Blog

  • আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্ধার, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত 

    কাপ্তাই প্রতিনিধি। 

    কাপ্তাই প্রজেক্ট এলাকা বাসা হতে আট ফুট দৈর্ঘ্য অজগর সাপ উদ্বার করা হয়েছে।

    সোমবার সকাল ৯টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ এলাকার শাহ আলমের বাসা হতে অজগর সাপটি বন বিভাগ উদ্ধার করে।

    দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি জানান, বিউবো এলাকার লোকজন আমাদের সাপের বিষয়টি জানালে আমরা দ্রুত ছুটে গিয়ে শাহ আলমের বাসা হতে অজগর সাপটি উদ্বার করি। যার দৈর্ঘ্য ৮ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি বলে জানান।

    বাসার মালিক শাহ আলম জানান সাপটি তার বাসার দুটি মুরগী খেয়ে ফেলেছে।সাপটিকে না মেরে বন বিভাগের লোকজনকে সংবাদ দেয়া হয়। পরে উদ্ধার হওয়া অজগর সাপটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় কাপ্তাই ন্যাশনাল পার্ক কাপ্তাই হেলিপ্যাড পুলিশ লাইন গভীর জঙ্গলে বেলা ১২টায় অবমুক্ত করা হয়।

    এসময় দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার, সহকারী বন সংরক্ষ আবু কাওসার,ফ্রিংখ্রীং বিট কর্মকর্তা আবু নাঈম শহিদুল আলমসহ ইআরটি সদস্যগন উপস্থিত ছিলেন।

    সহকারী বন সংরক্ষক জামাল উদ্দিন তালুকদার জানান, বনের মধ্যে খাদ্য না পাওয়ায় এরা লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে বাসা বাড়িতে ডুকে পড়ছে।

  • কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা 

    কাপ্তাইয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা 

    কাপ্তাই( রাঙ্গামাটি)প্রতিনিধি। 

    কাপ্তাই উপজেলায় ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি  মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াইডিএসবি নির্বাহী পরিচালক তাহহীদইসলাম এর  এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    এসময় প্রধান অতিথি আগত বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তন এখন একটি বৈশ্বিক সংকট হলেও এর প্রভাব স্থানীয় পর্যায়ে সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, পানি সংকট, ভূমিধস এবং কৃষিতে বিরূপ প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে হবে।

    সভায় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হোসেন, মহিলা বিষয়ক রিনি চাকমা প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, হেডম্যান, কার্বারী, সাংবাদিক ও ইয়ুথসদস্যগন উপস্থিত ছিলেন।

  • কর্ণফুলী ও হালদা নদী মাছ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

    কর্ণফুলী ও হালদা নদী মাছ রক্ষায় কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

    কাপ্তাই প্রতিনিধি।

    রাঙামাটির কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কর্ণফুলী নদীর মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
    কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে সোমবার (১৫ জুন) সকাল ১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম।

    এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এই সময় তিনি বলেন, মৎস্য সম্পদ রাষ্ট্রীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা সকলের দায়িত্ব। মৎস্য ধরা বন্ধকালীন সময়ে সকল মৎস্যজীবিদের উচিত কাপ্তাই লেক এবং কর্ণফুলি নদী হতে মাছ ধরা হতে বিরত থাকা।এবং সরকারে দেয়া নির্দেশনা মেনে চলা। এছাড়া কোন ভাবেই মাছ ধরার সময় কারেন্ট জাল ব্যবহার না কর। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান এবং সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

  • কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

    কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

    কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি। 

    উদ্বার হওয়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

    রবিবার দুপুর ১টায় ব্যাঙছড়ি বিটে উদ্ধার হওয়া সাতফুট দৈর্ঘ্য এবং ৭কেজি ওজনের সাপটি অবমুক্ত করা হয়।

    রাঙামাটি দক্ষিণ বন বিভাগ সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, শনিবার রাতে রাঙামাটি সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক এর বাস ভবন এলাকার হর্টিকালচার হতে বিশেষ টহল দল অজগর সাপটি  উদ্ধার করে এবং রবিবার দুপুরে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

    এসময় ফরেস্টা শফিকুল ইসলাম, ব্যাঙ্গছড়ি বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম মজুমদার , নুরুল মোস্তফা, আরিফহাসানসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    কাউখালীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান

    মোঃ মেহেদী হাসান,কাউখালী।

    পিরোজপুরের কাউখালীতে উপজেলায় মাদক,অনলাইন জুয়া,কিশোর গ্যাং দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
    কাউখালী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন এবং ওসি (তদন্ত) মোঃ এবাদ আলীর নেতৃত্বে গত ১৩ই জুন(শনিবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ইকোপার্ক,কালী মন্দির, খাদ্য গোডাউন, কুমিয়ান আবাসন,ইটভাটা ও আমরাজুড়ী নদীর পাড়ে পুলিশের এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
    এ সময় অভিযানে সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।
    জানা গেছে,গত ৮ জুন কাউখালী থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ আনোয়ার হোসেন।

    দায়িত্ব গ্রহণের পরপরই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন,পিরোজপুর-২ আসনের মাননীয় গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলহাজ্ব আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন মহোদয় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কাউখালী উপজেলায় চুরি,ডাকাতি, ছিনতাই,ইভটিজিং,কিশোর গ্যাং, অনলাইন জুয়া,মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না এবং আইন প্রয়োগে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে কাউখালী থানা পুলিশ।
    এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে দলবদ্ধ হয়ে আড্ডা দিলে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
    তিনি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি,সাংবাদিক ও সাধারণ জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় হয়ে কাজ করার আহ্বান জানান।
    স্থানীয় বাসিন্দারা পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযান শুরু হওয়ায় অপরাধপ্রবণ কর্মকাণ্ড কমবে বলে আশা করেছেন। প্রতিনিয়ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকলে কাউখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে আশাবাদ ব্যক্ত করেছেন।
    পরিচালিত বিশেষ পুলিশি মহড়া ও অভিযান সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

  • শরীয়তপুর জাজিরায়  বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন সাইদ আহমেদ আসলাম এমপি

    শরীয়তপুর জাজিরায়  বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করলেন সাইদ আহমেদ আসলাম এমপি

    শাহাজাদী সুলতানা, নিজস্ব প্রতিবেদক :

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শরীয়তপুরের জাজিরায় বৃক্ষরোপণ  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন-২০২৬) দুপুরে শরীয়তপুর ১ আসনের   সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম জাজিরা উপজেলার বিলাসপুর  ইউনিয়নের কাজিয়ার চড়ে  চারা রোপণ করে এই সবুজায়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং পরবর্তীতে তিনি জাজিরা পৌরসভায় বৃক্ষরোপণ করেন।

    উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল ইমরান,জাজিরা থানা অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহম্মেদ, উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্লা, উপজেলা কর্মকর্তা মোঃ ওমর ফারুক, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ।

    সদর উপজেলা বিএনপির সভাপতি  মোঃ শিরাজুল হক মোল্লা, সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদ টিপু, জাজিরা পৌরসভা বিএনপির সভাপতি কাজি নজরুল ইসলাম, যুবদল সভাপতি মোঃ আলমগীর হোসেন, জাজিরা প্রেস ক্লাব এর সভাপতি মাহবুবুর রহমান শিপন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ মুক্তার হোসেন ফকির সহ  উপজেলা বিএনপির সহযোগী সংগঠন ও বিলাসপুর ইউনিয়ন বিএনপির  নেত্রীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

    এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের মানুষের জন্য দোয়া করে  কর্মসূচি শেষ করেন।

  • পদ্মা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ভেসে উঠল বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর মরদেহ

    পদ্মা নদীতে নিখোঁজের ১৩ দিন পর ভেসে উঠল বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর মরদেহ

    শাহাজাদী সুলতানা, শরীয়তপুর প্রতিনিধি:

    শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নজুমদ্দিন বেপারী কান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী যুবক রমজান আলীর (মৃত) (২৮)মরদেহ নিখোঁজ হওয়ার ১৩ দিন পর শনিবার (১৩ জুন)-বিকেলে পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    মৃত রমজান আলী দক্ষিণ নজুমদ্দিন বেপারী কান্দি গ্রামের আবদুল আলী বেপারীর ছেলে এবং মরহুম ছোবাহান বেপারীর নাতি। তিনি বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকায় বসবাস করলেও কয়েকদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন পদ্মা নদীতে গোসল করতে যান রমজান আলী(২৮)। তার সঙ্গে আরও কয়েকজন কিশোর ও যুবক নদীতে নামেন। গোসল শেষে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গেলেও রমজান আলী (২৮)নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপর ভেসে ওঠেননি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন, ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় নদীতে তল্লাশি চালান। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।
    নিখোঁজের পর থেকে পরিবার ও স্বজনরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে থাকেন। এলাকাবাসীও বিভিন্নভাবে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
    অবশেষে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর, শুক্রবার (১৩ জুন) পদ্মা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রমজান আলীর (২৮) স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে তার কাকা এবং এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
    রমজান আলীর (২৮)মৃত্যু নিয়ে এলাকায় নানা ধরনের আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। মরদেহ উদ্ধারের আগে অনেকেই বিভিন্ন লোকবিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিতে নানা ধারণা প্রকাশ করেছিলেন। তবে বাস্তবতা হলো, পদ্মা নদীর মতো প্রবল স্রোত ও গভীর নদীতে দুর্ঘটনাজনিত ডুবে যাওয়ার ঘটনায় অনেক সময় মরদেহ উদ্ধার হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
    এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে রমজান আলীর(২৮) বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছেন। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দিতে ভিড় করছেন।

    এ বিষয়ে সচেতন মহলের বক্তব্য, বর্ষা মৌসুমে নদী, খাল ও জলাশয়ে গোসল বা সাঁতার কাটার সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশু, কিশোর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের একা পানিতে নামতে দেওয়া উচিত নয়। অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

    জাজিরা থানার অফিসার ইনচার্জ সালেহ আহমদ জানান, হ্যা এমন একটা ঘটনা ঘটেছে। আজ লাশ পাওয়া গেছে এবং পরিবার রমজানআলীর লাশ শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

    সচেতন মহল বলেন, “একটি অসাবধানতাই কেড়ে নিতে পারে একটি মূল্যবান প্রাণ। তাই সকল অভিভাবকের উচিত নিজেদের সন্তানদের প্রতি সর্বোচ্চ নজরদারি রাখা এবং নদী বা গভীর পানিতে নামার ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা।”
    রমজান আলীর (২৮)অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই সেনাজোন দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই সেনাজোন দূর্গম পাহাড়ি এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 

    কাপ্তাই প্রতিনিধি। 

    বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি রিজিওনের অন্তর্গত কাপ্তাই ৩৮বীর এর  তত্ত্বাবধানে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    শনিবার (১৩ জুন ২৬) সকাল হতে দুপুর পযন্ত রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম পানছড়ি পাড়ায়  মেডিক্যাল ক্যাম্পেইন করে বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম। চিকিৎসা সেবা নিতে দূর,দূরান্ত হতে  মেডিক্যাল ক্যাম্পেইনে  বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে আসে।

    এসময় সেনাবাহিনীর চৌকস মেডিক্যাল টিম চিকিৎসা শেষে বিনামূল্যে  ঔষধ বিতরন করে।  উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচু পাড়া, লম্বাছড়ি ইত্যাদি প্রত্যন্ত এলাকা থেকে স্বত:স্ফূর্ত ভাবে ৭৩ জন পাহাড়ি রোগী এসে বিভিন্ন রোগের চিকিৎসা গ্রহণ করেন।

    উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী রাজস্থলী উপজেলার পার্বত্য এলাকায় বসবাসকারী পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত ভিত্তিতে বিভিন্ন প্রকার ত্রাণ, সহায়তা, মেডিক্যাল ক্যাম্পেইন ইত্যাদি পরিচালণা করে থাকে।

    ভবিষ্যতেও এরূপ জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত থাকবে বলে সেনাবাহিনী সূত্রে জানাযায়।

  • কাপ্তাইয়ে  বৃক্ষরোপণ শুভ  উদ্বোধন  

    কাপ্তাইয়ে  বৃক্ষরোপণ শুভ  উদ্বোধন  

    কাপ্তাই প্রতিনিধি: 

    মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কর্ম পরিকল্পনার অংশ হিসাবে রাঙামাটি কাপ্তাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বাধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় কাপ্তাই উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে এই বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন  করেন কাপ্তাই  উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম।

    এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ স্কুলের শিক্ষক,  শিক্ষার্থী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন

    কাউখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কার্যক্রম উদ্বোধন

    কাউখালী প্রতিনিধি।

    পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীর তীরে সোনাকুর ফেরিঘাট, গন্তব্য ও হরিণধারা এলাকায় নদীভাঙন রোধে জরুরি প্রতিরক্ষা কাজের অংশ হিসেবে জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধন করেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।

    উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান, পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
    এ সময় নদীভাঙন কবলিত এলাকার শত শত মানুষ অনুষ্ঠানে অংশ নেন এবং দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানান।
    পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সন্ধ্যা নদীর পশ্চিম তীরে তিনটি স্পটে মোট ২৬০ মিটার এলাকাজুড়ে জিও ব্যাগ ফেলা হবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। কাজ সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকিতে থাকা ফেরিঘাট, খেয়াঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
    ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন বলেন,
    সন্ধ্যা নদীর ভাঙন দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে এই প্রতিরক্ষা কাজের ব্যবস্থা করা হয়েছে। কাজের গুণগত মান নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
    কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, নদীভাঙনের কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে ছিলেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সুরক্ষিত হবে। উপজেলা প্রশাসন কাজের অগ্রগতি ও মান নিয়মিত পর্যবেক্ষণ করবে।

    পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রাশেদ খান বলেন,জরুরি প্রতিরক্ষা কাজের আওতায় তিনটি স্পটে জিও ব্যাগ স্থাপন করা হবে। নদীর স্রোত ও ভাঙনের প্রবণতা বিবেচনায় নিয়ে কারিগরি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে আমরা কাজ করছি।

    অত্র এলাকার বাসিন্দারা জানান,
    আমাদের বাড়ির খুব কাছ পর্যন্ত নদী চলে এসেছে। এই প্রতিরক্ষা কাজ সম্পন্ন হলে অনেক পরিবার নিরাপদে থাকতে পারবে।
    উল্লেখ্য, কাউখালীর সন্ধ্যা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র নদীভাঙন অব্যাহত থাকায় স্থানীয় জনগণ কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে স্থানীয় সংসদ সদস্যের উদ্যোগে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।