Blog

  • আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ

    আখাউড়ায় বিজিবি’র অভিযানে আড়াই কোটি টাকার শাড়ি জব্দ

    লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি’র অভিযানে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর এলাকার দেবগ্রামের একটি বাড়ি থেকে এসব শাড়ি জব্দ কর হয়। রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিজিবি-৬০ ব্যাটালিয়নের সুলতানপুরস্থ প্রধান কার্যালয়ে হওয়া সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

    বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানের সময় ভারতীয় উন্নতমানের দুই হাজার ৭১৬ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসব শাড়ির মূল্য দুই কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা। একটি পরিত্যক্ত ঘর থেকে এসব শাড়ি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি।

    তিনি আরো জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ করা শাড়ি কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

  • রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট কাপ্তাইয়ে  বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন 

    রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট কাপ্তাইয়ে  বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি জেলা প্রশাসক ও  বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী কাপ্তাইয়ের বিভিন্ন সরকারি দপ্তর  পরিদর্শন করেছে।

    রবিবার সকাল ৯টা৩০মিনিটে প্রথমে  চন্দ্রঘোনা থানা কার্যালয় পরিদর্শন করে এবং সেখানে  ব্রিটিশ সরকার ১৮৬০সালে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে চট্টগ্রাম  তৎকালীন চট্টগ্রাম জেলাকে   পৃথক করে একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়। সেই পুরাতন ইতিহাস ঐতিহ্য’র  নাম ফলক উন্মোচন করেন।

    এসময় জেলা প্রশাসক   থানার পুলিশ ব্যারাক,অফিস কক্ষসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করে। এর আগে জেলা প্রশাসক থানায় আসলে পুলিশ কর্মকর্তাগন ফুল দিয়ে বরণ ও সরকারি সালাম গ্রহণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিন,কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, মেজর মোঃ এম আরেফিন, রাজস্থলী অতিরিক্ত সার্কেল এএসপি নুরুল আমিন,চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ সাকের আহমেদ (ওসি),কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, হেডম্যান থোয়াই অং,অরুন তালুকদার, উসুসেয়ে চৌধুরী।  পরে জেলা প্রশাসক রাইখালী পাহাড়ি  কৃষি গবেষণা কেন্দ্র, কর্ণফুলী পেপার মিলস্ লিঃ(কেপিএম),কাপ্তাই উপজেলা নির্বাহী অফিস কার্যালয়,সহকারী কমিশনার(ভূমি) অফিস কার্যালয়  পরিদর্শন করে।এসময় দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে নারী নেতৃত্ব বিকাশে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    কাউখালীতে নারী নেতৃত্ব বিকাশে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান,কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলায় নারী নেতৃত্ব বিকাশ, সরকারি মৌলিক সেবা প্রাপ্তি এবং অ্যাডভোকেসি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

    নাগরিক উদ্যোগ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তিতে জেন্ডার ন্যায্যতা ভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
    উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় মিলনায়তনে গত ৪ঠা এপ্রিল(শনিবার) থেকে ৫ই এপ্রিল(রবিবার) পর্যন্ত দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৪ জন আরজেএমএফ নারী সদস্য অংশগ্রহণ করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
    উদ্বোধনী দিনে প্রশিক্ষণের উদ্দেশ্য,প্রত্যাশা ও নিয়মাবলী তুলে ধরা হয়। পাশাপাশি নাগরিক উদ্যোগের কার্যক্রম,নারীর উন্নয়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা,পরিবার,সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের অবস্থান,নারী নেতৃত্বের প্রয়োজনীয়তা, নেতার গুণাবলী ও আদর্শ চিহ্নিতকরণ এবং সরকারি মৌলিক সেবা প্রাপ্তির প্রক্রিয়া ও অ্যাডভোকেসি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
    সমাপনী দিনের কর্মসূচিতে বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও প্রদর্শনের মাধ্যমে ব্যবস্থাপনা বিষয়ক ধারণা,দক্ষ উপস্থাপনার কার্যকর কৌশল এবং উপস্থাপকের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষক সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নাগরিক উদ্যোগ ঢাকা’র কর্মসূচি কর্মকর্তা (ফিল্ড অপারেশন) আবু নাসের মাসুদ।
    এ সময় উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন,নারী সদস্যদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে সচেতনতা বাড়লে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিত করতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কাউখালি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন,নাগরিক উদ্যোগ কাউখালী শাখার প্রোগ্রাম অফিসার মোঃ মহসিন মিয়া এবং কমিউনিটি মোবিলাইজার সুমা আক্তার,হোসনেয়ারা খাতুন ও জীবনকৃষ্ণ দাস।

  • জাজিরায় রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

    জাজিরায় রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    শরীয়তপুরের জাজিরায় আগামীকাল রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলা টিকার বিশেষ টিকাদান কর্মসূচি।

    রবিবার -(৫ এপ্রিল) জাজিরা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকাল ৮.০০ ঘটিকায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জাজিরা বাজার খোশাল শিকদার কান্দি সেলিম মাদবরের বাড়িতে নিয়মিত ইপিআই কেন্দ্রে এই হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন শরীয়তপুর জেলা সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিন।
    এসময়ে জেলা, উপজেলার স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী, টিকাদানকারী স্বাস্থ্যকর্মী, সেচ্ছাসেবী, সাংবাদিক, টিকা গ্রহনকারীর অভিভাবক ও স্থানীয় গন্যমান্ন ব্যাক্তিবর্গ।
    এ বিষয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুন নাহার জানান
    সারাদেশে হামের প্রাদুর্ভাব ছরিয়ে পরা থেকে প্রতিরোধ করার লক্ষে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জেলার ৩০ টি ঝুঁকিপূর্ণ উপজেলায় হাম রোগ প্রতিরোধে আগামীকাল ৫ এপ্রিল থেকে বিশেষ এই টিকাদান কর্মসূচি কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করতে যাচ্ছে। এই ৩০ উপজেলার মধ্যে শরীয়তপুর জেলার আমার জাজিরা উপজেলা ঝুঁকিপুর্ন তালিকার আওতায় আশায় শরীয়তপুর জেলা সিভিল সার্জন স্যারের নির্দেশনা ও পরামর্শে মতে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনারা সহ সকল বিভাগের আন্তরিকতা ও সর্বস্তরের জনগণের সহযোগিতা পেলে আগামীকাল আনুষ্ঠানিক উদ্ভোদন হওয়া থেকে শুরু করে সপ্তাহে ৬ দিন করে তিন সপ্তাহে মোট ২৯০টি কেন্দ্রের মাধ্যমে লক্ষ্যমাত্রা প্রায় ৩০ হাজার সফল ভাবে সম্পন্ন করতে পারবো বলে আমি আশা করছি।
    তিনি আরোও জানান, প্রথমে টিকাদান কর্মসূচির আওতায় আসবে ৬ মাস থেকে ৫৯ মাসের সকল শিশু, এর আগে ঐশিশু টিকা পাক বা না পাক তাদের সবাই এই টিকা পাবে। তবে বর্তমানে যারা অসুস্থ বা হামে আক্রান্ত কিংবা সন্দেহজনক তাদের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে।

  • ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: ব্রেক ফেল করে আহত অন্তত ১২

    ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: ব্রেক ফেল করে আহত অন্তত ১২

    শাহাজাদী সুলতানা, বিশেষ প্রতিনিধিঃ

    ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের ব্রেক হঠাৎ বিকল হয়ে পড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

    শনিবার (৪ এপ্রিল) -সকাল ১০ ঘটিকার সময় নাওডোবা তস্তার কান্দি এলাকায় ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের ব্রেক হঠাৎ বিকল হয়ে পড়ায় মারাত্মক দুর্ঘটনার ঘটনা ঘটে।এতে
    ১২ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
    প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ করে চালক ব্রেক কাজ না করার বিষয়টি বুঝতে পারেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার পাশে গিয়ে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
    স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কার্যক্রমে যোগ দেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    বাসটির চালক ও সহকারীর বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
    এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
    পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বাসটির ফিটনেস ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলোও খতিয়ে দেখা হবে।
    এই দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মহাসড়কে যানবাহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

    বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং চালকদের সতর্কতা বাড়ানো না হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।

  • রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

    রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা

    মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার, শাহজাদপুর।

    বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।

    রিহ্যাব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং: ০২) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ এই নেতৃত্ব রিহ্যাব-কে আরও গতিশীল ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

    নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন, “আমরা একটি স্বচ্ছ ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে সদস্যদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”

    জাগরণ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
    ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮),
    ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩),
    ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং
    ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।

    পরিচালক পদে প্রার্থী হয়েছেন—
    মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪),
    ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩),
    মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯),
    মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫),
    মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬),
    রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং
    মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।

    জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানান, সুশাসন নিশ্চিত করে রিহ্যাব-এর প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।সুন্দর করে লিখে দাও

    রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে ‘জাগরণ প্যানেল’-এর প্রার্থীতা ঘোষণা

    বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) নির্বাচন ২০২৬–২০২৮ উপলক্ষে ‘জাগরণ প্যানেল’ আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই উন্নয়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে গঠিত এই প্যানেল আবাসন খাতে নতুন গতি সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেছে।

    রিহ্যাব-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মোকাররম হোসেন খান (ব্যালট নং: ০২) প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ (ব্যালট নং: ০৬)। অভিজ্ঞ ও দূরদর্শী এই নেতৃত্ব রিহ্যাব-কে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

    নির্বাচন প্রসঙ্গে মোকাররম হোসেন খান বলেন,
    “আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল রিহ্যাব গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি আবাসন খাতকে একটি শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে চাই।”

    জাগরণ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন—
    ভাইস প্রেসিডেন্ট-১ পদে এ.এম. মহিব উদ্দিন (ব্যালট নং: ০৮),
    ভাইস প্রেসিডেন্ট-২ পদে আল-হাজ্ব এস.এম. জাহিদুল ইসলাম (ব্যালট নং: ১৩),
    ভাইস প্রেসিডেন্ট-৩ পদে মোঃ রেজাউল করিম খান (ব্যালট নং: ১৫) এবং
    ভাইস প্রেসিডেন্ট (অর্থ) পদে মোঃ শাহাদাত হোসেন (ব্যালট নং: ২০)।

    পরিচালক পদে প্রার্থী হয়েছেন—
    মোঃ রেজওয়ানুল হক (ব্যালট নং: ৩৪),
    ড. ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার মনজু (ব্যালট নং: ৪৩),
    মোঃ আক্তার হোসেন (ব্যালট নং: ৪৯),
    মোঃ আলী হোসেন (ব্যালট নং: ৬৫),
    মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম (ব্যালট নং: ৪৬),
    রোটারিয়ান এস. এমদাদ হোসেন (ব্যালট নং: ৫২) এবং
    মোঃ ওবাইদুর রহমান তালুকদার (ব্যালট নং: ৬২)।

    জাগরণ প্যানেলের নেতৃবৃন্দ জানান, সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রিহ্যাব-এর প্রতি সদস্যদের আস্থা পুনরুদ্ধার এবং আবাসন খাতের সার্বিক উন্নয়নে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। তাদের লক্ষ্য—একটি স্বচ্ছ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী রিহ্যাব গড়ে তোলা, যা দেশের আবাসন খাতকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

  • কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও মাদ্রাসার শিশুদের পুরস্কার বিতরণ

    কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও মাদ্রাসার শিশুদের পুরস্কার বিতরণ

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও তা’লিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

    শুক্রবার দুপুর ২টায় মাদরাসা ও সামাজিক সংগঠন কিংক্লাবের আয়োজনে  মাদরাসা শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কাজের জন্য  পুরস্কার বিতরণ করা হয়।

    এর মধ্যে মাদরাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আয়াতুল ইসলাম রিহাম,পবিত্র রমজান মাসে ৩০রোজা,নিয়মিত তারাবির নামাজ আদায় এবং শাওয়াল মাসে ছয়টি রোজা রাখায় তাকে বিশেষ ভাবে পুরস্কার প্রদান করা হয়। আফসারের টিলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মসজিদ ও মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক হাফেজ মাওলানা আলমগীর আশরাফ।

    এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মোঃ লোকমান আহমেদ।

    বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, কাপ্তাই সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ জাকির হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আমির হোছাইন,কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন ও মোঃ ইউনুস কোম্পানি প্রমুখ।

    প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি জানান অত্র মাদরাসার সকল শিক্ষার্থী বিভিন্ন কর্মে সফলতা অর্জন করেছে আমরা তাদের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।

    বিশেষ করে ৮ বছরের শিশু রিহাম যে পবিত্র রমজান মাসে ৩০ রোজা,নিয়মিত তারাবি নামাজ আদায় ও শাওয়াল মাসে ৬টি রোজা রেখেছে।  এসময় মসজিদ, মাদরাসা ও এতিমখানার কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

    কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

    কাপ্তাই প্রতিনিধি: 

    রাঙামাটির  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মামুনকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।

    বৃহস্পতিবার রাত  সাড়ে ১০টার দিকে ঐ এলাকার  সিনেমা হল  নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

    কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথা এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা  তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান।

    ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ইউপি সদস্য মামুন কে কুপিয়ে জখম এর  বিষয়টি স্বীকার করে বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে তাঁর আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

  • ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাপ্তাই উপজেলার জয়: বাঘাইছড়ি উপজেলাকে হারালো ২-১ গোলে 

    ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাপ্তাই উপজেলার জয়: বাঘাইছড়ি উপজেলাকে হারালো ২-১ গোলে 

    কাপ্তাই প্রতিনিধি। 

    রাঙামাটি  জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফের কাপ্তাই উপজেলা জয়ী হয়েছে।

    বুধবার,  রাঙামাটি চিংহ্লা মারি স্টেডিয়ামে কাপ্তাই উপজেলা ২-১ গোলে  বাঘাইছড়ি উপজেলাকে পরাজিত করে।  খেলার প্রথমার্ধের ১০ মিনিটে ওয়াকিলের দেওয়া গোলে বাঘাইছড়ি উপজেলা ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতিয়ার্ধে কাপ্তাই উপজেলার পক্ষে পর পর দুটি গোল করেন মারুফ এবং মংহাই মারমা। খেলা শেষে কাপ্তাই উপজেলা দল ২-১ গোলে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়েন। খেলা পরিচালনা করেন চট্টগ্রাম থেকে আগত ফিফা তালিকাভুক্ত রেফারী আশরাফুজ্জামান টিটু।

    মারী স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মোঃ রুহুল আমীন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা  বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মোঃ সাইফুল ইসলাম ভুট্টু, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই দলের টিম ম্যানেজার মোঃ দিলদার হোসেন, জেলা ক্রীড়া অফিস সচিব আব্দুল করিম লালু, কাপ্তাই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আসলাম খান, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জামাল উদ্দীন, ওসমান গণি তনু, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সদস্য কাজী মোশাররফ হোসেন এবং কাপ্তাই উপজেলার প্রাক্তন খেলোয়াড় প্রভাত কুসুম চাকমা।

    ডিসি গোল্ডকাপ ফুবটল টুর্নামেন্টে পরপর ২বার কাপ্তাই উপজেলা দল বিজয়ী হওয়ায় সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টকে ধন্যবাদ জানান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন।

  • কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    মোঃ মেহেদী হাসান, কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালীতে হাম রোগের লক্ষণ,প্রতিরোধ ও করণীয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১লা এপ্রিল(বুধবার) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    এ সময় তিনি তার বক্তব্যে বলেন,হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা মূলত শিশুদের মধ্যে বেশি দেখা যায়। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। হাম হলে সাধারণত জ্বর,সর্দি-কাশি,চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং কয়েক দিনের মধ্যে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। অনেক ক্ষেত্রে শিশুদের নিউমোনিয়া,ডায়রিয়া ও অপুষ্টিজনিত জটিলতা দেখা দিতে পারে,যা মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
    তিনি আরও বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা। জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ করলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। তাই তিনি অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকা প্রদান এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শও দেন।
    এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শহিদুজ্জামান। তিনি মাঠপর্যায়ে স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিদের জনগণের মাঝে হাম সম্পর্কে সচেতনতা বাড়ানো, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং সন্দেহভাজন রোগী শনাক্ত করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন।
    সভায় উপজেলার সকল স্বাস্থ্য সহকারী ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।