রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি, এবারের সরকার গণমানুষের রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছে, আশাকরি এই সরকার সাংবাদিক বান্ধব সরকার হবে। তাঁরা সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করবে।
মঙ্গলবার ৩ মার্চ জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন সংগঠনের সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

তিনি বলেন, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল সারাদেশের সকল জেলা ও উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।
সভা থেকে সাংবাদিক নেতারা মিথ্যা মামলা, ষড়যন্ত্র ও হয়রানির শিকার কারাবন্দী সাংবাদিকদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ১৮৪টি দেশ ভ্রমণকারী বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার, সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া খাতুন, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সাংগঠনিক সচিব আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে মনজুর হোসেন ,সংগঠনের আইন উপদেষ্টা এড. খায়ের উদ্দীন শিকদার, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈশা, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, এনপিএস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইমিগ্রেশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান সজীব, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য রাজু আহেমদ ও বিএমএসএফের উপ প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ