Category: সারাদেশ

  • আশুগঞ্জ ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ইমরান ও ইউসুফ গ্রেফতার

    আশুগঞ্জ ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ইমরান ও ইউসুফ গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৮/১১/২০২৫ ইং সকাল ০৮:৫০ ঘটিকা সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টু সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে চেকপোস্ট করা কালে ০১টি পিকআপ আটক করে। এ সময় পিকআপটি তল্লাশী করে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয় এবং উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    আসামি ১। মোঃ ইমরান হোসেন প্রকাশ ইমন (২২)
    পিতা- মোঃ শাহা আলী, মাতা মোসাঃ ইসমতারা
    গ্রাম-গড় গোবিন্দপুর। ২। মোঃ ইউসুফ (২০)
    পিতা- মোঃ রফিকুল ইসলাম, মাতা- ফাহিমা বেগম
    গ্রাম- গড় গোবিন্দপুর উভয় থানা- সখিপুর
    জেলা- টাঙ্গাইল।

    আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • কাপ্তাইয়ে  “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” ২৫: অনুষ্ঠিত 

    কাপ্তাইয়ে  “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” ২৫: অনুষ্ঠিত 

    কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: 

    রাঙামাটির কাপ্তাইয়ে ১৩টি শিক্ষা ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে  “জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫” অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার(৮নভেম্বর) সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত

    বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কাপ্তাই  ‘শিশু নিকেতন স্কুল ‘ এর আয়োজনে “কাপ্তাই জোনের  পরিচালনায়  “জোন কমাণ্ডার’স স্কলারশিপ” অনুষ্ঠিত হয়। কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী উপজেলার ২৮ টি প্রাথমিক এবং ১৩ টি মাধ্যমিক স্কুল এ স্কলারশিপ পরীক্ষায় অংশ গ্রহণ করে। শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা জানান, আগত তৃতীয় শ্রেণী হতে ৮ম শ্রেণীর সর্বমোট ৩ শত ৪০ জন পরীক্ষার্থী এতে  অংশ গ্রহণ করে।

    অন্যন্যাও  বছরের মতো ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড ক্যাটাগরিতে  বৃত্তি প্রদান করা হবে।    বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন কমান্ডার  অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, এদিন সকাল সাড়ে ১০ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জোন  উপ অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান এবং শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার উপস্থিত ছিলেন।

  • পিরোজপুরের  জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

    পিরোজপুরের জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

    পিরোজপুর প্রতিনিধি:

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের কাছে চাঁদা দাবী ,তার উপর হামলা ও অপহরণচেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে নির্দোষ সাজানোর নাটক করে পরবর্তীতে চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে পিরোজপুরের  জাকারিয়া মুন্সী।

    শনিবার পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহীন বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে নৌকা প্রতীকের প্রার্থী হাওলাদার মোয়াজ্জেম হোসেনকে বিপুল ভোটে পরাজিত করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

    ছাত্রজীবনে তিনি জিয়ানগর উপজেলা ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে শ্রমিক দলের জিয়ানগর উপজেলা সভাপতি ছিলেন। ২০০৯ সালে বিএনপি প্রার্থী হিসেবে উড়োজাহাজ প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

    চেয়ারম্যান শাহীনের অভিযোগ, গত মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে খুলনা যাওয়ার পথে পিরোজপুর শহরের বড় পুল এলাকায় বালিপাড়া ইউনিয়নের আব্দুল হক মুন্সির ছেলে জাকারিয়া হোসেন মুন্সি ও তার সহযোগীরা পিরোজপুর পুরান স্ট্যান্ড বড় পোলের উপর তার গাড়ির পথরোধ করে। তাকে টেনে হিঁচড়ে তার নিজ গাড়ি থেকে
    নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণের চেষ্টা করে এবং তার কাছে থাকা দুইটি আইফোন ছিনিয়ে নেয়। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    এর কিছুক্ষণ পর পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী সহ জামায়াত ইসলামের সেক্রেটারী, সহকারী সেক্রেটারীসহ জামাযাত নেতৃবৃন্দ উপস্থিত হন। সংবাদ পেয়ে পত্তাশী ইউনিয়ন সহ শহরের বিভিন্ন অঞ্চল থেকে চেয়ারম্যান শাহীনের ৩০০ শতাধিক শুভানুধ্যায়ী সদর থানার সামনে জড়ো হন। থানায় উপস্থিত সকলের সামনে মাসুদ সাঈদী বলেন ” আমি শাহীন হাওলাদারকে চেয়ারম্যান বানিয়েছি।” এরপর উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয় এবং ভবিষ্যতে জাকারিয়া মুন্সী তার সাথে এই ধরনের আর কোনো আচরণ করবে না কিংবা চাঁদা দাবি করবে না বলেও প্রতিশ্রুতি দেয়।

    সংবাদ সম্মেলনে উপস্হিত সকলে বলেন ” এই চাঁদাবাজ, অপহরনের চেষ্টাকারী জাকারিয়া মুন্সী ঢাকা থাকা অবস্হায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে জড়িত ছিলো।

    বিষয়টি সমাধান হওয়ার পরও বর্তমানে বিভিন্ন মাধ্যমে জাকারিয়া মুন্সী তাকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শাহীন হাওলাদার।

    এছাড়া শুক্রবার জাকারিয়া মুন্সী একটি সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে সম্পূর্ণ উল্টো ও মিথ্যা অভিযোগ এনে নিজের অপরাধ আড়াল করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে। তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আত্মরক্ষার্থে জাকারিয়া মুন্সী গল্প সাজিয়েছেন বলে দাবি করেন চেয়ারম্যান শাহিন হাওলাদার।

    একজন চেয়ারম্যান যদি এভাবে নতুন বাংলাদেশে চাঁদাদাবী, অপহরণচেষ্টা ও অপপ্রচারের শিকার হন, তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ এমন প্রশ্ন‌ও তোলেন তিনি।

    তাই জাকারিয়া মুন্সী এবং তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি চেয়ারম্যান শাহীন হাওলাদার নিজের এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন।

    এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা তদন্ত করে সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

    সংবাদ সম্মেলনে ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান মশিউর রহমান (মঞ্জু), ইন্দুরকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করীম (ইমন), মেম্বার জুবায়ের হোসেন তালুকদার, মেম্বার কাওসার আহমেদ হাওলাদার, মেম্বার আসমা আক্তার লিমা, মেম্বার ডা. মো. ইউনুস, মেম্বার রুহুল আমিন শেখ, আলহাজ্ব সোহরাব হোসেন, অবসর প্রাপ্ত শিক্ষক মো. রফিক আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • কাপ্তাই শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কাপ্তাই শহিদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটি কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় শহীদ শামসুদ্দিন স্মৃতি প্রতিষ্ঠানের আয়োজনে শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    শিক্ষক উত্তম কুমার শীল এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

    এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহামুদ হাসান।

    বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র উপ-ব্যবস্থাপক -২ প্রকৌশলী মো. সাইফুর রহমান।

    বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার তারেক আহমেদ, শিশু নিকেতন অধ্যক্ষ রেহেনা আক্তার রেখা,বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য মো. ইউসুফ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন,সিনিয়র শিক্ষক আমির  হোসেনসহ প্রমুখ।

    প্রধান অতিথি বলেন,শহীদ শামসুদ্দিন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক ছিলেন। সে দেশের জন্য শহীদ হয়েছেন। আমাদের তার আত্মজীবনী কর্মজীবন জানা প্রয়োজন। শিক্ষার্থীদের বলেন, দেশ উন্নয়নে ভালো ভাবে লেখা পড়া করতে হবে। তিনটি স্কুলের শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এসময় সকল শিক্ষক, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

  • পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

    পিরোজপুরের কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল থেকে  শ্রীগুরু সংঘ বাংলাদেশ- কেন্দ্রীয় আশ্রম পাঁচ দিন ব্যাপী রাস উৎসব শুরু হয়েছে।

    শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৪তম আবির্ভাব তিথী রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়।
    পাঁচ দিনের এ উৎসব ঘিরে দেশ ও বিদেশের কয়েক লক্ষাধিক ভক্ত ও পূণ্যার্থীর সমাগম ঘটবে। এ উপলক্ষে কাউখালী জনপদ এখন মুখরিত।
    শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথনন্দ স্বরস্বতী আশ্রম অঙ্গনে সংঘের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
    পরে ‘সত্য, সেবা, নীতি, ধর্ম-জীবনের
    চারি কর্ম’ এ বাণীকে সামনে রেখে দেশ-বিদেশের ১২৫টি শাখা সংঘের হাজার-হাজার ভক্তবৃন্দরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
    এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ,এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মানসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
    পাঁচ দিনের এ উৎসবে প্রতিবছরের মতো আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসেছে রাস মেলা। নাগরদোলা, রকমারি জিনিসের পসরা সাজিয়েছেন দোকানিরা। পাহাড়ি কাঠের নকশায় গড়া আকর্ষণীয় ফার্নিচারসহ দূর দূরান্ত থেকে দোকানিরা এসেছেন মেলায়।
    কেন্দ্রীয় আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার বলেন, দেশ ও জাতির কল্যাণার্থে ও বিশ্ব শান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এ ছাড়া মঙ্গল আরতি, শ্রীমদভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বস্ত্র বিতরণ, জাঁতি ধর্ম নির্বিশেষে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
    আগামী ১০নভেম্বর সোমবার সমাপনী দিনের উৎসবে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন ও পরিক্রমা এবং গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। উৎসবে দেশের ভক্তসহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হবে।
    উল্লেখ্য ইতিমধ্যে ভারত, নেপাল , শ্রীলংকা , আমেরিকা রাশিয়া সহ বিভিন্ন দেশ বিদেশ  থেকেও ভক্তরা অনুষ্ঠানে সমবেত হয়েছেন।
    পাঁচদিনের এই উৎসবে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রীগুরু এর ভক্তবৃন্দ ছাড়াও মুসলিম ভাইয়েরা এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের কর্মীর পাশাপাশি তারাও আমাদের পাশে থেকে সহযোগিতা করে থাকেন।
    কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, পুরো অনুষ্ঠানের এলাকা সিসি ক্যামেরার আয়ত্তে রয়েছে এবং উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বসানো হয়েছে অস্থায়ী মেডিকেল ক্যাম্প।
  • কাপ্তাই পরিদর্শনে কারিগরি শিক্ষা মহাপরিচালক 

    কাপ্তাই পরিদর্শনে কারিগরি শিক্ষা মহাপরিচালক 

    কাপ্তাই প্রতিনিধি: 

    কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সরকারের  অতিরিক্ত সচিব  আবুল খায়ের মো. আক্কাস আলী বলেন, কারিগর শিক্ষার গুণগতমান বৃদ্ধির জন্য শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে আন্তরিক হতে হবে।

    কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না। সকলেই নিজের যোগ্যতাই কর্মক্ষেত্রে সফল হয়। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। তবে শিক্ষার পাশাপাশি খেলাধুলা চর্চা করতে হবে।

    তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) কারিগরি অধিদপ্তরের আয়োজনে  এ সঞ্জিবনী প্রশিক্ষণ সেশন এবং একইদিন বিকেল ৩ টায় বিএসপিআই খেলার মাঠে  ক্রিকেট টুনার্মেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে  ২৭ জন কর্মকর্তা ও কর্মচারি এই সঞ্জিবনী প্রশিক্ষণে অংশ নেন।

    কাপ্তাই বিএসপিআই ভারপ্রাপ্ত  অধ্যক্ষ রুপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।

    এসময় বিএসপিআই এর সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। পরে মহাপরিচালক  এদিন বিকেল ৩ টায় বিএসপিআই এর খেলার মাঠে প্রতিষ্ঠানটির আয়োজনে  আন্ত: বিভাগীয় টি -১০   ক্রিকেট টূর্ণামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    বিএসপিআই এর ভারপ্রাপ্ত  অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম। এসময় সকল বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

    ক্রিকেট টুর্নামেন্টে অটোমোবাইল বিভাগ ৬০ রানে ইলেকট্রনিক বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করেন ।

  • কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদ-এ মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা 

    কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় বার্ষিক ঈদ-এ মিলাদুন্নবী দোয়া ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন এলপিসি শাখার বার্ষিক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ)মাহফিল দোয়া ও আলোচনা সভা করা হয়েছে।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই এলপিসি প্রধান শাখায় কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএফআইডিসি, এলপিসি, কাপ্তাই শাখার সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।

    প্রধান অতিথি বলেন,করাতকল ও বিএফআইডিসি উন্নয়নের জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব।এবং দেশের উন্নয়নের জন্য আমরা দোয়া করব।

    দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম মুফতি আনোয়ার হোসেন সাইফী। তিনি এলপিসি উন্নয়ন এবং সকল নিহত সাবেক কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন।

    এসময় বিলাশ কুমার বিশ্বাস, সহ-ব্যবস্থাপক,মিনু চাকমা প্রধান সহকারী (প্রশাসন),মো.আব্দুল হান্নান সহ-মাঠ তত্ত্বাবধায়ক, রিগ্যান বড়ুয়া সহ-মাঠ তত্ত্বাবধায়ক,  এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি আল আমিন, সম্পাদক মো.শাহীন উদ্দিন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেনসহ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    পরে বিএফআইডিসি রেস্ট হাউসে  পবিত্র মিলাদুন্নবী (সঃ) মাহফিলে উপজেলা পর্যায়ে সরকারি, বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানগণ আপ্যায়ন করেন।

  • কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র  স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

    কাপ্তাইয়ে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র  স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

    কাপ্তাই( রাঙামাটি) প্রতিনিধি:

    বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান( বিকেএসপি)  আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র  কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

    বুধবার ( ৫  নভেম্বর) বিকাল ৪টায় শিলছড়ি প্যারাডাইসে এ  সংবাদ সম্মেলন করা হয়।

    কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে  এই সংবাদ সম্মেলন করা হয়।

    সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক চেয়ারম্যান মো.  দিলদার হোসেন।

    এসময় তিনি বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক,   জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চায়না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক। সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক  সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার দাবি জানাই।

    কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃতি খেলোয়াড় আনিছুর রহমানএর  উপস্থাপনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাপ্তাই  বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ মো: জাহঙ্গীর আলম, মাহাবুব হাসান, ক্রীড়া সংগঠক ও চম্পাকুড়ি খেলাঘর আসর এর সহ সভাপতি  জাকির হোসেন,সাবেক মেম্বার একরাম হোসেন, বিশিষ্ট রেফারি ও ক্রীড়া শিক্ষক  আব্দুল কাদের, শীলছড়ি দি রয়েল ক্লাবের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান,  সাবেক কৃতি খেলোয়াড় ও   ক্রীড়া সংগঠক মো: জাকির হোসেন,  যুব সংগঠক মো: ইব্রাহীম,মোহাম্মদ মাসুদ,ইউসুফ প্রমূখ।

  • ফেনীর বিরিঞ্চিতে আগুনে পুড়িয়ে দুই শি’শু হত্যার রহস্য উদঘাটন

    ফেনীর বিরিঞ্চিতে আগুনে পুড়িয়ে দুই শি’শু হত্যার রহস্য উদঘাটন

    আবুল হাসনাত তুহিন, ফেনী:-

    ফেনী সদরের বিরিঞ্চিতে দুই শিশুকে পুড়িয়ে হত্যার আলোচিত মামলার মূল আসামি কামাল হোসেন জনিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    ঘটনার প্রায় দুই বছর পর, গত ৪ নভেম্বর ২০২৩ তারিখ দুপুরে চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাদারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। জনি ‘কাসিম’ ছদ্মনামে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় পলাতক ছিলেন।

    জিজ্ঞাসাবাদে জনি হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন বলে ডিবি জানিয়েছে। তিনি স্বীকার করেছেন, ঘটনার দিন (৫ অক্টোবর ২০২৩) রাত আনুমানিক একটার দিকে তিনিসহ মোট চারজন ভুক্তভোগীর বসতঘরে সরাসরি আগুন লাগিয়ে দেন। ডিবি আরও জানায়, সম্পত্তির বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। ঘটনার তিন থেকে চার দিন আগে একটি বাগানে বসে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করা হয়েছিল।হত্যাকাণ্ডের পর থেকেই জনি আত্মগোপনে চলে যান। তিনি প্রথমে ফেনীর ছাগলনাইয়া এবং পরবর্তীতে ‘কাসিম’ ছদ্মনাম ধারণ করে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে অবস্থান করেন।গ্রেফতার এড়াতে তিনি নিজের নামে কোনো মোবাইল ফোন বা সিম কার্ড ব্যবহার করতেন না। ডিবি’র একটি দল টানা তিন দিনের অভিযানের পর তাকে মাদারবাড়ি এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

    জনির দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার মাস্টারমাইন্ড ও ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম গোপন রাখা হয়েছে।

    উল্লেখ্য, ২০২৩ সালের ৫ অক্টোবর রাতে বিরিঞ্চি এলাকায় সহিদুল ইসলামের বসতঘরে অগ্নিসংযোগে তার দুই শিশু সন্তান মাহিদুল ইসলাম শাহাদাত (১৩) ও তানজিদুল ইসলাম গোলাপ (০৬) আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় নিহত শিশুদের পিতা সহিদুল ইসলাম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে ফেনী মডেল থানার মামলা নং ১৫ (তারিখ-০৫/১০/২০২৩) রুজু হয়, যার ধারাগুলো হলো-৪৩৬/৩০২/৩২৪/৩০৭/৪২৭/৩৪ পেনাল কোড। প্রথমে ফেনী মডেল থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরবর্তীতে এর গুরুত্ব বিবেচনায় তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়।

  • সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মত বিনিময় সভা  

    সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মত বিনিময় সভা  

    কাপ্তাই প্রতিনিধি: 

    গণতন্ত্র ও সুশাসন একে অপরের পরিপূরক। এ দুটি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গুজব প্রতিরোধ এবং আইন শাসন প্রতিষ্ঠায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সু-শাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা”  শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

    গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সমাজের সু- বিচার ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

    বুধবার (৫নভেম্বর)সকাল ১১টায় চট্রগ্রাম আঞ্চলিক তথ্য অফিস( পিআইডি) এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই  উপজেলা প্রশাসনের সহযোগিতায়  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসার জিএম সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান।

    প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

    স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

    এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন  খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান,   হেডম্যান থোয়াই অং মারমা,  কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান,দৈনিক সংগ্রাম  কাপ্তাই প্রতিনিধি মাহফুজ আলম,  বিলাইছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক অসীম চাকমা, রাজস্থলী উপজেলা বেতার  প্রতিনিধি হাবিবুল্লাহ মেজবাহ, রাজস্থলী উপজেলা ইনকিলাব প্রতিনিধি মো: আইয়ুব চৌধুরী, রাজস্থলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথ। এসময় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি কর্মরত সংবাদকর্মী, সরকারি কর্মকর্তা ও উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।