Category: আইন/আদালত

  • চন্দ্রঘোনার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

    চন্দ্রঘোনার ১০ বছরের  সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ১০ বছরের  সাজাপ্রাপ্ত এক  আসামীকে চট্টগ্রাম মহানগর চাঁদগাঁও থানাধীন  কাপ্তাই রাস্তার মাথা হতে গ্রেফতার করেছে পুলিশ ।

    বুধবার বিকাল ৪টায় চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল সঙ্গী ও ফোর্স নিয়ে চট্টগ্রাম র‍্যাব -৭ এর সহযোগিতা কমল সরকার ( ৪০)কে গ্রেপ্তার করে। কমল সরকার  কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি এলাকার মৃত সুকুমার সরকার এর ছেলে।

    চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাকের আহমেদ(ওসি) জানান গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দুটি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত আসামি।

    গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে  জানান।

  • কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

    স্টাফ রিপোর্টার,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনীর এক চৌকস দল।
    ২৫শে জানুয়ারি(রবিবার) রাত ১১ঃ০০ ঘটিকার সময় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
    ঘটনার বিবরণে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের, সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে আসামী আরিফুল ইসলাম বাবুর(৪২) বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর বাসা থেকে কিছু ধারালো চাকু ও দেশীয় অস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও পাওয়া যায়।এছাড়াও আসামী আরিফুল ইসলাম বাবুর নামে বিভিন্ন থানায় ৫ টি মামলাও চলমান আছে বলে জানা যায়।
    অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
    ২৬শে জানুয়ারী(সোমবার) সকালে আসামীকে
    বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

  • কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়

    কাউখালীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মত বিনিময়

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, উপজেলার আইন শৃঙ্খলা রক্ষা এবং আগামী ১২ই ফেব্রুয়ারী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হওয়ার লক্ষে, উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    কাউখালী সরকারি মহাবিদ্যালয়ে অবস্থানরত সেনাবাহিনী ক্যাম্পের হলরুমে, ২৪শে জানুয়ারী(শনিবার) সকাল ১০ ঘটিকার সময় মেজর এস এম খালেদুল ইসলামের সভাপতিত্বে, এ সভা অনুষ্ঠিত হয়।
    ঘন্টাব্যাপী এ আলোচনা সভায় সাংবাদিকবৃন্দ উপজেলার আইন শৃঙ্খলা রক্ষায়, বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরতে গিয়ে, এলাকায় মাদক ব্যবসা ও মাদক পরিবহনে অবাধ মোটর সাইকেলের ব্যবহার,শহরের ছোট রাস্তার মধ্যে ভারী টমটম প্রবেশে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি,অটোস্ট্যান্ডগুলোতে অটোগুলোর এলোপাতাড়ি অবস্থান,ফুটপাথ দখল করে পন্যসামগ্রী বিক্রয়ে যানচলাচলে অচলাবস্থার কথা তুলে ধরেন।
    তারা আরও বলেন বাংলাদেশ সেনাবাহিনী এই আপামর জনগোষ্ঠীর নির্ভরযোগ্য ও আস্থার কেন্দ্রস্থল। যার বাস্তব প্রতিফলন ইতিমধ্যে কাউখালীতে তাদের পেশাদারিত্ব দক্ষতা ও সামাজিক কর্মকান্ড,বিশেষ করে এই এলাকার ছিন্নমূল মানুষের মাঝে শীতের কাপড় বিতরনসহ আইন শৃঙ্খলা রক্ষায়,বীরদর্পে অপারেশন পরিচালনা, আমাদেরকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা আশা করছি আগামী নির্বাচনেও তারা তাদের বলিষ্ঠ অবদান রাখবেন।
    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মেজর এস এম খালেদুল ইসলাম তার বক্তব্যে বলেন কাউখালী উপজেলায় একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য,আমরা কাউখালীতে অবস্থান করছি। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর।
    তিনি আরও বলেন,মাদক পরিবহনে মোটরসাইকেলের ব্যবহার ও অনিবন্ধিত যানবাহনরোধে অভিযান পরিচালনায়, ইতিমধ্যে আমরা গত দুইদিনে ৭টি মামলায় মোট =৪৩,০০০/- টাকা জরিমানা এবং দুইটি মোটরসাইকেল ও একটি গাড়ি আটক করেছি। যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় অটো মালিক সমিতির সাথে ফলপ্রসূ বৈঠক করাসহ, হাটবাজার নিয়ন্ত্রণে বাজার কমিটির সাথেও বৈঠক করেছেন বলে জানান। ভবিষ্যতেও আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।
    এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলার সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের তথ্য, এছাড়া অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের সন্ধান চেয়ে এবং এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে, সভার সমাপ্তি ঘোষণা করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মোঃ রাশাদ,সার্জেন্ট খায়রুল ও সার্জেন্ট মোহাম্মদুল্লাহ প্রমুখ।

  • কাউখালীতে মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল জব্দ

    কাউখালীতে মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল জব্দ

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
    উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, বিশেষ এ কম্বিং অপারেশনে গত ১০ দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
    এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান,মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশনে, কাউখালী উপজেলার কঁচা নদী, সন্ধ্যা নদী ও কালিগঙ্গা নদী থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনাকালে বিগত ১০ দিনে, কারেন্ট জাল ২৫০০০ মিটার, চরগড়া জাল ৫০টি ও ৪টি বেহুন্দিজাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা।
    তিনি আরও জানান জব্দকৃত এসব অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল জব্দ ও বিনষ্টের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

  • কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ 

    কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ 

    বিশেষ প্রতিবেদন। 
    পিরোজপুর জেলার কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
    মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপারেশনের বিশেষ কম্বিং অপারেশনে উপজেলার কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে গত ৭ দিনে অভিযান পরিচালনা করে ২০টি চরগড়া, ২টি বেহুন্দিজাল ও ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
    জব্দকৃত অবৈধ জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
    অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
    এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এই অভিযান চলমান থাকবে।
  • আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার সহ গ্রেফতার ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ ১২/০১/২০২৬ ইং তারিখ আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১ টি প্রাইভেটকার আটক করে। এ সময় প্রাইভেটকার তল্লাশী করে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১। মিজানুর রহমান (৩৩) পিতা-নিয়ামত আলী
    মাতা-ফরিদা বেগম ২. মোঃ আরজু আলম (৩৪)
    পিতা-মৃত মনির উদ্দিন মাতা-নূর জাহান বেগম
    উভয় সাং-আলীপুর (পোষ্ট- সাচনা) থানা-জামালগঞ্জ
    জেলা-সুনামগঞ্জ। এদেরকে হাতে নাতে গ্রেফতার করেন পুলিশ। উদ্ধারকৃত মাদক মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে,আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কসবা সীমান্তে টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় থ্রিপিস ও শাড়ীসহ, আটক ২

    কসবা সীমান্তে টাস্কফোর্স অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় থ্রিপিস ও শাড়ীসহ, আটক ২

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রিপিসসহ দুজনকে আটক করা হয়েছে।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। বিজিবি ৬০ ব্যাটালিয়নের পাশাপাশি পুলিশ এ অভিযানে অংশ নেয়।

    সুলতানপুর ব্যাটালিয়ান (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় থ্রিপিস শাড়ীসহ দুজনকে আটক করা হয়েছে ।

    শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।

    ৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবা এলাকায় শুক্রবার সকাল সাড়ে দশটায় চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ থ্রিপিস ও শাড়ী জব্দ করা হয়। এ সময় আনোয়ার হোসেন (৩২) ও মোঃ মনির হোসেন (২৬) কে চোরাচালানের অভিযোগে আটক করা হয়। তারা কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। জব্দকৃত শাড়ীর ও থ্রিপিস এর মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।

    সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কসবা এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে দুজন আসামিসহ এসব অবৈধ শাড়ী ও থ্রিপিস জব্দ করা হয়েছে।

  • আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    আখাউড়ায় ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া জেলার পুলিশ সুপার জনাব শাহ মোঃ আব্দুর রউফ মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাবেদ উল ইসলাম এর সার্বিক নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান কালে এস.আই(নিরস্ত্র) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালীন সময়ে ২৫/১২/২০২৫ ইং তারিখ, দুপুর ২টা:০৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন পৌরসভার অর্ন্তগত রেলওয়ে স্কুলের পূর্বপাশে বাইপাস সংলগ্ন অক্সফোর্ড কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পাকা রাস্তার উপর হইতে ৪ কেজি গাঁজা সহ মোঃ আনোয়ার (৪২), পিতা- মৃত রহিম মিয়া, মাতা- মৃত মনোয়ারা বেগম, সাং-মধুবাগ, থানা-হাতিরঝিল, জেলা-ঢাকা‘ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উপরোক্ত গাঁজা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

  • কাউখালীতে অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

    কাউখালীতে অভিযানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

    কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ।
    পিরোজপুরের কাউখালীতে  অভিযানে থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।
    কাউখালী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল কবির লিটন (৫৬)কে উপজেলা সদরের দক্ষিণ বাজার থেকে গ্রেফতার করেছে।
    তার বিরুদ্ধে বিএনপি নেতার বিল্ডিং নির্মাণে চাঁদা দাবি, মারধর ও আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ করার অপরাধ দেখানো হয়েছে।
    এ ব্যাপারে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে চাঁদাবাজি সহ ককটেল বিস্ফোরণের মামলা রয়েছে।
    আজ শনিবার  আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
  • কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাইয়ে গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম রেখে পলায়ন

    কাপ্তাই প্রতিনিধি।

    কাপ্তাই বনে গাছ চুরি  করতে এসে বন বিভাগের গুলির শব্দ শুনে গাছ চুরির সরঞ্জাম ও নৌকা রেখে চোর পলায়ন।

    শনিবার বেলা ১২টায় একদল গাছ চোর দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জের শুকনাছড়ি বন বিটের পুলিশ ক্যাম্প এলাকায় গাছ চুরি করতে আসে।

    এসময় কাপ্তাই রেঞ্জের বন বিভাগের লোকজন গাছ চোরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। দূর হতে বন বিভাগ এক রাউন্ড গুলি করলে সঙ্ঘবদ্ধ চোর গাছ,নৌকা,গাছ কাটার করাতসহ সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমরা কাপ্তাই পুলিশ ক্যাম্প এর  মাধ্যমে গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই, যেয়ে দেখি চারজন গাছচোর দূরে রির্জাভ বনের গাছ কর্তন করছে। এসময় আমি এক রাউন্ড ফায়ার করি।

    ফায়ার করার পর চোরদ্বয় গাছকাটার সরঞ্জাম রেখে পালিয়ে যায়। আমরা কর্তনকৃত গাছ,নৌকাসহ উদ্বার করে অফিসে নিয়ে আসি।

    এ বিষয়ে বন মামলা করা হবে বলে জানান।