Category: চট্টগ্রাম বিভাগ

  • কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাইয়ে দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণের উদ্বোধন 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ পল্লী উন্নয়ন  কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে।

    মঙ্গলবার (২৫ নভেম্বর) বিআরডিবি মিলনায়তনে  সমবায় সমিতি দলের উপকারভোগী সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

    প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন।

    এতে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লাহ আল বাকের।

    এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি স্বপন বড়ুয়া, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন,  সাংবাদিক কাজী মোশাররফ হোসেন  উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৪০জন সমবায় সমিতির উপকারভোগী অংশগ্রহণ করেন।

  • কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ উন্নয়নে আধুনিকায়ন করা হবে -এ্যড, দীপেন দেওয়ান 

    কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ উন্নয়নে আধুনিকায়ন করা হবে -এ্যড, দীপেন দেওয়ান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটির জেলার কাপ্তাইকে মৌজা বাস্তবায়নসহ সকল উন্নয়নে আধুনিকায়ন করা হবে। এছাড়া কেপিএম রেয়নমিল চালু, কর্ণফুলী কলেজকে  অনার্স রূপান্তর, রাইখালী কর্ণফুলী নদীর ওপর  ব্রীজ নির্মাণ, কাপ্তাই ট্রাক টার্মিনাল নির্মাণসহ কাপ্তাই বিদ্যুৎ বাঁধকে আরো আধুনিকায়ন করা হবে।

    সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় কাপ্তাই  আপস্টিম জেটিঘাট রাঙামাটি জেলার ২৯৯নং আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি’র উপরোক্ত  বক্তব্য রাখেন। তিনি আরও জানান, ফ্যাসিস্ট আ’লীগ সরকার দেশকে উন্নয়নের নামে পকেট উন্নয়ন করে তলানিতে পরিনত করেছে।আমরা বিএনপি  নির্বাচিত হলে দেশ নায়ক তারেক জিয়ার হতকে শক্তি শালি করে দেশের উন্নয়নে কাজ করব।

    কাপ্তাইয়ে উন্নয়ন,কালর্ভাট,ব্রীজ,রাস্তা ঘাট নির্মাণ, ,বেকারত্ব  দূরীকরণ, মহিলাদের ফ্যামিলি কার্ডসহ কাপ্তাইকে  উন্নয়নের একটি রোল মডেল করা হবে বলে  প্রথম নির্বাচনী প্রচারণা সভায় তিনি একথা বলেন।

    কাপ্তাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে নির্বাচনী প্রচারণা সভাটি অনুষ্ঠিত হয়।

    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন মামুন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ।

    নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, রাঙামাটি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু বাছেদ অপু,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল , শ্রম বিষয়ক সম্পাদক ইকরাম হোসেন বেলাল,যুগ্নসম্পাদক দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান,কেন্দ্রীয় সেচ্ছেসেবক দলের সহসাধারণ সম্পাদক মোরশেদ আলম,   জেলা শ্রমিকদল সম্পাদক কবিরুল ইসলাম, কেপিএম সিবিত্র সভাপতি আবদুল রাজ্জাক, কাপ্তাই বিদ্যুৎ সিবিএ শাখা সভাপতি বেলাল হোসে‌ন, জেলা মহিলা বিষয়ক যুগ্নসম্পাদক ছালেহা বেগম,কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বাপন,সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক উথাইমং মারমা।

    এছাড়া কাপ্তাই ৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন। উক্ত নির্বাচনী প্রচারণা সভায় কাপ্তাই উপজেলা পাঁচটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে  মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।

  • বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাইয়ে  সম্মেলন 

    বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কাপ্তাইয়ে  সম্মেলন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখার ঔষধ ব্যবসায়ীদের সম্মেলন অনুষ্ঠিত।

    সোমবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

    সম্মেলনে নকল,ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় প্রতিরোধ এবং এন্টিবায়োটিক যৌক্তিক ব্যববহারে সচেতনতামূলক সভা নিয়ে সম্মেলন করা হয়।

    মো. শরীফুর রহমান  সহ-সভাপতি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কাপ্তাই এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কল্যাণ চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলা শাখা।

    এতে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

    স্বাগত বক্তব্য রাখেন মো. রেজোয়ান টিপু,যুগ্নসম্পাদক বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি।

    এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মো. আবিদ আহসান, ঔষধ তত্বাবধায়ক জেলা কার্যালয়,ঔষধ প্রশাসন রাঙামাটি, মো. হারুন রশিদ, সভাপতি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ঠ সমিতি রাঙামাটি জেলা, বিপ্লব বড়ুয়া সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি রাঙামাটি, কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন ও নাসরিন আক্তার মুক্তা, ঔষধ তত্বাবধায়ক। এছাড়া  বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক আব্দুল আজিজ, আব্দুল মন্নান প্রমুখ।

    সম্মেলনে নকল,ভেজাল, আনরেজিষ্ট্রার্ড ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় হতে সকলকে সাবধান ও সর্তক থাকার আহবান জানানো হয়।

  • কাপ্তাই বন বিভাগ হাতির রেডজোন এলাকা চলাচলে  সর্তকতা অবলম্বনে সাইনবোর্ড স্থাপন 

    কাপ্তাই বন বিভাগ হাতির রেডজোন এলাকা চলাচলে  সর্তকতা অবলম্বনে সাইনবোর্ড স্থাপন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগ হাতি হতে সাবধানতা অবলম্বনে সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ।

    শনিবার (২৩ নভেম্বর)কাপ্তাই রেঞ্জ এর আয়োজনে হাতির রেডজোন স্থানসমুহে বড়,বড় সাইনবোর্ড স্থাপন করেছে।

    কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই হতে আসামবস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে দুইজন উপজাতি বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪ জন আহত হয় । তাই দক্ষিণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন  নিজ উদ্যাগে  হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে  বড় বড় বিলবোর্ড স্থাপন করা হয়।

    রেঞ্জ কর্মকর্তা আরও জানান ,হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে জদি সঠিক ভাবে চালকগন নজর দেয়। এছাড়া হাতি হতে  সর্তকতা অবলম্বনে সামনে আরও সর্তকমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বলে জানান।

  • কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই সেনাজোন কর্তৃক পরিচালিত শিশু নিকেতন স্কুলের ক্লাস পার্টি বর্ণাঢ্য  আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (২৩ নভেম্বর)সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিপাহী আফজাল হলে অভিভাবক, শিক্ষার্থীদের  উপস্থিতর মাধ্যমে ৫৫পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির উদ্বোধন করা হয়।

    প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম ও শিক্ষিকা সাদিয়া চৌধুরী লিপিকার সঞ্চালনায়  স্কুল শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন মিসেস নাজমুল কাদির শুভ।

    এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশু নিকেতন স্কুলের শিক্ষকদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই সেনাজোন কমান্ডার লেঃ কর্ণেল মো. নাজমুল কাদির শুভ পিএসসি।

    এসময় উপস্থিত ছিলেন মেজর জিয়া,শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষা রেহেনা আক্তার, শিক্ষক,  অভিভাবক ও শিক্ষার্থীরা।পরে স্কুল শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের লিফলেট বিতরণ ও নির্বাচনি প্রচারণা 

    চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের লিফলেট বিতরণ ও নির্বাচনি প্রচারণা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তারেক জিয়ার ৩১দফা লিফলেট বিতরণ ও ২৯৯আসনের প্রার্থীর প্রচারণা করা হয়েছে।

    শুক্রবার (২১ নভেম্বর)সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. আব্দুলাহ আল মামুনের আয়োজনে চিৎমরম মুসলিম পাড়াসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও ২৯৯নং আসনের ধানের শীষ প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর পক্ষে ভোট চেয়ে প্রচার -প্রচারণা করা হয়।

    ইউনিয়ন ছাত্রদল সভাপতি জানান,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দেয়া ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত এবং রাঙামাটি আসনের ধানের শীষ  মনোনীত প্রার্থীর জন্য মাঠে,ঘাটে এবং বাড়ি,বাড়ি গিয়ে ভোট চাওয়া হয়।

    এসময়   মহিলা দলের সভাপতি সুলতানা বেগম,ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিবুল  ইসলাম সাগর,সদস্য জাহিদ, নাহিদ, সজিব, নয়ন ও জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রচার প্রচারণা কার্যক্রম চলমান থাকবে বলে জানান।

  • বাঞ্ছারামপুর পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা কারবারী গ্রেফতার

    বাঞ্ছারামপুর পুলিশের অভিযানে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ ইয়াবা কারবারী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫/১১/২০২৫ ইং তারিখে রাত ৯টা:৫০ ঘটিকার সময় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালিম,

    ১/মোঃ রবিউল আলম সিদ্দিকী(২৬)পিতা- মোহাম্মদ সিদ্দিক মাতা- মৃত আম্বিয়া খাতুন সাং- পশ্চিম সাত ঘরিয়া পাড়া। ২। মোঃ জুনাইদ(২৫) পিতা- শাহ আলম মাতা- মনোয়ারা বেগম সাং- পূর্বপানখালী হোয়াকিয়া পাড়া
    উভয় থানা- টেকনাফ জেলা- কক্সবাজার।

    এদেরকে আখাউড়া পৌরসভাস্থ দূর্গারামপুর এলাকা হতে, হাতে নাতে মাদক সহ গ্রেফতার করেন পুলিশ । এ সময় তাদের হেফাজত হতে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামিদেরকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ২নং আসামী জুনাইদ এর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা অজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

    বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার

    স্টাফ রিপোর্টার ‌।

    ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ২০/১১/২০২৫ ইং তারিখ. রাত ০২.৪০ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা হতে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।

    উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • তারেক রহমানের ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচার প্রচারণা 

    তারেক রহমানের ৩১দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচার প্রচারণা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক  রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামত ও ধানের শীর্ষে প্রচারণা করা হয়েছে।বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত কাপ্তাই উপজেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক  সুমন মারমা’র নেত্রীত্বে ৫নং ওয়াগ্গা ইউনিয়নে ৩নং ওয়ার্ড,কুকিমারা পাড়ায়  গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

    উপজেলা যুবদল যুগ্মআহাবায়ক  সুমন মারমা জানান, রাঙামাটি ২৯৯ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান এর  পক্ষে ভোট চায় সকলের নিকট এবং তারেক জিয়ার ৩১দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আহবান করেন।

    এসময় উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির  সাধারণ সম্পাদক বাবু মায়ারাম তনচংগ্যা, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য  বাবুল তনচংগ্যা,সদস্য মোহাম্মদ হোসেন,ওয়াগ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সঞ্জয়  তনচংগ্যা,যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু,ইউনিয়ন কৃষক দলের সভাপতি চাইয়ো মারমা ,কর্ণফুলী কলেজ শাখার সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, ওয়াগ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্তোষ তনচংগ্যা,সিনি: সহ সভাপতি টিপু তনচংগ্যা,দপ্তর সম্পাদক মংসাইনু মারমা, ছাত্রদল নেতা হ্লামং মারমা সহ যুবদল নেতা সাগর মারমা, আব্দুল আমিন, মোঃ রহিম,ম্রামং মারমা ছাড়াও যুবদল, ছাত্রদল ও বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।

  • নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে  তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার ( ১৯ নভেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রভাষক তামান্না ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই নৌবিহার স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

    শুভেচ্ছা বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।

    এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বক্তব্য  বলেন,  তারুণ্যের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। পৃথিবীর সব স্বৈরশাসক তরুণদেরকে ভয় করে। তবে দেশ  পরিবর্তন করতে হলে আগে নিজেকে  বদলাতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

    বিষয় ভিত্তিক  উপর বক্তব্য রাখেন  কাপ্তাই  নৌবাহিনী স্কুল এন্ড কলেজ  শিক্ষার্থী সাফিকা তাবাসসুম ও  সাইফুল ইসলাম সাইফ।

    এর আগে জুলাই গণঅভ্যুত্থান এর উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। এসময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।