বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ  রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস উদ্বোধন  জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন  শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত অতিবৃষ্টিতে কাপ্তাইয়ে ৪ টি বসত ঘর ক্ষতিগ্রস্ত   

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস উদ্বোধন 

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কাপ্তাইপ্রতিনিধি।

কৃষি মন্ত্রনালয়ের  প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন  ফর নিউট্রিশন এন্টার প্রেণরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ( পার্টনার)  প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে পার্টনার ফিল্ড কংগ্রেস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হর্টিকালচার সেন্টারে কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়।

কৃষি মন্ত্রণালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুলার ট্রান্সফরমেশন অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি অনুষ্ঠিত হয়।

সহকারী কৃষি অফিসার বাপ্পি মল্লিকেট সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন  কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসান হাবীব।

প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.মনিরুজ্জামান।

প্রধান অতিথি  বলেন, উদ্যোক্তাদের পাশাপাশি সকলকে কৃষি খাতে সহযোগিতা করতে হবে। এবং কৃষি কাজে মনোযোগী হতে হবে।  যাতে করে কৃষি খাতে এদেশ যেন বিপ্লব সাধন করতে পারে। তিনি আরোও বলেন, বর্তমান সরকার কৃষক কার্ড বিতরণসহ অনেক পদক্ষেপ গ্রহন করেছেন, যার ফলে প্রান্তিক পর্যায়ে কৃষকরা লাভবান হতে পারে। এবং নিজে উদ্যোক্তা হয়ে সকলের মাঝে কৃষি উন্নয়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান। এবং সরকারের কৃষি উন্নয়নে সকল পদক্ষেপ গুলো অনুসরণ করার জন্য সকল কৃষকদের আহ্বান জানানো হয়।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,  কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,  রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক অরুণ চন্দ্র রায়, কাপ্তাই,    উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হিমেল কান্তি দে।

এসময় কংগ্রেস উদ্বোধনী সভায় এলাকার গন্যমান্য ব্যক্তি,শিক্ষক,সাংবাদিক ও কৃষক /কৃষনী ১শ’জন সভায় অংশগ্রহণ করেন ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ