুর রশিদ শিকদার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিটু আকন এর নেত্রীত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলনের নেতৃত্ব পৌর বিএনপি, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এর নেত্রীত্বে জাজিরা প্রেস ক্লাব, জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়, জাজিরা গার্লস স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের জনগণ এসময়ে মহান স্বাধীনতা দিবসের সকল শহীদের প্রতি বিনম্র নিবেদন করেন।
    এসময়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদে ঈমান হাফেজ মাওলানা মোঃ সজিব মল্লিক।

  • শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

    শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

    স্টাফ রিপোর্টার।

    সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে শাহজাদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

    শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসফিকা হোসেন। তিনি শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

    এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুরের সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আমির হোসেন সবুজসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

    এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, “শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে।”

    অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে দিবসের কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

  • কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    স্টাফ রিপোর্টার, কাউখালী (পিরোজপুর)।

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
    ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নৃশংস গণহত্যা চালায়। এর প্রতিবাদে বাঙালি জাতি স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, লক্ষাধিক শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে ১৬ ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এর মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। পরে ১৯৭২ সালের ২২ জানুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দিনটি সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়।
    দিবসটি উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালেই উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদীতে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শৃঙ্খলা ও দেশপ্রেমের অনন্য প্রদর্শন করে।
    এছাড়াও দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন,উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ আলী হোসেনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
    অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

  • কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল 

    কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল 

    কাপ্তাই প্রতিনিধি ।

    রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই উপজেলার আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদে দিবসটি উদযাপন উপলক্ষে পবিত্র খতমে কুরআন, আলেচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন।

    তিনি বলেন,বাঙালী সকল সম্প্রদায়ের বীর সেনারা নয় মাস যু্দ্ধ করে দেশ স্বাধীন করেছে।যার ফলে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এবং বাঙলা ভাষায় আজ আমরা  কথা বলেছি।

    এসময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মডেল কেয়ারটেকার হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাইফী , কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন, আব্দুল ছালাম, শিক্ষক কবির হোসেন, আব্দুল আজিজ ছিদ্দিকী।  পরে সকল শহীদদের জন্য  দোয়া ও মুনাজাত করেন হাফেজ আবুল কালাম।

    এসময় সকল মসজিদ ভিত্তিক শিশুরা এবং গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

    কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত  এএসআই  মো. মাহাবুর হাসান নিহত সড়ক দূর্ঘটনা নিহত  হয়েছেন।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান , ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙামাটি- চট্টগ্রাম  মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

    দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙামাটি  মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ( ২৫ মার্চ) সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে   তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    ওসি জানান নিহত এএসআই মোঃ মাহাবুর হাসানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার যশোর সদর উপজেলায় নেওয়া হয়েছে

  • আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

    আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার, কসবা -আখাউড়া ২০ মার্চ সাবেক এমপি, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে সোশ্যাল মিডিয়ায় “আনিসুল হক মুক্তির সংগ্রাম পরিষদ , নামে, পেইজ খুলে, প্রকাশ্যে পোস্টারিং করে প্রচার প্রচারনার অভিযোগে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেন পুলিশ।

    উল্লেখ যে ২০ মার্চ কসবা আখাউড়া উপজেলার ভিতরে
    ২ ছাত্রলীগ নেতা, কসবা আখাউড়ার সাবেক এমপি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে, কারাবন্দি আনিসুল হকের নিঃশর্ত মুক্তি চেয়ে প্রকাশ্যে পোস্টারিং দেওয়ালে লাগিয়ে,,আনিসুল হক মুক্তির সংগ্রাম পরিষদ নামে পেইজ খুলে ফেসবুকে প্রচার প্রচারণা করেন, ২৫/৩/২০২৬ ইং অনুমান রাত সাড়ে নয় ঘটিকার সময়, তাদের এলাকা হইতে, তাদেরকে গ্রেফতার করেন আখাউড়া থানা পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার উত্তর ইউনিয়ন এর মোঃ জরপুল ইসলাম জয়, পিতা- নুর মোহাম্মদ।
    নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক করুয়াতলী, থানা আখাউড়া, জেলা ব্রাহ্মণবাড়িয়া ।

    ও মনিয়ন্দ ইউপি ছাত্রলীগের সদস্য, মনিয়ন্দ গ্রামের মধ্যপাড়ার, শেখ আফরান ইউসুফ, পিতা -মোঃ কাশেম মিয়া।

    আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

  • গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা 

    গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির  কাপ্তাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  সকাল ১১ টায় উপজেলা পরিষদের পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী’তে  অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ রুহুল আমিন।

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা  অং মারমা,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, রাঙামাটি  জেলা বিএনপি’র সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল,বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ ঘোষ প্রমূখ।

    এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী,খাদ্য কর্মকর্তা বকতিয়ার উদ্দীন সহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,শিক্ষক, আনসার,ফায়ার সার্ভিস,গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।