Category: বরিশাল বিভাগ

  • ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ

    ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ

     নুরুল হুদা বাবু। 

    ৬ মার্চ ২০২৬ শুক্রবার নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় ইফতার ,দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে কাউখালী যুব কল্যাণ সমিতি নাম বাদ দিয়ে কাউখালী সমিতি ঢাকার আত্মপ্রকাশ করা হয়েছে।

    সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ জানালেন পিরোজপুর জেলার কাউখালী  উপজেলার ঢাকায় বসবাস কারি সকল জনগণ দলমত নির্বিশেষে সদস্য হতে পারবেন  ।

    সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম তার বক্তৃতায় বলেন, ২০০৯ সাল থেকে যাত্রা শুরু হয়েছিলো। আজ থেকে কাউখালী  উপজেলার সকল মানুষ এই সমিতির সদস্য হতে পারবেন।

    এই সমিতির সাবেক সাধারণত সম্পাদক চঞ্চল  বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এই মধুর সময়ে আমরা উপনিত হয়েছি,শুকরিয়া। আজ কাউখালীর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো নতুন সদস্য ফর্ম সকলের সন্মাতি ক্রমে, আলহামদুলিল্লাহ।

    উল্লেখ্য ২০০৯ সালে জিয়া উদ্যানে এক বিকেলে এইচ এম দীন মোহাম্মদ,  সাইফুল ইসলাম আলম,ভিপি দুলাল,নিক্সন, মনির হোসেন, চঞ্চল, উজ্জল,লাইজু,স্বপন সহ আরো কয়েকজন একত্রিত হয়ে কাউখালী যুব কল্যাণ সমিতি নামে সংগঠনের যাত্রা শুরু হয়।

    পরবর্তীতে রমনা পার্কে বসা থেকে শুরু করে আজ ইফতারে আগে পর্যন্ত চলমান ছিল এই নামে।

    আজ কাউখালী যুব কল্যাণ সমিতির পূর্বের ১০০ জন সদস্য বহাল রেখে  ০৬/০৩/২০২৬ ইং তাং থেকে কাউখালী সমিতি ঢাকার ,আত্মপ্রকাশ ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হলো।

    নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় এ ইফতার দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ।

    এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম, সহ -সভাপতি মুন্না , সাধারণ সম্পাদক উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল , মনির হোসেন,মানিক,পলাশ,লাইজু,বাশার,শাহজাদা বাপ্পি,দীপ কল্যাণ সমিতির মিলন,সাংবাদিক নূরুল হুদা বাবু ,মোস্তাফিজ,দেলোয়ার , সাইদ, মিরাজ ,মহিলা দলের নেত্রী সেপু সহ প্রায় ২ শতাধিক পুরাতন ও নতুন সদস্য।

  • পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন

    পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন

    পিরোজপুর প্রতিনিধি।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে শিক্ষিত বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পিরোজপুরসহ দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা।

    শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই পরীক্ষায় পিরোজপুর জেলা কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

    যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে মোট ৪ হাজার ৮০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ১০ হাজার ৭৪৩ জন। প্রাথমিক বাছাই শেষে সারাদেশে প্রায় ৬০ হাজার বৈধ প্রার্থী আজকের এই লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন।

    পিরোজপুর জেলা পর্যায়ে এই পরীক্ষা কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে পরীক্ষা বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক, সহকারী পরিচালক এবং জেলা প্রশাসকের (ডিসি) প্রতিনিধি মহোদয়।

    প্রশিক্ষণ পরিচালনাকারী প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড-এর ডিভিশন হেড, সংশ্লিষ্ট জেলার কো-অর্ডিনেটর, সহকারী কো-অর্ডিনেটর এবং প্রশিক্ষকসহ অন্যান্য সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    পরিসংখ্যান অনুযায়ী, যুব উন্নয়ন অধিদপ্তরের এই প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১০ হাজার ৮০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ (৬,৭৩২ জন) সফলভাবে দেশি-বিদেশি মার্কেটপ্লেসে কাজ করে আয় করছেন। তাদের মোট অর্জিত বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ১৩ লাখ ৫৩ হাজার ৬৩৬ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ কোটি ৭০ লাখ ১৪ হাজার ৪১৬ টাকার সমপরিমাণ।

    খাত সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, ধারাবাহিক এই উদ্যোগের ফলে পিরোজপুরের শিক্ষিত তরুণ সমাজ বৈশ্বিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা ভবিষ্যতে দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ভূমিকা রাখবে।

    পরীক্ষা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পিরোজপুরে সরকারি এই উদ্যোগের প্রশংসা করেন এবং এই ধরনের সুযোগ সৃষ্টির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • কাউখালীতে সরিষার বাম্পার ফলন

    কাউখালীতে সরিষার বাম্পার ফলন

     কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনে মুখে হাসি ফুটে উঠলো কৃষকদের। অল্প খরচে বেশি লাভ এবং ভোজ্যতেলের চাহিদা পূরণের লক্ষ্য সামনে রেখে দিন দিন বাড়ছে সরিষার আবাদ। আবহাওয়া অনুকূল ও উন্নত জাতের বীজ ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শে এবছর উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উপজেলার বিভিন্ন মাঠে-ঘাটে দিগন্ত জোড়া হলুদ ফুলে মাঠ যেন হলুদের চাদরে ঢেকে গেছে।

    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা পাঁচটি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদে লক্ষ্যমাত্রা প্রায় ৬৮ হেক্টর জমি। কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল জাতের সরিষা বিতরণ করা হয়েছে। এরমধ্যে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ জাতের আবাদ বেশি হয়েছে।

    উপজেলার সদর ইউনিয়নের কেউন্দ্রিয়া গ্রামের কৃষক মোঃ মামুন জানান, ভোজ্য তেলের দাম বেশি থাকায় নিজেদের চাহিদা মেটানো ও বাজারে বিক্রির উদ্দেশ্যে ৩৩ শতাংশ জমিতে বিনা সরিষা ১১ জাতের সরিষা চাষ করা হয়েছে। ফলন ভালো হওয়ায় লাভ বেশি হওয়ার আশা করছি।

    হোগলা গ্রামের কৃষক লাকি হাওলাদার বলেন, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর সরিষা গত বছরের তুলনায় বেশি হবে বলে আশা করছি।

    উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস জানান, এ বছর কাউখালী উপজেলায় মোট ৬৬ হেক্টর জমিতে বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ আবাদ হয়েছে। যার ফলন হয়েছে প্রায় ১২০ মেট্রিক টন। যা থেকে প্রায় ৫০ মেট্রিক টন তেল উৎপাদন হবে।
  • সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে আলোচনায় শীর্ষে যাঁরা

    সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে আলোচনায় শীর্ষে যাঁরা

    স্টাফ রিপোর্টার।


    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে নিজ নিজ যোগ্যতায় আগ্রহীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। দলীয় হাইকমান্ডের শুভদৃষ্টি আর আশীর্বাদ পেতে নিজ যোগ্যতা তুলেধরছেন পাশাপাশি যাহা মিডিয়া পাড়া কিংবা সামাজিক যোগাযোগেও চলছে ব্যাপক আলোচনা এবং চুলচেড়া বিশ্লেষণ। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে এসকল রাজনৈতিক দলের পোড়খাওয়া মাঠপর্যায়ের নেত্রীরা নিজ এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়েও অনেকেই বৃহৎ স্বার্থে নিজেকে গুটিয়ে নিয়ে দলীয় মনোনয়ন প্রাপ্তদের জন্য ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিরবচ্ছিন্ন কাজ করেছেন।
    বরিশাল বিভাগের সংরক্ষিত নারী আসনে কতটি আসন পাবে তা ঈদের আগেই আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
    সংরক্ষিত আসনে এমপি হিসেবে আলোচনায় রয়েছেন বরিশালের সাবেক এমপি জাতীয়তাবাদের আদর্শের অগ্নিকন্যা এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) ।
    বরিশালের আরেক মেধাবী তরুণী অধ্যাপক ডাঃ জাহানারা লাইজু। যার পিতা মোশাররফ হোসেন মংগু বরিশালের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য। ডাঃ জাহানারা লাইজু বিএনপির রাজনীতিতে এক ক্লিনইমেইজের নাম। ড্যাবের মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছেন। ফ্যাসিবাদ শাসনামলে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন । আন্দোলনের সময় তার আয়ত্তাধীন বিএনপি দলীয় আহত নেতাকর্মীদের নিজস্ব অর্থায়নে চিকিৎসা সহায়তা করেছেন। জুলাই ২৪ এর ঐতিহাসিক আন্দোলনে রাজপথে একজন নিবেদিত নারী কর্মী হিসেবে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়াও অধ্যাপক ডাঃ জাহানারা লাইজু একজন গুনী সাংস্কৃতিক সংগঠক এবং শিল্পী ।

    ঝালকাঠিতে সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে ঝালকাঠি ২ সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ঝালকাঠির কৃতি সন্তান জিবা আমিনা আল গাজী জিবা। তিনিও সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়ন চাইছেন। তার পিতা তৎকালীন মন্ত্রী ব্যারিস্টার আক্তার উদ্দিন আহমেদ।
    ঝালকাঠি ১ (রাজাপুর কাঠালিয়া) আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন মমতাজ বেগম নয়ন । দলের জন্য বৃহৎস্বার্থে তিনিও নিজেকে সরিয়ে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করেছেন। সাবেক ছাত্র দল নেত্রী, সমাজসেবী তিনিও সংরক্ষিত নারী আসনে এমপি হতে তৎপর দেখা গেছে।
    আলোচনায় রয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিনা জামান। তিনিও ফ্যাসিস্ট আওয়ামী শাসকগোষ্ঠীর রক্তচক্ষু ওপেক্ষা করে অনেক জুলুম নির্যাতনের স্বীকার হয়েছেন।

    এছাড়াও পিরোজপুরের বিএনপি নেত্রী এডভোকেট রহিমা আক্তার, রাজাপুরের সাতুরিয়ার একই পরিবারের আওয়ামী শাসনামলে চারজন সদস্য গুম হওয়ার দাবিদার বিএনপি দলীয় নেত্রী নাসিমা বেগম।
    রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন — বিগত ফ্যাসিবাদের আগ্রাসনকালীন রাজপথে আন্দোলন সংগ্রাম করা জাতীয়তাবাদের আদর্শের নারী সৈনিকদের যথাযথ মূল্যায়ন করার সময় এখনই।

  • কাউখালীতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    কাউখালীতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন।
    কর্মসূচীর মধ্যে রয়েছে ২১শে ফেব্রুয়ারী (শনিবার) রাত ১২টা ১ মিনিটে দিপ্রহরে উপজেলা প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।
    এরপর সকাল ১১ঘটিকার সময় দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম শ্রেনি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট চারটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন, বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ কান্তি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুনিবুর রহমান, জামায়াতে ইসলামি বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার আমির মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলার সভাপতি মোঃ আলী হোসেন প্রমুখ।
    বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই মাসের উত্তাল সংগ্রাম সবকিছুর মধ্য দিয়েই বাঙালি জাতি তার অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে।
    তারা আরও বলেন, বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীক। ভাষা শহীদ ও জুলাই যোদ্ধাদের ত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
    সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।

  • পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেল মনজুর সুমন নির্বাচিত

    পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী সোহেল মনজুর সুমন নির্বাচিত

    মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত কয়েক মাস ধরে নানা উৎসাহ, উদ্দীপনা ও উৎকন্ঠা বিরাজমান ছিল সাধারণ জনগণ সহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে। সবার কৌতুহুল ছিল জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে।
    অবশেষে ১২ই ফেব্রুয়ারী(বৃহস্পতিবার) সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সমাপ্তি হল জাতীয় সংসদ নির্বাচন। ভোট কেন্দ্র গুলোতে দেখা গিয়েছে ভোটারদের সরব উপস্থিতি। দীর্ঘদিন পরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করায়, ভোটারদের অনেককে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতেও দেখা গিয়েছে।

    পিরোজপুর-২(ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে সর্বমোট ভোটার ছিলো ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪ হাজার ৩১২ জন ও নারী ভোটার ২ লাখ ৪ হাজার ৯৭২ জন এবং ৪ জন ভোটার হিজরা সম্প্রদায়ের।
    প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আহাম্মদ সোহেল মনজুর সুমন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
    তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বাংলাদেশ মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী, শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
    এ সময় নির্বাচিত সংসদ সদস্য সোহেল মনজুর বলেন,আমি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী পিরোজপুর-২ গড়ার অঙ্গীকার নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আপনারা আমাকে আপনাদের একজন করে গ্রহণ করে যে ভালোবাসা ও আস্থা দিয়েছেন, তার ফলেই আজ এই বিজয় সম্ভব হয়েছে। আমার এই বিজয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখা সকল নেতাকর্মী, সমর্থক এবং প্রিয় পিরোজপুর-২ বাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
    তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা কোনো বিজয় মিছিল করিব না। আমরা বিশ্বাস করি, সংযম, শালীনতা ও দায়িত্বশীল আচরণেই প্রকৃত বিজয়ের আনন্দ পাওয়া যায়।

  • আপনাদের কাছে ভোট চাইনা,দোয়া চাইঃ মাহামুদ হোসেন

    আপনাদের কাছে ভোট চাইনা,দোয়া চাইঃ মাহামুদ হোসেন

    মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার।

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়,শেষ মুহূর্তের নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন বলেন,আপনাদের কাছে ভোট চাইনা, আপনাদের দোয়া চাই।
    তিনি আরও বলেন, আমার পরিবার একটি রাজনৈতিক পরিবার হওয়া সত্ত্বেও আমরা কখনও ক্ষমতার দাপট কিংবা প্রতিহিংসার রাজনীতির সাথে পরিচিত নই। সব সময় চেষ্টা করেছি মানুষের সেবায় নিয়োজিত থাকতে। আর এই শিক্ষা আমরা আমাদের পরিবার থেকে পেয়েছি। তাই আগামী নির্বাচনে জয়ী হলে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উন্নয়নের অসমাপ্ত কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করছি।
    গত ৯ই ফেব্রুয়ারী(সোমবার) ভান্ডারিয়া শহীদ জিয়া ময়দানে ঘোড়া মার্কার সমর্থনে সর্বজনীনভাবে এ জনসভার আয়োজন করা হয়।
    উল্লেখ্য মাহামুদ হোসেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার ভাতিজা।
    অন্যান্যদের মধ্যে এ সময় আরও বক্তব্য রাখেন,বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।
    এ সময় ঘোড়া মার্কার সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল,একইসাথে আগামী ১২ই ফেব্রুয়ারী মাহামুদ হোসেনের মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে।

  • কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা

    কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, পিরোজপুর-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, আহম্মদ সোহেল মনজুর সুমনের এক নির্বাচনী জনসভার আয়োজন করেন কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।
    ৮ই ফেব্রুয়ারী(রবিবার) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ের সন্মুখে এ জনসভার আয়োজন করা হয়। এ সময় হাজারো নেতা কর্মীদের কন্ঠে ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে,কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে মাঠের সবুজ চত্বর। দীর্ঘদিন পরে যেন এক বাধভাঙ্গা আনন্দে বিমোহিত হয়ে,আগামী ১২ই ফেব্রুয়ারী তারা তাদের দলের প্রতি পুঞ্জিভূত ভালবাসার প্রতিফলন ঘটাতে চাচ্ছেন।
    কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস.এম. আহসান কবিরের সভাপতিত্বে উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক(বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, প্রধান বক্তা এমপি প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান,
    স্বরূপকাঠি পৌরসভার সাবেক সদস্য সচিব
    আল বিরুনি সৈকত,কাউখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া,শাফিউল আজম দুলাল, গিয়াস উদ্দিন অলি,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
    এ সময় বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা আরও বলেন, ইতিমধ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন তার শিল্প প্রতিষ্ঠানে ৮০০০(আট হাজার) লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। নির্বাচিত হলে বেকারযুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা রাখবেনও বলে তারা জনসম্মুখে আস্বস্ত করেন।
    প্রধান বক্তা আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, নির্বাচিত হয়ে আমার সর্প্রবথম কাজ হবে অবহেলিত এই কাউখালীর হাসপাতাল,রাস্তাঘাট,বেড়ীবাঁধ সহ সার্বিক ব্যবস্থার উন্নয়ন করা। তাই তিনি তার কর্মপরিকল্পনাকে বাস্তবায়ন করতে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।
    অন্যান্যোর মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী,শাহ ইমরান ফারুক,উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আল মাহমুদ সুমন,সদস্য সচিব শোয়াইব সিদ্দিক সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচটি ইউনিয়নের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।
    অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ।

  • কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা

    কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,একটি অবাধ গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে,নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন একটি টিম।
    উল্লেখ্য গত ৬ ও ৭ই ফেব্রুয়ারী শুক্র ও শনিবার অপারেশন কমান্ডার ক্যাপ্টেন রাশাদ এবং লেফটেন্যান্ট মোয়াজ এর নেতৃত্বে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তার মোড়ে চেকপোস্ট পরিচালনা করা হয়।
    দুইদিন ব্যাপি এ অভিযানে ব্যাপক তল্লাশি চালিয়ে ৪১টি মামলাসহ মোট ৯৪ হাজার ৫ শত টাকা জরিমানা এবং ৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়।

    এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।
    এ সময় উক্ত অপারেশনে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর অপারেশন জেসিও SWO আনোয়ার ও WO আশিষ।

  • কাউখালীতে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ

    কাউখালীতে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ

    মোঃ মেহেদী হাসান, কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্দ্যোগে,উপজেলার ৪জন খামারিদের মাঝে মোবাইল মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
    উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ৩রা ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    এ সময় বেতকা ডেইরি খামারের রিজিয়া বেগম, মাগুরা ডেইরি খামারের রোকসানা বেগম, দাসেরকাঠি ডেইরি খামারের উত্তম মৃধা ও নিলতি ডেইরি খামারের আসলাম ফরাজী, এদের প্রত্যেককে একটি করে মিল্কিং মেশিন বিতরণ করা হয়।
    উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার সিকদার।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।
    অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,হাসপাতালের চিকিৎসক, সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।