Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে আহত- ৪

    কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে আহত- ৪

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিজিবি ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।

    শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ৪১ বিজিবি ফটকের  সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

    থানা সুত্রে জানাযায়  যাত্রিবাহী একটি  সিএনজি উপজেলা সদর  বরইছড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি জিকসার ১৫০ সিসি মোটরসাইকেল কাপ্তাই হতে লিচুবাগান এলাকায় যাওয়ার পথে ঘটনাস্থলে  দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এসময় দুর্ঘটনায় সিএনজি চালক মো. সায়মুন (২০), মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭), সিএনজির যাত্রী মো. জিদান (২০) এবং মোটরসাইকেলের যাত্রী মো. রানা (১৭) আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে।

    আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরুতর জখমপ্রাপ্ত হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি । তার ডান হাত ভেঙে যায় এবং গলায় কেটে যায়। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি) জানান  দুর্ঘটনার পর কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে।

  • চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযানে চালিয়ে ২নংরাইখালী ইউপি হতে চোলাইমদসহ দুই পাচারকারী মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার দুপুরে  রাইখালী  কাজীপাড়া সিএনজি স্ট্যান্ড মোড় থেকে  অভিনব পন্থায় স্যালাইন ব্যাগ ভর্তি ১৮ লিটার চোলাইমদসহ খাদিজা আক্তার(৩৫)ও তানিয়া আক্তার (৪০)কে চন্দ্রঘোনা থানা পুলিশ গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম মহানগর খুলশী  আম বাগান এলাকায় বসবাস করে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের(ওসি( জানান  থানার উপ পরিদর্শক ( এসআই)  আক্তার হোসেন এর নেতৃত্বে  সঙ্গীয় ফোর্স  বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার দুপুরে পাচার করার সময় হাতেনাতে তাদের গ্রেপ্তার করে।

    আটককৃতদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে রবিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে জানান।

  • বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক  ঈশ্বর চন্দ্র তনচংগ্যার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার  বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পরিচালনা  কমিটির সভাপতি একরাম হোসেন এতে সভাপতিত্বে এবং  শিক্ষক যুথি মারমার সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক সুলতানা বেগম, পরিচালনা কমিটির সদস্য জাকারিয়া, জাকির হোসেন সুমন, মাসুদ এবং শিক্ষক সমিতির সভাপতি রতনসহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় বিদ্যালয় কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

  • উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি বরকল হতে উদ্বার হওয়া বিপন্নপ্রাণী  লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে।

    বুধবার সকাল ১০টায়  বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান  বরকল উপজেলার ১৫১ নং গর্জনতলী মৌজার লোকালয়ে অরক্ষিত অবস্থায় একটি লজ্জাবতী বানর দেখতে পায়।

    বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা,  পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  নির্দেশে বরকল স্টেশনের সঙ্গীয় স্টাফসহ বানরটি  উল্লেক্ষিত স্থান হতে উদ্ধার করা হয়। পরে রাত ৮টায় উদ্বার হওয়া বিপন্ন লজ্জাবতী বানরটি  কাপ্তাই জাতীয় উদ্যানের কর্ণফূলী রেঞ্জের সূরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।

    অবমুক্ত করার সময় কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা আবু নাঈমসহ বন বিভাগের স্টাফগণ উপস্থিত ছিলেন।

    রেঞ্জ কর্মকর্তা আবু নাঈম জানান, আইইউসিএন (IUCN) রেড লিস্ট অনুযায়ী লজ্জাবতী বানর (Bengal Slow Loris) বিপন্ন (Endangered) ক্যাটাগরিভুক্ত প্রাণী। তিনি বন্যপ্রাণী রক্ষায় আমরা সকলে এগিয়ে আসার আহবান জানান।

  • কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন 

    কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে  এলপিআরএফ ব্যবস্থার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    বুধবার সকাল সাড়ে ১১ টায়  রাঙামাটির কাপ্তাই উপজেলার স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ন্যাশনাল লিড এ্যাডভোকেসি মনিকা বিশ্বাস।

    হাসপাতাল ক্লিনিক্যাল চীফ  ডাঃবিলিয়ন এ সারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ  হাসপাতাল  পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার, দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মেডিকেল অফিসার ডা: মেহেরুল রিজওয়ান এবং হাসপাতালের ফিন্যান্স বিভাগের প্রধান সন্তোষ বোস। এসময় হাসপাতালে চিকিৎসক, স্টাফ এবং কুষ্ঠ রোগীরা উপস্থিত ছিলেন।

  • মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

    মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর থেকে।

    ডিজিটাল লেনদেনের প্রসার ও নগদবিহীন অর্থনৈতিক কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করতে মাদারীপুরে সচেতনতামূলক র‍্যালি করেছে পূবালী ব্যাংক।
    সোমবার (৪ মে) সকাল ১০টায় মাদারীপুর পুরান বাজারস্থ পূবালী ব্যাংকের প্রধান শাখা থেকে র‍্যালিটি শুরু হয়। “লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মাঝে ক্যাশলেস লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।
    র‍্যালিতে নেতৃত্ব দেন ব্যাংকের কর্মকর্তা ইকবাল হোসেন। এতে অংশগ্রহণ করেন ব্যাংকের বিভিন্ন শ্রেণির গ্রাহক, স্থানীয় সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা।
    র‍্যালি শেষে শহরের আমিরাবাদ শহীদ বাচ্চু সড়কের কাজী ভবনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ফরিদপুর রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাজী সিহাবুল ইসলাম।
    এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান হাওলাদার নান্নু, পরিচালক বাবুল চন্দ্র দাস, ব্যবসায়ী আব্দুর রহিম মিয়া, শাহাদাত হোসেন এবং ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক মাদারীপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন।
    আয়োজকরা জানান, ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে নগদবিহীন লেনদেন জনপ্রিয় করতে এবং জনগণকে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

  • কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন ও আলোচনা সভা 

    কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাপ্তাই ইউনিয়ন শাখার আয়োজনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    শুক্রবার বিকাল ৫টায় অবকাশ ক্লাবে কাপ্তাই উপজেলা শ্রমিক দল সম্পাদক আব্দুল্লা আল নাহিয়ান ডালিম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল সম্পাদক মো.হারুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই ইউনিয়ন শ্রমিক দল  সভাপতি শেখ মোঃ আব্দুল হালিম।

    এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক মোঃ দিলদার হোসেন। প্রধান অতিথি বলেন,  শ্রমিকরা তাদের ন্যায্য  দাবীর জন্য আমেরিকা শিকাগো শহরে নিজের জীবন বিপন্ন করে শ্রমিকদের দাবি আদায় করেছে। সেই হতে ১মে আসলেই সকল শ্রমিক আন্তর্জাতিকভাবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে।

    প্রধান বক্তব্য হিসাবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা শ্রমিক দল যুগ্নসম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, উপজেলা পরিবহন সভাপতি নুরুল ইসলাম নুরু, কাপ্তাই উপজেলা শ্রমিক দল সভাপতি মোঃফয়েজ আহমেদ, পরিবহন শ্রমিক দলের কার্যকরী সভাপতি মোঃ আয়ুব,শ্রমিক নেতা কাজী হান্নান, মাহাবুব আলম ও কাপ্তাই ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাহার। এসময় শ্রমিক দলের জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই প্রজেক্ট এলাকায়  ইয়াবাসহ দুই যুবক আটক

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ৫ পিস  ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।

    শুক্রবার (১ মে ) দিবাগত রাত ৩ টার   দিকে কাপ্তাই থানার উপ পরিদর্শক ( এসআই) ইব্রাহীম এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই   প্রজেক্ট এলাকার স্পিল বেড়িবাঁধ সংলগ্ন পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন, ইব্রাহীম (৩৪) ও ইফতেখার হোসেন ওরফে ইমন (৩১)। তাঁরা উভয়ই কাপ্তাই উপজেলার ৪ নং   কাপ্তাই ইউনিয়ন এর   ৯ নম্বর ওয়ার্ড ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ।

    এলাকার লোকজন জানান, উক্ত এলাকায় মাদকের বানিজ্য রমরমা  হওয়ার ফলে এলাকার উঠতি বয়সের স্কুল ও কলেজের যুবক ও ছাত্ররা নষ্ট হয়ে বিপথে যাচ্ছে। কাপ্তাই ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি)জানান,  আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক  তাদেরকে শুক্রবার বিকালে রাঙামাটি  আদালতে সোপর্দ করা হয়েছে।

  • কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ 

    কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ 

    কাপ্তাই প্রতিনিধি।

    বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১১টায় কাপ্তাই হর্টিকালচার সেন্টার সম্মেলন কক্ষে উপজেলা তথ্য অফিসের আয়োজনে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ ও খাল খনন কর্মসূচি বিষয়ে প্রান্তিক কৃষকদের অবহিতকরণ করা হয়।

    কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

    এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর পরই কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু  করা হয়েছে।  এটা একটি যুগান্তকারী পদক্ষেপ। এছাড়া সরকারের আরোও একটি পদক্ষেপ খাল খনন কর্মসূচী। সরকার চায় তৃনমুল পর্যায়ে মানুষের উন্নয়ন।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এবং  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব।

    এসময় কাপ্তাই   উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের এবং রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমত উল্লাহ সহ  কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার এবং কৃষকরা উপস্থিত ছিলেন।

    উক্ত অনুষ্ঠানে এসময় ১ শত কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

  • রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক বিভাগে  চ্যাম্পিয়ন চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

    কাপ্তাই উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টা হতে বেলা ১২ টা ৩৫ পর্যন্ত  কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দুইটি খেলা অনুষ্ঠিত হয়।

    দিনের প্রথম খেলায়  বালিকা বিভাগে  চংড়াছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে  কারিগর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

    এদিকে দিনের  দ্বিতীয় খেলায় বালক বিভাগে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

    খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।এ সময় তিনি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ  সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  জাহাঙ্গীর আলম, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ ,  উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি একরাম হোসেন।

    এসময়  বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

    ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক  আবু বক্কর ছিদ্দিক সোহেল, উসাইমং মারমা, দেবানন্দ বড়ুয়া এবং মো:  ইসমাইল হোসেন।