শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই নতুন বাজারে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহে অনিয়মের অভিযোগ  জেগে ওঠা কাপ্তাই হ্রদে সবুজের সমারোহ  শাহজাদপুরে পুলিশের অভিযান: ইয়াবাসহ তিনজন আটক কাউখালী গান্ডতা কওমী ও নুরানী মাদ্রাসায় সুধী সমাবেশে ব্রিগেডিয়ার( অব) ফরিদুজ্জামান পান্না জাজিরায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীনতা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক স্বাধীনতা  দিবস  উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল  কাপ্তাইয়ের এএসআই  মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু  আখাউড়ায় ২০ মার্চ সাবেক আইনমন্ত্রীর মুক্তি চেয়ে পোস্টারিং ও প্রচারনা ২৫ মার্চ ২ ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাউখালীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে, এক সভা অনুষ্ঠিত হয়েছে।

২২শে জানুয়ারী(বৃহস্পতিবার) দুপুর ১১ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে, এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ খালেদ। তিনি বলেন, কাউখালী উপজেলায় একটি অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার জন্য,আমরা কাউখালীতে অবস্থান করছি। কোন রকম অন্যায়,অনিয়ম কিংবা আইন শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে আমাদের আপোষ নেই। এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধ পরিকর। এ সময় তিনি আগামী ২৩শে জানুয়ারী শুক্রবার দুপুর থেকে উপজেলার সকল অনিবন্ধিত মটর সাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলে সতর্কতা উল্লেখ করে অভিযান পরিচালনার কথাও বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস,কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ.এম. দ্বীন মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ হুমায়ুন কবির,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেন,কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহনযোগ্য করার লক্ষ্যে, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।সেই সাথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন,সে বিষয়ে কার্যকরী পদক্ষেপও গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কাউখালীতে বর্তমানে আইন-শৃঙ্খলার পরিবেশ খুবই স্বাভাবিক অবস্থায় আছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে বলে আশাবাদী।
পরিশেষে তিনি উপজেলার শৃঙ্খলা রক্ষায় উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন বলে জানা যায়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ