শাহজাদপুরে নতুন পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে শিশুদের জন্য একটি নতুন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

(১৮ অক্টোবর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পার্কটি পৌর সদরের দারিয়াপুর থেকে বিসিক সড়ক এলাকার মধ্যে নির্মিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে আজ আমরা শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। শীঘ্রই এখানে শিশুদের জন্য দোলনা, খেলার সরঞ্জাম, বেঞ্চ ও অন্যান্য উপকরণ সংযোজন করা হবে। এছাড়াও একটি দৃষ্টিনন্দন গেট এবং নিরাপদ বাউন্ডারি নির্মাণের মাধ্যমে পার্কটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্কভিটার সাবেক পরিচালক জাকির হোসেন, প্রকৌশলী (এলজিইডি) হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী নয়ন ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়াও পার্কের ভবিষ্যত ব্যবহারকারী শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, আমরা বহুদিন ধরে একটি শিশু পার্কের জন্য অপেক্ষা করছিলাম। এটি আমাদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করবে।

উপজেলা নির্বাহী অফিসারের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী, কারণ এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি শাহজাদপুরের নান্দনিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে। পার্কটি নির্মাণ সম্পন্ন হলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নিশ্চিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *